FB -- nahid.djmc@gmail.com

একটা উন-মানুষ এর গল্প

১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২৫

শেয়ারঃ
0 3 0

২০০৫সাল।

তারিখটা সম্ভবত ২৫শে জানুয়ারী।

সবে মেডিকেল এ ঢুকেছি। ছুটি চলছে। সারাদিন ঘুমাই। সকাল ১১টার দিকে হঠাৎ একটা ফোন। অপরিচিত নম্বর হতে অপরিচিত কন্ঠস্বর। "১১টাতেও কেউ ঘুমায়? উঠেন এখনি।" আমি অবাক। ঝাড়ি দিয়ে ফোন রেখে দিতে না দিতেই মিসকল। শুরু হলো মিসকল যন্ত্রনা। ফলাফল পরবর্তী ১ঘন্টায় প্রায় ১০০টা মিসকল। সমাধান দরকার। ফোন দিয়ে আবার ঝাড়ি দিতে যেয়ে উল্টা থ্রেট খেলাম।"আমার ইচ্ছা আমি মিসকল দেব, আপনি পারলে ঠেকান"। বলেই খটাস। আমি হতভম্ব হয়ে কিছু বুঝে উঠার আগেই শুরু হলো আবারো মিসকল পানিশমেন্ট।

কি ভাবছেন? খুব কমন একটা ঘটনা, না? মাফ করবেন শুরুটা এর চাইতে নাটকীয় করতে পারলাম না বলে। শুরুটা যে নাটকীয় ছিল না ভাই। তাই শুরুটা এমনই। খুব কমন। পরিনতিটাও খুব কমন ছিল। টেনশনের কারন নেই।

পাঠকদের ধৈর্য্য বিবেচনা করে মধ্যবর্তী গল্প বলা থেকে বিরতই থাকি। এটাও কমন ব্যাপার। বাংলা ফিল্মে যা হয় আর কি। পরিচয় পেলাম। আমার খালুর আপন বোনের মেয়ে ইনি। আমি সেভাবে না চিনলেও গল্পবাজ বাঙালীর অতিরন্জিত গল্পের পরিনতিতে তিনি আমাকে চেনেন ভালো করেই। শুরু হলো একটা স্বাভাবিক আটপৌড়ে প্রেমের গল্প।

আমি ছিলাম খুব অহংকারী একটা ছেলে। যে পরিবেশ পেয়েছিলাম তাতে এমন হওয়া ছাড়া উপায় ছিল না হয়তো। সবার মনোযোগ পেয়ে নিজেকে খুব বড় ভাবতাম। হয়তো ছিল রক্তের দোষ ও। ফলাফল নিজের এমন একটা গুন হারালাম যার রেশ টানতে হচ্ছে এখনও। সেক্রিফাইজ করা। হুমমম। আমি সেক্রিফাইজ করা জানতাম না। যেখানে যাবো মূল্যায়ন পাবো। আমার জন্য সবাই সেক্রিফাইজ করবে। আমি কেন সেক্রিফাইজ করব?

কি ঘৃণা করছেন? করেন। প্লিজ। আমার প্রাপ্য এটা।

সম্ভবত তাকে যতটা না ভালবাসতাম, তার চাইতে অনেক বেশী চাইতাম অধিকারবোধ। ফলাফলঃ অযথা হম্বিতম্বি। এটা করবা না। ওটা করবা না। ছেলেদের সাথে মিসবানা। ইত্যাদি। ইত্যাদি।

ও খুব ভালো মেয়ে ছিল ভাই। আমার কথার বাইরে একটা কাজও করতো না। ভুল করলে মেনে নিত দোষ। ২য় বার আবারো কোন দোষ করেছে এমন কোন কাহিনী আপনাদের বলতে পারেলে খুব হালকা লাগতো হয়তো। বাট পারলাম না।

২/১টা সুখের স্মৃতি বলি? এগুলোও অবশ্য আর দশটা স্বাভাবিক বাঙালীর বাদামভাজা খাওয়া টাইপ এর কমন গল্প।

একবার কোন কারনে দেখা করার পর, কোন একটা ব্যাপারে রাগ করে আমি বলেছি যে আমি আর দেখা করতে আসবো না। ওর কি কান্না!! আমার শার্টের হাত ধরে কানছে। টপটপ করে চোখের পানি পড়ছে আমার শার্টের হাতায়। আর আমার ফ্রেন্ডকে বলছে, "না! ও আর আসবেনা আমাকে দেখতে। আমি জানিই এটাই শেষ দেখা"।

আর তার সেই ভালোবাসা ভরা কান্নার আমি কি প্রতিদান দিয়েছিলাম জানেন? "এইভাবে কাঁদার কি আছে? লোকজন কি ভাববে? চোখ মোছ।" বকা খেয়ে না, আমি জানি ভালোবেসেই আমার কথা রেখেছিল সে। চোখ মুছেছিল। রিকসার বাকি পথ টুকুতে আর কাঁদেনি।

কি ভাই? আমাকে ঘৃনা করছেন তো? প্লিজ করেন। আমার ব্যাপারে আপনার ধারনা যা ছিল ভেঙে যাচ্ছে তো? ভাংতে দিন। আরো অনেক অনেক ঘৃনা আমার প্রাপ্তি।

আমি আজ দোষ স্বীকার করতে এসেছি। আমি আমার শাস্তি চাই।

ও করেনি আমার জন্য এমন কোন কাজ নেই। সামান্য বান্ধবীর বাসায় বেড়াতে যাওয়ার আগে আমার পারমিশন নিয়েই গিয়েছে। বাবা-মার সাথে আমার সম্পর্ক খারাপ করেছে। ভাই এর সাথে কথা বলেনি অনেকদিন। আর আমি কি করেছি জানেন?

কোন একদিন তার কোন একটা কাজে বরাবর এর মত নিজের সমস্ত পৌরষত্ব দিয়ে থ্রেট দিলাম যে, আমি আর রিলেশন রাখবো না। সে কানছে। আর তাতে আমার পৌরষত্ব বেড়ে গেল। মোবাইল বন্ধ করে দিলাম। টানা ১টা মাস মোবাইল খুলিনি। রিলেশনটা সেই থেকে ব্রেক আপ। ওটা ২০০৭ এর মার্চের কথা। তারিখটা মনে নেই।

দুঃখিত। গল্পের প্রথম অংশের এখানেই সমাপ্তি। চিরাচরিত বাঙালীপ্রেমের গল্পের একটা ধিকৃত সমাপ্তি টানলাম আমার সমস্ত পৌরষত্ব দিয়ে। এখানে অনেক বিবেকবান মানুষ আছেন আপনারা। মেয়েটার জন্য টেনশন করবেন না। ২বছরের প্রেম এ এমন কিছুই করিনি কখনো যাতে সে কোন সমস্যায় পড়ে কখনো। ভালো ছেলে বলে এটা করেছি তা কিন্তু না। সম্ভবত সুযোগের অভাব ছিল।

সমস্যাটার শুরু তার পর থেকে।

১মাস পরে তাকে ফোন দিলাম। সে ফোন রিসিভ করতেই আমি এমনভাবে কথা বলা শুরু করলাম যেন কিছুই হয়নি। হঠাৎ সে খুব রাগী স্বরে বলল,"নাহিদ! আমি চাই না তুমি আমার সাথে আর যোগাযোগ কর"। সেই দিন হঠাৎ করে কি যে হল। হু হু করে উঠলো পুরোটা বুক। মাফ চাইলাম। সে মাফ করেনি। না। ওকে খারাপ ভাববেন না। আমাকে মাফ করার কোন কারন যে ছিল না ভাই। যে পরিমান মানসিক প্রেসার এ তাকে রাখতাম তাতে অতিষ্ট হওয়াটা খুব স্বাভাবিক। তার ডিসিশনটাই সঠিক ছিল। বাট প্রব্লেম টা অন্য জায়গায় ভাই।

সেই দিনের পর থেকে তার সাথে কথা হয়েছে হাতেগোনা ৩/৪বার। কিছু বিশেষ প্রেক্ষাপটে। আমি তাকে ফেরত আসতে অনুরোধ জানিয়েছি কিনা ভাবছেন?

বলেছিলাম। প্রথম ২বার কথা বলার সময়। কিন্তু তার স্বরের কঠোরতায় বুঝেছি সে আর আসবে না। আমার কি? আমিও বা কম কিসে? যোগ্যতা কি কম আছে আমার? আমি তাকে আর ফেরার কথা বলিনি। নিজের উপর আস্থা ছিল। প্রেম করা কোন ফ্যাক্টর হলো?

"হারামজাদা" গালিটা কারা কারা দিলেন মনে মনে? ধন্যবাদ ভাই। অনেক ধন্যবাদ।


ভাই একটা সত্য কথা বলি?

