somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকা শহরের যা কিছু প্রথম : পর্ব ১ (শিক্ষাপ্রতিষ্ঠান)

২৩ শে নভেম্বর, ২০১১ রাত ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ আপনাদের সাথে পরিচয় করে ঢাকা শহরের যা কিছু প্রথম এমন কিছু স্থাপনার সাথে , তবে আজকে শুধু মাত্র শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর সাথেই আপনাদের পরিচয় করিয়ে দেবো

ঢাকা শহরের প্রথম সরকারী স্কুল

ঢাকা শহরের স্থাপিত প্রথম স্কুল টি হলো ঢাকা কলেজিয়েট স্কুল। শুধু ঢাকা শহর বললে ভুল হবে এই স্কুলটি এই উপমহাদেশের প্রথম স্কুল। এই বিদ্যালয়টি পুরনো ঢাকার সদরঘাট এ অবস্থিত। মিঃ রিজ নামে একজন ইংরেজ মিশনারী ১৮৩৫ সনের ১৫ জুলাই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন এবং তিনিই এই বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক। পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য পূর্ব বাংলায় এটাই প্রথম বিদ্যালয়। অবিভক্ত বাংলায় এটিই প্রথম সরকারী উচ্চবিদ্যালয়।


প্রথমে এর নাম দেয়া হয়েছিল ঢাকা ইংলিশ সেমিনারী। ১৮৪১ সনে এ সেমিনারী হতেই ঢাকা কলেজ এর জন্ম হয়। তখন স্কুল শাখাটির নাম রাখা হয় ঢাকা কলেজিয়েট স্কুল এবং কলেজের অধ্যক্ষের তত্ত্বাবধানে বিদ্যালয়টি ১৯০৮ সনের জুন পর্যন্ত পরিচালিত হয়। ১৯০৮ সনের জুলাই মাসে এই বিদ্যালয়টি বিদ্যালয় পরিদর্শকের তত্ত্বাবধানে নেয়া হয়। তখন থেকেই বিদ্যালয়টি জিলা স্কুলের মর্যাদা পেয়ে আসছে। কিন্তু বিদ্যালয়টির নাম "ঢাকা কলেজিয়েট স্কুল" রয়ে যায়।



ঢাকা শহরের প্রথম সরকারী মাদ্রাসা

বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য মতে “ঢাকা মাদ্রাসা”ই এই শহরে স্থাপিত প্রথম মাদ্রাসা । এই বাংলার মানুষদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করার উদ্দেশ্যেই ১৮৭৪ সালে ঢাকা মাদ্রাসা স্থাপিত হয়।
১৮৭২ সালে নওয়াব আবদুল গনির নেতৃত্বে মুসলমান এলিটরা সরকারের কাছে কলকাতা ও হুগলীর মতো ঢাকায়ও একটি মাদ্রাসা স্থাপনের আবেদন করেন। সরকার ১৮৭৩ সালে মুহসীন ফান্ড থেকে ১০ হাজার টাকা আলাদা করে রেখেছিল একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে। এ জন্য একটি তত্ত্বাবধায়ক কমিটিও গঠিত হলো। এরপর ১৮৭৪ সালের মার্চে প্রতিষ্ঠিত হলো ঢাকা মাদ্রাসা।



১৯৬৮ সালে পাকিস্তান সরকারের নির্দেশে মুহসীন ফান্ডের অধীনে করা মাদ্রাসাগুলো হাই স্কুলে পরিণত হয়। আর স্বাধীনতার পর ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজের নামকরণ হয় কবি নজরুল সরকারি কলেজ।

(বর্তমান অবস্থা)




ঢাকা শহরের প্রথম কলেজ

ঢাকার প্রথম সরকারি স্কুল 'ঢাকা কলেজিয়েট স্কুল' থেকেই উৎপত্তি হয় 'ঢাকা কলেজের'। ১৮৪১ সালে এ স্কুলেরই শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয় 'ঢাকা সেন্ট্রাল কলেজ'। প্রথম পর্যায়ে কলেজটিতে জুনিয়র এবং সিনিয়র নামে দুটি শাখা ছিল। সিনিয়র পর্যায়ে ইউরোপীয় বিজ্ঞান ও সাহিত্য এবং জুনিয়র পর্যায়ে ইংরেজি, বাংলা, গণিত, ইতিহাস ও ভূগোল পড়ানো হতো। স্থানীয় জনসাধারণের চাঁদার টাকায় জমি কিনে কলেজটির নতুন ভবন নির্মিত হয় পুরান ঢাকায়, যা কলেজিয়েট স্কুল এবং পরবর্তী সময়ে ঢাকা কলেজ নামে নামকরণ করা হয়। আর এ ভবনের ভিত্তি স্থাপন করার জন্য এসেছিলেন কলকাতার বিশপ। এটি নির্মিত হতে সময় লেগেছিল চার বছর। প্রতিষ্ঠার এক বছরের মধ্যেই এ কলেজের ছাত্রসংখ্যা দাঁড়ায় ৩৪৪। ১৮৫৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর ঢাকা সেন্ট্রাল কলেজকে দুই ভাগে ভাগ করা হয়।



একাংশের নাম হয় ঢাকা কলেজ অন্য অংশ ঢাকা কলেজিয়েট স্কুল। ১৮৫৭-৫৮ সালে কলেজটি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন পায়। ঢাকা কলেজের প্রথম বিএ পরীক্ষার্থী ছিলেন দীননাথ সেন।



ঢাকা শহরের প্রথম বিশ্ববিদ্যালয়
প্রথম বিশ্ববিদ্যালয়ের কথা আর কি বলবো , এর কথা কে না জানে । তবে শুধু এতটুকু বলি ১৯২১ সালে স্থাপিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য পি. জে. হার্টগ , এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে প্রথম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন অধ্যাপক মাহমুদ হুসাইন



বি.দঃ প্রথম মাদ্রাসার ব্যাপারে আমার কিছুটা সন্দেহ রয়েছে , অনেকে হয়তো বলবেন ঢাকার আলিয়া মাদ্রাসা প্রথম , কিন্তু আমি এখানে সরকারী অনুদানে নির্মিত প্রতিষ্ঠান গুলোর কথা বলেছি ,সে হিসেবে ঢাকা মাদ্রাসাই আমার মনে হয় প্রথম
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১০
২৬টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×