somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদ আইছে: বাঙালি মোসলমান বড়ই আনন্দিত!

০১ লা অক্টোবর, ২০০৮ সকাল ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবার ঈদ আইছে । বাঙালি মধ্যবিত্ত মোসলমান বড়ই আনন্দিত ।
তাঁরা হাটবাজার জুড়ে বাকবাকুম গেয়ে ফিরছে। শপিংমলগুলোর রোশনাই-এ অন্ধ হয়ে যাচ্ছে রাস্তার ভিখারিটি। কত্ত আলো বাংলাদেশ জুড়ে। এ দিনে আনন্দ হবে খুব। যারা সারা বছর তিন বেলা খাবার পায় না ; তারা আচ্ছা করে খেতে পারবে! শহুরে টাকাঅলারা এক একটা দানবীর মহসীন হয়ে উঠবে। দান-খয়রাতের কাপড় আনতে যেয়ে মারা যাবে অসহায় নারী আর খয়রাত দিতে পেরে জান্নাতুল ফেরদাউসের স্বপ্নে বিভোর হয়ে থাকবে প্রতিভাবান বাঙালি শহুরে বড়লোকটি।
বেতন-বোনাসের দাবিতে রাস্তায় নামবে গার্মেন্টস এর শ্রমিক। আতœহত্যা করার জন্য হায়ে ডিজেল ঢালবে বোকা শ্রমিক। আর দেশের রাজারাজড়ারা তাদের পিছে লেলিয়ে দেবে পুলিশ। তারপর পুলিশ পেদিয়ে রাস্তাজুড়ে সামরিকতত্বাবধায়কতন্ত্র উদ্ধার করে ছাড়বে। সরকার ইদের আনন্দ ভাগাভাগি করে নেবে গার্মেন্টস শ্রমিকের সাথে, মরে যাওয়া পাটকল শ্রমিকের সাথে! আহ সরকারের কতো আনন্দ! তাদের আমলে চারিপাশে খুশির কেমন ম-ম গন্ধ! সবাই হাসছে। কৃষক মরে যেতে যেতে হাসছে। শ্রমিক হাসছে। আমলারা ইদবোনাসের গন্ধ পেয়ে আনন্দে ঘুমিয়ে পড়ছে আবার জেগে উঠছে। আর দানবীর মহসিনেরা জান্নাতের স্বপ্নে হাসছে। কোলাহলে ঢেকে ফেলছে গোটা বাংলাদেশকে।

শ্রমিকের শিশুরা অভুক্ত থাকবে। ময়লা কাপড় পড়ে সারদিন নিজেদের লুকিয়ে রাখবে ঘরের কোণে। আর সন্তানকে নতুন জামা কিনে দিতে না পেরে অক্ষম বাবা বার বার হাতে তুলে নেবে মোটা রশি কিন্তু পারবে না রশির উত্তম ব্যবহার করতে। সারের দাবিতে যে কৃষকের মাথা ফাটল তার পরিবার খেয়ে না খেয়ে কাটিয়ে দেবে খুশির ঈদের দিনকে। আর আমাদের সাংবাদিকেরা পত্রিকার স্বাস্থ্যবান শিরোনাম জুড়ে ছড়িয়ে দেবে খুশির বার্তা। টেলিভিশনগুলো উৎসবে উৎসবে ভরিয়ে দেবে বাঙালির সব দুখ-যাতনা। রাষ্ট আনন্দে আতœহারা হয়ে ছুটি ঘোষনা করেবে সুখি আমলাদের জন্য । শ্রমিকের শিশুরা অভুক্ত থাকবে। পত্রিকার স্বাস্থ্যবান শিরোনাম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকবে খুশির বার্তা।
আবার ঈদ আইছে। আবার বারবার ঈদ আইবো। কিন্তু শ্রমিকের শিশুরা প্রতিবারই অভুক্ত থাকবে। পত্রিকার স্বাস্থ্যবান শিরোনাম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকবে খুশির বার্তা।

(রি-পোষ্ট)

২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×