পূর্বের পর্ব ...
মুসলিম সমাজে প্রচলিত শিরকী আক্বীদা ও বিদআতী রসম-রেওয়াজ সমূহের অধিকাংশেরই মূল উৎস হল জাল ও যঈফ হাদীস সমূহ। আসুন জেনে রাখি সে হাদীসগুলো যেন আমাদের কেউ বিভ্রান্ত করতে না পারে।
৬১। অবশ্যই আমার সাথীগণ নক্ষত্রতুল্য। অতএব তোমরা তাদের যে কারো কথা গ্রহণ করলে সঠিক পথপ্রাপ্ত হবে। {হাদীসটি জাল} [এটি একটি বহুল প্রচলিত হাদীস]
৬২। আমার পরিবারের সদস্যগণ নক্ষত্রতুল্য, তোমরা তাদের যে কোন জনের অনুসরণ করলে সঠিক পথ লাভ করবে। {হাদীসটি জাল} [এটি একটি বহুল প্রচলিত হাদীস]
৬৩। শিলা খাদ্যও না আবার পানীয় দ্রব্যও না। {হাদীসটি মুনকার*}
৬৪। মেষ শাবক (যার বয়স এক বছর পূর্ণ হয়েছে) কতই না উত্তম কুরবানী। {হাদীসটি দুর্বল}
৬৫। মেষ শাবক দ্বারা কুরবানী দেয়া জায়েয। {হাদীসটি দুর্বল}
৬৬। যে ব্যক্তি নিজেকে চিনেছে, সে তার প্রভুকে চিনতে সক্ষম হয়েছে। {হাদীসটির কোন ভিত্তি নেই} [এটি একটি বহুল প্রচলিত হাদীস]
৬৭। যে ব্যক্তি ফজরের সালাতে সূরা "আলাম নাশরাহ" এবং সূরা "আলাম তারা কাইফা" পাঠ করবে; সে চোখে ঝাপসা দেখবে না। {হাদীসটির কোন ভিত্তি নেই}
৬৮। ওযূর পরে "ইন্না আনযালনাহু" সূরা পাঠ করতে হয়। {হাদীসটির কোন ভিত্তি নেই}
৬৯। গর্দান মাসাহ করা নিরাপত্তা বিধান করে বন্দি হওয়া থেকে। {হাদীসটি জাল} [এটি একটি বহুল প্রচলিত হাদীস]
৭০। যে ব্যক্তি তার কোন ভাইকে পরিতৃপ্ত না হওয়া পর্যন্ত রুটি খাওয়াবে, তৃষ্ণা না মিটা পর্যন্ত পানি পান করাবে, তাকে আল্লাহ্ সাত খন্দক সমপরিমাণ জাহান্নাম হতে দূরে সরিয়ে দিবেন। দু' খন্দকের মধ্যের দূরত্ব হবে পাঁচশত বছরের চলার পথের সমপরিমাণ। {হাদীসটি জাল}
৭১। তাকবীর হচ্ছে পৃথক পৃথক ভাবে। (অর্থাৎ আযানের তাকবীর)। {হাদীসটির কোন ভিত্তি নেই}
৭২। আল্লাহ তা'আলা আমাকে শিষ্টাচার শিক্ষা দিয়েছেন, অতঃপর আমার শিষ্টাচারে সুন্দর রূপ দান করেছেন। {হাদীসটি দুর্বল} [এটি একটি বহুল প্রচলিত হাদীস]
৭৩। যে ব্যক্তি তর্জুনী অঙ্গুলী দু'টোর ভিতরের অংশ দ্বারা মুয়ায্যিন কর্তৃক আশ-হাদু-আন্না মুহাম্মাদার রসূলুল্লাহ ... বলার সময় দু' চোখ মাসাহ করবে; তার জন্য রসূল (স.)-এর সুপারিশ অপরিহার্য হয়ে যাবে। {হাদীসটি সহীহ নয়} [এটি একটি বহুল প্রচলিত হাদীস]
৭৪। তোমরা মোটা-তাজা শক্তিশালী পশু দ্বারা কুরবানী কর; কারণ তা হবে পুল-সিরাতের উপর তোমাদের বাহন। {এ ভাষায় হাদীসটির কোন ভিত্তি নেই}
৭৫। সালাত ছুটে যাবার পূর্বেই দ্রুত তোমরা তা আদায় কর এবং মৃত্যু গ্রাস করার পূর্বেই দ্রুত তাওবাহ্ কর। {হাদীসটি জাল}
৭৬। আলেমগণ ব্যতীত সব মানুষ মৃত, আমলকারীগণ ব্যতীত সব আলেম ধ্বংসপ্রাপ্ত, মুখলেসগণ ব্যতীত সব আমলকারী ডুবে রয়েছে। আর মুখলেসগণ মহা বিপদে নিপতিত। {হাদীসটি জাল}
৭৭। একমাত্র ঈসা (আঃ)-ই হচ্ছেন মাহদী। {হাদীসটি মুনকার*} [এটি একটি বহুল প্রচলিত হাদীস]
৭৮। মু'মিনের উচ্ছিষ্টে রয়েছে আরোগ্য। {হাদীসটির কোন ভিত্তি নেই} [এটি একটি বহুল প্রচলিত হাদীস]
৭৯। কোন ব্যক্তির তার ভাইয়ের উচ্ছিষ্ট হতে পান করা নম্রতার অন্তর্ভুক্ত। যে ব্যক্তি তার ভাইয়ের উচ্ছিষ্ট হতে আল্লাহর সন্তুষ্টি প্রাপ্তির লক্ষ্যে পান করবে, তার মর্যাদা সত্তর গুণ বৃদ্ধি করা হবে এবং তার সত্তরটি গুনাহ (অপরাধ) মোচন করে দেয়া হবে এবং তার জন্য সত্তরটি মর্যাদা লিখা হবে। {হাদীসটি জাল} [এটি একটি বহুল প্রচলিত হাদীস]
৮০। মাহদী হবে আমার চাচা আব্বাসের সন্তানদের থেকে। {হাদীসটি জাল}
*মুনকারঃ দুর্বল বর্ণনাকারী কর্তৃক নির্ভরশীল বর্ণনাকারীর বিরোধিতা করে বর্ণনা করাকেই বলা হয় মুনকার হাদীস। এরূপ বর্ণনাকারীর হাদীস গ্রহণযোগ্য নয়। অন্য ভাষায় মুনকার বলা হয় সেই হাদীসকে যার সনদে এমন এক বর্ণনাকারী আছেন যার বেশী ভুল হয় বা যার অসতর্কতা বৃদ্ধি পেয়েছে কিংবা পাপাচার প্রকাশ পেয়েছে।
চলবে ...
মূলঃ আল্লামা মুহাম্মাদ নাসিরুদ্দীন আলবানী (রহঃ)
অনুবাদঃ আবূ শিফা মুহাম্মাদ আকমাল হুসাইন বিন বাদীউয্যামান

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



