somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেনে রাখি য'ঈফ ও জাল হাদীস - পর্ব ৬

০৩ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পূর্বের পর্ব ...
মুসলিম সমাজে প্রচলিত শিরকী আক্বীদা ও বিদআতী রসম-রেওয়াজ সমূহের অধিকাংশেরই মূল উৎস হল জাল ও যঈফ হাদীস সমূহ। আসুন জেনে রাখি সে হাদীসগুলো যেন আমাদের কেউ বিভ্রান্ত করতে না পারে। (আমি এখানে বিস্তারিত আলোচনা উল্লেখ না করে শুধুমাত্র মূল হাদীসটি এবং হাদীসের শেষে সেটা য'ঈফ বা জাল বা বাতিল কিনা তা উল্লেখ করছি। যদি কেউ কোনো হাদীসের ব্যাপারে বিস্তারিত জানতে চান তবে মন্তব্যের ঘরে তা দেয়া হবে ইন্‌শাল্লাহ। ধন্যবাদ।)

১০১। আমি ভুলিনা, কিন্তু আমাকে ভুলিয়ে দেয়া হয় যাতে করে আমি বিধান রচনা করতে পারি। {হাদীসটি বাতিল, এর কোন ভিত্তি নেই}

১০২। লোকেরা ঘুমিয়ে রয়েছে, যখন তারা মৃত্যুবরণ করবে; তখন তারা সতর্ক হবে (জাগ্রত হবে)। {হাদীসটির কোন ভিত্তি নেই}

১০৩। তোমরা তওবাকারীদের সাথে বস। কারণ তারা অতি নরম হৃদয়ের অধিকারী। {হাদীসটির কোন ভিত্তি নেই}

১০৪। যার নিকট সাদাকা করার মত কিছু থাকবে না, সে যেন ইয়াহুদীদের অভিশাপ দেয়। {হাদীসটি জাল}

১০৫। যে ব্যক্তি তার ভাইয়ের চাহিদানুযায়ী সংহতি প্রকাশ করবে, তাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। {হাদীসটি জাল}

১০৬। যে ব্যক্তি তার মুসলিম ভাইকে তার চাহিদানুযায়ী পানাহার করাবে, আল্লাহ তার উপর জাহান্নামকে হারাম করে দিবেন। {হাদীসটি জাল}

১০৭। যে ব্যক্তি তার ভাইকে তার চাহিদানুযায়ী তৃপ্তি দিবে, আল্লাহ তার জন্য দশ লক্ষ সাওয়াব লিপিবদ্ধ করবেন, তার নিকট হতে দশ লক্ষ মন্দ কর্মকে মুছে ফেলবেন, তার জন্য দশ লক্ষ মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস, জান্নাতু আদ্‌ন ও জান্নাতুল খুলদ এ তিনটি জান্নাত থেকে পানাহার করাবেন। {হাদীসটি জাল}

১০৮। তিনি আংগুর খেতেন টুকরো টুকরো করে। {হাদীসটি জাল}

১০৯। আমার উম্মাতের সৎকর্মশীল পুরুষদের কর্ম হচ্ছে দরজীর কাজ আর আমার উম্মাতের সৎ কর্মশীলা মহিলাদের কর্ম হচ্ছে চরকায় সূতা কাটা। {হাদীসটি জাল}

১১০। যদি হৃদয় বিনয়ী হয়, তবে তার অঙ্গ-প্রতঙ্গগুলোও বিনয়ী হবে। {হাদীসটি জাল}

১১১। বংশ পরিচয় দানকারীগণ মিথ্যা বলেছেন, আল্লাহ তা'আলা বলেন, "এবং তাদের মধ্যবর্তী বহু সম্প্রদায়কে ধ্বংস করেছি। {হাদীসটি জাল}

১১২। ফড়িং (পতঙ্গ) সামুদ্রিক মাছের হাঁচি। {হাদীসটি জাল}

১১৩। অপবাদমূলক স্থানগুলো হতে বেঁচে চল। {এটির কোন ভিত্তি নেই}

১১৪। যে ব্যক্তি কোন শিশুকে লা-ইলাহা ইল্লাল্লাহ্ বলা পর্যন্ত লালনপালন করবে; আল্লাহ তার হিসাব কিতাব নিবেন না। {হাদীসটি জাল}

১১৫। তোমরা তোমাদের খাদ্যকে আল্লাহর যিক্‌র ও সালাত দ্বারা পরিপূর্ণ রাখ, তোমরা তার উপর নিদ্রা যেওনা; কারণ তাহলে তোমাদের হৃদয়গুলো কঠিন হয়ে যাবে। {হাদীসটি জাল}

১১৬। তোমরা নৈশ খাদ্য গ্রহণ কর যদিও তা নিকৃষ্ট মানের খাদ্যের এক হাতের তালু পরিমাণও হয়। কারণ নৈশ খাদ্য পরিত্যাগ করা বার্ধক্যের কারণ। {হাদীসটি নিতান্তই দুর্বল}

১১৭। যে ব্যক্তি তার ঘরে আল্লাহ তা'আলা কর্তৃক অধিক কল্যাণ কামনা করে, সে যেন তার দুপুরের খাবার উপস্থিত হওয়ার সময় ওযূ করে এবং যখন তা উঠিয়ে নেয়া হবে তখনও ওযূ করে। {হাদীসটি মুনকার*}

১১৮। মৃত বস্তুর কোন কিছু দ্বারা তোমরা উপকার গ্রহণ কর না। {হাদীসটি দুর্বল} [কিন্তু পরবর্তীতে তা সহীহ হিসাবে প্রমাণিত হয়েছে।]

১১৯। ধনীদের মোরগ গ্রহণ করার সময় আল্লাহ গ্রামগুলোকে ধ্বংসের ঘোষণা দেন। {হাদীসটি জাল}

১২০। হে হুমাইরা (আয়েশা রা.)! যে ব্যক্তি (অন্যকে) আগুন দান করল, সে যেন সাদকাহ করল সেই সব বস্তুকে যেগুলোকে সে আগুন পাকিয়েছে। যে ব্যক্তি (অন্যকে) লবন দান করল সে যেন সাদকা করল সেই সব বস্তুকে লবন যেগুলোকে পবিত্র করেছে। যে ব্যক্তি কোন মুসলিম ব্যক্তিকে তার নিকট প্রাপ্ত পানি পান করালো, সে যেন একটি দাসী মুক্ত (স্বাধীন) করল। আর যে ব্যক্তি কোন মুসলিম ব্যক্তিকে পানি পান করালো এমতাবস্থায় যে, তা ছিলো দুষ্প্রাপ্য, সে যেন তাকে জীবন দান করলো। {হাদীসটি দুর্বল}

*মুনকারঃ দুর্বল বর্ণনাকারী কর্তৃক নির্ভরশীল বর্ণনাকারীর বিরোধিতা করে বর্ণনা করাকেই বলা হয় মুনকার হাদীস। এরূপ বর্ণনাকারীর হাদীস গ্রহণযোগ্য নয়। অন্য ভাষায় মুনকার বলা হয় সেই হাদীসকে যার সনদে এমন এক বর্ণনাকারী আছেন যার বেশী ভুল হয় বা যার অসতর্কতা বৃদ্ধি পেয়েছে কিংবা পাপাচার প্রকাশ পেয়েছে।

ইনশাল্লাহ চলবে ...

মূলঃ আল্লামা মুহাম্মাদ নাসিরুদ্দীন আলবানী (রহঃ)
অনুবাদঃ আবূ শিফা মুহাম্মাদ আকমাল হুসাইন বিন বাদীউয্‌যামান
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:৪৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×