somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামু ব্লগারদের কবিতা আসরে নিমন্ত্রণ, আপনার অংশগ্রহণ একান্ত কাম্য

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাদের সকলের সুপ্রিয় ব্লগার নীলপরি আপুর একটা ব্যতিক্রমি ইচ্ছার প্রকাশ করেছেন, তা হলো ব্লগে প্রথম কবিতার চার লাইন লিখে পোষ্ট করা হবে। পরবর্তীতে শ্রদ্ধেয় পাঠাক কবি'রা পরবর্তী চার লাইন লিখবেন, তা দ্রুত মূল পোস্টে যুক্তকরে ডান পাশে লেখকদের নাম আপডেট থাকবে। আসেন আজকের কবিতার নাম "ভালোবাসা" রেখে যার যার চারটি লাইন মন্তব্যের ঘরে রেখে গিয়ে আন্তরিকতার সাথে সকলের সাথে যুক্ত হই, গড়ে তুলি একটা বিশাল কবিতা।আসেন ভালোবাসা সম্পর্কে চার লাইন লিখি --

___________ ভালোবাসা ______


মনতো আর হয়না বুড়ো ইচ্ছেতে'ই পরিবর্তন,
ভালো লাগার নাই উপমা মিললে একবার মন,
ভালোবাসা বহুরূপী'ই তবে একই ভাব গুরুত্ব;
কারো কাছে খেলনার বিষয় কারো কাছে রত্ন। __নাঈম জাহাঙ্গীর নয়ন

ভালো তো আমি তোমায় বাসি
হয়ত নিজের চেয়ে বেশি,
তুমি কবে এসে বলবে
আমিও তোমায় ভালোবাসি।__কৃষ্ণ কমল দাস

ভালোবাসা আসে কভু ধীর পায়
ভেঙে দিতে স্বপ্ন আর সংশয়,
ভালোবাসা আসে ঝরাতে চোখের জল
হৃদয়ের যত রোদন করে নিষ্ফল।।__যবড়জং

হৃৎকলমের টানে আবোল তাবোল লিখে যাই যা-ই আসে মনে।
নেইকো আগা, নেইকো মাথা, দাঁড়ি কমার নেইকো অবকাশ।
খামখেয়ালে লিখে চলি- মন্দলাগার, ভালোলাগার কথাগুলি।
আর কিছু না থাক্‌, সেখানে থেকে যায় ভালোবাসার প্রকাশ।__টুটুল

তোমার মনের স্পর্শসীমা যতোই ঘটাক বিকর্ষণ
ভালোবাসা আনে প্রবল থেকে প্রবলতর আকর্ষণ!
যতোই তুমি দাওনা কেনো প্রগাঢ় ব্যথা
ভালোবাসা দিয়েই লিখবো আমাদের এক প্রেমগাথা!___নীলপরি

এইযে আমার কাব্যকলা এইযে আমার উচাটন
জানো নাকি কিসের তরে মনটা থাকে সারাক্ষণ
জানি তুমি বুঝতে পারো হওনা স্বীকার দোটনায়
একবার যদি হাতটা বাড়াও হৃৎপিন্ডটা দেব হায়।__বাকপ্রবাস

তোমার সেই ভালবাসা
জীবনের শ্রেষ্ট নষ্টালজিয়া দিনগুলি
ভালবাসার সব রঙ চিনেছে তোমার কাছে এসে
শুধু তোমায় ভালোবেসে।__স্বপ্নের শঙ্খচিল

হৃদপিন্ডটা নিয়ে তুমি যাবে প্রেমের দেশে 
সেখান থেকে ফিরবে তুমি বীরাঙ্গনার বেশে।
মমতার মাঠে তোমার হাতে হবে বীজ বোনা।
ভালোবাসা ফলবে হেতায় হবে খাঁটি সোনা, __যুক্তি না নিলে যুক্তি দাও

ভালবাসা তোমার খোঁজে-
এই পৃথিবীর গভীর গোপন গহিনে দিয়েছি ডুব
তোমারে না পেয়ে এ জীবন ভরে গেছে হাহাকারে
এ হৃদয় তবু খুঁজে ফিরে অবাক বিষ্ময়ে তাকেনা চুপ।__মোঃ মাইদুল সরকার

রাতের বেলা গভীর অনুভূতি
দিনের বেলা অধীর
সখি কবে হবে পরিণয়
আমাদের প্রেম চিরঅক্ষয়।__সেলিম আনোয়ার

প্রতিদিন কথা হয় প্রাণ খুলে
কথার মালা ফুরায় না শেষ
ভালোবাসি ভালোবাসার এ কথাটি
বলতে পাইনা সাহস।।।__আকিব হাসান জাভেদ

অবেলার গান গেয়ে চলেছি পৃথিবীর শেষ প্রান্তে;
হঠাৎ দেখেছি সাগর চোখ, চেয়েছি কিছু জানতে।
তোমার পদ্ম চোখের মনিতে, লেখা যে শ্লোক
সে ভাষা বুঝতে চাই, চোখে চোখ রাখা হোক।__নয়ন বিন বাহার

কবিতারা আজ দিয়েছে ছুটি ,
ছুটব কিছু রঙ্গিন প্রজাপতির পিছু ।
মেঘে মেঘে জমে থাকা অভিমান 
বৃষ্টির ধারায় হবে  পুন্য স্নান ।__শাহারিয়ার ইমন

এই যে বুকের মাঝে সব কিছু বিলিন হয়ে যায়।
আমাদের ক্রোধ-হিংসা-লোভ-লালসা-আত্ব অহংকার-ঘৃনা 
সব কিছু এই বুকের ভেতর থেকে সরিয়ে এখানে চাষাবাদ করতে চাই 
শুধু ভালবাসা আর ভালবাসা।__মোস্তফা সোহেল

যেদিন ঝিলপাড়ে প্রথম হেঁটেছিলাম: 
তারপরে প্রায়ই পাশে হাঁটা। 
মুখ ফুটে বলতে পারিনিকো কভূ।। 
তুমি প্লেটোনিক লাভের কথা বলতে ; 
আমি ঢুকে যেতাম তোমার শ্বাসপ্রশ্বাসে, 
ঘ্রাণ নিতাম তোমার সুবাসের। 
শুধু মুখে বলতে পারিনি কোনওদিন, 
আমি তোমার ভালোবাসি।।__পদাতিক চৌধুরি

প্রতারণা করতে জানিনা, তোমাকে ভালোবাসতে জানি।
তোমাকে দেখলে কাঁদে মন কেন জানি,
তুমি কি বুঝতে পার আমার ভালোবাসা?
হারালে পাবেনা কখনো এই পরশ ভালোবাসা।__বোরহান উদদীন রাব্বানী

ভালবাসি কথাটা বলতে না পেরেও আমি সুখ খুঁজে পাই,
কারণ- তোমার সাথে তো দু-কদম হাটা হয়। 
হাঁটতে হাঁটতে তো - তোমার চোখে তাকিয়ে থেকে নিজেকে খুঁজে পাই।__ ফেনা

হয়তো তুমি কোন দিন বুঝবে
তোমার দিকে তাকিয়ে থাকার মানে
তখন তুমি কি থাকবে,আমার পাশে
আমার হাতটি ধরে হাটতে।__মোঃ হোসাইন খাঁন

ভালবাসা সে তো এক পাগলের আশা।
নি:শ্বাথ আঙ্গিনা জুড়ে একরাশ ছবি আঁখা।
দেওয়া - নেওয়া কিছুই বোঝেনা ...সুধু তোমার আশায় এক ছুটে চলে যাওয়া ।
ভালবাসা শুধু মুখে নই - তাকে মনের গভীরে লুকিয়ে রাখা।__সাহিনুর

যদিও ভালবাসি একথাটি বলতে পারিনি ঢের; 
তবে-তোমার প্রেমের চুম্বকত্বের টানে
চৌম্বক পদার্থের মতো যেভাবে থেকেছি তোমার বুকে; 
তাতে কি তুমি পাওনি কিছুই টের?___হাবিব স্যার


গল্প, কবিতা কিংবা গানে--
যেখানেই প্রেম বাসা বেঁধে ফেলে দুটি হৃদয়ের মাঝখানে,
সেখানেই থেমে যাই। গল্পের কথায়, কবিতার ছন্দে ছন্দে
প্রেমের কাহিনী শুনি, আর সুর মেলাই গানে মনের আনন্দে।____খায়রুল আহসান

সকল কবিদের অংশগ্রহণে আমাদের নীলপরি আপু খুবই মুগ্ধতা প্রকাশ করছেন। আমার পক্ষ থেকে পরি আপুর লেখা আমার সুরকার একটা গান উপহার দিলাম অংশগ্রহণকারী সকলকেই। গান শুনুন আর ভালোবাসা সম্পর্কে নিজের চারলাইনের কাব্য লিখে ফেলুন।



[আপনার ভাগেও একদিন পড়বে এভাবে পোষ্ট করার জন্য, এটা তিনদিন পরপর বা পাঁচদিন পরপর অথবা সপ্তাহখানেক পরেও হতে পারে।]
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৯
৪৮টি মন্তব্য ৪৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×