সাম্প্রতিক- ফরীদ আহমদ রেজা
কি রকম লোক চাই করে দাও তালিকা
অতিথির গলে মালা দিতে চাও বালিকা?
ইতিহাসে নাম চাই ভাড়াটিয়া কলমে
কালো দাগ মুছে দিতে চাও এই মলমে?
ব্যাঘ্রের দুধ চাই সর্পের ঠ্যাং?
দূর থেকে বন্ধুর বুকে দিবে ল্যাং?
শত শত লোক চাই জনসভা মিছিলে?
চাটুকার দরকার মজলিশ বসিলে?
সব কিছু পেয়ে যাবে একটাই শর্ত
ঢেলে যদি দিতে পারো রাশি রাশি অর্থ।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


