আসবে কি মধুক্ষণে
০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেদনার কষাঘাতে ক্ষতবিক্ষত-কূল হারা হৃদয়ের
আর্তনাদ শুনবার মতো কেউ নেই, অথৈ সাগরের
সর্বনাশা ঢেউয়ের বিকট গর্জনে কম্পিত চারিধার,
যেনো করিয়ে দিচ্ছে সাক্ষাৎ মৃত্যুর সাথে বারবার।
এমন'ই নির্মম সময়ে ভরসা'পূর্ণ সাহস নিয়ে এলে,
প্রেমানলে পুড়া অঙ্গার মন'কে নিলে আপন করে।
সপে দিলাম তোমা তরে অবশিষ্ট থাকা বিশ্বাসটুকু,
জনম জনমের সাথী মনে হয় যদিও দেখিনি কভু।
মিষ্টি ভাষী মোর মনের সাথে অসাধারণ এক মিল,
হয়তো অনেক ভালবাসি তয় বলবোনা কোনদিন।
বুঝে নি-ও বন্ধু মায়া ভরা এই অন্তরের অন্তঃস্থল,
তোমার জন্য অগ্রাধিকার ঝরালেও চোখের জল।
কোকিল কণ্ঠের মালিক তুমি ভীষণ ভালো লাগে,
অনেক কষ্টে পুড়াওগো বন্ধু একলা নিশিত রাতে;
কি যাদু ওই মুখে তোমার না জানি অঙ্গে কতরূপ,
কথা শুনেই'তো হইলাম পাগল দেখিতে ইচ্ছে খুব।
তুমিও কি ভাবো বন্ধু ম্বপ্নে সাজাই যেমন, আমার
বুকে ওই'মুখ-কত মধুর উত্তাল সাগরে ডুবসাঁতার!
সাগরের লোনা জলে বেতাল-ঢেউয়ের আগ্রাসনে-
উম্মাদ যৌবন বড় বেসামাল,আসবে কি মধুক্ষণে? ৬-১০-২০১৮ই, ছবি গুগল সার্চ
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চেয়ারের আত্মকথাচেয়ারটি নাকি একদিন দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, "মানুষ আমাকে যতটা ভালোবাসে, আমাকে বানানো কাঠটাকেও যদি ততটা ভালোবাসত, তবে পৃথিবীতে এত অহংকার জন্মাত না।"
আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, "কেন?"
চেয়ারটি বলল,...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন
ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন