FB -- nahid.djmc@gmail.com

লিওনার্দো দা ভিঞ্চি

২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৩৫

শেয়ারঃ
0 29 0

প্রথমেই ক্ষমাপ্রার্থী যে, পোস্টটি অনেক বড় হয়ে গেছে। আসলে আমি চেষ্টা থাকা সত্বেও পোস্টটি ছোট করতে পারিনি। কারন আমার অক্ষমতা না, লিওনার্দো দা ভিঞ্চির বিশাল কর্মময় জীবন। সব দোষ উনার :)

আমি চেষ্টা করেছি এখানে লিওনার্দোর নানা অজানা কাহিনী প্লাস বেশ কিছু দুস্প্রাপ্য ছবির বর্ণনা দিতে। আমি আত্ববিশ্বাসী যে, এই পোস্টটা পড়লে আপনারা লিওনার্দো দা ভিঞ্চির জীবন ও তার আকাঁনো ছবিগুলো সম্পর্কে পরিস্কার একটা ধারনা পাবেন। আর কথা বাড়াবো না। মূল বক্তব্য শুরু করি।

লিওনার্দো দা ভিঞ্চির (পূর্ণ নাম Leonardo di ser Piero da Vinci) জন্ম ফ্লোরেন্সের অদূরবতী ভিঞ্চি নগরের এক গ্রামে, ১৪৫২ সালের ১৫ই এপ্রিল। তাঁর শৈল্পিক মেধার বিকাশ ঘটে খুব অল্প বয়সেই। আনুমানিক ১৪৬৯ সালে রেনেসাঁসের অপর বিশিষ্ট শিল্পী ও ভাস্কর আন্দ্রেয়া ভেরোচ্চিয়োর কাছে ছবি আঁকায় ভিঞ্চির শিক্ষানবিশ জীবনের সূচনা। এই শিক্ষাগুরুর অধীনেই তিনি ১৪৭৬ সাল পর্যন্ত বিভিন্ন বিষয়ে, বিশেষত চিত্রাঙ্কনে বিশেষ দক্ষতা অর্জন করেন। ১৪৭২ সালে তিনি চিত্রশিল্পীদের গীল্ডে ভর্তি হন এবং এই সময় থেকেই তাঁর চিত্রকর জীবনের সূচনা হয়।

১৪৭৮ সাল থেকে ১৫১৬-১৭ এবং ১৫১৯ সাল অর্থাৎ মৃত্যুর পূর্ব পর্যন্ত প্রসারিত ও বিভিন্ন পর্বে বিভক্ত, এক দীর্ঘ ও অক্লান্ত কর্ম সাধনার জীবন তাঁর। গীর্জা ও রাজপ্রাসাদের দেয়ালে চিত্রাঙ্কন এবং রাজকীয় ব্যাক্তিবর্গের ভাস্কর্য নির্মাণের পাশাপাশি বেসামরিক ও সামরিক প্রকৌশলী হিসাবে বিভিন্ন ক্ষেত্রে ক্রমবর্ধমান জ্ঞানের প্রয়োগ, অঙ্গব্যাবচ্ছেদবিদ্যা, জীববিদ্যা, গণিত ও পদার্থবিদ্যার মত বিচিত্র সব বিষয়ের ক্ষেত্রেতিনি গভীর অনুসন্ধিৎসা প্রদর্শন করেন এবং মৌলিক উদ্ভাবনী শক্তির পরিচয় দেন।

আনুমানিক ১৪৮২ সালে তিনি মিলান গমন করেন এবং সেখানে অবস্থান কালে তাঁর বিখ্যাত দেয়াল চিত্র দ্য লাস্ট সাপার অঙ্কন করেন। আনুমানিক ১৫০০ সালে তিনি ফ্লোরেন্স ফিরে আসেন এবং সামরিক বিভাগে প্রকৌশলী পদে নিয়োগ লাভ করেন। এই সময়েই তিনি তাঁর বিশ্বখ্যাত চিত্রকর্ম মোনালিসা অঙ্কন করেন। জীবনের শেষ কাল তিনি ফ্রান্সএ কাটান। মারা যান মে ২, ১৫১৯ এ।

তেইশে এপ্রিল ১৫১৯ সালে বিখ্যাত শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি যখন মারা যান, তখন তার সার্বক্ষনিক সাথী এবং ছাত্র শিল্পী ফ্রান্সেস্কো মেলজি তার সহায় সম্পত্তি এবং বুদ্ধিবৃত্তিক উত্তরাধিকারের রক্ষাকর্তা হয়ে উঠেন। শোকে কাতর মেলজি লিওনার্দোর সমাধিস্থল ফ্রান্সের ক্লাউক্সে কাটিয়ে দেন কয়েক মাস। শোক কিছুটা কমে আসার পর তিনি তার চাকর বাকরদের আদেশ করেন সব কিছু গুছিয়ে দেশে ফেরার জন্য। ঘোড়ায় টানা গাড়িতে তোলা হতে থাকে লিওনার্দোর সব অস্থাবর সম্পত্তি। বাক্সের পর বাক্স ভর্তি কাগজপত্র, কাঠের এবং ধাতুর তৈরি মডেল, পেইন্টিং সহ আরো অসংখ্য জিনিষপত্র।

তবে ওই সমস্ত জিনিষের মধ্যে সবচেয়ে অমূল্য যা ছিল তা হচ্ছে প্রায় ১৩,০০০ পৃষ্ঠার নোট। বেশিরভাগই বাঁধা ছিল দড়ি বা ফিতা দিয়ে অত্যন্ত অনাদরে। কিছু কিছু ছিল চামড়ায় মোড়ানো নোটবুক বা ফোল্ডারের ভিতরে। এগুলোকে মেলজি নিয়ে যান তার পূর্বপুরুষের ভিটা মিলানের কাছাকাছি অবস্থিত ভ্যাপ্রিওতে। মেলজির ইচ্ছা ছিল লিওনার্দোর সারা জীবনের কাজ, সিজ টাওয়ার গঠন থেকে পাখির উড়া, কিডনীর আভ্যন্তরিন কাজ থেকে চাঁদের খাদ পর্যন্ত বিষয় নিয়ে তার বিচিত্র বিষয়ের চিন্তা-ভাবনাকে ক্যাটালগ করা।

শুরুর দিকে ব্যক্তিগত কিছু ব্যস্ততার কারণে তা আর হয়ে উঠে না। বছর কয়েক পরে মেলজি লিওনার্দোর কাজগুলোকে গোছানো শুরু করেন। তবে খুব একটা সহজ ছিল না সেই কাজ। দুই দুই জন সাহায্যকারী থাকা সত্ত্বেও এই কাজ তার জন্য শেষ করা প্রায় দুঃসাধ্য হয়ে পড়ে। কাজ এগোয় খুব সামান্যই । অনেকদিন পরে শুধুমাত্র লিওনার্দোর পেইন্টিং এর একটি অসম্পূর্ণ ভল্যুম শেষ পর্যন্ত ভ্যাটিক্যান লাইব্রেরীতে পৌঁছায় এবং ১৬৫১ সালে তা অত্যন্ত নিস্প্রভ এবং বিকৃতভাবে লিওনার্দোর Trattato della pittura বা Treatise on Painting নামে প্রকাশিত হয়।

১৫৭০ সালে মেলজি মারা যাবার পর তার একমাত্র সন্তান ওরাজিও সম্পুর্ণ সংগ্রহের উত্তরাধিকার প্রাপ্ত হন। কিন্তু ওরাজিওর তার বাবার মত লিওনার্দো বা তার কাজের ব্যাপারে বিন্দুমাত্র আগ্রহ ছিল না। বরং ঘর-বাড়ীকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সে সব ‘অপ্রয়োজনীয়’ কাগজপত্র জোগাড় করে গাদা করে ফেলে রেখেছিল ভাগাড়ে। এবং এক্ষেত্রে যা হওয়ার তাই হয়েছিল। কিছু দিনের মধ্যেই ওরাজিও বেমালুম ভুলে গিয়েছিল ওই সব "ফালতু" কাগজপত্রের কথা।
সেই সময় ওরাজিওর চেয়ে অন্যেরাই বরং ওই সব "ফালতু" কাগজপত্রের মূল্য সম্পর্কে বেশি সচেতন ছিল। ওরাজিও'র বুদ্ধিমান শিক্ষক লিলিও গাভার্ডি ওরাজিওকে পটিয়ে পাটিয়ে কমপক্ষে তেরো খণ্ড নোটবুক বাগিয়ে নেন এবং তা বিক্রি করে দেন টাসকানির গ্র্যান্ড ডিউকের কাছে। এর কয়েক বছর পরে একজন মিলানবাসী পরোপকারী সন্ন্যাসী গ্র্যান্ড ডিউককে রাজী করান পান্ডুলিপিগুলো ফেরত দেওয়ার জন্য। কিন্তু সন্ন্যাসী যখন সব পান্ডুলিপি নিয়ে ওরাজিওর কাছে আসেন ফেরত দিতে, তখন ওরাজিও বেশ বিরক্ত হয়েই সন্ন্যাসীকে বলে যে এই সমস্ত ‘বাজে কাগজপত্র’ তার বাড়িতে আরো অনেক আছে। আরো আবর্জনা বাড়ানোর কোন ইচ্ছা তার আর নেই, বরং সন্ন্যাসী ইচ্ছা করলে ওগুলো নিজেই রেখে দিতে পারেন।

ক্রমে ক্রমে কথা চাউর হয়ে যায় যে, ওরাজিও মেলজির কাছে লিওনার্দো দা ভিঞ্চির নোট এবং পেইন্টিং এর বিশাল সংগ্রহ রয়েছে। ট্রেজার হান্টাররা খুব শিঘ্রিই ঝাঁপিয়ে পড়ে ভ্যাপ্রিওর উপর এবং ওরাজিওর উদারতায় তাদের প্রত্যেকেই কোন না কোন নোটবুকের কিছু না কিছু আলগা পৃষ্ঠা নিয়ে বাড়ী ফিরে যেতে সমর্থ হয়।

ফ্রান্সেস্কো মেলজির এতো সতর্কতা সত্ত্বেও তার গুণধর পুত্রের কল্যানে কাজের কাজ কিছুই হলো না। বরং ভিঞ্চির অমূল্য নোট ছড়িয়ে ছিটিয়ে গেলো অজানা অচেনা অসংখ্য লোকের হাতে। কিছু সংগ্রহ যেয়ে হাজির হল উইন্ডজরের ব্রিটিশ রাজকীয় পরিবারে। বাকীগুলো অভিজাত ব্যাক্তিবর্গ এবং গীর্জার পাদ্রীদের মাধ্যমে ছড়িয়ে পড়লো ইটালী, ফ্রান্স এবং স্পেনের লাইব্রেরীগুলোর স্টোররুমে। সবচেয়ে বড় যে ক্ষতি হলো সেটা হচ্ছে, এই হস্তান্তর প্রক্রিয়ায় নোটবুকের অনেকখানিই গেলো হারিয়ে বা নষ্ট হয়ে। ১৫১৯ সালে মেলজি যে মূল ১৩০০০ পৃষ্টা সাথে করে নিয়ে গিয়েছিল, তার মাত্র অর্ধেকের সামান্য বেশি, মোটামুটি ৭০০০ পৃষ্ঠার খোঁজ জানতে পারা যায়। বেশিরভাগই বর্তমানে সরকারী সংগ্রহ হিসাবে আছে, সামান্য কিছুমাত্র ব্যক্তিগত সংগ্রহেও আছে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে কোডেক্স হ্যামার। বিখ্যাত হওয়ার কারণ হচ্ছে যে, বিল গেট ১৯৯৪ সালে ‘মাত্র তিরিশ মিলিওন ডলার’ দিয়ে কিনে নেন এটা। লিওনার্দো নোটবুক গুলো সাধারনত এর মালিকের নামে হয়ে থাকে। যেমন কোডেক্স হ্যামারের মালিকানা হ্যামার ইনস্ট্যুট অব ক্যালিফোর্নিয়ার কাছে ছিল বলে এর নামকরন এভাবে হয়েছিল। তবে বিল গেট তার নিজস্ব কিছু কারণে তার নামে কোডেক্সের নামকরন না করে এর পুরনো নামই বহাল রাখেন।

লিওনার্দোর নোটবুকের এই হারিয়ে যাওয়া এবং একে নিয়ে সংশয় সৃষ্টির প্রভাব পড়েছিল মানব সভ্যতার উপরও। লিওনার্দোর বৈজ্ঞানিক কাজসমূহ প্রায় দুইশ’ বছর সভ্যতার কাছ থেকে হারিয়ে গিয়েছিল। লিওনার্দো যে ধারণাগুলোকে আবিষ্কার করেছিলেন, কিন্তু প্রকাশ করেননি সেই সমস্ত ধারণাসমূহ আবার নতুন করে আবিষ্কার করেছেন অন্য বিজ্ঞানীরা।

আজকের যুগে যে কোন বৈজ্ঞানিক আবিষ্কারই সাধারণত যথার্থতা যাচাইয়ের পর পরই ছাপা হয়ে যায় কোন বৈজ্ঞানিক জার্নালে। যদি খুব গুরুত্বপুর্ণ আবিষ্কার হয় তবে তা রাতারাতি সংবাদপত্রের মাধ্যমে ছড়িয়ে যায় সারা বিশ্বে। বিজ্ঞানের এই প্রকাশনা শুরু হয়েছিল মাত্র উনবিংশ শতাব্দীতে। তার আগ পর্যন্ত সারা দুনিয়ার বিজ্ঞানীরা সাধারনত বিভিন্ন ধরনের অর্গানাইজেশন যেমন রয়াল সোসাইটি কর্তৃক সৃষ্ট বিশেষায়িত প্রকাশনার মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রাখতেন। কিন্তু নিউটনেরও দু’শো বছর আগে লিওনার্দোর সময়ে একমাত্র যে উপায়ে বৈজ্ঞানিক ধারণাসমূহ প্রকাশ করা যেত তা হচ্ছে সেই বিষয়ে একটি বই প্রকাশ করা। এভাবেই গ্যালিলিও এক গাদা বই প্রকাশের মাধ্যমে বিজ্ঞানের ইতিহাসের গতিপথ পালটে দিয়েছিলেন। তার উল্লেখ্যযোগ্য দু’টো বই হচ্ছে, Dialogue on the Chief World Systems, Ptolemaic and Copernican (1632), এবং Discourses Concerning Two New Sciences (1638). কিন্তু লিওনার্দোর অসংখ্য এক্সপেরিমেন্টস এবং সেগুলো থেকে প্রাপ্ত ফলাফল লিখে রাখা নোটবুকগুলো থেকে গেছে অজ্ঞাত। সামান্য কিছু সংখ্যক অভিজাত ব্যক্তি এবং শিল্প সংগ্রাহকদের কাছে শুধুমাত্র জ্ঞাত ছিল ভিঞ্চির নোটবুক। দুঃখের বিষয় হচ্ছে সেই সমস্ত ব্যক্তিদের বিজ্ঞান এবং প্রকৌশলগত কোন জ্ঞানই ছিল না। ফলে, লিওনার্দোর অন্তর্জ্ঞান মানব সভ্যতার কাছে থেকে গেছে অজ্ঞাত। প্রায় আড়াইশ বছর পর সেই অন্তর্জ্ঞান নতুন করে আবিষ্কৃত হয়েছে নিউটন, লেইবনিজ, ফারম্যাট, হাইজেনস এবং আরো অসংখ্য বৈজ্ঞানিকের কারণে।

লিওনার্দো ঠিক কখন থেকে নোটবুক লেখা শুরু করেছিল সেটা বলা মুশকিল। কিছু কিছু ছবির পিছনে লিওনার্দো ব্যাক্তিগত নোট লিখে রাখতেন বা যাদের সাথে যোগাযোগ রাখতে হবে তাদের নাম ধাম লিখে রাখতেন। এরকমই একটি ছবির পিছনে ১৪৮২ সালে লুডোভিকো ফরজাকে লেখা একটি চিঠির ড্রাফটও খুঁজে পাওয়া যায়। এর কয়েক বছর পর থেকেই মুলতঃ বিভিন্ন বিষয়ে পরিষ্কার এবং সুনির্দিষ্ট লেখালেখি খুঁজে পাওয়া যায়। এর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে লিওনার্দোর প্রাচ্যে ভ্রমনের কাল্পনিক কাহিনী এবং শহর পরিকল্পনার তার বিস্তারিত ধারণা। কাজেই, টুকরো টাকরা লেখালেখি, চিঠি এবং নিজের জন্যে লেখা নোটগুলোকে বাদ দিলে আমরা তার সিরিয়াস নোট লেখার সময়টাকে ১৪৮৪ সালের প্লেগ শুরু হওয়ার ঠিক আগে থেকেই শুরু হয়েছিল বলে বলতে পারি।

তা সত্ত্বেও বেশ কিছু কারনে এই সময়ের পরও লিওনার্দোর লেখাগুলোকে সন তারিখ দিয়ে আলাদা করা বেশ ঝামেলার কাজ। তিনি খুব কম সময়ই তার লেখালেখিতে তারিখ দিয়েছেন এবং তার আইডিয়া যাতে কেউ চুরি করতে না পারে সেজন্য লিওনার্দো মিরর ইমেজের মত অদ্ভুত উপায়ে তার নোটগুলোকে লিখতেন। ডান থেকে বামে লিখতেন তিনি এবং অক্ষরগুলো উল্টোদিকে ঘোরানো থাকতো। আয়নার সামনে নিলেই শুধুমাত্র প্রতিবিম্ব দেখে বোঝা যেতো আসলে কি লেখা আছে। এছাড়া সেগুলোর মধ্যেও তিনি তার নিজস্ব কোড ঢুকিয়ে দুর্বোধ্য করে দিতেন যাতে করে কেউ বুঝতে না পারে তিনি কি লিখেছেন।
এ ছাড়াও বিস্ময়কর হচ্ছে জীবনের পুরো সময়টাই তার হাতের লেখা মোটামুটি একই রকমের ছিল। বিভিন্ন বয়সে হাতের লেখার তারতম্য সাধারণত বিশ্লেষকদের বিখ্যাত গবেষকদের ম্যানুস্ক্রিপ্ট বা নোটকে বুঝতে বা সেগুলো কখন লেখা হয়েছে সেই সন তারিখ উদ্ধার করতে সাহায্য করে। লিওনার্দোর মত আইজাক নিউটনও তার নোটে বেশিরভাগ সময়ই সন তারিখ লিখতেন না। কিন্তু তার নোটগুলোকে ছয়টি পরিষ্কারভাগে ভাগ করা যায় যেখানে তার হাতের লেখা বা তার লেখার উপকরণ অনেক খানি ভিন্ন। এর ফলে তার রিপোর্ট এবং বর্ণনাগুলোকে ধারাবাহিকভাবে সাজাতে দারুনভাবে কাজে লেগেছিল। কিন্তু হাতের লেখা দেখে যেহেতু ঠিকমত বোঝা যায় না, তাই লিওনার্দোর লেখালেখি গুলোকে ধারাবাহিকভাবে সাজানোর নিশ্চিত উপায় হচ্ছে তার কাজের প্রকৃতি দেখে। যখন লিওনার্দো পাতার পর পাতা ভরে ফেলেছে সেট ডিজাইন, মঞ্চের জন্য ব্যবহৃত জিনিষপত্রের ডিজাইন করে তখন বোঝা যায় যে সেগুলো এসেছে ১৪৯০ দশকের প্রথম দিকে যখন তিনি মিলানের ডিউক এবং ডাচেসদের কাজ নিয়ে নিমগ্ন ছিলেন। যখন তিনি নোটবুক ভরে ফেলেছেন জ্যামিতি এবং প্রাথমিক ক্যালকুলেশন দিয়ে তখন লুকা পাসিওলির প্রভাব টের পাওয়া যায়। লুকার সাথে লিওনার্দোর প্রথম দেখা হয়েছিল ১৪৯৬ সালে।

লিওনার্দোর নোটবুকের ধূসর ইতিহাস এবং বিচ্ছিন্নভাবে পৃষ্ঠাসমূহ উদ্ধার করার কারণে তার লেখার পাঠ্যোদ্ধার করার সমস্যা ছাড়াও সেগুলোর সন তারিখ ঠিক করা এবং এবং শব্দসমূহের সঠিক অর্থ ব্যাখ্যা করা অত্যন্ত জটিল ছিল। তার নোটবই থেকে পৃষ্ঠা ছিড়ে নিয়ে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে, না বুঝে নষ্ট করা হয়েছে বেশ কিছু এবং কিছু কিছু ক্ষেত্রে নোটবুকের পৃষ্ঠাসমূহ পুরোপুরিই হারিয়ে গেছে চিরতরে। এর ফলে পরবর্তীতে তার চিন্তার প্রবাহ এবং ধারণাসমূহের অগ্রগমন খুঁজে পেতে বেশ সমস্যায় পড়তে হয়েছে গবেষকদের।

লিওনার্দো সবসময় আচ্ছন্ন ছিলেন বৈজ্ঞানিক আবিষ্কারে এবং সেই সাথে পর্যবেক্ষণ এবং পরীক্ষণের মাধ্যমে যে কোন প্রশ্নের উত্তর খুঁজে পেতে চাইতেন। আর এর সুস্পষ্ট ছাপ রয়ে গেছে তার লেখালেখিতেও। খেয়ালী রাজকুমারের মত এলোমেলো ভাবে নোটবুকের পৃষ্ঠায় ভিঞ্চি তার চিন্তাভাবনা লিখে রেখে গেছেন। অপটিকসের উপর কোন লেখার পাশেই হয়তো আঁকা হয়েছে কোন মুখের স্কেচ, বা কোন নির্দিষ্ট রঙ কিভাবে তৈরি করা যাবে তার সংক্ষিপ্ত বর্ণনা বা কোন নির্দিষ্ট রোগ থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে তার উপায়।

তার নোট এবং ড্রয়িং থেকে দেখা যায় যে লিওনার্দো ব্যাপক বৈচিত্র্যময় বিষয়ের প্রতি আগ্রহী ছিলেন। গ্রোসারি লিষ্ট এবং কার কার কাছে টাকা পাওনা রয়েছে এমন তুচ্ছ বিষয় থেকে শুরু করে উইং বা পানির উপর হাটার জুতার ডিজাইনও রয়েছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে লিওনার্দোর নোটগুলোকে যৌক্তক বিন্যাসে সাজানো যায় না। তিনি একমুখী চিন্তার অধিকারী ছিলেন না। কোন সমন্বয় বা সংযোগ ছাড়াই এক বিষয় থেকে অন্য বিষয়ে লাফিয়ে লাফিয়ে চলে গেছেন তিনি। কখনো কখনো স্ববিরোধিতাও করেছেন। কিন্তু যেহেতু প্রায় অর্ধেক পৃষ্ঠা সমূহই হারিয়ে গেছে কাজেই কোন একটি বিষয়ের উপর তার চুড়ান্ত চিন্তাভাবনা কি তা বর্তমানে জানা প্রায় অসম্ভব ব্যাপার। আর মজার বিষয় হচ্ছে যে, সবকিছুই তিনি অসমাপ্ত রেখে গেছেন। লিওনার্দোর 2কাজের ভঙ্গি দেখে মনে হতে বাধ্য যে, তার ধারণা ছিল সময় অফুরন্ত। আহারে! সত্যিই যদি তা হতো!

লিওনার্দো আলোকবিজ্ঞান (Optics), বলবিজ্ঞান (Mechanics), অঙ্গ-ব্যবচ্ছেদ বিজ্ঞান (Anatomy), ভূতত্ত্বে (Geology) বিস্ময়কর সব আবিষ্কার করেছিলেন। তিনি একধরনের প্লাস্টিক সৃষ্টি করেছিলেন, একধরনের ক্যামেরা তৈরি করেছিলেন, কন্টাক্ট লেন্স এবং স্টীম ইঞ্জিন নিয়ে লিখে গেছেন, আকাশ কেন নীল তা ব্যাখ্যা করেছেন, এবং শরীরের প্রতিনিধিত্ব করা ভিজ্যুয়াল টেকনিক আবিষ্কার করে গেছেন যা আজকের দিনে শুধুমাত্র CAT স্ক্যানের মাধ্যমেই দেখতে পাওয়া যায়।
যক্ষের ধনের মত আটকে না রেখে কেন যে তিনি তার নোটবুক বই আকারে বের করেননি তা চিরকাল এক রহস্যই রয়ে গেছে।

এইবার তার অঙ্কিত ছবিগুলোর বর্ণনা করছি। ছবিগুলো পর্যায়ক্রমে লিওনার্দো দা ভিঞ্চির জীবনকালে যে ক্রমান্বয়ে অঙ্কিত হযেছিল সেই ভাবেই দিলাম্ এতে করে তার আঁকানোর ধারাটাও আপনার বুঝতে পারবেন।





এই ছবিটির নাম "ম্যাডোনা উইথ ফ্লাওয়ার"। ১৪৭৮ সালে দা ভিঞ্চি এই তৈলচিত্রটি অংকন করেন কলম আর কালি দিয়ে। বর্তমানে এটি রক্ষিত আছে লুভর জাদুঘরে। এই ছবিটিরও কয়েকটি খসড়া প্ওয়া পাওয়া যায়।




"ম্যাডোনা উইথ ফ্লাওয়ার": খসড়া- ০১




"ম্যাডোনা উইথ ফ্লাওয়ার": খসড়া- ০২






এই বিখ্যাত ছবিটির নাম "অ্যাডোরেশন অফ ম্যাজাই"। ১৪৮১-৮২ সালে ভিঞ্চির আঁকানো এই তৈল চিত্রটি আছে ফ্লোরেন্সের Galleria degli Uffizi গ্যালারীতে। এই ছবিটি আকাঁনোর সময় তার আরো ২টা এই ছবিরই খসড়া পাওয়া যায়। ছবি সংগ্রাহকরা রেখে দিতে পারেন খসড়াগুলো। কারন মূল ছবির মতই দুস্প্রাপ্য এই খসড়া ছবি গুলোও।



"অ্যাডোরেশন অফ ম্যাজাই": খসড়া-০১





"অ্যাডোরেশন অফ ম্যাজাই": খসড়া-০২






vitruvian নামের এই চবিটি তিনি আঁকেন ১৪৯২ সালে। ৩৪৩২৪৫মি.মি এর এই ছবিটি তিনি আঁকেন কলম, কালি, watercolour এবং metalpoint দিয়ে। বর্তমানে এটি সংরক্ষিত আছে ভেনিসের Gallerie dell'Accademia গ্যালারীতে।






এই ছবিটির পরিচয় নতুন করে দেয়ার কিছু নেই। বিখ্যাত "দ্যা লাস্ট সাপার" ছবিটি এটি। ১৪৯৮ সালে মিশ্র পদ্ধতিতে ৪৬০x ৮৮০ সে.মি. দৈর্ঘ্যের এই ছবিটি তিনি আঁকান মিলানের "Convent of Santa Maria delle Grazie" এর দেয়ালে। পরবর্তীতে এই ছবিটির আরেকটি প্রতিকৃতি তিনি আকেঁন। সেটিও দিয়ে দিলাম লিওনার্দো ভক্তদের জন্য্।




"দ্যা লাস্ট সাপার ২"


এই ছবিগুলো আঁকানোর সময় তিনি কিছু খসড়া করেছিলেন। যা আজ শিল্পবোদ্ধাদের অবাক করে দেয় তার অধ্যবসায় দেখে। সেগুলোও উপস্থাপন করছি।



"দ্যা লাস্ট সাপার": খসড়া-০১




"দ্যা লাস্ট সাপার": খসড়া-০২




"দ্যা লাস্ট সাপার": খসড়া-০৩




"দ্যা লাস্ট সাপার": খসড়া-০৪






ছবিটির পরিচয় দেয়ার কি দরকার আছে?১৫০৩-১৫০৫ সালের মধ্যে আঁকা এই ছবিটি বর্তমানে রক্ষিত আছে ফ্রান্সের লুভর মিউজিয়ামে। ৭৭x ৫৩ সে.মি. এর এই তৈলচিত্রটি আজো রহস্য আর আগ্রহের কেন্দ্রবিন্দুতে।






এই ছবিটির নাম "লিডা"। এই নারী চরিত্রটি ম্যাডোনার মত বিখ্যাত না হলেও একাধিক ছবির বিষয়বস্তু হিসেবে বুঠে এসেছেন লিওনার্দোর তুলির আচড়ে।১৫০৩-১৫০৭ সালে এই ছবিটি তিনি একেঁছিলেন কালো চক, খলম আর কালি দিয়ে। ১৭৭x১৪৭মি.মি. এর এই ছবিটি বর্তমানে সংরক্ষিত আছে Royal Library, Windsor এ। এই ছবিটিরও একাধিক খসড়া পাওয়া যায়। যার কোন কোনটি বলা চলে পূর্ণাঙ্গ চিত্রই। খসড়াগুলো দিয়ে দিলাম শিল্পপিপাসুদের জন্য।




"লিডা": খসড়া-০১




"লিডা": খসড়া-০২




"লিডা": খসড়া-০৩




"লিডা": খসড়া-০৪






ব্লগে এই চবিটি অনেকেই হয়তো দেখেছেন। জানি অনেকে বেশ অবাকও হচ্ছেন। ছবিটির পরিচয় দেই। Female head বা La Scapigliata নামে পরিচিত এই ছবিটি লিওনার্দো আঁকান ১৫০৮ সালে। ২৭x ২১ সে.মি. এর এই ছবিটি বর্তমানে সংরক্ষিত আছে পার্মার Galleria Nazionale গ্যালারীতে।





এই বিখ্যাত ছবিটির নাম "সেইন্ট জন"। ১৫০৮-১৫ সালে আঁকানো এই ছবিটি লাল চক দিয়ে আঁকানো।২৪x১৮ সে.মি এর আঁকানো এই ছবিটি বর্তমানে সংরক্ষিত আছে Formerly Museo del Sacromonte, Varese তে। এই ছবিটিরও ১টা খসড়া পাওয়া যায় পরবর্তীতে।




"সেইন্ট জন": খসড়া-০১



লিওনার্দো গীর্জা ও রাজপ্রাসাদের দেয়ালে চিত্রাঙ্কন এবং রাজকীয় ব্যাক্তিবর্গের ভাস্কর্য নির্মাণের পাশাপাশি বেসামরিক ও সামরিক প্রকৌশলী হিসাবে বিভিন্ন ক্ষেত্রে ক্রমবর্ধমান জ্ঞানের প্রয়োগ, অঙ্গব্যাবচ্ছেদবিদ্যা, জীববিদ্যা, গণিত ও পদার্থবিদ্যার মত বিচিত্র সব বিষয়ের ক্ষেত্রেতিনি গভীর অনুসন্ধিৎসা প্রদর্শন করেন এবং মৌলিক উদ্ভাবনী শক্তির পরিচয় দেন। তার ই কিছু নমুনা নিচে দেখুন,




এই ছবিটির গল্প আমরা অনেক শুনেছি। লিওনার্দো পাখির ওড়া পর্যবেক্ষন করে হেলিকপ্টার জাতীয় উড়োযানের ডিজাইন করেছিলেন। এই সেই বিখ্যাত পাখির ওড়া পর্যবেক্ষন নিয়ে তার নিজের আঁকানো গবেষনার একটি পৃষ্টা। কলম আর কালিতে আঁকানো ২১০x ১৫০মি.মি. এর এই পৃষ্ঠাটি রক্ষিত আছে তুরিনের Biblioteca Reale তে।








আমি নিজে খুব অবাক হযেছি এই ছবি ২টা দেখে। হয়তো নিজের পড়াশুনার ব্যাপার বলেই। এতটাই অদ্ভুত নিখুঁত এইগুলো যে, তা বুঝবার জন্য মেডিকেলে পড়তে হয় না। দুটি ছবিই সংরক্ষিত আছে মিলানের Biblioteca Ambrosiana এ।



আসলে উনাকে নিয়ে ভালো করে লিখতে গেলে অনেক বড় পরিসরের দরকার। সেই সুযোগ থাকলেও ধৈর্য়্য নেই(লেখক ও ফাঠক উভয়ের ই ;) ।তাই আজ এখানেই থামছি। ধৈর্য্য ধরে এতক্ষন পড়ার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে অশা করি। ভালো থাকবেন।




তথ্যসূত্রঃ
উইকিপিডিয়া Click This Link
ইউরোপিয়া.ইউ http://www.ec.europa.eu/education
লিওনার্দো.নেট http://www.leonardo.net/
আর্ট সাইক্লোপিডিয়া.কম http://www.artcyclopedia.com
ওয়েব গ্যালারী অফ আর্ট http://www.wga.hu/
মুক্তমনা http://www.mukto-mona.com/

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): লিওনার্দো দা ভিঞ্চিমোনালিসাদা লাস্ট সাপারঅ্যাডোরেশন অফ ম্যাজাইvitruvian ;
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫৩
শয়তান বলেছেন: এতো বড় লেখা অথচ পড়তে একটুও বিরক্ত লাগে নাই ।


পার্ট টু কবে আসবে ??
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ ব্রাদার।
যতটা তাড়াতাড়ি পারি। আমার আবার প্রসববেদনা উঠতে দেরী হয় ;) । দেখেন না, দেড় বছরে মাত্র ১১টা পোস্ট (যদিও এর মধ্যে ৮মাস ছিলাম না নেট এ)। :)

২. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫৩
আতিকুল হক বলেছেন: চমৎকার। দারুন তথ্যসমৃদ্ধ, উপভোগ্য লেখা।

পোস্টে +
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। :)

৩. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫৫
দেশীসাইকো বলেছেন: অসাধারন ।
পুরোটা এক নিশ্বাসে পড়লাম ।
আপনাকে অনেক ধন্যবাদ এবং +
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। :)

৪. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫৯
ত্রেয়া বলেছেন: পড়তে পড়তে হঠাৎ করেই শেষ হয়ে গেলো যেন।আসলেই ওনাকে নিয়ে লেখার জন্যে অনেক বড় পরিসর চাই।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০৭

লেখক বলেছেন: এমনিতেই টেনশনে আছি বইন। এত বড় লেখা তাও আবার ছবি দিয়া ভর্তি। ইউজাররা না আবার পেজ লোডের টাইম দেইখা তাগো জুতা আমার দিকে ছুইড়া মারে।

২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। :)

৬. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০৩
মুহিব বলেছেন: অনেক অনেক তথ্য। আমার মত অনেকেই গ্যাপ দিয়ে দিয়ে হয়ত পড়বেন। কিন্তু এ লেখার সমঝদার নিশ্চয়ই আছেন। তারা যদি হাতে গোনা অল্পও হয় তবুও লেখার স্বার্থকত অন্যখানে।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৭

লেখক বলেছেন: আমি আসলে লেখাটা একবার ছোট করতে চেয়েছিলাম। খসড়া ছবিগুলো বাদ দিলেই লেখাটা ছোট হয়ে যেত। কিন্তু এই খসড়াগুলোই আপনাদের মূলত দেখাতে চাইছিলাম। তাই ওগুলো বাদ দেই কিভাবে?

ফলাফল: ১.লেখাটা বড় হয়ে গেল।
২. পেজ লোডের টাইম কত লাগতেছে, আর তা দেইখা
পুলা-মাইয়াগুলার চেহারা আন্দাজকরন।
৩.আর তা তা আন্দাজ কইরা পুলাপানের জুতা খাওনের
রিস্ক বৃদ্ধি। :)

:)

৭. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০৩
অসি বলেছেন: ভালো হয়েছে
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। :)

৮. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০৮
ভাবের অভাব বলেছেন: চমৎকার তথ্যবহুল পোষ্ট যা প্রশংসার দাবি রাখে এবং ধন্যবাদ জানাই এমন একটি লেখার জন্য। ++++++++
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। :)

৯. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১১
মিশুক - ঢাকা বলেছেন: অসাধারন....................

প্লাস++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২০

লেখক বলেছেন: ধন্যুবাদ। ধন্যুবাদ :)

১০. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৯
ডিমওয়ালা বলেছেন: চমতকার। চমতকার। :) :)
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২১

লেখক বলেছেন: ধন্যুবাদ। ধন্যুবাদ। :)

১১. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪১
এন্তার এত্তেলা বলেছেন: সিম্পলি অসাধারণ।।।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৫

লেখক বলেছেন: থ্যাংকু। থ্যাংকু। :)

১২. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৭
অপ্‌সরা বলেছেন: আপুনি!! সোজা প্রিয়তে নিলাম!!
প্রথম কারন লিওনার্দো আর তার মোনালিসা।
রহস্যময় এই ব্যাক্তিটি ও তার রহস্যময় ছবিটি আমার পছন্দের তালিকায় সর্বপ্রথম সারিতে এসে যায়।

আর তাছাড়া আমার প্রফাইলের এই ছবিটি নিয়ে আর তোমার লেখায় তার তথ্যগুলো নিয়ে রীতিমত গর্ব বোধ করছি।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৩

লেখক বলেছেন: আপুনি নারে। ভাইয়ানি। প্রোফাইলের ছবিটা আমার ছুড বইনের( ইদানিং যে, আমার বাসায় লেট হইলো ক্যান, এই জাতীয় মাঠ গরম করা বক্তৃতা দিয়ে বড়ত্ব ফলানোর টেরাই করতাচে। :( )

১৩. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৪
পাপী বলেছেন: প্রিয় পোস্টে গেল।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ ব্রাদার। :)

১৪. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৮
জুমানজি১১ বলেছেন: অসঙ্খ্য ধন্যবাদ কষ্ট করে লিখার জন্য। FB তেও শেয়ার দিলাম। :D
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা ২টাই থাকলো। :)

(পুস্টানোর সময বড়ই টেনশনে ছিলাম। এত ছবির লাইগা দেরীতে লোড হইতাছে দেইখা পোলাপান আমারে "মুরগী মিলন", "চিনি ফারুক" এর লাহান কোন নাম দেয় কিনা। :P )

১৫. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৩
নিঃসঙ্গ বলেছেন: ভালো লাগছে আপনার পোষ্ট।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫০

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ব্রাদার। :)

১৬. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:০০
জানজাবিদ বলেছেন: কষ্ট করে ভাল জিনিস লেখছেন। এরকম কিছু লেখার জন্যই এই ব্লগে আসাটা স্বার্থক মনে হয়।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২০

লেখক বলেছেন: কৃতজ্ঞতা থাকলো। আমি ব্লগে কিন্তু ভাই ওনলী টাইম কাটানোর লাইগা আসিনা। যার প্রমান আমার কমেন্টগুলান। যারা পড়ছেন তারা শিওর ভ্রু কুচকাইয়া ফেলেন। এত বড় কমেন্ট দেইখা। তাও আবার হাসিনা-খালেদা টাইপ ফ্যাক্টর আর সাকা.দেলু, জলিল টাইপ কো-ফ্যাক্টর লইয়া।

ব্লগে সিরিয়াসলী লেখা-লেখিটা চালায় যাওয়ার ইচ্ছা আছে। আমাগো মত আম-জনতার প্ল্যাটফর্ম তো এইগুলান ই।

যা হোক পড়ার জন্য ধন্যবাদ। :)

১৭. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১১
অপ্‌সরা বলেছেন: হায় হায় !! স্যরি!!!!
ভাইয়ানি। আর ভুল হবেনা। ছবি দেখেই শুধু না আমার এক বড় বোন আছে যার নাম নাহিদ!
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২৪

লেখক বলেছেন: তুমার আর কি দোষ গো বইন।
সব দুষ "বাতেন-নাহার" জুটির (আমার বাপ-মা। বাতেন সাহেব বিয়ার আগে হের বউরে কিডন্যাপের হুমকি দিসিল। আমার নানায় ভয় পাইয়া বিয়া দিয়া দিসে। :) )।
হেতারাই পোলার এমুন উভলিঙ্গ টাইপ নাম রাকচে। :(

১৮. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২৩
চিটি (হামিদা রহমান) বলেছেন: লেখাটা আপনার অনেক পরিশ্রমের ফসল। প্রিয়তে থাকলো। অনেক কিছু জানা গেলো। ভালো থাকুন।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৪৪

লেখক বলেছেন: আপু, ধন্যবাদ পড়ার জন্য। আপনারা প্রশংসা করলে অনুপ্রাণিত হই। :)

১৯. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫৭
মাসুদুল হক বলেছেন: ধন্যবাদ পোষ্টের জন্য।
+ ও প্রিয়তে
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১০

লেখক বলেছেন: ধন্যবাদ ব্রাদার। :)

২০. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৫
লীনা দিলরূবা বলেছেন: ধন্যবাদের সাথে প্রিয়তে।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২০

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। :)

২১. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:১০
রুবেল শাহ বলেছেন:
সত্যি অনন্য ..........

প্রিয়তে + হোক

===

শুভেচ্ছা ও শুভ কামনা

ভাল থাকা হোক
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২১

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। আপনাকেও শুভেচ্ছা। :)

২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২২

লেখক বলেছেন: ধন্যবাদ বাহে। :)

২৩. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০১
চতুষ্কোণ বলেছেন: মন ভরল না ।পোষ্টটা আরও বড় করনের দরকার আছিল।



সামনের বার এইরকম পোষ্ট দিলে আরও বড় করনের চেষ্টা করবেন।পড়নের লিগা আমরা তো আছি।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩২

লেখক বলেছেন: বড় করতে গেলে নিজেরও জানা দরকার। ওইটাতে আমার ভালোই ঘাটতি আছে। লেখার সময়টাও ফ্যাক্টর। পারলে আপনে লেইখেন। পড়ার লাইগা আমরা তো আছিই।

২৪. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০৭
হাসান তারিক বলেছেন: একটানে পড়ে ফেললাম। পরের পর্বের অপেক্ষায় রইলাম
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। :)

২৫. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩৬
কানা বাবা বলেছেন:
কটঠিন হৈচে! জুশ!
[ওতি আবেগে আর্জে ইশ্টাইল হৈয়া গেলু নিকি আবার?]
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪০

লেখক বলেছেন: হুয়াহ! হুয়াহ! হুয়াহ!
(অতি আবেগে একখান শিয়ালোচিত হাসি দিলাম।)

২৬. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২৬
সহেলী বলেছেন: পরিশ্রমের ফসল , তথ্যবহুল পোষ্ট । ধন্যবাদ ।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। :)

২৭. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৩
জেরী বলেছেন: প্রিয়তে রাখলাম
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ। :)

২৮. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩২
নির্ঝরিনী বলেছেন: অনেক তথ্যসমৃদ্ধ পোস্ট, প্রিয়তে থাকলো...
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ আপু। :)

২৯. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩১
জটিল বলেছেন: হারিয়ে যাওয়া নোটগুলোর জন্যে আফসোস হচ্ছে
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৬

লেখক বলেছেন: শিল্প প্রেমীদের কাছে এটা খুব প্রত্যাশিত আফসোস। তবে যুগের শুরু তো তিনি করতে পেরেছিলেন। তার যে টুকু সভ্যজগৎ পেয়েছিল তা দিয়েই। এখানেই তার সার্থকতা।

৩০. ০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১২:২৭
ছায়ার আলো বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এই লেখাটার জন্য। প্রিয়তে রাখলাম।
০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪০

লেখক বলেছেন: কৃতজ্ঞতার সহিত "ধন্যবাদ গৃহিত হইল। :)

৩১. ০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১২:২৭
ছায়ার আলো বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এই লেখাটার জন্য। প্রিয়তে রাখলাম।
০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪১

লেখক বলেছেন: কৃতজ্ঞতার সহিত "ধন্যবাদ গৃহিত হইল। :)

৩২. ০১ লা অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৬
দীপান্বিতা বলেছেন: লিওনার্দো দা ভিঞ্চি --অদ্ভূত প্রতিভার মানুষ ছিলেন! ...অনেক কিছুই যানতাম না...খুব ভাল লাগল।
০২ রা অক্টোবর, ২০০৯ ভোর ৪:৪১

লেখক বলেছেন: তার চিন্তা-ভাবনার ক্ষেত্র ছিল অনেক ব্যাপক। পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।

৩৩. ০২ রা অক্টোবর, ২০০৯ ভোর ৪:৪৬
উম্মু আবদুল্লাহ বলেছেন: অসাধারন। অনেক কিছু জানলাম।

শিল্পীর জীবন ও কর্ম দুটোই আকর্ষনীয়।
০২ রা অক্টোবর, ২০০৯ ভোর ৪:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।

০৩ রা অক্টোবর, ২০০৯ দুপুর ২:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ বেরাদার।

০৩ রা অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০৭

লেখক বলেছেন: কৃতজ্ঞতার সহিত গৃহিত হইলো।

৩৬. ০৩ রা অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১৭
বিন্দু উদ্ভিদ বলেছেন: সুন্দর পোষ্ট।+ + + +
প্রিয়তে নিলাম।
শুভ কামনা রইল।
০৩ রা অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩৩

লেখক বলেছেন: অদ্ভুত নিক আপনার। পড়ার জন্য ধন্যবাদ।

৩৭. ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৪০
অবয়ব বলেছেন: দারুন লিখেছেন। ছবিগুলোর জন্য অসংখ্য ধন্যবাদ।
পরের পর্ব আশা করছি।
০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। :)

০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। :)

০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩২

লেখক বলেছেন: কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা। :)

৪০. ১৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:১২
রুমমা বলেছেন: উনি যে এত্ত ট্যলেন্টেড ছিলেন সেটা আজ আরো বিস্তারিত জানলাম।সেটা জানানোর জন্য ধন্যবাদ।
১৯ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩১

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।

৪১. ২২ শে অক্টোবর, ২০০৯ ভোর ৬:২১
বেওউল্ফ বলেছেন: এবারের এসাসিন'স ক্রিড ২ গেমে লিওরার্দো দ্য ভিঞ্চির ক্যারেক্টার আছে। গেমে লিওনার্দো হল নায়ক এজিওর বন্ধু। সে গেমে নায়কের অস্ত্রের আপডেট দিবে। শুধু তাই না গেমে তার তৈরী গ্লাইডারও চালানো যাবে।
২৫ শে অক্টোবর, ২০০৯ সকাল ৮:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।

২৫ শে অক্টোবর, ২০০৯ সকাল ৮:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।

২৫ শে অক্টোবর, ২০০৯ সকাল ৮:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।

৪৪. ১১ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:২২
হামিদ পায়োনিয়ার বলেছেন: মনটা ভইরা গেল। সত্যিই অসাধারন। অসাধারন লিওনার্দো, তার কার্যকলাপ, অসাধারন আপনিও। ধন্যবাদ ব্রাদার।
পারলে অনেকগুলো প্লাস দিতাম !!!!!!
১১ ই নভেম্বর, ২০০৯ সকাল ৮:১২

লেখক বলেছেন: লজ্জা পাইলাম। :`> :`>

পড়ার জন্য ধন্যবাদ।

৪৫. ২৪ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১২
আসফাকুল আমিন বলেছেন: ধন্যবাদ আপনার অসাধারণ পোস্টের জন্য । প্রিয়তে রাখলাম।
২৬ শে মার্চ, ২০১১ রাত ১:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৬ শে মার্চ, ২০১১ রাত ১:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

৪৭. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪৫
দীপান্বিতা বলেছেন: ফক্স হিসট্রিতে লিওনার্দো দা ভিঞ্চিকে নিয়ে দেখাচ্ছে :)
২৬ শে মার্চ, ২০১১ রাত ১:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ আপু।

২৬ শে মার্চ, ২০১১ রাত ১:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ আপু।

৪৯. ০৮ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪০
ক্লান্ত ঈগল বলেছেন: খুবই ভাল লেগেছে..........এরকম আরো আশা করছি
২৬ শে মার্চ, ২০১১ রাত ২:২২

লেখক বলেছেন: ধন্যবাদ।

৫০. ১৩ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:৫০
একলোটন বলেছেন: পড়ার জন্য নিলাম। পড়ে বলবো।।।
২৬ শে মার্চ, ২০১১ রাত ২:২২

লেখক বলেছেন: ধন্যবাদ।

৫১. ১৩ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:৫১
একলোটন বলেছেন: পড়ার জন্য নিলাম। পড়ে বলবো।।।
৫২. ২১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৫
রুচি বলেছেন: ভাল পোষ্ট বছরে ১ টাই যথেষ্ট+++++++++
৫৪. ২৯ শে মে, ২০১০ ভোর ৪:২৭
এস এম সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারন পোষ্ট! চিরকালের অন্যতম শ্রেষ্ঠ এই বিজ্ঞান-মনষ্ক শিল্পী কে নিয়ে লেখা পোষ্ট এর জন্যে স্যালুট!

+ ও প্রিয়
৫৬. ২০ শে আগস্ট, ২০১০ রাত ১:০৮
sraboni বলেছেন: অসাধারণ ভাইয়া !!!!
৫৭. ২৯ শে আগস্ট, ২০১০ রাত ৯:৩২
নির্জন রহমান বলেছেন: অনেক তথ্য বহুল লেখা, তাই সোজা প্রিয়তে।
৫৯. ০৪ ঠা অক্টোবর, ২০১০ দুপুর ১:৪৫
তায়েফ আহমাদ বলেছেন: এই পোষ্ট মিস করলাম কী করে!!
৬১. ১০ ই জানুয়ারি, ২০১১ রাত ২:১৮
কাজল আব্দুল্লাহ বলেছেন: ++++++।
আরো লেখা চাই।
বিশেষ করে দ্যা ভিঞ্চি কোডে ভিঞ্চি'র যে পরিচয় দেয়া হয়েছে সেটি কতটা সত্য?
৬২. ১০ ই জানুয়ারি, ২০১১ রাত ২:২৭
চাঙ্কু বলেছেন: অনেক কিছু জানলাম। রহস্য বুঝি না বলে মোনালিসার চেয়ে আমার কেন জানি "ম্যাডোনা উইথ ফ্লাওয়ার"কেই বেশী ভাল লাগে।
৬৫. ০৫ ই এপ্রিল, ২০১১ রাত ১২:৪১
শব্দহীন জোছনা বলেছেন: একটি চরম ইনফরম্যাটিভ আর মাথা নষ্ট করা পোস্ট B-) B-)


এই রকম আরও চাই ।
চাই চাই পোস্ট চাই। :-B :-B :-B
৬৬. ০৫ ই এপ্রিল, ২০১১ রাত ১২:৫০
শব্দহীন জোছনা বলেছেন: একটি চরম ইনফরম্যাটিভ আর মাথা নষ্ট করা পোস্ট B-) B-)


এই রকম আরও চাই ।
চাই চাই পোস্ট চাই। :-B :-B :-B
৬৭. ১৬ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৩৭
ঘুডু বলেছেন: কটি চরম ইনফরম্যাটিভ আর মাথা নষ্ট করা পোস্ট


এই রকম আরও চাই ।
চাই চাই পোস্ট চাই।
৬৮. ২৯ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:৪৪
লর্ড কার্জন বলেছেন: পুরা মাথা নষ্ট। একজন মানুষের দ্বারা এইগুলান কেমনে সম্ভব?
৬৯. ২৫ শে জুন, ২০১১ দুপুর ১:০৫
নষ্টছেলে বলেছেন: পোস্ট প্রিয়তে নিয়ে গেলাম।
৭০. ২৭ শে জুন, ২০১১ রাত ৮:৪৫
রেজওয়ান মাহবুব তানিম বলেছেন: ভয়াবহ রকমের সুন্দর পোস্ট । আপনাকে ১০০০ ধন্যবাদ ।

আমি লিওনার্দো সম্পর্কে জানতে খুব আগ্রহী ছিলাম । আপনার পোস্ট সে আগ্রহ মেটালো ষোল আনা ।

শুধু একটি প্রশ্ন- আপনি যেটাকে লিডা খসড়া -৩ বলেছেন, সেটা তো আসলে খসড়া না আমি যতটুকু জানি । এটা পূর্ণাঙ্গ চিত্র যার নাম " the study of the head of lida "

এই বিষয়ে জানাবেন ।
৭২. ২৮ শে জুন, ২০১১ রাত ১২:২৮
চাটিকিয়াং রুমান বলেছেন: এক কথায় অসাধারণ পোষ্ট! অনেক কিছু জানলাম এই পোষ্ট থেকে। প্রিয়তে রাখলাম।
৭৩. ০৪ ঠা জুলাই, ২০১১ রাত ১২:৩৯
মেঘ_মেঘা বলেছেন: অনেক আগে পড়েছিলাম এই লেখাটা। কিন্তু তখন আমার ব্লগ ছিল না তাই প্রিয়তে রাখতে পারি নি। এখন প্রিয়তে রেখে দিলাম। পোষ্ট অসাধারন।

আপনাকে ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটা পোষ্ট লেখার জন্য।
৭৪. ২১ শে আগস্ট, ২০১১ রাত ১:৩৪
হিমেল রিছিল বলেছেন: আপনার এই লেখাটা ষান্মাসিক একটা ম্যাগাজিনে তুলে দিতে চাচ্ছিলাম। আপনার অনুমতি প্রার্থনা করছি । ধন্যবাদ।
৭৫. ২৪ শে আগস্ট, ২০১১ দুপুর ১:৪৮
নদ বলেছেন: প্রিয়তেই শুধু না মনের মধ্যেই গেথে রাখলাম ।
৭৮. ২৩ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:৫১
ইশাতের দুনিয়া বলেছেন: লিওনার্দো দা ভিঞ্চি
তোমার দাড়ি কত ইঞ্চি...??
৭৯. ০৫ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:২০
অতি সাধারন বলেছেন: চমৎকার লেখা। প্রিয়তে।

 

মোট সময় লেগেছে ০.৫৬৩৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
FB -- nahid.djmc@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই