এই বিজলীর খড়িকে অনেক আগে থেকেই চিনি। অনেক আগে থেকেই মুক্তিবিরোধী লেখা ও মন্তব্য দিয়ে নিজেকে জামায়াতের দোসর বলে পরিচিত করেছে। আজ মুক্তিযুদ্ধের বিপক্ষে পোষ্ট দিয়ে সে নিজেকে এবার রাজাকার ও আল বদরের সমর্থক বলে প্রমান করেছে। এই ধরণের যুক্তিতর্কে তারাও সে সময় বাংলাদেশের মুক্তিসংগ্রামকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াসে লিপ্ত হয়েছে। এদের হাতেই নিহত হয়েছেন লাখো লাখে মুক্তিসংগ্রামী। তাদের হাতেই ধর্ষিত হয়েছে হাজার হাজার বাবা মায়ের আদরের দুলালী। তাদের সমর্থনে আজ বিজলীর খড়ি সোচ্চার।
আজ এই কুখ্যাত বিজলীর খড়ি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যৌক্তিকতাকে প্রশ্নবিদ্ধ করে, আমাদেরকে তথা আমাদের মুক্তিকামী চিন্তাকে, আমাদের স্বাধীনতাকে অপমান করেছে। তার এই ধৃষ্টতাকে নিন্দা জানাই ও এই নিন্দার প্রতি আপনাদের সমর্থন দাবী করছি।
বিজলীর খড়ির এই আচরণ ইসলামী নয়, কোন রাজনৈতিক দলের প্রতি সমর্থনের স্বাধীনতা হিসেবে একে আখ্যা দিলে তার এই আচরণের সঠিক মুল্যায়ন করা হবে না। যে আদর্শ নিয়ে তিরিশ লাখ শহীদের রক্তে গড়া এ দেশ, তার এই বিমাতাসুলভ আচরণ সে দেশের প্রতি “দেশদ্রোহীতা”। সামহোয়ার ইন ব্লগ কি জায়গা দেন দেশদ্রোহীদের? আমার মনে হয় না। যদি তাই সত্যি হয়, তাহলে আমার দাবী, “বিজলীর খড়িকে” এ ব্লগ থেকে নিষিদ্ধ করুন! এটা আমার দাবী ও জানি দেশের স্বাধীনতা ও দেশের প্রতি যাদের সন্মান রয়েছে, তারা আমার এ বক্তব্যকে সমর্থন জানাবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





