somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আকাশ কুসুম চিন্তা...১

১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারাদিনে আমার তেমন কোন কাজকর্ম নাই। তো ভাবলাম একটু আকাশ কুসুম চিন্তা করি।

আমাদের প্রধান সমস্যা গুলার মধ্যে একটা দুর্নীতি। তা একটা কথা এককালে শুনেছিলাম বোধহয় যে সমস্যা আর তার সমাধান একই সাথে জন্ম নেয়। তা আমার প্রশ্ন টা হলো এই কথাটার কি আসলেই কোন ভিত্তি আছে? যদি থাকে তাহলে দুর্নীতে কমে না কেন? দুইটা কারন আমার এই ছোট মাথায় ধরে। এক. এই সমস্যা সলভ করা সম্ভব না, দুই. কেউ আসলে সলভ করতে চায় না। তা আমি নিজে ভেবে নিতেছি এক নম্বর টা সঠিক। আমাদের মধ্যে কেউ একজন চায় এইটা সলভ হোক। কিন্তু কিভাবে?

ত যেটা বলছিলাম আমার কোন কাজকর্ম নাই, গাধার মত এক আইডিয়া বের করলাম। আর আইডিয়াটা পেলাম আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা গুলা থেকে। ওইখানে ওয়েটিং লিস্ট বলে একটা ব্যাপার আছে। নিয়মটা হল একটা পরীক্ষা হবে, রেজাল্ট এর ভিত্তিতে একটা মেরিট লিস্ট হবে আর একটা ওয়েটিং লিস্ট হবে তাইতো? মেরিট লিস্টে পোলাপান ভর্তি করার পর যদি কোন কারনে জায়গা বের হয় তাইলে পরের লিস্ট থেকে ভর্তি হবে।

দুর্নীতি প্রতিরোধে এই ওয়েটিং লিস্ট ব্যাপার টা কাজে লাগানো যেতে পারে।
ধরে নিচ্ছি একটা কাজের জন্য একটা দল গঠন করা হবে। লীডার অতি ভাল মনের মানুষ। ত সে তার দলে দুর্নীতি প্রশ্রয় দিবে না। সে কি করল, সে প্রতি টা পদে চারজন করে লোক নিল। একটা মিটীং ডেকে বললো যে, আমি আমার দলে কোন দুর্নীতিগ্রস্ত লোক রাখব না। আপনার লক্ষ্য করেছেন যে আমি একেকটা পোস্টের জন্য একজন এর জায়গায় বাড়তি আরো তিন জনকে নিয়োগ দিয়েছি। কারন টা বলছি। চারজনের মধ্যে একি সময়ে কেবল একজনই দায়িত্ব পালন করবে। বাকী তিনজন ওয়েটিং লিস্টে। উপস্থিত সবাই তো হোব্বা। বলে কি পাগল এই তিন জন কে অযথা বেতন দিয়ে পুষবে নাকি? তা কেন এরা কেউই ত বসে থাকবে না, কাজ করবে। কি কাজ? পাহারা দিবে মুল দায়িত্বপ্রাপ্ত লোক টাকে। তার কোন দুর্নীতি চোখে পড়লে তারা আমাকে জানাবে। আমি দুর্নীতি গ্রস্ত কে আর কোন সুযোগ দিব না সোজা বাইরে। আর যে আমাকে খবরটা দিবে সে বসবে অই গদিতে। এভাবে চলবে।

এই আইডিয়াটা বাস্তবায়ন করা সম্ভব কিনা তা আমি জানি না। তবে প্রয়োগ করে দেখা যেতে পারে। তবে কিছু শর্ত মানতে হবে।
১. মুল দায়িত্ব প্রাপ্ত লোক অন্য তিনজনের থেকে সুযোগ সুবিধা বেশি পাবে। আর বাকীরা যুক্তিযুক্ত সুযোগ সুবিধা পাবে। কারন তাহলে মুল দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি সুযোগ সুবিধা হারাতে চাইবে না। আর বাকী তিনজন ক্ষমতায় যেতে চাইবে। তারা সদা সতর্ক থাকবে, কখন দুর্নীতি করে বেটা।
২. বাকী তিনজন কখনোই মূল দায়িত্বপ্রাপ্ত কে তার কোন কাজে বাধা দিবে না। তারা রিপোর্ট করবে লীডারের নিকট।
এতে করে দায়িত্ব প্রাপ্ত লোকটির ভয় থাকবে লোভনীয় সুযোগ সুবিধা আর ক্ষমতা হারানোর। বাকীরা লোভে থাকবে।
লোভ আর ভয় মানুষের সহজাত। মানুষ সহজে এগুলো থেকে মুক্ত থাকতে পারে না। তবে এগুলো সবসময় খারাপ নয়। এই গুন গূলোকেও ভালো কাজে লাগানো সম্ভব, তাই না? একটু চিন্তা করে দেখুন তো।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সুবোধকে আমরা কি খুব দ্রুত ‘ব্র্যান্ড’ বানিয়ে ফেলছি?

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০১




ঢাকার দেয়ালে একসময় হঠাৎ করেই দেখা দিত একজন মানুষ। নাম তার সুবোধ। পাশে লেখা থাকত ‘হবেকি?’

কে এঁকেছে, কেন এঁকেছে, আবার কোথায় আঁকবে—কেউ জানত না। ওই না-জানাটাই ছিল শিল্পের একটি... ...বাকিটুকু পড়ুন

অপরাধীর বিচার চাই.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ১:৫৪

অপরাধীর বিচার চাই.....

যাদের থাকার কথা জেলে তারাই যদি স্বাভাবিক মানুষের মতো সমান অধিকার নিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, আদালতে দোষী সাব্যস্ত অপরাধী যদি কাঠগড়ায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেয়- সেটা কি... ...বাকিটুকু পড়ুন

একটি শোক সংবাদ

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ২:০৯



পেটের দায়ে সপরিবার নীলফামারি থেকে কুমিল্লা শহরে এসে,
ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মোঃ শরিফুল ইসলাম;
তিনি এখন মরহুম! স্ত্রী ও ২ কন্যা নিয়ে ছিলেন কোনোরকমে বেঁচেবর্তে।

গত... ...বাকিটুকু পড়ুন

হিসাব বিষয়ক ভাবনা

লিখেছেন করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩



সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

আরেকটা পদ্মা সেতু না বানিয়ে দেশ উন্নয়নের নিনজা টেকনিক!

লিখেছেন মাথা পাগলা, ১০ ই জুলাই, ২০২৬ রাত ১:৪৫




আগে জানতাম উন্নয়নের জন্য বিনিয়োগ লাগে, চাহিদা অনুযায়ী শিল্প গড়ে ওঠে, কর্মসংস্থান তৈরি হয় - তারপর দেশের উন্নতি হয়।

কিন্তু বাংলাদেশ স্বাধীনতা ২.০-এ এসে উন্নয়নের সংজ্ঞাই পাল্টে গেছে।

এখন উন্নয়নের নতুন... ...বাকিটুকু পড়ুন

×