সাম্যতার লোভ তীব্র করো
০৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বলবো কী ভাই লোভের কথা হবেনা তো শেষ,
লোভী যারা এই জগতে তারাইতো থাকে বেশ।
বিশ্বাসেতে স্রষ্টা মিলে লোভের মাঝে সফলতা,
অতিলোভে তাঁতী নষ্ট নয়তো এটা মিথ্যে কথা।
ক্ষমতার লোভে অন্ধ নেতা লুচ্চার লোভে নারী,
কৃপণের লোভ অর্থ-কড়ি অকর্মার লোভে চুরি।
সৎ লোকের আত্মসম্মান দুষ্টু লোকের সুযোগ,
সাধক যাঁরা মানুষ খুঁজে চতুর খোঁজে নির্বোধ।
পড়ছে বেটা ঘোর বিপদে টাকার লোভে পড়ে,
ভাবছে শুধুই দিনেরাতে সুখ পাইলো না ঘরে।
টাকার দিকে তাকিয়ে থেকে হয়নি দেখা বউ,
নিজের ঘরে একলা ভাবে নাই বুঝি তার কেউ।
লোভ মানুষের বড় শত্রু যা ধ্বংস করে বিবেক,
বিবেকহীন পশুর স-ম লোভ ভুলায় সে হিসেব।
লোভীর হৃদয় প্রেম খুঁজে'না নারীর লোভে টক,
টাকার লোভে'ই অন্ধ নারী প্রেম করা তার সখ।
শব্দর লোভী লেখক কবি গায়কের লোভ সুরে,
এদের লোভে স্বাগত জানাই শ্রদ্ধা রাখি এবুকে।
পর উপকার লোভেই কর অন্যের সুখে উৎসব,
ত্যাগ কর লোভ নিজের তরে গড়তে হবে জগৎ।
লোভ করো নিজ স্বপ্ন-সাধে সত্য ন্যায়ের পথে,
মানব প্রেমে-ই তৃপ্তি ও'ভাই ভরবে জীবন সুখে।
সাম্যতার লোভ তীব্র করো এরচেয়েও সুখ নাই,
টাকা-পয়সা তুচ্ছ পেলেই মানুষের হৃদয়ে ঠাঁই। ৫-১০-২০১৮ইং, শেরপুর
ছবিটি গুগলের থেকে নেয়া
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চেয়ারের আত্মকথাচেয়ারটি নাকি একদিন দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, "মানুষ আমাকে যতটা ভালোবাসে, আমাকে বানানো কাঠটাকেও যদি ততটা ভালোবাসত, তবে পৃথিবীতে এত অহংকার জন্মাত না।"
আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, "কেন?"
চেয়ারটি বলল,...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন
ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন