কোন কথা নেই মুখোমুখি বসে আছি
মুঠোফোনে কান পেতে রাখি তখনো
অদৃশ্য রশ্মিগুলো চুপ করে থাকে
কবরের নিঃস্তব্ধতা ছেয়ে যায় মাঝে
অনেক দূরের পরে বসে আছি ঘরে
এ আসে ও যায় অবিরাম পাশ কেটে
পদধ্বনি ঢেকে দেয় বাজের আওয়াজ
তবুও ভিড়ের মাঝে কোন কথা নেই
রাস্তায় হাটি দেখা হয় চেনা জানা মুখ
মোড় ঘুরে দ্রুত বেগে যায় পড়শীর গাড়ি
হাত নাড়ি কুশলের সামাজিকতায়
তবুও তাদের সাথে কোন কথা নেই
সব কথা গুলো কবিতায় এঁকে রাখি
রূপকের আদিম আশ্রয় সাথে নিয়ে
একাকী থাকতে খুব ভাল লাগে
তাই কারো সাথে কোন কথা নেই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