আমি ওকে ভালোবাসি। খুবই ভালোবাসি। আমি ওকে ভুলতে পারিনি। আমি পারিনি আর কোন মেয়েকে আমার জীবনে গ্রহন করতে। প্রেমের চেষ্টা করেছি। ভালোবাসার চেষ্টা করেছি অন্য কাউকে। কিন্তু পারিনি। ২ মাস যেতে না যেতেই বুঝেছি, হচ্ছে না। মনে ভালোবাসা তৈরী হচ্ছে না।

এখন ২০০৯ সাল এর অক্টোবর মাস। জানেন ভাই। আমি এখনো চোখ বন্ধ করলেই দেখতে পাই ওর সেই বাসায় ঢোকার আগে মুহুর্তে মাথাটা হালকা কাত করে "আসি?" বলার দৃশ্যটা। আমি এখনো অনুভব করি ওর সাথে রিকসায় ঘোরার সময় রিকসার প্রতিটা ঝাঁকি। ফার্মগেটে এখনো আমি "আনন্দ সিনেমা হল" এর সামনের টিকিট কাউন্টারগুলো থেকে টিকিট কাটতে পারিনা। আমার পা চলেনা ওদিকে। এখনো আমার হাত কাঁপে ওর কথা লিখতে বসলে। এখনো, স্টিল এখনো, রাতে চিৎকার করে কান্না আসে। আমি কোন মেয়েকেই গ্রহন করতে পারছি না। নিজের সর্বোচ্চ চেষ্টাটা করে যাচ্ছি অন্য কাউকে ভালোবাসার জন্য। বাট ফেইলড ব্রাদার।

আমি চোখ বন্ধ করলে এখনো দেখতে পাই নীল রং এর জামা পরা ওকে।
সেই মীরপুর।
সেই শ্যাওড়াপাড়া।
সেই চিপসের দোকান।
ওই যে, রিকসায় ঘোরার সময় দেখলাম, নতুন একটা বিল্ডিং হচ্ছে।
ওই যে, মহাখালী ফ্লাইওভার।
ওই যে, রাম্তা পার হওয়ার সময় ওর হাসিটা।
ওই যে, ঝালমুড়ি খাওয়াটা।
আমি নামায পড়তে ঢুকলাম। আর ওর রিকসায় অপেক্ষা করা।

ভাই। আমি খুব কষ্টে আছি। আমি গত আড়াইটা বছর ধরে নিজেকে বোঝাচ্ছি, "নাহিদ, সব শেষ। ভোলার চেষ্টা কর। নিজের দোষে হারিয়েছো। আর ভালবেসো না। সব শেষ। কিন্তু পারিনি নিজেকে বোঝাতে।"

এখনো পারছি না, রিকসার সেই ঝাঁকি ভুলতে। সেই রোদেলা দুপুরটাকে ভুলতে। সেই ডাবওয়ালার দোকান বা রিকসায় করে ওর চলে যাওয়ার সময় ওর রিকসার পিছন হয়ে আমাকে দেখার চেষ্টার কথা ভুলতে।

আমি খুব কষ্টে আছি ভাই। আমি নিজেকে হারাচ্ছি। আমি জানিনা আমি কিভাবে নিজেকে ফেরত পাবো। কিন্তু খুব দরকার। নিজেকে ফিরে পাওয়া দরকার তাকে ভোলার জন্য। নিজেকে ফিরে পাওয়া দরকার তার ঘৃনাকে অগ্রাহ্য করার জন্য। তাকে ভোলার জন্য করিনি এমন কোন কাজ নেই। কিন্তু পারছি কই?

আর পারছি না আমি।

নিজেকে কেন যেন ইদানিং উন-মানুষ বলে মনে হয়। মনে হয় এটাই আমার প্রাপ্তি। এখন আমি আর মাথা উঁচু করে থাকিনা। মনে হয় মাথা নিচু করে থাকাটাতেই শান্তি। নিজেকে সম্পূর্ণ ব্যার্থ একজন মানুষ বলে মনে হয়, আর ভেবে খুব আত্নপ্রশান্তিও পাই। কেউ অবহেলা করলে গায়ে লাগে না। মনে হয় এটাই আমার প্রাপ্য। কেউ গালি দিলে হাসিমুখে শুনি। ভাবি আমারই দোষ। আমাকে গালি দেবেনাতো কাকে দেবে? কারো সাথে মিশতে মন চায় না। ফাঁকা সময়ে বিছানায় একা শুয়ে থাকি। আর তার কথা ভাবি। পুরাতন স্মৃতি খুব আনন্দ দেয়। সত্যি বলছি, খুব কষ্টে পড়লেই আমি তার কথা ভাবি। মন ভালো হয়ে যায়।

অপসসসসসসসস!!! মন ভালো হয়ে গেছে। মাঝে মাঝে মনটা খারাপ থাকে এটাই হলো প্রবলেম। মাঝে মাঝে বেশ স্বস্তি লাগে এটা ভেবে যে আমি ওকে আসলেই ভালবাসতে পেরেছি।

আসলে ওই আমার সব। ও না আসুক জীবনে। আমি তো ওকে ভালবাসি। অনেক। এটা কখনোই ও জানবে না। না জানুক। আমি আমার সুখ-স্মৃতিগুলো নিয়েই বাঁচতে চাই।

উন-মানুষ হয়ে বাঁচার আনন্দ অনেক। আমি আজীবন উন-মানুষ হয়ে বাঁচতে চাই। মাথা নিচু করে বাঁচতে চাই। আল্লাহ আমাকে যেন আর কখনো মাথা উচুঁ করার সুযোগ না দেন।

প্লিজ। যাওয়ার সময় একটা থু দিয়ে যাবেন। খুব শান্তি পাবো।





 

সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০০৯ ভোর ৫:০৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩৩
মুহিব বলেছেন: নিজের ভুলের কথা বলতে পারা খুব বড় একটা ব্যাপার। আপনি পারেন। আপনার জন্য শুভকামনা।
১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪৪

লেখক বলেছেন: ভুলটা না দেখতে পারলেই হয়তো অনেক ভালো থাকতাম ভাই।
আপনাকে ধন্যবাদ পড়ার জন্য।
ভালো থাকবেন ভাই।

২. ১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩৭
মোঃ আমিন বলেছেন: মনটা খারাপ হইয়া গেলো। take care bro.
১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪৬

লেখক বলেছেন: ধুর মন খারাপ এর কি আছে? এভরিথিং ইজ পার্ট অফ লাইফ। না?
:)
ইউ অলসো টেক কেয়ার ভাই। পড়ার জন্য কৃতজ্ঞতা থাকলো।

৩. ১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩৮
সোমা. বলেছেন: কিছু বলার নেই........ ভাল থাকুক মেয়েটি আর আপনি।
যা হয়েছে ভাল হয়নি।
১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪৮

লেখক বলেছেন: থ্যাংকস। মন থেকে দোয়া করবেন ওর জন্য। আপনারে প্লাস।

৪. ১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩৮
আ শী ষ বলেছেন: এবার উল্টাটা করেন্। তাকে মনে রাখা চেষ্টা করেন্।
১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৫২

লেখক বলেছেন: সম্ভবত এটাই সমাধান। কিন্তু এতে বাস্তবজীবনে প্রবলেম হয়। আবেগ দিয়ে তো সবাইরে সব কিছু বুঝাইতে পারি না, সবাইরে দেখাতেও পারিনা। পড়ার জন্য কৃতজ্ঞতা থাকলো।।

৫. ১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩৮
টনি বলেছেন: ভাই আমি এখনো অনুভব করি ওর সাথে রিকসায় ঘোরার সময় রিকসার প্রতিটা ঝাঁকি।

অতীত যত চিন্তা করবেন তত দুঃখ দিবে। বি প্রাকটিকাল ম্যান।
১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৫৫

লেখক বলেছেন: ইয়েস।
বি প্র্যাকটিক্যাল নাহিদ। ছেলেটারে বুঝান প্লিজ্ । আমি আড়াইটা বছর ধরে বুঝাইতে অক্ষম।
পড়ার জন্য কৃতজ্ঞতা ভাই।

৬. ১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪১
হোদল রাজা বলেছেন: জীবন এতো সহজ না, কঠিনও না। আমার কাছে মনে হ্য় সবার জন্যই এই সবকিছু।

Take it is boss!! ভালো লেখেন আপনি
১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: টেক ইট ইজি। টেক ইট ইজি। টেক ইট ইজি।

দোয়া কইরেন বস।
কৃতজ্ঞতা থাকলো।

৭. ১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪১
মুহাম্মদ মামুনুর রশিদ বলেছেন: ভাই অসাধারন লিখেছেন ধন্যবাদ।শুভ কামনা।
১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৫৮

লেখক বলেছেন: কৃতজ্ঞতা থাকলো ভাই। ধন্যবাদ।

১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৫৯

লেখক বলেছেন: পাগলা রে। আই লাইক ইউ। কৃতজ্ঞতা গিভ করলাম।

৯. ১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪৫
মেঘশাদা বলেছেন: :) আপনার জন্য শুভকামনা, এমন ভুল আর করেন না। /:) কিছু ভুল এত বেশি হয় যে তা আর শোধরানো সম্ভব হয় না
১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০২

লেখক বলেছেন: কিছু ভুল এত বেশি হয় যে তা আর শোধরানো সম্ভব হয় না।

সহমত! সহমত! সহমত!

পড়ার জন্য ধন্যবাদ।(হাসিটা সুন্দর ছিল রে পাগলা)।

১০. ১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৫৮
দেবব্রত বলেছেন: ভুল করছেন । বড় ভুল । আপনার কাছাকাছি টাইপের ভুল করে আমি বহু কাদছি । ক্যারিয়ারের বারোটা বাজিয়ে দিছি । কিন্তুক যা যায় তা আর ফিরে আসেনা ।
১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০৫

লেখক বলেছেন: সব ই বুঝি। সব ই বুঝতেছি।
বাট কন্ট্রোল নাই।

কন্ট্রোলের ট্রাই কইরা বুঝছি যে, আর কন্ট্রোল পাওয়ার ট্রাই কইরা লাভ নাই। সো বে-কন্ট্রোলে গাড়ি ধাবমান।

শুভ কামনা থাকলো আপনার জন্য।

১১. ১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৫৮
আহমেদ রাকিব বলেছেন: লেখাটা খুব ভালো হয়েছে। খুব ভালো। বাস্তবতা মেনেই সামনে চলতে হবে। চলার পথের শুভকামনা রইল।
১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০৬

লেখক বলেছেন: বাস্তবতা মেনে চলতে হবে।
বাস্তবতা মেনে চলতে হবে।
বাস্তবতা মেনে চলতে হবে।

ধন্যবাদ ভাই।
কৃতজ্ঞতা থাকলো।

১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০৭

লেখক বলেছেন: হাঃ হাঃ হাঃ

থ্যাংকু ভাই।

১৩. ১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০৭
জানপরী বলেছেন: লেখাতে উল্লেখ করেননি যে মেয়েটির বিয়ে হয়েছে নাকি অন্য কারো সাথে সম্পর্ক হয়েছে। যদি না হয়ে থাকে তাহলে সে আপনারই আছে। তার অভিমানের কারণেই সে আপনার থেকে দূরে আছে। আপনার জন্য শুভ কামনা রইল।
১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১২

লেখক বলেছেন: ২টার কোনটাই হয়নি রে ব্রাদার। হইলে তো বাচতাম। ভোলা বা দোষ চাপানোর একটা উপলক্ষ্য অন্তত পেতাম। সেই পথ ও বন্ধ করে রাখসে। মেয়ে ইনটেলিজেন্ট আছে রে ভাই।

ধন্যবাদ পড়ার জন্য।

১৪. ১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০৭
সরকার সেলিম বলেছেন: মেয়েটার কি বিয়ে হয়েছে? যদি না হয়ে থাকে আরেকবার চেষ্টা করুন না!
১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১৬

লেখক বলেছেন: আবারো "না" শুনতে ভয় লাগে।
হয়তো যোগাযোগ হতে পারে।
আসলে আল্লাহ চাইলে কিছু একটা হয়তো সশ্ভব।
বাট লাস্ট টু ইয়ারস আই হ্যাভ'নট অবজার্ভড এনি চান্স।

ইগো প্রব্লেমটাও ফ্যাক্টর। ২বার "না" শুনছি। আর তাছাড়া যা হয়েছে তা সম্পূর্ণ আমার দোষে। তাই সাহস হয় না।

১৫. ১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১০
উল্টো মানুষ বলেছেন: সত্যিই কি হারিয়েছে কিছু? আসলে সবই আছে। মন জুড়ে প্রিয় কোন মুখ, প্রিয় কিছু স্মৃতি, প্রিয় কিছু কষ্ট। এই কম কি? ভালোবাসতে পারার ক্ষমতা অনেক বড় যা আসলে আপনি হারিয়ে শিখেছেন।

সুন্দর হোক আগামী।
১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১৮

লেখক বলেছেন: সুন্দর হোক আগামী।

ধন্যবাদ ভাই। পড়ার জন্য কৃতজ্ঞতা থাকলো।

১৬. ১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১৭
তুহিন২৭ বলেছেন: ভালবাসার দহন আসলে মারাত্নক। মেয়েটার যদি বিয়ে না হয়ে থাকে, আর যদি মেইল ব্যবহার করে। কারো দিয়ে পুরো পোষ্টটা মেইল করে দেন।

পড়লে নিশ্চিত আপনার মনের হাহাকার বুঝবে। বুঝবে আপনার ভালবাসা এখন পরিণিত।
১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:২২

লেখক বলেছেন: আরো আশার লোভ দেখাস না ভাই। আড়াইটা বছর এই আশার লোভেই আছি।

তাকে জানানো সম্ভব না। কারন আমি যদি জানাতে চাইতাম তো পারতাম। বাট পারিনি।

নিজেকে খুব অপরাধী লাগে। তাই সাহস করে সামনে দাঁড়াতে পারিনি আর দ্বিতীয় দিন।

অনেক কষ্ট পেয়েছে সে। কোন মুখে দাড়াঁই?

১৭. ১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:২৯
অপ্‌সরা বলেছেন: মনটা ভীষন খারাপ হয়ে গেলো ভাইয়া!
১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩২

লেখক বলেছেন: ব্যাপার নাহ।
এভরিথিং ইজ পার্ট অফ লাইফ ইয়াং লেডী।

১৮. ১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩৩
যীশূ বলেছেন: শুভ কামনা রইলো।
১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ ব্রাদার।

১৯. ১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩৮
শাওন৩৫০৪ বলেছেন: ভাই, আপনি আরেকবার পারেন্না, খুব কৈরা তারে বলতে?
দরকার হৈলে নাহয় একটু উন-মানুষই হৈলেন?
আপনারেও সে এত ভালোবাসে, আপনিও তারে এত ভালোবাসতে শিখলেন..
আমি জানিনা, আপনে আরো ট্রাই করবেন কিনা...
আমার আশা রৈলো, আরো কোনো ভালো সংবাদের পোস্ট পড়বো কোনো দিন আপনার পাতায়...
আপনারে অনুরোধ রৈলো...
এমন ভাবে লিখছেন...:(
১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৮

লেখক বলেছেন: আহা!! যদি এমন এক্টা দিন আসতো!!!!

:(

২০. ১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩৮
রেজোওয়ানা বলেছেন: মনের কস্টটা খুব সুন্দর করে প্রকাশ, আমার নিজেরই মন খারাপ হয়ে গেল :(
আসলে পারস্পারিক কম্প্রোমাইশ ছাড়া কোন সম্পর্কই ভাল থাকে না।

তবে একটা ব্যাপারে আমি নিশ্চত আপনার লেখাটা যদি সে কোন ভাবে পড়ে, তাহলে এত কঠিন আর থাকতে পারবে না ।
১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০১

লেখক বলেছেন: হুমম। হারিয়ে শিখেছি আপু।
আপনাদের সবার জন্য খারাপ লাগছে। সিরিয়াস টাইপের লেখা দিয়েছি সব সময়। আজ কি থেকে কি যে হয়ে গেল।

পুচ্চিটার তাকানো দেইখা বয় পাইসি। ওরে অনেক গাল টানাটানি আদর। :)

২১. ১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৩
শেরজা তপন বলেছেন: কষ্ট পেলাম-তবে প্রথম অংশটুকু পড়ে। শেষটুকু (কষ্টের অংশটুকু)পড়ে আপনার জন্য আমার করুনা হচ্ছে-খারাপ লাগছে না!
১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০২

লেখক বলেছেন: ভাই। আমার ই আমার জন্য করুনা লাগে। কি আর বলব!!
পারলে সব ভুল শুধরে নিতাম।
ধ্যাত। নিজের উপর ই বিরক্ত লাগে।

পড়ার জন্য ধন্যবাদ ভাই।

২২. ১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৮
মুনশিয়ানা বলেছেন: আপনি খুব সাহসী লোক। এভাবে আত্ম-সমালোচনার জন্য যে হিম্মত আর বুকের পাটা লাগে, আপনার তা যথেষ্ট মাত্রায় আছে... আপনার জন্য অভিবাদন।

সেই সব বেকুব আর নাদান যুবক যারা মেয়েদের ভালবাসার নিবেদনকে ভুল ব্যাখা করে... মেয়েদের তুচ্ছ জ্ঞান করে-- আপনার এই পোষ্ট তাদের জন্য একটা জলন্ত উদাহরন হয়ে থাকুক...

হাল ছাড়বেন না, নিরন্তর আপনার ভালবাসা জারি রাখুন। সে আপনার হবেই।

আপনার সৌভাগ্য কামনা করছি...
১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০৬

লেখক বলেছেন: নিরন্তর ভালোবাসা জারি রাখব। প্রতিজ্ঞাবদ্ধ তো ভাই। নিজের কাছেই। আপনার এই বাক্যটার জন্য আপনাকে প্লাস।

ধন্যবাদ পড়ার জন্য।

জানি সবাই আমার জন্য করুনা করছেন। তবুও কৃতজ্ঞতা। আমি তাকে না পারি, বাট সবাইকে জানাতে চাই যে আমি অনুতপ্ত। অত্যন্ত অনুতপ্ত।

২৩. ১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১৩
শ্রাবনের ফুল বলেছেন: আপনার লেখাটি মনোযোগ দিয়ে পড়লাম...আপনার কষ্ট টুকু অনুভব করতে পারছি... জীবন একটাই, হতাশা নিয়ে বসে না থেকে আপনি যে মেয়েটির মর্যাদা বুঝতে পেরেছেন সেটা তাকে বোঝানোর চেষ্টা করুন..বোঝানোর চেষ্টা করুন আপনি তাকে কতটা ভালোবাসেন..বিশ্বাস একবার ঘৃণায় পরিনত হলে তাকে আবার বিশ্বাসে পরিনত করা অনেক অনেক কষ্ট সাধ্য একটা কাজ..যদি তাকে সত্যি ভালোবেসে থাকেন তবে তার কাছে গিয়ে সব কিছু.. সব অপরাগতা প্রকাশ করুন না হয় উন-মানুষ হয়ে..

জীবন একটাই। আপনার প্রতি সমবেদনা রইল।
১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০৩

লেখক বলেছেন: আসলে অপরাধবোধ থেকে লেখাটি। মুখোশ পড়ে থাকি সব সময়। আজ কিছু মানুষের সামনে মুখোশটা খুললাম।

ধন্যবাদ পড়ার জন্য।

২৪. ১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১৬
আসাদ /পারেভজ বলেছেন: ভালোবাসা মানেই পাগলামি....।পাগলামি করেন সমস্যা নাই....। কিন্ত জীবন যেন জীবনই থাকে.... জীবন কে নষ্ট করা অন্যায়.... ভাল থাকুন...সবসময়..।
১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১৮

লেখক বলেছেন: নিজের কথা বলি একটু। স্টুডেন্ট পড়াই। আসলে ওকে ভোলার তাগিদেই পড়ানো শুরু করেছিলাম। কথা প্রসংগে বলছি আমার ব্যক্তিগত প্রায় ২৫ জন স্টুডেন্ট মেডিকেলে পড়ছে। এ বছরও ১১জন চান্স পেল। একজন জাতীয় মেধায় ২৬তমও। (কোচিং সেন্টার টাইপ কথা হয়ে গেল বলে দুঃখিত।) আমি কিন্তু হতাশাগ্রস্থ মানুষ না। মানুষকে স্বপ্ন দেখাতেই ভালোবাসি। নিজের ক্যারিয়ারও খুব যে হতাশাগ্রস্থ তাও না। মোটেও তা না।

খুব কষ্ট ছিল, প্রথম প্রথম। এখন তার অনেকটাই কমে গেছে। কিন্তু ওকে ভুলতে পারিনি।

জীবনের গত ৩ বছর এ অনেক কিছু শিখেছি। সমালোচনা সহ্য করা। অন্যের ভুলকে মেনে নেয়া। আত্বসমালোচনা করা। সেক্রিফাইজ।

কিন্তু এই শেখাগুলো ওকে কেন্দ্র করেই। নিজেকে তাই কাঠগড়ায় দাঁড় করাই প্রতিটা মুহুর্তে।

আমি আমাকে সফল মানুষ হিসেবে দেখতে চাই। ওর কাছে মাফ চাওয়াটা খুব দরকার। হয়তো ওর বিয়ের পরে ঘটতে পারে এটা। বাট ঘটুক। আমি নিজের ভুলগুলো স্বীকার করতে চাই।
আর এতটুকু সন্মান তার প্রাপ্যও।

আবারো বলছি আজকের লেখাটা কোন হতাশাগ্রস্থ যুবকের না। আমি হতাশাগ্রস্থ নই। তবে একটা অপরাধবোধ কাজ করে সব সময়।

আর ভালোবাসা তো কাজ করেই। এটা তো কম বেশী আমাদের সবার মধ্যেই কাজ করে। আমরা সবাই কম বেশী প্রেমিক, কম বেশী প্রেমিকা। তাই নয় কি?

১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৫

লেখক বলেছেন: ব্যাপার না। টেক ইট ইজি ম্যান। এভরিথিং ইজ পার্ট অফ লাইফ।

২৬. ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:০৮
ভোরের আকাশ বলেছেন: আমার একুল ওকুল দু'কুল......।
...................................
..................................।


একটি উজ্জ্বল পোষ্টের অপেক্ষায় রইলাম।

১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:২৮

লেখক বলেছেন: হাঃ হাঃ হাঃ।
ভুল বুঝেছেন। কোন কূল ই হারায়নি।
বেশী অপেক্ষা আর করতে হবে না। পোস্ট আসছে।

পড়ার জন্য ধন্যবাদ।

২৭. ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:২৩
রায়হান(তন্ময়) বলেছেন: ভুল বুঝতে পারা অনেক বড় ব্যাপার। আপনাদের ভুল বুঝাবুঝির অবসান হোক মন থেকে এই কামনা করছি।
১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই।

২৮. ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৬
আমি এবং আঁধার বলেছেন: আন্তরিক সমবেদনা এবং শুভকামনা রইলো। আমি বিশ্বাস করি, কোনো কিছুতেই কিছু যায় আসেনা। কাজেই আবার জেগে উঠুন। আর কিছু মনে করবেন না দয়া করে, একটা কথা বলি, আপনার লেখা পড়ে মনে হলো আপনি প্রচন্ড ডমিনেটিং স্বভাবের এবং আত্মসম্মানবোধসম্পন্ন। হয়তো কারো কারো জন্য প্রেম-ভালোবাসা প্রযোজ্য নয়।
লেখায় আহত হলে আবারো ক্ষমা চেয়ে নিচ্ছি। ভালো থাকবেন।
১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:২৫

লেখক বলেছেন: হাঃ হাঃ হাঃ। জায়গা মত টোকা দিছেন। আপনি ১০০% সঠিক।
তবে যা আছে তা ভালো না। ডমিনেটিং হওয়াটা ঠিক না। আর আত্বসম্মানবোধ মানে নিজেরটাই শুধু দেখবো কিন্তু অন্যের সম্মানকে দেখবো না এটাও ঠিক না। তবে এক সময় তাই ছিলাম। বিশেষ করে প্রথমটি।

প্রেম ভালবাসা প্রযোজ্য না। কথাটাতে অবাক হলাম। কারন আমার নিজেরও তাই ধারনা। আমি নিজেই এই কথাটা নিজেকে বলি মাঝেমাঝে।

বাট এটা তো কোন সলুশন না। আর প্রমানিতও না। কারন অনেকবার যে এমন হয়েছে তা কিন্তু না। আবার সত্য হলেও একটা সমাধান তো চাই সব কিছুর।

নিজের ভুলগুলোকে দেখার চেষ্টা করি ইদানিং খুব ভালোভাবেই। মানসিকতার অনেক পরিবর্তন হয়েছে কষ্ট পেতে পেতে।

আমার কিছু বেসিক চেন্জ এর দরকার ছিল। চেন্জগুলো হয়েছে।

১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৪১

লেখক বলেছেন: পুস্টারটা সোন্দর।

৩০. ১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:১৯
তায়েফ আহমাদ বলেছেন: পড়লাম।
ভাল লেগেছে।
মন্তব্য নিষ্প্রয়োজন।
১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১:১০

লেখক বলেছেন: :) হ্যা ভাই। মন্তব্য নিস্প্রয়োজন।

১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৫১

লেখক বলেছেন: দুঃখজনক।

৩২. ১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:৩২
অচেনা সৈকত বলেছেন: মন্তব্য করা সম্ভব হল না। খারাপ লাগল, এটুকুই।
১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:৪১

লেখক বলেছেন: ব্যাপার্নাহ। এভরিথিং ইজ পার্ট অফ লাইফ।
পড়ার জন্য কৃতজ্ঞতা।

৩৩. ১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:৪২
শয়তান বলেছেন: ব্যপার্স না । এমন করে ভাবতে শিখুন ।
১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:১৪

লেখক বলেছেন: হ ভাই। ঠিকৈছেন।

৩৪. ১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:৪৮
কঠিন চিজ বলেছেন: ভাই, গত ২ বছর ধইরা চোখ দিয়া পানি ফালানোর চেষ্টা করতেছিলাম। পারি নাই। এই লেখাটা পইরা ৩+৩=৬ ফোটা পানি চোখ দিয়া পরল কেন বুঝলাম না। এখন আবার বন্ধ হইয়া গেল। আর পরতেছে না।
আপনাকে ধন্যবাদ।
১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:১৬

লেখক বলেছেন: হাঃ হাঃ হাঃ।
পিয়াজ কাটতাছিলেন মেয় বি।
পড়ার জন্য ধন্যবাদ।

৩৫. ১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:৫৭
হোসাইন আব্দুল হাই বলেছেন: মন দিয়ে এক নাগাড়ে পুরোটা শেষ করেছি। তবে সেজন্য ধন্যবাদ দেবেন না। কারণ, এমন চমৎকার সাবলীল স্বীকারোক্তি খুব একটা পাওয়া যায় না। তবে, নাহিদ আপনি একজন অসম্ভব ভালো মানুষ। তাই আমার অনুরোধ আপনার এই লেখাটা দয়া করে আপনার প্রিয় সেই মেয়েটির কাছে ই-মেইল করে দিন। আশা করি, বেশ ভালো ফল হবে। নিজে তা না করতে পারলে, আপনার পরিচিত কাউকে তাঁর ই-মেইল আইডি টা দেবেন, তিনি পাঠিয়ে দিলেও একই ফল হবে, আশা করা যায়। আপনাদের ভালোবাসা অমর হোক, ভাস্বর হোক।
১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:১২

লেখক বলেছেন: ভাই ধন্যবাদ বুদ্ধিটার জন্য। তবে উনি সম্ভবত মেইল ব্যবহার করেন না। আমার খালাত বোনকে জিজ্ঞেস করলেও সমাধান একটা আসতে পারে। বাট এখানেও কিছু প্রব্লেম আছে। দেখা যাক কি হয়।

আপনার জন্যও শুভকামনা থাকলো।

৩৬. ১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:০৫
১৯৭১স্বাধীনতা বলেছেন: ভাই,আপ্নের মত করে নিজেরে গালি দিতে পারলে আমি খুব খুশি হতে পারতাম।কিন্তু আমি মনে হয় মানুষের কোন জাতের মধ্যেই পড়িনা।তাই পারিনা

আজকে আপ্নের লেখা পড়ে কেমোন জানি লাগছে

ধন্যবাদ এমন এক্টা পোস্টের জন্যে
১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:১৩

লেখক বলেছেন: কৃতজ্ঞতা থাকলো পড়ার জন্য।

১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:৫২

লেখক বলেছেন: ব্যাপার্নাহ। চিয়ার আপ ম্যান।

৩৮. ১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৭:৫৮
ত্রেয়া বলেছেন: মন খারাপ হয়ে গেলো।তবে এটাও ঠিক কেইবা পারে আপনার মত করে এমন সহজ সরল ভাবে নিজের ভুলগুলো স্বীকার করতে।
এভাবে নিজের পুরোটা ভুল উজার করে বলতে পারাটাই তো অনেক বড় ব্যপার।ভাই ভালোবাসাটুকু কেন যেন শিকর গাড়তে খুব ভালোবাসে।ভাববেন না।
যাকে এতটা ভালোবাসতে পেরেছেন তিনি অবশ্যই তার যোগ্য আর এমন একদিন আসবেই যেদিন আপুটা ঠিক ফিরে আসবেন আপনার কাছে।
তবে আপুকে প্লিজ জানান আপনার অবস্থা।
কাউকে সত্যিই ভালোবেসে ফেললে আসলেই বিপদ আর তাকে ছাড়া জীবন যাপন কিছুটা নরক যন্ত্রনা ভোগের মতই বোধহয়।যাক্‌ তবুতো আপনি কষ্টটা বলতে পারলেন।এই বা কজনে পারে বলুন।
নামাজ পড়বেন আর ওপরওয়ালার কাছে চাইবেন।
মন থেকে চাইলে একদিন ঠিক সবকিছু আগের মতই সুন্দর হয়ে ধরা দেবে দেখবেন।
ভালো থাকেন।দোয়া রইল আপনাদের দুজনের জন্যেই।

১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৮:০৫

লেখক বলেছেন: কাউকে সত্যিই ভালোবেসে ফেললে আসলেই বিপদ। নরকযন্ত্রনার কথা আর কইও না বইন।
দেখা যাক কি হয়।
ধন্যবাদ পড়ার জন্য।

৩৯. ১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:১৩
রাতমজুর বলেছেন: মাইনাস দিলাম, নিজের উপরে একটু ভরসা ফিরান, উঠে দাঁড়ান।
১৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:২৯

লেখক বলেছেন: এমন মাইনাস মাথায় তুলে রাখবো।

একটু সমস্যা হচ্ছে সত্য। তবে চেষ্টার ত্রুটি নেই। আসলে নিজের দোষ বলেই হয়তো খুব পোড়াচ্ছে ব্যাপারটা।

দেখা যাক। পড়ার জন্য ধন্যবাদ। :)

৪০. ১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:১৯
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ব্র্যাকেটে এতোকিছু না লিখলেও পারতেন। আপনি বিরাট একটা সমস্যা তৈরী করে ফেলছেন। আমার কমেন্ট পড়ে আপনার হয়তো কষ্ট আরো বাড়বে। তাও লিখতেছি।।।



আপনাকে সে আপনার থেকেও বেশি করে ভালবাসতো। এটা পোস্ট পড়লেই বোঝা যাচ্ছে। আপনার যাকে ভুলতে এতো কষ্ট হচ্ছে তার আপনাকে একমাসে ভুলতে কত কষ্ট হয়েছে একবার ভেবে দেখুন। আপনি তাকে যেইদিন সম্পূর্ণ ভুলতে পারবেন সেইদিন একবার সব কষ্টগুলিকে যোগ করে দেইখেন তার ঐ অভিশপ্ত একমাসে কত কষ্ট হইছিল। নিজের ভূলগুলোকে আপনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনি ব্যর্থ মানুষ নন। ব্যর্থ মানুষরা এটা পারে না।।।






আপনি যদি তাকে ফিরে পেতে চান। তাহলে মুখ গোমড়া করে মাথা নিচু করে সরি বলে কোন লাভ হবেনা। আপনি যদি তার সামনে গিয়ে তার মুখের কোনায় একটু হাসি কোনমতে আনতে পারেন, তাহলেই হলো। তাকে আপনি আবার ফিরে পাবেন। কি? বিশ্বাস হচ্ছেনা? ছোট ভাইয়ের কথাটা একটু খাটিয়ে দেখুন। কিভাবে তার সাথে কথা বলার সুযোগ হবে তা মাথা খাটিয়ে বের করতে না পারলে আমাকে বইলেন। আমি আইডিয়া দেব। আপনি অবশ্যই তাকে পাবেন। সে এখন কি করতেছে জানেন? সে সেই কাজটাই করতেছে যেইটা সে আপনার কাছ থেকে শিখছে.......:)
৪১. ১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:২৩
তাজুল ইসলাম মুন্না বলেছেন: কমেন্টের প্রথম অংশের সাথে শেষ অংশের সাদৃশ্যতা নাই মনেহয়। আপনি-ই ডিসাইড করেন প্রথম অংশের কাজটুকু করবেন নাকি শেষের অংশের কাজটুকু করবেন। নিজের ভালবাসার প্রতি একটু বিশ্বাস রাখেন। "সে জেদ করছে। সে আমাকে এখনো ভুলতে পারে নাই।"-নিজের মনের ভিতরে এইরকম চিন্তা রাখেন। "সে আমারে ভুইলা গেছেরেএএএ। আমি তারে ছাড়া বাচুম্নারেএএএএএ......"-এইরকম চিন্তা বাদ দেন।
৪২. ১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩৪
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ভাইরে, হালকা পাতলা কিছু গালি আমারও প্রাপ্য। আমিও তারে কম জ্বালা দেইনাই। "ঐ ছেলের সাথে কথা বলবানা, হেন করবা, তেন করবানা"- হাজারটা নিয়মের জালে বাইধা ফেলছি। সে একটু না বলেনাই। যা বলছি ঠিক সেইরকম করছে। এখন বুঝি সে কেন এইরকম করছিল। সে আমাকে ভালবাসতো আমার চাইতেও বেশি করে। এখনো বাসে। সে আমার আছে। থাকবে
১৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৬

লেখক বলেছেন: ভাইয়া, খুব ভালো লাগলো তোমার বিশ্লেষন। তুমি ব্যাপারটাকে বুঝতে চেয়েছো। পেরেছোও।

আসলে আমি কিন্তু লেখাটাতে আমার পক্ষে কিছু লিখিনি। এমনটা না যে, আমি তাকে ভালোবাসতাম না তখন। অবশ্যই বাসতাম। তা না হলে সে অন্য কোন ছেলের সাথে মিশলে আমার কেন খারাপ লাগতো? এটা কি ঈর্ষা শুধুই? এখানে কি ভালোবাসা নেই একটুও?

আসলে আমার প্রসিডিওর এ ছিল ভুল। আমি যে ব্যাপারটা যেভাবে ম্যানেজ করতে চেয়েছি, সেটা ঠিক ছিল না। আমার আচরনে সমস্যা ছিল। তার মানে এই না যে এইটা অন্য প্রেমিকরা করে না। করে। কোন প্রেমিক তার প্রেমিকার উপর রাগ করে মোবাইল বন্ধ করে রাখেনা? বাট আমার ভুলটা হলো, আমি মাস বন্ধ রেখেছি। একবারো ভাবিনি মেয়েটার কি কষ্ট হচ্ছে। এমনও তো হতে পারে এই প্রচন্ড কষ্ট আমাকে আর তাকে যেন আর পেতে না হয় তাই সে এই সিদ্ধান্ত নিয়েছিল।

সে আমাকে মনে রেখেছে কি রাখেনি তা কিন্তু এখন আমার ভাবনা না। আসলে আমি তো তাকে পারিনি আড়াইটা বছর ধরে ভুলতে। এটাই বাস্তবতা। তাকে ছাড়া বাচঁব কিনা এমন ভাবনাও আসেনি পরিবেশগত কারনেই। সব সময় সফলতার মুখোশে ঢাকা পরিবেশে খুব পাগলামি করারও সুযোগ নেই। কিন্তু মন এত নিয়ম কানুন মানে না।

আমি শুধু এটুকুই জানি যে, আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। ওর জন্য কিছু করতে পারলে ভালো হত। কিন্তু সে সুযোগ আসবে কিনা জানিনা।

আসলে সামাজিকভাবে আপাত সফল একটা মানুষের সামাজিক ও পারিবারিক কিছু দায়বদ্ধতার জন্য অনেক কিছু করা থেকে বিরত থাকতে হয়। বাধ্য হয়ে। নিজে নিজে গুমড়ে কাদা ছাড়া হয়তো আর উপায় থাকে না কোনো।

তোমার প্রানবন্ত উপস্থিতি আমার ভালো লেগেছে ভাইয়া। ভালো থেকো তুমি এবং সে। শুভ কামনা থাকলো।

