আর কতকাল ?

০৬ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:১৬

শেয়ারঃ
0 0 0

শেষ পর্যন্ত মানুষ কতদিন বাঁচে?
হাজারটা দিবস না একদিন মাত্র?
এক সপ্তাহ, না, কয়েক শতক?
একজন মানুষ মরতে কত সময় নেয়?
চিরদিন বলতেই বা কি বুঝায় ?

অকাজে ব্যস্ত আমি
এখন বুঝতে চাই সবকিছু

আমি জ্ঞানবান পাদ্রীর সন্ধানে
প্রার্থনা শেষ না হওয়াতক বসে থাকলাম,
শয়তান আর ঈশ্বর নিয়ে
তাদের পথচলা দেখলাম।

তারা আমার প্রশ্নে ক্লান্ত হল।
তারা নিজেরা তেমন জানে না,
দক্ষ প্রশাসকের চেয়ে অধিক।

ডাক্তাররা রোগী দেখার ফাঁকে
আমার কথা শুনল, ব্যস্ত হাত
অরিওমাইসিনে ভেজা।
যা বুঝলাম, বীজাণুর চেয়ে বেশী
নয় মৃতদের জীবন।
মরছে হাজারে, টিকে থাকে স্বার্থপর।

তাদের কথায় বিভ্রান্ত আমি গেলাম
গোরখোদকদের কাছে।
অভিশপ্ত সম্রাটের চন্দন চর্চিত শব,
কলেরায় মৃত নারীদের তারা
পোড়ায় নদীতীরের বিভূতিভূষণ।

ফুরসত পেয়ে কিছু সুধালাম,
তারা আমায় পোড়াতে চাইল,
তাই তারা জানে।

আমার স্বদেশের মৃতরা সুরাপানের
ফাঁকে বলল, সুন্দর রমণীর খোঁজ কর,
ছেড়ে দে বাকিসব ননসেন্স ।

কখনও এত সুখী মানুষ দেখিনি।

পানপাত্র তুলে ধরে স্বাস্হ্য
এবং মৃত্যু কামনা করছে,
মস্ত কামুক ছিল একেকটা।

দুনিয়া ঢুঁড়ে বাড়ি ফিরলাম অবশেষে,
কপালে ভাঁজ, বয়সের বলিরেখা।

এখন আর কাউকে প্রশ্ন করি না।

কিন্তু দিন যায় আরও কম জানি আমি।


And How Long ?
পাবলো নেরুদা










 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:২১
যাযাবর পংক্তিমালা বলেছেন: পাবলোর ভূত তো আপনার ঘাড়ে ভালোই চাপসে....আমার অতি প্রিয় কবি। তাঁর I do not love you except because I love you কবিতাটা অনুবাদ করবেন?
আপনার অনুবাদ ভালো কিন্তু, তাই এই আবদার...
২. ০৬ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:২২
উদাসী স্বপ্ন বলেছেন: এইটাও পাবলো নেরুদা, তাইলেও ৫! আপনি কি দেশের বাইরে থাকেন নাকি? এই ভাষা শিখলেন কেমনে? নাকি ইংরেজী থিকা বাংলা করেন?

আমি জ্ঞানবান পাদ্রীর সন্ধানে
প্রার্থনা শেষ না হওয়াতক বসে থাকলাম,
শয়তান আর ঈশ্বর নিয়ে
তাদের পথচলা দেখলাম।


অসাধারন ! লর্ড ক্লাইভের কামান ৫ বার দাগাইয়া আরো ৫ বার দাগাইবার মন চাইতাছে, মাগার কামান গুলানেরও তো বয়স হইছে!
৩. ০৬ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৩০
কালপুরুষ বলেছেন: যথারীতি সুন্দর ভাবানুবাদ। সম্ভব হলে মূল কবিতার ইংরেজী ভার্সনটা তুলে দিলে বা লিংক দিলে আরো ভাল হতো। আপনার প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।
৪. ০৬ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৩৫
লাবণ্য প্রভা বলেছেন: যাযাবর পংক্তিমালা
খুঁজে পেলে অবশ্যই চেষ্টা করব । মাঝে মাঝে বাংলা যথার্থ প্রতিশব্দ খুঁজে পাওয়া খুবই কঠিন। অনলাইনে বাংলা অভিধানের খোঁজ থাকলে জানাবেন।
উদাসী
আপনি বেশী বেশী বলছেন। হ্যাঁ দেশের বাইরে থাকি। স্প্যানিশ অল্প -স্বল্প জানি, ইংরেজি থেকেই অনুবাদ করা, তবে সংকলণটা বাইলিংগুয়াল, ইংরেজির সাথে মূল স্প্যানিশ দেয়া আছে। সমস্যা হল বাংলাভাষা, শব্দ হাতড়ে বেড়াতে হয়।
৫. ০৬ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৪০
যাযাবর পংক্তিমালা বলেছেন: http://www.poemhunter.com এ পাবেন কবিতাটা। বাংলা অভিধানের খোঁজ পেলে অবশ্যই জানাবো...শুভেচ্ছা রইলো...
৬. ০৬ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৪৩
উদাসী স্বপ্ন বলেছেন: মনে যেইটা জাগলো সেইটাই কইলাম!মনে তাই এক চিমটি দুস্ক পাইলাম!
৭. ০৬ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৫১
যাযাবর পংক্তিমালা বলেছেন: Click This Link

http://dsal.uchicago.edu/dictionaries/biswas-bengali/Click This Link
আপনি এই লিন্ক চেষ্টা করতে পারেন বাংলা অভিধানের জন্য....কাজে লাগতে পারে আপনার...

৯. ০৬ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:০৪
উদাসী স্বপ্ন বলেছেন: রোদের গরম মাথার উপর
ঘামের উপর নাইরে কর!
বেকার জীবনে ক্রীতদাসের হাসি
ঈদে খাসির দাম বেশি!
দুঃখ খালি পুজিবাদ আমার
চাইত যদি চাকরি দিবার!

পুরা ফউল হইলো কাব্যখান!
১০. ০৬ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৪১
অরুনাভ বলেছেন: চমৎকার অনুবাদ.....লাবণ্য প্রভা.....
বেকার জীবনে ক্রীতদাসের হাসি.....ভাল বলেছেন উদাসী
১১. ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ৩:২০
সারওয়ারচৌধুরী বলেছেন: পাবেলা নেরুদা=চিলির মিঃ এভরিথিং
আমারও একজন প্রিয় কবি।
আপনার অনুবাদ প্রাঞ্জল মনে হচ্ছে। ৫
১২. ১৫ ই অক্টোবর, ২০০৭ রাত ১:০২
বিহংগ বলেছেন: সুন্দর।৫+
নতুন গল্প লিখেছি। সময় হলে পড়বেন আশাকরি, ঈদ মোবারক
১৩. ২৩ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৩৭
ৃৃমম বলেছেন: নেরুদা আমারো প্রিয়। অনুবাদের জন্য ধন্যবাদ। স্প্যানিশ জানেন যেহেতু, বোরহেস [Jorge Luis Borges (1899 - 1986) ]

এর কিছু কবিতা পড়তে চাই বাংলায়।

 

মোট সময় লেগেছে ০.৯০২৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই