somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

REN TV, TB 6 সহ আরও কিছু টিভি চ্যানেলের কথা কি আপনাদের মনে আছে?

২০ শে জুলাই, ২০১১ রাত ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার পোস্টের শিরোনাম দেখে হয়তো ভাবতে পারেন , আমি বুঝি সেইসব হারিয়ে যাওয়া টিভি চ্যানেলের স্মৃতিচারণ করতে এসেছি,কিন্তু না আমার পোস্টটি কোন স্মৃতিচারণমূলক পোস্ট নয়।
শিরোনামে উল্লেখিত টিভি চ্যানেলগুলোর সাথে মনে হয়না আপনাদের নতুন করে পরিচয় করিয়ে দেবার কোন আছে, যে কোন প্রাপ্তবয়স্ক ব্যাক্তিই চ্যানেলগুলো সম্পর্কে জেনে থাকবেন বলে আমার ধারনা।
তারপরও বলছি উক্ত টিভি চ্যানেলগুলোতে মূলত এক্স রেটেড মুভি দেখানো হতো বলেই বাংলাদেশ সরকার চ্যানেলগুলোর সম্প্রচার এদেশে বন্ধ করে দেয়। আমার বলতে কোন দ্বিধা নেই আমি সেই টিভি চ্যানেলগুলা মাঝে মাঝে দেখতাম (অনেকে হয়তো বলছেন ,ছি ছি কি খারাপ ,পর্নো মুভি দেখার কথা প্রকাশ্যে বলছে)। তবে আমি বলবো যেকোনো প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষেরই জৈবিক চাহিদা আছে ,সে হিসেবে আমারও ছিলও তাই আমি দেখতাম। আমি মনে করি অন্যকারো বিরক্তির সঞ্চার না করে কোন প্রাপ্তবয়স্ক মানুষ যদি পর্নো মুভি দেখে সেটাকে কোন অপরাধ হিসেবে ধরা যায়না। সরকার যখন চ্যানেলগুলো বন্ধ করে দিয়েছিলো একটু হলেও খারাপ লেগেছিলো ,আবার ভালোও লেগেছিলো এইভেবে যে অনেক অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা হয়তো ঐসব চ্যানেলের পর্নোমুভি দেখতে পারবেনা।
যাইহোক ,এগুলো অনেক পুরান কথা।
তবে সাম্প্রতিক সময়ে আমাদের দেশে ইন্ডিয়ান চ্যানেলের টিভি সিরিয়ালগুলোর প্রকোপ খুব বেড়ে গেছে। প্রায় প্রতিটি ঘরেই এই সিরিয়ালগুলো চলে, তাই হয়তো বাধ্য হয়েই মাঝে মাঝে এই সিরিয়াল দেখতে হয়। কিছুদিন আগে কোন একটা সিরিয়ালের ঘটনা ছিলো এরকম “মা ছেলের বউকে ছোট করার জন্য ছেলের খাবারে বিষ মিশিয়ে দেয়” । আবার দেবর,ভাবীর পরকীয়া তো সিরিয়ালগুলোতে খুবই একটা জমজমাটা বিষয়, শুধু দেবর ভাবী নয় যেকোন পরকীয়া এবং রগরগে সম্পর্ক সিরিয়ালগুলোতে খুব প্রাধান্য পায়। একবার একটা কলকাতার সিরিয়ালের ভিডিও ক্লিপ দেখেছিলাম যেখানে দেখানো হয় ,মা এবং মেয়ে এক বাসাতে থাকে ,একদিন মেয়ের বন্ধু বাসাতে আসে , মেয়েটির অবর্তমানে মেয়ের বন্ধু আর মা গল্প করতে করতে .......................................(ভাষায় বলার মত না) । এরকম হরেক রকম ব্যাভিচার ইন্ডিয়ান সিরিয়ালগুলোতে প্রতিনিয়ত দেখানো হয়। এমনসব ঘটনা দেখানো হয় যেগুলো পরিবারতান্ত্রিক সমাজ ব্যবস্থায় অকল্পনীয়।

আচ্ছা এখন আপনাদের কাছে কিছু প্রশ্ন
কোনটা অসুস্থ রুচির প্রকাশ এক্স রেটেড মুভি নাকি নাকি উপরে বর্নিত ঘটনা, আমার মতে একটা সভ্য সমাজে নিয়ন্ত্রিতভাবে কেউ পর্নো দেখতে পারে ,কিন্তু উপরের ঘটনাগুলো হতে পারেনা, তাহলে সরকার যদি ren টিভি বন্ধ করতে পারে ,তাহলে ঐ সিরিয়ালগুলো কি আরো আগে বন্ধ করা উচিত ছিলোনা?
সিরিয়ালগুলো ঘর থেকে ঘরে খুব দ্রুত প্রসারিত হচ্ছে,আর আমাদের দেশে পরকীয়াসহ অন্যান্য ব্যাভিচারমূলক ঘটনা ইদানীংকালে খুব বেশী শোনা যায়। তাহলে ঐসব সিরিয়াল গুলোর সাথে ,সাম্প্রতিক সময়ের লজ্জাজনক ঘটনাগুলোর কোন মিল আছে?

প্রশ্নগুলো পাঠকদের করলাম ,উত্তর দিয়ে গেলে খুশী হবো।

ধন্যবাদ
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১৬
৫৪টি মন্তব্য ৫২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×