৪৩. ১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:০৪
হোসাইন আব্দুল হাই বলেছেন: নাহিদ, আমি যদিও এখন জার্মানিতে আছি, আপনি ঠিকানা দিলে আপনার এই লেখাটা প্রিন্ট করে ঐ ঠিকানায় পৌঁছানোর ব্যবস্থা করতে পারি শুধু আপনাদের চির সুখের জন্য। তবে এটাকে যেন আমার অতি আগ্রহ দেখানো হচ্ছে বলে ভুল বুঝবেন না। অন্যান্য অনেকের সাথেই আমি একমত যে, আপনাদের ভালোবাসা অটুট রয়েছে এবং থাকবে। আমার কেন জানি মনে হচ্ছে, আমি আপনাকে সহযোগিতা করতে পারবো। আপনি প্রয়োজন মনে করলে আমার ই-মেইলে যোগাযোগ করতে পারেন। ahjourno#gmail.com
১৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:১৮

লেখক বলেছেন: আমি এতটা বোকা না ভাইয়া। নম্রতা, বিনয়কে দুর্বলতা ভাবার বয়স পার করে এসছি। আপনাকে নিয়ে বিন্দুমাত্র নেগেটিভ কিছু আমার মাথায় আসেনি কখনো।

সমস্যা হলো, মেয়ে মেইল ব্যবহার করেনা। আমি যতদুর জানি। আর পারিবারিকভাবে পরিচিত হওয়ায় খুব বাড়াবাড়িরও সুযোগ নেই। আসলে দাদা-নানার বাড়িতে যে ইম্প্রেশন তাতেই চিপায় পড়ছি। চাইলেও অনেক কিছু করতে পারিনা।

মাঝে ভেবেছিলঅম, হঠাৎ একদিন যেয়ে দেখা করবো। কিন্তু পরামর্শদাতার বড়ই অভাব। নিজে অন্যকে যখন কোন সমাধান দেই তখন ঠাস ঠাস করে অনেক কথা বলে ফেলি। বাট নিজের বেলায় ঠুঁটো জগন্নাথ।

আমি নিজেও বুঝতে পারছি এই ভাবে ব্লগে কাইন্দা লাভ নাই। কার্যকর কিছু একটা করতে হবে। এমন কিছু একটা যাতে অন্তত ট্রাইটা করা যায়। তাতেও ভয় লাগে এতদিন পর যাবো। তার নিজের একটা গোছানো পরিবেশ আছে। আমার উপস্থিতি সেটাতে কতটা কাম্য বা গ্রহনযোগ্য।

খুব ভালো লাগলো আপনার কথাগুলো। খুব অনুভব করছি ঘরের মধ্যে ড্রামাটিক স্টাইলে কাঁদার চাইতে কার্যকর কিছু একটা করতে হবে। আপনার মেইল সংগ্রহে লাগল। কোন সাহায্য যদি লাগে অবশ্যই নেব। নির্দ্বিধায়।

মেইল এ যোগাযোগ হবে। নাহিদ@জিমেইল থেকে। অনেত ধন্যবাদ আপনার মনোযোগ এদিকে দেয়ার জন্য। কৃতজ্ঞতা থাকলো।

১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫৯

লেখক বলেছেন: কথা সত্য।

৪৫. ১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১০
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: সবকিছুই এই রঙিন জীবনের অবিচ্ছেদ্য অংশ।

নিরন্তর শুভকামনা জানবেন।
১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১২

লেখক বলেছেন: সেইটাই। সবকিছউই এই রঙিন জীবনের অবিচ্ছেদ্য অংশ।

ধন্যবাদ পড়ার জন্য।

৪৬. ১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১৫
তাজা কলম বলেছেন:
আপনার আত্মবিশ্বাসই আপনকে এগিয়ে নেবে। শুভকামনায়।
১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ। দোয়া করবেন।

১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১৭

লেখক বলেছেন: সেইটাই।

৪৮. ১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪০
শ।মসীর বলেছেন: পরিচয় একই রকম ভাবে হলেও ফলাফল দেখুন কত ভিন্ন

Click This Link
১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:২০

লেখক বলেছেন: কালপ্রিটটারে চিনিরে ভাই।
মুকুল চৌধুরী। ম্যাডামের অঞ্চলের ম্যাডামের মানুষ।

দুঃখজনক।

১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:২১

লেখক বলেছেন: হুমমম।

৫০. ১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৫৪
নষ্ট গিটার বলেছেন: নিজেকে খারাপ হতে দেননি জেনে খুশি হলাম।
যা হবার হয়েছে , সামনে কি করবেন?
পারিবারিক ভাবে সমাধানের চেষ্টা যেমন বিয়ের প্রস্তাব সাথে নিজের ব্যক্তিত্য টা দুরে রেখে তাকে পুন:পুর্ন বোঝান আপনার মনের অবস্থা।
কারন তার যদি বিয়ে হয়ে যায় তাহলে আপনার মানসিক কষ্ট টা আর বাড়বে। তাকে হারানো অবস্থায় আবারো হারাবেন।
নিজেকে মানিয়ে চলার থেকে চেষ্টা করা বহুগুনে ভাল্।
নষ্ট হতে দিয়েন না আপনার ভালবাসা।
দোয়া করি আপনার জন্যে। ভাল থাকুন।
১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩৮

লেখক বলেছেন: খুব ভালো বলেছেন ভায়া।
আসলে আপাতত ভবিষ্যতের দিকেই তাকিয়ে আছি।
আর নিজেকে যতটা পারি গুছিয়ে নেয়ার চেষ্টা করছি।

ধন্যবাদ পড়ার জন্য। আপনিও ভালো থাকবেন।

৫১. ১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:২০
জিগ স বলেছেন: সাধারন গল্প অসাধারন ভঙ্গিমায় ব্যাক্ত করতে গিয়ে যায়গায় যায়গায় অতি নাটকীয় হয়ে গেছে অতএব ভালো এমাউন্টের বোরিং হয়েছে সাহিত্যটা।
১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩৫

লেখক বলেছেন: প্রতিবাদ করব না। কারন আপনার মতামতকে আমি সম্পূর্ণ শ্রদ্ধা করছি। তবে একটা ব্যাপার একটু বলি।

লেখাটা লেখার কোন পূর্বপরিক্ল্পনা আমার ছিল না। হঠাৎ করেই লিখেছি। লেখার সময় নিজের মনে যা যা এসেছে তার প্রতিটা শব্দকে আমি এখানে তুলে দিয়েছি। কোন ইচ্ছাকৃত নাটকীয়তা এখানে ছিল না।

তবে নিম্নসাহিত্যমান নিয়ে কখনোই দ্বিমত পোষন করছি না। বরং আমি আপনার সাথে এ ব্যাপারে একমত। আমার এই কথাটিকে কেউ আবার ভাব নেয়া বা মহানুভবতা ভাববেন না। আমি মন থেকে বলছি।

এটা কোন সাহিত্য না। গল্প না। আপনাদের সামনে তুলে দেয়া কোন পূর্বপরিকল্পিত রচনাও না। খুব ইন্সট্যান্টলী লেখা কিছু মনের আবেগ।

এটাকে এত অর্বাচিন যুবকের আত্বকথন এর বাইরে কিছু ভাববেন না।

শুভ কামনা থাকলো।

৫২. ১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:২৩
পাপতাড়ুয়া বলেছেন: সবার মনোযোগ পেয়ে নিজেকে খুব বড় ভাবতাম হয়তো। হয়তো ছিল রক্তের দোষ ও। ফলাফল নিজের মধ্যে এমন একটা গুন হারালাম। যার রেশ টানতে হচ্ছে এখনও। সেক্রিফাইজ করা। হুমমম। আমি সেক্রিফাইজ করা জানতাম না। যেখানে যাবো মূল্যায়ন পাবো। আমার জন্য সবাই সেক্রিফাইজ করবে। আমি কেন সেক্রিফাইজ করব?


....না।আমি আপনাকে ঘৃণা করছি না।তবে,ঘৃণা এই মানসিকতা কে।আপনি হয়তো ভালো জানবেন,এ ধরণের মানুষ গুলো খুব স্বার্থপর হয়ে থাকে।
১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪২

লেখক বলেছেন: হুমম। সমস্যা ছিল রে ভাই। :(
। আমি এটা তো স্বীকার ই করছি।

তবে স্বার্থপর না ভাই আমি। দোষগুলোকে ট্রেস করে নিজের উপর কাজ করেছি। করছি। চেষ্টা করছি নিজের ভুলগুলো শুধরে নেয়ার জন্য।

ধন্যবাদ আপনার মতামত এর জন্য।

৫৩. ১৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২১
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আপনার প্রতিও শুভকামনা থাকলো.........................
১৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ। ধন্যবাদ।

৫৪. ১৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫
বিদগ্ধজন বলেছেন: প্লিজ, এই ভাবনাটা ঝেড়ে ফেলুন। না হয় এটা আপনাকে কুরে কুরে খাবে। তবে এক পর্যায়ে মেয়েটির আপনাকে দৃঢ়ভাবে না বলাটিকে আমি সম্মান করছি। যেহেতু আপনি নিজেকে খুব উচুতে ভাবতেন সুতরাং আপনার এরকম একটা পতন প্রয়োজন ছিল।

হঠাৎ সে খুব রাগী স্বরে বলল,"নাহিদ! আমি চাই না তুমি আমার সাথে আর যোগাযোগ কর"।

এই কথাটিতে আপনার মাধ্যমে আমাকেও আহত করছে। আমাদের নারীদের মানসিকতা সাধারণত এত দৃঢ় হয় না। এই দৃঢ়তার জন্য সেই মেয়েটির প্রতি শ্রদ্ধা রইল।

আর আমি চাইনা আপনি মেয়েটির সাথে যোগাযোগ করেন (ব্যক্তিগত মতামত)। ভায়া, লেট বাইগনস বি বাইগনস।

আপনার জন অনেক অনেক শুভকামনা।
ঠিক এইরকম একটা ঘটনা আমার জীবনেও ঘটেছে।
১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ আপনার দৃষ্টিভঙ্গির জন্য।
তার দৃঢ়ভাবে না করা, তার এখনো আমাকে নেগলেক্ট করাকে আমিও সম্মান না করে পারি না। কারন তার সততা। তার বিবেচনাবোধ।

যোগাযোগ এর ব্যাপারটাতে আপনি যা বলেছেন এটাই হয়তো সঠিক। আমার মত ছেলের এই পানিশমেন্ট ই হয়তো প্রাপ্য। আমি নিজেও এটা বুঝছি।

আমি নিজেও তার সাথে এতদিন যোগাযোগ করিনি, তার কারন আমার ইগো না। আমার অপরাধবোধ। তার প্রতি সম্মান আমার কমেনি এক ফোটাও এই আড়াইবছরে।

আমি চাইনা সে আমার দ্বারা বিন্দুমাত্র বিব্রত হোক। তার গত আড়াই বছরে সাজানো জগৎটাকে আমিও চাইনা আবারো দ্বিধায় ফেলতে।

দেখা যাক কি হয়। একটা কথা ব্রাদার। আমি কিন্তু তার কোন বিব্রতকর পরিস্থিতি কখনোই চাই না। তাই আমি এমন কিছু করব না যাতে তার বা তার ফ্যামিলি বিন্দুমাত্র বিব্রত হয়।

অনেক ধন্যবাদ পড়ার জন্য। অনেক কৃতজ্ঞতা।

৫৫. ১৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬
সামী মিয়াদাদ বলেছেন: সেইম ওল্ড থিওরী....

আগায়া যান ভাইজান.....লাইফটা খুব বড়ো না...সো.....

আর ভুল স্বীকার করাটা বড়ো কথা না। ভুল বুঝে ভবিষ্যতের জন্য ঘুরে দাড়ানোটাই বড়ো কথা। নিজেই তো বলছেন হতাশাগ্রস্ত না। এই বলাটাকে কাজে পরিনত করেন।

শুভকামনা রাইখা গেলাম......
১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৪

লেখক বলেছেন: ভুল স্বীকার করাটা বড় কথা না। ভুল শুধরে ভবিষ্যতের জন্য ঘুরে দাড়াঁনোটাই বড় কথা।

ঠিক। কিছু উপলব্ধি আছে যেগুলোকে ভাষায় রুপ দিতে কেন যেন পারিনা। আপনি পেরেছেন। হ্যাটস অফ।

জীবনটা কখনোই সহজ না। নিরন্তর চ্যালেন্জ। জয় পরাজয় টা আপেক্ষিক। কখনো কখনো হেরেও জেতা হয়ে যায়। কেন যে বললাম কথাগুলো?

পড়ার জন্য ধন্যবাদ। শুভকামনা থাকলো।

৫৬. ১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:২১
আলী আরাফাত শান্ত বলেছেন: এমন সময় সবারই কেন পার হতে হয়!
বুঝি না!
১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৫০

লেখক বলেছেন:

রাঙামাটির রঙে মন রাঙালো,
সাম্পানমাঝির গানে মন ভোলালো,
রুপের মধু সুরের জাদু কোন সে দেশে,
মায়াবতী মধুবতী বাংলাদেশে।

গানটা কেবল ই শুনলাম।........................আপনাকে উৎসর্গ আমার আজকের শোনাটা।

৫৭. ১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৩০
ভোরের তারা বলেছেন: অনেক দিন পরে চমৎকার একটা লেখা পড়লাম। নিজের দোষ স্বীকার করা এবং প্রকাশ করার মত মানসিকতা আপনার আছে দেখে ভাল লাগল। এটাও একটা শিক্ষা, যা সবাই পায় না। আবার এমনও হয় অনেকে অনুতাপ করার সু্যোগও পায় না, মানুষটাকে পেয়েও হারায়। ভাল থাকবেন।
১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৫১

লেখক বলেছেন: কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা।

৫৮. ১৭ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:৩৭
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: বস, আপনে এইডা কি শুনাইলেন? কান্না আসতাছে। ঠিক এইরকম একটা কাহিনী আমার লাইফে হইছিল। মনের ক্ষতটা শুকায় নাই এখনো। আমার ক্ষেত্রে ব্যাপারটা কি হইছে উল্টা। আপনে বাঁইচা আছেন ভালবাসা নিয়া, আমি তীব্র ঘৃণা, সমস্ত হৃদয় উজাড় করা ঘৃণা নিয়ে বেঁচে আছি।

বস, আমিও ফ্রাস্টেটেড না। এইরকম কিছু লেখা পিসিতে একটা হিডেন ফোল্ডারে রেখে দিছিলাম, একদিন ডিলিট করে দিছি সব। খালি পারতাছি না ওই মেয়েটাকে ডিলিট করতে।

শুভকামনা রইল নাহিদ ভাই।
অফটপিক: সিসিবিতে দেখি আপনারে ম্যালাদিন। ঢুঁ মাইরা আইসেন মাঝে মইধ্যে।
৫৯. ১৭ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:৪৯
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: তুহিন২৭ বলেছেন: ভালবাসার দহন আসলে মারাত্নক। মেয়েটার যদি বিয়ে না হয়ে থাকে, আর যদি মেইল ব্যবহার করে। কারো দিয়ে পুরো পোষ্টটা মেইল করে দেন
*********************

ভাই এইটাই করেন। পিলিজ লাগে। অনেক শুভকামনা রইল।
৬০. ১৭ ই অক্টোবর, ২০০৯ ভোর ৫:০৬
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: এহ হে, কমেন্ট না পড়েই কমেন্ট করছি। মেইল ব্যবহার করে না, এইটা জানতাম না।

ভাই, এই পোস্টটা থেকে যাইতে পারতেছি না ক্যান?

মনটা খুব খারাপ হয়ে গেছে।
পাঁচটার কাছাকাছি বাজে। অনেক অনেক দিন আগে, এই সময়টাতেই জীবনে প্রথম ভালোবাসি শব্দটা শুনেছিলাম, ঠিক এই রুমে, ঠিক এই জায়গাটাতেই।
অনেক দিন আগে ঠিক এখানেই ঘটেছিল ঠিক উল্টোটা। সেদিন আমার কথা বলার বা শোনার মত কেউ ছিল না। নিজেকে একটা লুজার এর চেয়ে বেশি কিছু মনে হচ্ছিল না। রিকভার করতে অনেক দিন লেগে গেছে আমার। সিজিপিএ কমছে প্রায় ০.৫ এর মত। হে হে হে।

আইইউটির এই রুমটাকে ক্যাডেট কলেজের যে কোন রুমের চেয়ে বেশি মিস করব। কোনদিনও ভুলতে পারব না। আর মাত্র ১৭ দিন।
ভাল থাইকেন ভাই।
একটু আকাশ দেইখা আসি , মনটা ভালা না।
ধুর মিয়া আপনে দেখি লুক ভালা না, এই রকম একটা পোস্ট দিয়া মনটা কিমুন জানি কইরা দিলেন।
১৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০১

লেখক বলেছেন: ছোট ভাই বা বন্ধু, ভালো লাগলো তোমার কমেন্টটা। অনেক পরিনতবোধ এর চিহ্ন রেখে গেছ। আসলে বয়স মানুষকে শেখায়।

আমার কথা বাদ দাও। তোমাকে বলি। সবকিছুই জীবনের অংশ। এই জীবনে কিছু পাওয়া বা হারানো। আমি আমার রুপান্তরটা খেয়াল করেছি খুব মনোযোগ দিয়ে। মানুষ হিসেবে যদি কেউ সৎ হয় তবে দেকবে দিন শেষে তার ভালোই হবে। খারাপ না।

কষ্ট পেওনা। মানুষের উপর থেকে বিশ্বাস হারিও না। মনে রাখিস ভাই, তুই যেমন সৎ, তুই যেমন তোর ভালবাসাকে বুক দিয়ে আগলে রেখেছিস, তেমনি অনেক মেয়ে আছেন যারা সমান সৎ আর সততা নিয়ে আগলে রাখতে চায় তাদের ভালবাসাকে। সেই রকম একটা সুইটি মেয়ে ইনশাঅল্লাহ আসবে তোর জীবনে। আমি মন থেকে বিশ্বাস করি ও দোয়া করি, জীবনের শেষ প্রান্তে গিয়ে তুমি নিজেকে খুব সুখী এবং ভাগ্যবান একজন মানুষ বলে আবিষ্কার করবে।

দোয়া থাকলো।

(অফ টপিকঃ কারো কোন কথায় খুব মন খারাপ করেছিলাম। তাই যাইনি প্রায় ৮মাস। গত ১বছর আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা সময়। কারন আমি অনেক কিছু শিখেছি এই সময়টাতে। বুঝেছি যে, এভাবে নিজেকে সরিয়ে রাখাটা মোটেও কোন সমাধান না। কারন চলার পথে সবার সাথে মিলবেই, এমন কোন কথা নাই। আর আমি অন্যকে কথা বলার সুযোগ দিলে সে তো কথা বলবেই। যা হোক, আবার নিয়মিত হয়েছি। নিয়মিতই যাচ্ছি। গেস্ট হিসেবে। অনেক চেন্জ হয়েছে সিসিবি'র। এগিয়ে চলুক সিসিবি। দোয়া থাকলো।)

৬১. ১৭ ই অক্টোবর, ২০০৯ ভোর ৫:১৬
মে ঘ দূ ত বলেছেন: ত্রেয়া সুন্দর একটা কথা বলেছেনঃ "নামাজ পড়বেন..."। এই মূহুর্তগুলোর জন্য উপাষণার চাইতে ভালো পথ্য আর হয়না। আমি নিজেও অবশ্য উপাষণা করিনা খুব একটা। তবে আমার যখন মনে হয় অতলে তলিয়ে যাচ্ছি খড়কুটোর মতো, তখন কিছু একটা আকড়ে ধরার জন্য প্রাণেশ্বরের কাছে শেষবারের মতো মিনতি করে চাইলে তিনি অবশ্যই মুখ তুলে চাইবেন।

শুভকামনা রইলো। লেখাটা ভালো লেগেছে। একটা গান মনে পড়ে গেল লেখাটা পড়তে পড়তেঃ

প্রেম একবার-ই এসেছিল নীরবে
আমার-ই এই দুয়ারও প্রান্তে
সেতো হায় মৃদু পায়
এসেছিল পারিনিতো জানতে

সে যে এসেছিল বাতাসতো বলেনি
হায় সেই রাতে দীপ মোর জ্বলেনি
তারে সে আধাঁরে চিনিতে যে পারিনি
আমি পারিনি ফেরাইয়ে তারে আনতে
প্রেম একবার-ই এসেছিল নীরবে

সে আলো হয়ে এসেছিল কাছে মোর
তারে আজ আলেয়া যে মনে হয়
সে আধাঁরে একাকী এই মন আজ
আধাঁরের সাথে শুধু কথা কয়

আজ কাছে তারে এত আমি ডাকিগো
সে যে মরিচীকা হয়ে দেয় ফাকিঁ গো
ভাগ্যে যে আছে লেখা হায়রে
তারে চিরদিন-ই হবে জানি মানতে
প্রেম একবার-ই এসেছিল নীরবে...
১৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৭

লেখক বলেছেন: প্রেম একবার ই এসেছিল নীরবে..............

শুভ কামনা থাকলো।

৬২. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৯
বোহেমিয়ান কথকতা বলেছেন: :(
মেয়ে টার জন্য বেশি খারাপ লাগছে । আমার জানা এমন এক গল্প আছে । যেখানে ছেলে টা আপনার মত ভুল স্বীকার করে নাই :(
যা হয়েছে হয়েছে। মেয়ে টা খুব খুব সুখে থাক । আপনি ও ভাল থাকুন ।
১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১:৪৮

লেখক বলেছেন: হ ভাই। মেয়েটা সুখে থাক। আর আমি তো সুখেই আছিই।

৬৩. ২২ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৫৬
অ্যামাটার বলেছেন: এইগুলো লেখা সহজ না, আসলেই কঠিন। আপনি পেরেছেন, সাহসী!
২২ শে অক্টোবর, ২০০৯ ভোর ৫:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ। আসলে জীবনের একটা পর্যায়ে এসে কনফেস করা ছাড়া উপায় থাকেনা হয়তো। নিজের দোষগুলোকে যতই দেখি ততই আফসোস হয়। মনে হয় কি আর হত আরেকটু ভালো মানুষ হলে?

৬৪. ২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:০৯
উম্মু আবদুল্লাহ বলেছেন: লেখাটা আগেই পড়েছিলাম। ভেবেছিলাম পুরোদস্তুর গল্প। মন্তব্য পড়ে এখন দেখি ঘটনা অন্য।

২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৫২

লেখক বলেছেন: (বিব্রতকর হাসির ইমো হবে)।

৬৫. ২৫ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৪২
নুভান বলেছেন: "অধিকার ছাড়িয়া দিয়া সে অধিকার রক্ষা করিবার মতন বিরম্বনা আর নাই"
২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:১৩

লেখক বলেছেন: মহাকবি নুভান বলেছেন, "অধিকার ছাড়িয়া দিয়া সে অধিকার রক্ষা করিবার মতন বিরম্বনা আর নাই" । :-&

হাঃ হাঃ হাঃ। বুঝিরে ভায়া। সব ই বুঝি। বাট মায়ার ডোরে বাধা পড়েছিরে পাগলা.................... :|

পড়ার জন্য ধন্যবাদ।

৬৬. ২৬ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৫৫
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
একটু ভবিষ্যতে চলে যাই।

ধরা যাক সে ফিরে এলো। সমূহ সম্ভাবনা আপনি আবার সেই তীব্র অধিকার বোধের ভুল গুলো রিপীট করবেন।

তা যেন না হয়। শুভ কামনা রইলো...
২৬ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩৬

লেখক বলেছেন: সে আসুক বা না আসুক, ভুলগুলোর রিপিট হবে না। জীবন যেই আসুক। পড়ার জন্য ধন্যবাদ।

৬৭. ২৭ শে অক্টোবর, ২০০৯ ভোর ৬:৫৯
এনোনিমাস বলেছেন: ভাই, কিভাবে লেখেন এমন করে?? এই ভোরে মনটা খারাপ হয়ে গেলো। ভাই আমি নানা প্রবলেমের কারনে রাতে দুস্বপ্ন দেখি, ঘুমাতে ইচ্ছা করেনা। লিখতে চাই আপনার মত করে, তাও পারিনা। ভাই এই দুনিয়াটা যে আল্লাহ কার সুখের জন্য বানাইছে, বুঝিনা। যাই হোক, আল্লাহ আপনার মনে শান্তি ফিরায়ে আনুক্, এই দোয়া রাখলাম।
৬৮. ২৮ শে অক্টোবর, ২০০৯ ভোর ৪:২৯
শাহানা বলেছেন: আপনার লেখাটা সবাইকে পড়ানো দরকার যাতে এই রকম ভুল আর কেউ না করে। আমার বান্ধবী ইউনিভার্সিটিতে থাকতে একজনকে পছন্দ করেছিল। একসময় ছেলে জানায় আগামী একমাস সে কোন যোগাযোগ রাখবেনা কারন তার পরীক্ষা। আমার বান্ধবী একমাস অপেক্ষা করলো, এরপর জানিয়ে দিল সে ঐ ছেলের সাথে আর কোন সম্পর্ক রাখবেনা। আমি খুবই অবাক হয়ে বললাম কেন? সে বলল যে আমার সাথে যোগাযোগ না করে ১ মাস থাকতে পারে, সে আমাকে ভালবাসে না।
২৮ শে অক্টোবর, ২০০৯ ভোর ৫:০৪

লেখক বলেছেন: বি কুল ম্যাডাম। এতো উত্তেজিত হবেন না। উত্তেজনা স্বাস্থ্যের জন্য খারাপ। হাইপারটেণশন হয়। :)

৬৯. ২৮ শে অক্টোবর, ২০০৯ ভোর ৫:২৯
মাহফুজ ইসলাম বলেছেন: আপনি তো বিশাল পাবলিক হে!
ভাল থাকবেন।
দোয়া করলাম কিছু একটা।
২৮ শে অক্টোবর, ২০০৯ ভোর ৫:৫৪

লেখক বলেছেন: সাংঘাতিক লজ্জা পাইলাম।

৭০. ০৩ রা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫০
নীরজন বলেছেন: দোষটা যারই হোক...........একটা সম্পর্ক ভাঙার কথা শুনলে খুব কষ্ট হয়......

ভালো থাকবেন নাহিদ........
০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ৮:১৩

লেখক বলেছেন: ভালো থাকবেন ভায়া।

৭১. ০৪ ঠা নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২১
ক্লান্ত দুচোখ বলেছেন: এক জন উন-মানুষ আরেক জন উন-মানুষ কে "শুভকামনা রইলো", "ভাল থাকবেন" ইত্যাদি বলে সময় নস্ট করে না।
০৪ ঠা নভেম্বর, ২০০৯ রাত ৮:৪৫

লেখক বলেছেন: ঘর জামাই হৈতে মুঞ্চায়। বাট নেক্সট ৪/৫/৬/৭/৮ বছরের আগে সম্ভবনা দেখিনা। :(( :((

৭২. ০৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪০
ক্লান্ত দুচোখ বলেছেন: আমারো মুঞ্চায়, হের লাগি তো অ্যডভারটাইজ করতাছি......
০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:০৩

লেখক বলেছেন: ওহ! হাঃ হাঃ হাঃ । উয়েলখাম। উয়েলখাম।

৭৩. ২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১:২৪
উম্মু আবদুল্লাহ বলেছেন: কোন লেখাই কি প্রথম পাতায় নেই?
৭৪. ৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:৩৪
হাম্বা বলেছেন: ও খুব ভালো মেয়ে ছিল ভাই। আমার কথার বাইরে একটা কাজও করতো না। ভুল করলে মেনে নিত দোষ
তাই শত শত মিসকল দিল ক্যান

 

মোট সময় লেগেছে ১.০৪৮৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
FB -- nahid.djmc@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই