ঘাতক চেহারা: একাত্তুরের ইসলামী ছাত্রসংঘ ও আজকের জামাতে ইসলামীর মুজাহিদ
২৫ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জামাতের আলী আহসান মুজাহিদ এ'বছরের অক্টোবরে বলেছিল, তার দল কখনোই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ করে নি।
মুজাহিদ আর তার সাঙ্গপাঙ্গরা যে কতোবড় ভন্ড আর মিথ্যেবাদী, তার প্রমান ১৯৭১ সালের পাকিস্তান অবজারভার পত্রিকার এই খবর।
বদরের যুদ্ধকে স্বরণ করে সেদিন বায়তুল মোকাররাম মসজিদ প্রাঙ্গনে এক সমাবেশ করে তখনকার ইসলামী ছাত্রসংঘ। তার সভাপতি ছিল এই কথিত মুজাহিদ। বদরের যুদ্ধজয়কে স্মরণ করে ভারতের আক্রমনকে প্রতিহত করে ইসলামী সমাজ প্রতিষ্ঠার শপথে আহব্বান জানানো ছিল সেদিনের কর্মসুচী।
মুজাহিদ বলেছিল, এটা শুধু পাকিস্তানের মুসলিমদের যুদ্ধই নয়, সারা পৃথিবীর মুসলিমদের সপক্ষে এই যুদ্ধ।
মুজাহিদ আরো বলেছিল, এখন থেকে কোন লাইব্রেরী হিন্দু বা হিন্দুপন্থী লেখকের বই বিক্রি করতে পারবে না। যে লাইব্রেরীতে এধরণের বই পাওয়া যাবে, সেখানেই সেগুলোকে পুড়িয়ে ফেলবে ইসলামী ছাত্রসংঘের ক্যডারদেররা। (দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়েও একই কুকর্ম করেছিল নাজীরা। )
আজকালকার নব্য জামাতীরা এসব ঘটনা ও খবরের মুখেমুখি হয়নি কোনদিন? হয়েছে। কিন্তু ধর্মন্ধতার সুর্মা লেপ্টানো চোখে ওরা ওদের পুর্বসুরীদের পদ্ধতিকেই অনুসরণ করে চলেছে আজো। তাদেরও একই লক্ষ। নিজের আত্মার ভেতরের ন্যায়বোধ ও সততাকে জলান্জলী দিয়ে ইসলাম প্রতিষ্ঠার কথা বলা। আমাদের দেশের জনগন ধর্মান্ধ না হলেও ধর্মের প্রতি দুর্বল। সেই সুযোগই নিচ্ছে এই ধর্মব্যবসায়ীর দল।
কিন্তু আত্মার ভেতরের ন্যায়বোধ ও সততাকে জলান্জলী দিয়ে যে কোন ধর্ম প্রতিষ্ঠা করা যায়না, তার টের একদিন পাবে এই বিশ্বাসঘাতকের দল। কোন কোন অরাজকতার সময়ে মিথ্যে সত্যকে অতিক্রম করতে পারলেও ফলাফলে সত্যের জয় অনিবার্য।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন