somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে এলিয়েন দেখা গেছে, উন্নতবিশ্বের সাথে হাতে হাত মিলিয়ে আমরা এগিয়ে গেলাম আরো এক ধাপ

২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিরল এক ভাগ্যই হলো আমাদের, বিরল সৌভাগ্যও বটে। নাকি বলেন আপনারা?

টিভিতে পরশু একটা দৃশ্য দেখলাম। প্রায় সব নিউজ চ্যানেলেই। আপনারা দেখেন নাই?

ছাত্রদলের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে হঠাৎ একটা ককটেল ফুটলে কোন গ্রুপের এক কর্মীর পায়ে তা লাগে আর তিনি রাস্তায় পড়ে যান। তারপর ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে সে নিরাপদ একটা জায়গায় যাওয়ার চেষ্টা করছে। রাস্তার ওই অংশটাতে ককটেল ফোটায় জায়গাটা ফাঁকা কিছুটা।

যেই মুহুর্তে লোকটি রাস্তায় পড়ে যেয়ে রাস্তার সাথে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে রাস্তা পার হচ্ছে সেই সময় তার চারপাশে অদ্ভুত কিছু প্রানী দেখলাম। আমাদের মতই দেখতে। হাতে ক্যামেরার মত কি যেন একটা যন্ত্র। তারা ছ্যাঁচড়াতে থাকা লোকটার বগল এর ফাঁক দিয়ে, পশ্চাৎদেশের পাশ দিয়ে, হাঁটু-কুচঁকির ফাঁক দিয়ে (এ ফাঁক বের করা অত্যন্ত দূরহ); এমনকি একজন তো ক্যামেরাজাতীয় বস্তুটি রাস্তার সাথে সমান্তরালে ধরে (অত্যন্ত্ কাব্যিকভাবে) কি যেন করার চেষ্টা করছে।

প্রথমে ভাবলাম এরা কি ছবি তোলার চেষ্টা করছে? অবশ্যই না। ছবি তুললে তো এরা আমার আপনার মতই মানুষ হওয়ার কথা। কিস্তু আঘাত পেয়ে একটা লোক যখন এভাবে বাঁচার চেষ্টা করছে তখন তাকে সাহায্য না করে এমন কোনা-কুঞ্চি দিয়ে ছবি নিশ্চয়ই কোন মানুষ তুলবে না।

তবে কি তারা বিশ্বখ্যাত কোন পারফিউমনির্মাতা প্রতিষ্ঠানের কর্মী যারা লোকটির মধ্যদুপুরের বগল বা পশ্চাৎদেশের গন্ধ কতটা তীব্র তা কোন যন্ত্র দিয়ে মাপার চেষ্টা করছে? পরে ভেবে দেখলাম তা হওয়ারও সম্ভবনা কম। কারন তারাও মানুষ। ওই পরিস্থিতিতে তাদের মাথাতেও আগে আসবে, বগলের গন্ধ পরে, আগে লোকটাকে বাঁচাই।

তাহলে তারা কারা? দেখতে তো মানুষের মতই।

তখনই আমার আইনস্টাইনীয় মস্তিষ্ক বলে দিল, ওরে পাগলা ওরা মানুষ না, এলিয়েন। ওরা বুঝে নাই ওই লোকটা আহত বা তার গায়ে আরেকটি ককটেল ফুটতে পারে বা লোকটি মারাও যেতে পারে। এই পৃথিবীর অন্যতম ব্যস্ত রাস্তায় এভাবে হামাগুড়ি দেয়ার বিরল দৃশ্য ওদের পৃথিবীতে দেখা যায় না, তাই ওরা লোকটির বগল, পশ্চাৎদেশের বা কুঁচকির ফাকফোকর দিয়ে সেই বিরল দৃশ্যটি উপভোগ করছিল।

আমার সহজ সরল মনটি প্রশ্ন করে উঠল, বাট হোয়াই আর দে লুক অ্যালাইক আস?

সাথে সাথে গর্জে উঠল আমার সেই আইনস্টাইনীয় মস্তিষ্কটি। ম্যান, অন দ্যাট ডে দ্যা অ্যালিয়েনস অ্যাপিয়ারর্ড ফ্রন্ট অফ আস লাইক হিউম্যান নট লাইক অ্যা ডগ, হায়েনা অর শকুন।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৩
২৫টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালপুরুষদা, সবসময় আপনাকে মিস করব

লিখেছেন হুমায়রা হারুন, ১২ ই মার্চ, ২০২৬ সকাল ১০:৫১


যাবার যখন সময় হয় সবাইকে যেতে হয়। গতকাল রাতে শুনলাম কালপুরুষ দা চলে গেছেন। মানে বাংলাদেশ সময় ৯ই মার্চ ২০২৬ রাতে। একেক জন মানুষ আসেন পৃথিবীতে, তাদের কাজ... ...বাকিটুকু পড়ুন

দি কিউরিয়াস কেস অফ রাষ্ট্রপতি চুপ্পু...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ১২ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:০১


১. নির্বাচনের কিছুদিন আগে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেছিলেন, নির্বাচনের পর তিনি রাষ্ট্রপতির পদ ছেড়ে দিবেন। শুধু সাংবিধানিক ধারাবাহিকতার কারণে তিনি দায়িত্ব পালন করছেন। এখন, নির্বাচন হল, নতুন সরকার... ...বাকিটুকু পড়ুন

তেল রাশিয়ার, টাকা আমাদের, কিন্তু অনুমতি লাগবে আমেরিকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই মার্চ, ২০২৬ রাত ৮:৫৫


গত ১১ মার্চ শেরে বাংলানগরে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিসটেনসেনের বৈঠকটি বাংলাদেশের ভূ-রাজনীতির এক জটিল সমীকরণ সামনে এনেছে। বৈঠকের পর যখন... ...বাকিটুকু পড়ুন

=মনের মোহ দূর করে দাও প্রভু=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৩ ই মার্চ, ২০২৬ রাত ১২:০৮


ও আল্লাহ্ গো তোমার দেয়া, শ' নেয়ামত ধুলায়,
তোমার রহমত তবু যে হায় -শয়তান এসে ভুলায়;
মাটির মাঝে খাদ্য শস্য, আকাশ মাঝে বৃষ্টি,
সব মিলিয়ে রঙ বাহারী - এই দুনিয়ার সৃষ্টি।

ডাকলে তোমায় মনে... ...বাকিটুকু পড়ুন

আপনি যদি আরও ২০ বছর পিছিয়ে যেতে পারতেন তাহলে আপনি কী এমন কাজ করতেন?

লিখেছেন রাজীব নুর, ১৩ ই মার্চ, ২০২৬ সকাল ১০:৩৭



দশ বা বিশ বছর পিছিয়ে যেতে পারলে দেশটাকেই হয়তো বদলে দিতে পারতাম!
নিদেরপক্ষে সংসদে রাজাকারদের প্রবেশ করতে দিতাম না। ওদের রাজনীতি করতে দিতাম না। যারা বাংলাদেশ চাহেনি, তারা... ...বাকিটুকু পড়ুন

×