প্রথমেই বলে আমার এই পোস্টটা একটি নিছক কৌতূহলী পোস্ট ,এবং ব্লগার chin2 এর নাম উল্লেখ করার কারণ হলো ভারতীয় ব্লগারদের মধ্যে ওনার কার্যক্রম একটু বেশী মনে হয়।
একটি দেশের ইলেকট্রনিক মিডিয়া সেই দেশের প্রতিনিধিত্ব করে,আশা করি এই বিষয়ে কারো দ্বিমত নেই। তাই ইন্ডিয়া সম্পর্কে আমার প্রাপ্ত যাবতীয় ধারনাই ইন্ডিয়ান টিভি চ্যানেলগুলো থেকে প্রাপ্ত। যদিও আমি খুব বেশী দেখিনা বা যতটুকু দেখি তাও আবার বেশীরভাগ ক্ষেত্রে বাধ্য হয়ে। এবার আসি প্রশ্নগুলোতে
১। আমার মনে হয় ইন্ডিয়ার প্রধান সমস্যা ঐ দেশে কোন ভালো সংগীত শিল্পী, ড্যান্সার বা জোকার নেই। এই কারণে ইন্ডিয়ার চ্যানেলগুলো হন্যে হয়ে সকল বয়স এবং পেশার মানুষদের মধ্যে থেকে সংগীত শিল্পী, ড্যান্সার বা জোকার খোজে । আমার এই ধারনা কতখানি সত্য?
২। আপনাদের টিভি সিরিয়ায়ালগুলোর মূল ঘটনাগুলোর বেশীরভাগ পরকীয়া কেন্দ্রিক, এবং পারিবারিক রাজনীতি। যেখানে বউ ,শাশুড়ি, দেবর , বৌদি সবাই একে অপরের পিছনে লেগে থাকে। এবং জিনিসগুলো দেখলে মনে হয় যে পরকীয়া না করলে আপনাদের সমাজে কোন বেল পাওয়া যায়না। এমনকি আমার এক বন্ধুর কাছে এও শুনেছি কোন এক সিরিয়ালে নাকি মা এবং মেয়ে একই ছেলের সাথে প্রেম করে। আচ্ছা আসলেই কি আপনাদের সমাজ এমন, তাহলে একটা পরকীয়া নির্ভর সমাজের নাগরিক হিসেবে কি আপনাদের লজ্জা করেনা?
৩। আপনারা নাকি তথ্য প্রযুক্তি আর বিজ্ঞানে অনেক এগিয়ে অনেকেই তা বলে। আচ্ছা আপনাদের টিভি চ্যানেলগুলো রাত বারোটার পরে যেভাবে তাবিজ কবজের বিজ্ঞাপন দেয়া শুরু করে ,এসব দেখে একটা প্রশ্নের উদয় হলো একটা আধুনিক শিক্ষিত জাতি কিভাবে এত কুসংস্কারে বিশ্বাস করে?
ব্লগার chin2 কে একটি বিশেষ প্রশ্ন আপনার বেশীরভাগ লেখাই বিভিন্ন ব্লগারের লেখা থেকে কপি করা, এই থেকে আমার মনে একটা প্রশ্ন জাগলো ভারতীয়দের বেশীরভাগ জিনিসই কি এরূপ কপি পেস্ট মার্কা
যাইহোক আরও প্রশ্ন ছিলো আজ আর করবোনা, দয়া করে কোন ভারতীয় দাদা উত্তর দিয়ে গেলে খুব খুশী হবো।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



