পূর্বের পর্ব ...
মুসলিম সমাজে প্রচলিত শিরকী আক্বীদা ও বিদআতী রসম-রেওয়াজ সমূহের অধিকাংশেরই মূল উৎস হল জাল ও যঈফ হাদীস সমূহ। আসুন জেনে রাখি সে হাদীসগুলো যেন আমাদের কেউ বিভ্রান্ত করতে না পারে।
৮১। হে আব্বাস! নিশ্চয়ই আল্লাহ আমার মাধ্যমে এ কর্ম উন্মোচন করেছেন, যার সমাপ্তি টানবেন তোমার সন্তানদের মধ্য হতে এক যুবকের মাধ্যমে। তিনি ইনসাফ দ্বারা তাকে (যমীনকে) পরিপূর্ণ করে দিবেন; যেমনিভাবে তাকে (যমীনকে) অত্যাচার দ্বারা পূর্ণ করে দেয়া হয়েছিল। তিনি ঈসা (আঃ)-এর সাথে সালাত কায়েম করবেন (তাঁর ইমামতী করবেন)। {হাদীসটি জাল}
৮২। হে আবুল ফযল! তোমাকে কী সুসংবাদ দেব না? নিশ্চয়ই আল্লাহ আমার মাধ্যমে এ কর্ম উন্মোচন করেছেন এবং তা তোমার সন্তান দ্বারা সমাপ্ত করবেন। {হাদীসটি জাল}
৮৩। তাসবীহ পাঠের যন্ত্র দ্বারা তাসবীহ পাঠক কতইনা ভাল ব্যক্তি। নিশ্চয় সর্বোত্তম বস্তু সেটিই যমীনে যার উপর সাজদাহ করা হয় এবং যমীনে যা উৎপাদন করে। {হাদীসটি জাল}
৮৪। তার থেকে তোমরা সকলে উত্তম। {হাদীসটি দুর্বল}
৮৫। তোমাদের সংরক্ষিত সম্পদের নিকট তিনজনকে হত্যা করা হবে। তারা প্রত্যেকে খলীফার পুত্র। অতঃপর তা তাদের মধ্যের একজনের জন্যও হবে না। অতঃপর প্রাচ্যের দিক থেকে এক বিরাট দলের ঝান্ডা প্রকাশ পাবে। তারা তোমাদের এমনভাবে হত্যা করবে, যেরূপ হত্যাযজ্ঞের সম্মুখীন কোন জাতি হয়নি। অতঃপর তিনি কিছু উল্লেখ করলেন তা আমি হেফয করতে পারিনি। তারপর তিনি বললেন, তোমরা যদি তাকে দেখতে পাও তাহলে তার সাথে বাই'য়াত করবে। যদিও বরফের উপর হামাগুড়ি দিয়েও তা করতে হয়। কারণ তিনিই হচ্ছেন আল্লাহর প্রতিনিধি মাহদী।
অন্য এক বর্ণনায় এসেছে, তোমরা বড় দলের ঝান্ডাগুলো দেখতে পাবে খুরাসানের দিক থেকে বের হয়েছে। তখন তোমরা হামাগুড়ি দিয়ে হলেও তার নিকট আসবে। {হাদীসটি মুনকার*}
৮৬। প্লেগ (উদরাময়) তোমাদের ভাই জিনদের এক অংশ। {হাদীসটির এ বাক্যে কোন ভিত্তি নেই}
৮৭। খতীব যখন মিম্বারে উঠে যাবে; তারপর সালাতও নেই, কোন কথাও নেই। {হাদীসটি বাতিল} [এটি একটি বহুল প্রচলিত হাদীস]
৮৮। শস্য কৃষকের জন্য, যদিও তা ছিনিয়ে নিয়ে থাকে। {হাদীসটি বাতিল, এটির কোন কোন ভিত্তি নেই}
৮৯। বস্তুর মালিকই তার বস্তুটি বহন করার অধিক হকদার। তবে সে যদি দুর্বলতার কারণে তা বহন করতে অক্ষম হয়, তাহলে তাকে তার মুসলিম ভাই সহযোগিতা করবে। {হাদীসটি জাল}
৯০। তোমরা পশমী পোশাক গ্রহণ কর, তাহলে তোমরা তোমাদের হৃদয়ে ঈমানের মাধুরতা পাবে। তোমরা পশমী পোশাক গ্রহণ কর, তাহলে স্বল্প খাদ্য প্রাপ্ত হবে। তোমরা পশমী পোশাক গ্রহণ কর; তাহলে তা দ্বারা তোমাদেরকে আখেরাতে চেনা যাবে। পশমী পোশাক হৃদয়কে গবেষণার অধিকারী করে আর গবেষণা বিচক্ষণতার অধিকারী করে এবং বিচক্ষণতা প্রবাহিত হয় রক্তনালীর মধ্যে। অতএব যে ব্যক্তির গবেষণা বৃদ্ধি পাবে, তার খাদ্য কম হবে, তার জিহ্বা অকেজো হয়ে যাবে এবং তার অন্তর পাতলা হয়ে যাবে। আর যে ব্যক্তির গবেষণা কমে যাবে তার খাদ্য বৃদ্ধি পাবে, তার শরীর মোটা হয়ে যাবে এবং তার হৃদয় শক্ত হয়ে যাবে। এ শক্ত হৃদয় দূরে সরে যাবে জান্নাত হতে এবং জাহান্নামের নিকটবর্তী হয়ে যাবে। {হাদীসটি জাল}
৯১। আল্লাহর নাম ধরে কসম করে মিথ্যা বলা আমার নিকট অতিপ্রিয়, আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে কসম করে সত্য বলা হতে। {হাদীসটি জাল}
৯২। তিনটি বস্তু যার মাঝে থাকবে, তার বক্ষকে আল্লাহ প্রশস্ত করে দিবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন। দুর্বলকে দয়া করা, পিতা-মাতার প্রতি নম্র ব্যবহার করা এবং অধীনস্তদের প্রতি ইহসান করা। {হাদীসটি জাল}
৯৩। কিয়ামত দিবসে লোকদের কাতার বন্দি করা হবে। অতঃপর জাহান্নামের কোন এক ব্যক্তি অন্য ব্যক্তিকে অতিক্রম করবে আর বলবে, হে ব্যক্তি! তুমি কী স্মরণ করতে পারছ না সেই দিনটিকে যেদিন তুমি (আমার নিকট) পানি চেয়েছিলে? অতঃপর আমি তোমাকে একবার পানি পান করিয়েছিলাম। তিনি বলেন, অতঃপর তার জন্য সুপারিশ করা হবে। অন্য এক ব্যক্তি অতিক্রম করবে আর বলবে, হে ব্যক্তি! তুমি কী স্মরণ করতে পারছ না সেই দিনটিকে যেদিন আমি তোমাকে পবিত্রতা অর্জনের জন্য পানি দিয়েছিলাম? অতঃপর তার জন্য সুপারিশ করা হবে। অন্য এক ব্যক্তি অতিক্রম করবে আর বলবে যে, হে ব্যক্তি! তুমি কী স্মরণ করতে পারছ না সেই দিনটিকে যেদিন তুমি আমাকে এ এ প্রয়োজনে প্রেরণ করেছিলে আর আমি তোমার জন্য গিয়েছিলাম? অতঃপর তার জন্য সুপারিশ করা হবে। {হাদীসটি দুর্বল}
৯৪। ইসলামের হাতল ও দ্বীনের স্তম্ভ হচ্ছে তিনটি। যেগুলোর উপর ইসলামের ভিত্তি প্রতিষ্ঠিত। যে ব্যক্তি সেগুলো হতে একটি পরিত্যাগ করবে, সে তা দ্বারা কুফরীকারী হিসাবে গণ্য হবে, যার রক্ত প্রবাহিত করা হালাল। সত্যিকার অর্থে আল্লাহ্ ব্যতীত কোন উপাস্য নেই- এর সাক্ষ্য প্রদান, ফরয সালাত ও রমযানের সওম। {হাদীসটি দুর্বল}
৯৫। তওবাকারী আল্লাহর বন্ধু। {এ শব্দে হাদীসটির কোন ভিত্তি নেই} [এটি একটি বহুল প্রচলিত হাদীস]
৯৬। নিশ্চয় আল্লাহ ভালবাসেন পথভ্রষ্ট তওবাকারী মু'মিন বান্দাকে। {হাদীসটি জাল}
৯৭। নিশ্চয় আল্লাহ তওবাকারী যুবককে ভালবাসেন। {হাদীসটি দুর্বল}
৯৮। নিশ্চয় আল্লাহ সেই যুবককে ভালবাসেন যে, তার যৌবনকালকে আল্লাহর আনুগত্যের মধ্যে অতিবাহিত করে। {হাদীসটি জাল} [এটি একটি বহুল প্রচলিত হাদীস]
৯৯। নিশ্চয় আল্লাহ পরিস্কার পরিচ্ছন্নতার সাথে ইবাদাতকারীকে ভালবাসেন। {হাদীসটি জাল}
১০০। সদাচারণকারীদের উত্তম কর্মগুলো হচ্ছে নৈকট্য অর্জনকারীগণের মন্দ কর্ম। {হাদীসটি বাতিল, এর কোন ভিত্তি নেই} [এটি একটি বহুল প্রচলিত হাদীস]
*মুনকারঃ দুর্বল বর্ণনাকারী কর্তৃক নির্ভরশীল বর্ণনাকারীর বিরোধিতা করে বর্ণনা করাকেই বলা হয় মুনকার হাদীস। এরূপ বর্ণনাকারীর হাদীস গ্রহণযোগ্য নয়। অন্য ভাষায় মুনকার বলা হয় সেই হাদীসকে যার সনদে এমন এক বর্ণনাকারী আছেন যার বেশী ভুল হয় বা যার অসতর্কতা বৃদ্ধি পেয়েছে কিংবা পাপাচার প্রকাশ পেয়েছে।
ইনশাল্লাহ চলবে ...
মূলঃ আল্লামা মুহাম্মাদ নাসিরুদ্দীন আলবানী (রহঃ)
অনুবাদঃ আবূ শিফা মুহাম্মাদ আকমাল হুসাইন বিন বাদীউয্যামান

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



