সৈয়দ মবনু
------------------------------
কবজ ভেঙ্গে উরুবেলায় উড়ে
শ্বাসরুদ্ধ আমার হাইঞ্জবেলার পাখি
বোধিবৃক্ষ ভেসে চলে ; মনের সাগরে,জোয়ারে,জ্যোৎস্নায়
মান্দা স্বকালে আমি তারে ডাকি
শুকনো গাছের বাতেনি কথা
সুজাতার পায়েস বেদনা খুঁড়ে তাহার গৌতম মনে
ঝাঁক ছেড়ে আমি একলা পাখি
তপস্যা করি মরাগাছের ডালে
কুয়োপারে হাস্য করে রুহেনের সপ্তকুমারী
অতলে ধ্বসে বেদনার পাহাড়
অন্তরে রক্তারক্তি
একদিন মরুতৃষ্ণায় কাঁদিয়াছে মুসার হাড়
নিশুতির মাঝে হাঁটি আমি
নিষ্কৃতি খুঁজি ফেরাউনের সাঁজোয়া ভেঙ্গে
ফেনার সংসার নীলনদে
আমি নিঃসঙ্গ হাটি অনন্তের পথে ।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


