somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনলাইনে আয় করুন,১০০% পরীক্ষিত ,মাত্র একসপ্তাহেই ১০০-১৫০ ডলার ইনকাম করুন,এবং সরাসরি আপনার ব্যাঙ্কের মাধ্যমে টাকা তুলুন

০১ লা এপ্রিল, ২০১১ সকাল ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এতদিন যারা অনলাইনে টাকা আয় করার অনেক চেস্টা করেও পারেন নাই,তাদের জন্য আমার এই পোস্ট , আপনাকে কিছুই করতে হবেনা শুধু লিখতে আর পড়তে হবে। প্রথমত নিচের লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করুন, তারপর প্রতিদিন ২-৩ ঘন্টা লগিন করে বসে থাকুন,এবং ঐ সাইটে যা আছে তা পড়তে থাকুন ,এবং আপনি চাইলে লিখতেও পারবেন। না পারলেও কোন সমস্যা নাই। প্রতি ঘন্টা শুধু মাত্র পড়ার জন্য আপনি পাবেন ৫ ডলার। তবে হ্যা প্রথম অবস্থায় আপনি আপনাকে দেড় ঘন্টার বেশী লগিন করা অবস্থায় থাকতে পারবেন না,আর একাধিক account খুলবেন না ,কারন ওরা IP address চেক করে। তাহলে আর দেরী কেন এখনই শুরু করে দিন ,নিচের লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশান করুন।নিচের লিঙ্কটা আমার রেফারেল লিঙ্ক,বুঝতেই পারছেন ,মূলত আমি সামুতে এসেছি রেফারেল লিঙ্কের ধান্দা করতে,যদি এতে আমার দুই পয়সা ইনকাম হয়। আর একটা কথা ,আপনারা যারা এই উপায়ে অনলাইনে আয় করতে চান ,তারাও আমার মত রেফারেল লিঙ্ক বিলির জন্য সামুতে পোস্ট দিন । বার বার রিপোস্ট দিন , প্রতিবার রিপোস্টে যদি একজনকেও আপনার রেফারেল ক্লিক করে তাতেও আপনার লাভ। আপনি হয়তো ভাবছেন আপনার এই বার বার রিপোস্টের জন্য অনেকের অনেক কস্টসাধ্য সুন্দর পোস্ট ৫ মিনিট ও ঠিকভাবে প্রথম পাতায় থাকবেনা, কিন্তু জনাব আপনি এখানে ডলার কামাতে এসেছেন , এত কিছু চিন্তা করে কোন লাভ । অনেকে হয়তো আপনার এই বার বার রিপোস্ট দেখে বিরক্ত হয়ে গদাম দেবে ,তাদের ইগনোর করুন । মনে রাখবেন টাকা পয়সা ইনকামের জন্য একটু ছোট হওয়া কোন ব্যাপার না। তাহলে আর দেরী নয় এখনই আমার রেফারেল লিঙ্কটি থেকে registration করুন , তারপর শুধু টাকায় টাকা





click this link






:P :P :P :P :P :P :P :P :P ;) ;) ;)






আপনাদের সময় নস্ট করার জন্য সরি,

তবে হ্যা ,আপনাদের যে কথাটা বলার জন্য আমি এই পোস্ট দিয়েছি তা হলো পৃথিবীতে সহজ কোন উপায় নেই,আপনি যদি টাকা ইনকাম করতে চান আপনাকে অবশ্যই কস্ট করতে হবে। তবে অনলাইনে ইনকাম করা অসম্ভব কিছু নয়। তবে আমার উপদেশ হলো আপনারা ঐসব বস্তাপচা পিটিসি সাইটের পিছুনে ছুটবেন না, পিটিসি সাইটের পিছিনে না ছুটে মাটি কাটা অনেক ভালো কাজ।
আর যদি সত্যিই কাজ করতে চান তবে odesk,freelancer ইত্যাদি অনেক সাইট আছে যেখানে অনেক ধরনের কাজ পাওয়া যায়।আমি নিজে একসময় ওডেস্কে কাজ করতাম ,আমার ধারনা ঐ খানে এমন কোন কাজ অবশ্যই আপনি পাবেন যা আপনি পারেন। যদি কেউ ডস খেয়ে থাকেন ,ক্ষমা করে দেবেন
আরেকটা কথা এই ব্লগে যারা দেখবেন রেফারেল লিঙ্ক দিয়ে বেড়ায় দয়ে করে তাদের রেফারেল লিঙ্ক দিয়ে ঐসব PTC সাইটে জয়েন করবেন না,এটা সময়ের অপচয় ছাড়া আর কিছুই না। একটা জিনিস বুঝার চেস্টা করুন ,তারা যদি সত্যিই সফল হতো তাহলে ,সামুতে রেফারেলের ধান্দা করতে আসতোনা।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১৩
২২টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×