|| মিনতি ||
২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুধুই তোমার জন্য- লক্ষ কোটি বছর ধরে
অনন্ত কষ্টের প্রতিযোগিতায় পারি টিকতে।
বিষণ্ণ শূন্যতায় স্তব্ধ, তবুও রক্ত-কণিকা জুড়ে
এক নাম-ভালোবাসা প্রবাহিত, তুমি অস্তিত্বে।
দুনিয়াময় যতো সুন্দর -সুখ তোমাতে-ই ভাবী-
আমার আনন্দ-বিশ্বাস মসজিদ মন্দির গির্জা।
চাঁদমুখ আর হাসি জেনো জীবনের চেয়ে দামি,
ভুলে যেতে পারি অনন্ত-দহন পৃথ্বী'র, তুমি ছাড়া।
কতো স্বপ্ন! তিল তিল করে সাজান প্রেম, ঘর
বাঁধিবার অপ্রতিরোধ্য সাধ-বিশ্বাস এ'বুকে ছিল!
আভিজাত্যের অহমিকায় মাড়িবে, করবে পর
ভাবিনি! কি আমার অপরাধ, কতটুকু দোষ বল!
বুকের ভিতর নিত্য জ্বলন্ত আগ্নেয়গিরির দহন,
কারণ-অকারণে অতৃপ্ত মন-চোখে লাভা নিঃসৃত।
দেখতে পায়'না কেউ-নেই'তো বুঝবে কষ্ট-বেদন,
সেইদিন থেকে নীরব-পুড়ন অনুভূতিহীন-অর্ধমৃত।
কতভাবে কতদিন করেছি ভালোবাসার মিনতি,
বোঝতে চাওনি হৃদয় চিরে বেরিয়ে আসা সেকথা!
বেঁচেই তো আছি! তুমিহীনা মরুময় মনের ভূমি
নয়ন জুড়ে অবাধ্য শ্রাবণ, অনুভবে দুঃসহ যন্ত্রণা।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিজয়ী
সাইফুল ইসলাম সাঈফ
বিজয়ী কখনো কখনো হেরে যায়
হঠাৎ কেউ টপকে যায় তাকে
সেরা সবসময় সেরা থাকে না
পরাজিত হয়ে সে কাঁদে, ভেঙে পড়ে।
জয়লাভ প্রায় প্রত্যেকে আনন্দিত করে
আর হার প্রায় প্রত্যেকে দুখি করে।
আমরা কেউ... ...বাকিটুকু পড়ুন

সভ্যতার বিকাশ, সমাজের রূপান্তর এবং মানুষের আত্মিক উৎকর্ষ সাধনে শিল্প ও সাহিত্য এক অবিনাশী চালিকাশক্তি। একটি জাতির মননশীলতা কেমন হবে, তার নৈতিক ভিত্তি কতটা দৃঢ় তা নির্ভর করে...
...বাকিটুকু পড়ুন
১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮
আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,...
...বাকিটুকু পড়ুন