somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মা-বাবার খোঁজে ৩৫ বছর পর দেশে হল্যান্ডের নাগরিক ইমাম, আর মাকে শাস্তি দিতে সুইজারল্যান্ড থেকে বাংলাদেশে আরেক সন্তান

২৭ শে নভেম্বর, ২০১২ রাত ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্রিস ইমাম, হতভাগ্য যুবকের জন্ম বাংলাদেশের কোনো এক খুপরি ঘরে। জন্মের চার সপ্তাহের মাথায় বাবা তাকে বিক্রি করে দিয়েছিলেন হল্যান্ড প্রবাসী দম্পতির কাছে। সেই থেকে বাংলাদেশের নবজাতক ইমাম মিয়া হয়ে গেছেন ক্রিস ইমাম হুরমান। ১৯৭৭ সালের ১০ মে জন্ম নেওয়া ক্রিস দীর্ঘ ৩৫ বছর পর জানতে পেরেছেন বাংলাদেশের নৌকার মাঝি ইমাম মিয়া তার বাবা। মায়ের নাম জানা নেই। যেমনটি জানেন না তার অপর ভাইবোনদের সম্পর্কেও।

ক্রিস ইমামের পাসপোর্ট আর সাক্ষাৎকার থেকে জানা যায়, তার আসল বাবা নাসির মিয়া নৌকার মাঝি ছিলেন। সড়ক দুর্ঘটনায় তার এক পা ক্ষতিগ্রস্ত হলে অপর পায়ে ভর দিয়েই রাজধানীর বসিলা, হাজারীবাগ, মনেশ্বর রোড, মহাম্মদপুরসহ আশপাশের গুদারাঘাটে পারাপার করতেন। তবে ক্রিস ইমামের পাসপোর্টে তার শিশুকালের ঠিকানা রয়েছে মনেশ্বর রোড, মহাম্মদপুর। ক্রিসের বাবা নাসির মাঝির গ্রামের বাড়ি কোথায় ছিল তা জানা যায়নি।

ক্রিস ইমাম আরও জানিয়েছেন, তার পালক পিতা হল্যান্ডের উইলিয়াম হুরমান ও মা ক্যাটরিনা হুরমান কিছুদিন আগে তাকে এসব তথ্য জানিয়েছেন। হুরমান দম্পতিও চান, ইমাম তার মা-বাবাকে খুঁজে পান। উইলিয়ামের কাছ থেকে ইমাম মিয়া জেনেছেন, নাসির মাঝি যখন দুর্ঘটনার শিকার হন তখন তার সংসারে নেমে আসে ঘোর অন্ধকার। তার অপর দুটি ছেলে-মেয়েকে ভাত দেওয়ার ক্ষমতা নাসিরের পক্ষে একেবারেই ছিল না তখন। স্থানীয় বেবি হোমের মাধ্যমে হুরমান দম্পতি তখন খোঁজ পান নাসির মাঝির। কিছু টাকার বিনিময়ে তখন ছয় সপ্তাহের শিশু ইমাম মিয়াকে বিক্রি করা হয়। ক্রিস ইমাম তার বাবা সম্পর্কে এও বলেছেন, তার বাবার গ্রামের বাড়ি সম্ভবত ঢাকার বাইরের কোনো জেলায়। অভাবের তাড়নায় মূলত ঢাকায় এসেছিলেন নাসির মাঝি। থাকতেন রাজধানীর তৎকালীন মহাম্মদপুর থানার মনেশ্বর রোড এলাকায়। আর জন্মের ছয় সপ্তাহের মাথায় বিক্রি হওয়া ইমাম মিয়াকে নিয়ে যাওয়া হয় হুরমানের নিজের বাড়ি হল্যান্ডের জুটেমিয়ার শহরে। সেখানেই ক্রমে ক্রমে বড় হয়ে ওঠেন বাংলাদেশের নাসির মাঝির ছেলে ক্রিস ইমাম নামে। অত্যন্ত মেধাবী ক্রিস ইমাম অর্থনীতিতে পিএইচডি শেষ, লন্ডনের একটি ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কাজ করছেন। ক্রিস ইমামের সঙ্গে তার বন্ধু আনিতাও এসেছে বাংলাদেশে।

ইমাম বলেন, বাংলাদেশে আমার জন্ম, তাই মণেপ্রাণে আমি একজন বাঙালি। আর দেশে এসেছি মায়ের খোঁজে। পাঠক, বাংলাদেশের সব মানুষের কাছে ক্রিস ইমামের আবেদন, কেউ যদি তার মা-বাবা কিংবা ভাইবোনদের খোঁজ পান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এসব টেলিফোন নম্বরে। ০১৭২৬১৮৮৬১৫ (জি আর চৌধুরী, ০১৭৭২৯৪৭১৩১ (ইসা), ০১৭১৬ ৩০৮৪৯৪ (বাবু), ০১৭১৪৭৪৯ ৮২৯ (আফজাল)।

এই ছিল ইমামের কাহিনী। View this link

আরেক হতভাগা সেই সূদুর সুইজারল্যান্ডের থেকে বাংলাদেশে এসেছে তার মাকে শাস্তি দিতে। তার পৈতৃক সম্পত্তিতে মা কেন থাকে, বোন কেন বাবার অংশ নেবে; তাদের শায়েস্তা করার জন্য ব্ড় ভাই, মেঝ ভাই, সেজো ভাই একজোট হয়ে দেশে

আসছে এই কুলাংগার। সুইজারল্যান্ডে যিনি নাকি "অতি ভদ্রলোক" বলে পরিচিত।
সুইজারল্যান্ডের-মন্হেবাসীরা একে চিনে রাখুন। যিনি নাকি নিজের মায়ের বিচার করতে পারেন, ঘর থেকে বের থেকে বের করার হুমকি দেন; তাকে সামাজিক ভাবে বয়কট করেন।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১২ রাত ৩:৩৮
৩১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতভেদ নিরসন ছাড়া মুসলিম আল্লাহর সাহায্য পাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৩



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬



আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার... ...বাকিটুকু পড়ুন

অনু গল্প

লিখেছেন মোগল সম্রাট, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ১:০৯



(এক)
দশম শ্রেণির ছেলে সাদমান সারাদিন ফোনে ডুবে থাকত। বাবা-মা বকাঝকা করলে প্রায়ই অভিমান করে ভাত খেতো না। একদিন রাতে ঘরের দরজা বন্ধ। ভোরে দরজা ভেঙে সবাই স্তব্ধ। খবরের কাগজে... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প - ১০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫



আমার সাথে একজন সাবেক সচিবের পরিচয় হয়েছে।
উনি অবসরে গেছেন, ১০ বছর হয়ে গেছে। এখন উনি বেকার। কোনো কাজ নাই। বাসায় বাজার করেন অনেক বাজার ঘুরে।... ...বাকিটুকু পড়ুন

ডিপস্টেট তাহলে সসস্র বিপ্লবের গোলা বারুদের সরবরাহকারী! জঙ্গি আসিফ’কে কেউ প্রশ্ন করেনি ‼️

লিখেছেন ক্লোন রাফা, ৩০ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



বাংলাদেশে একটা ইলেক্টেড গভর্নমেন্ট-এর বিরুদ্ধে যখন জুলাই-আগস্ট মাসে তথাকথিত “মুভমেন্ট” চলতেছিল, তখন এটাকে অনেকে খুব ইনোসেন্টভাবে “পিপলস আপরাইজিং” বানানোর চেষ্টা করছে। কিন্তু প্রশ্নটা খুবই সিম্পল—এইটা কি আসলেই স্পনটেনিয়াস... ...বাকিটুকু পড়ুন

×