somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভ্যলেরি টেইলর প্রসঙ্গ; মিউনিখে ‘সিআরপি’ র প্রচারানুষ্ঠান

১২ ই জুন, ২০০৭ দুপুর ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ১১ই জুন রোববার সিআরপি’র প্রচারানুষ্ঠান হলো মিউনিখের ওয়েষ্ট পার্কের এক উন্মুক্ত মঞ্চে। দুপুর একটা থেকে শুরু হয়ে শেষ হলো রাত আটটার দিকে। নানা ধরণের পন্থায় চেষ্টা করা হলো অনুদান সংগ্রহের। সদস্যের অনেকেই বাড়ী থেকে নানা ধরণের খাবার দাবার ও কেক তৈরী করে এনেছিলেন, যা দর্শকরা কিনলেন। কেউ কেউ কিছু কিছু টুকি টাকি জিনিসপত্র নিয়ে এসেছিলেন, যা লটারীতে বিক্রি করা হলো। বাংলাদেশী এক রেষ্টুরেন্ট থেকে বিরিয়ানী এনে বিক্রি করা হলো সবার সাঝে। এটা ছিল রেষ্টুরেন্টের মালিক তার পক্ষ থেকে দেয়া অনুদান। ভারত নাট্যম নাচ হলো মঞ্চে, নাচলো মিউনিক প্রবাসী এক বাঙ্গালীর কন্যা। দর্শকরাও খাবার দাবার কিনে সাহায্যের হাত প্রসারিত করলেন। আবহাওয়া ভাল থাকায় এসেছিলেন অনেকেই।

সিআরপি’র জার্মান শাখার প্রধান ‘এলকে সান্ডমান’ ও আরো কিছু কর্মীর সাথে ভ্যালেরী টেইলর নিয়ে কথা বললাম। কিন্তু অনুষ্ঠানের এই দিনে তার ব্যস্ততার কারণে কথা বেশী এগুতে পারে নি। অন্য শহর থেকে যাদের একই উদ্দেশ্যে আলোচনা করার জন্যে আসার কথা ছিল, তারা বিভিন্ন সঙ্গত কারণে আসতে পারেন নি। তারপরও যে সব বিষয় জানতে পেরেছি, তা জানানোর চেষ্টা করছি। আগেই বলে নিচ্ছি, এগুলে আমার নিজস্ব কোন মতামত নয়।

- ভ্যলেরি টেইলর ও সফি শামি জানিত সমস্যা সম্পর্কে ‘এলকে সান্ডমান’ আগে থেকেই জানেন ও এ নিয়ে অনেক মেইল পেয়ে থাকেন। সব মেইল এর উত্তর তিনি লিখে কুলিয়ে উঠতে পারেন না।
- মিউনিখ শাখার সীমাবদ্ধ প্রভাবের কথাও জানালেন ‘এলকে সান্ডমান’
- আমি তাকে সামহোয়ার ইন এর প্রতিবাদের কথা জানালাম। ওনি এক থেকে দুই সপ্তাহের মাঝে তার নিজস্ব বক্তব্য লিখে জানাবেন। আমি তা বাংলায় অনুবাদ করে সামহোয়ার ইনে পোষ্ট করবো।
- এ মুহুর্তে জার্মানী যে অনুদান তোলা হচ্ছে, তা আপাতত: বাংলাদেশে না পাঠিয়ে বিষয়টির সুরাহা না হওয়া অবধি এখানেই রেখে দেয়া হচ্ছে বলে জানালেন।
- ভ্যলেরী টেইলরের সময়ে বাংলাদেশী কর্মীদের যে বেতন দেয়া হতো, তা ছিল নিতান্তই নগন্য। অথচ এর উপর নির্ভর করে তাদের অনেকেকই জীবন যাপন করতে হতো বলে জানালেন বাংলাদেশের এক সাবেক সিআরপি কর্মী।
- কাজের জন্যে যে সময় বেঁধে দেয়া হয়েছিল, তা ছিল অসুবিধাজনক ও অনেক কর্মীরই তা পছন্দ হতো না।
- এখানে যারা সারাদিন খেটে কাজ করে টাকা তুলছেন, তার সদব্যবহার না হবার সম্ভাবনায় অনেককেই তাদের অসন্তোষ প্রকাশ করলেন।

মোটামুটিভাবে বোঝা গেল এই যে, যে ‘আইডিয়ালিজম’ নিয়ে ভ্যালেরি টেইলর কাজ করতেন, নিজের সময়কে উৎসর্গ করতেন, তা কর্মীদের জন্যে বাস্তবসন্মত ছিল না। সে কারণে কর্মীদের মাঝে আগে থেকেই নাকি অসন্তোষ ছিল। শফি সামির সততা, অসততা সম্পর্কিত প্রশ্নে তাদেরকে তেমন অবহিত বলে মনে হলোনা। তবে বিষয়টি পর্যবেক্ষন করছেন বলে জানালেন।

আমি, তীরন্দাজ ‘এলকে সান্ডমান’ এর বক্তব্য পেলেই অনুবাদ করে ব্লগে পোষ্ট করে আপনাদের জানাবো।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০০৭ দুপুর ২:৩৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×