আমার প্রিয় পোস্ট

ব্লগের নাস্তিকেরা কি কেবল ইসলাম বিদ্বেষী???

০৪ ঠা মে, ২০০৮ বিকাল ৩:০৫

শেয়ার করুন:                   Facebook

মাঝে মাঝেই এই প্রশ্ন পাওয়া যায়। ঠিক প্রশ্ন নয়, অনেকটা অভিযোগ আকারে এটি বলেন অনেকে, কেউ কেউ তো প্রচণ্ড রাগ-ক্ষোভও ঝেড়ে দেন।

যেমন সেদিন আমার এক পোস্টে সাইফুর বললেন, "নাস্তিক ভাই অন্য ধর্ম নিয়েও এরকম পোষ্ট দিন দয়া করে"

একই পোস্টে েক আিম বললেন, "নাস্তিকের ধর্মকথা আর এই ব্লগের অনান্য নাস্তিক দের একটা বিনম্র প্রশ্ন: আপনাদের সব লেখাগুলোই ইসলাম কেন্দ্রিক: পৃথিবীর অন্য ২টা ধর্ম: খৃষ্টান আর ইহূদিজম আর সবচেয়ে পুরাতন ধর্ম সনাতন (হিন্দু) ধর্মকে কি ধর্ম মনে হয় না। নাস্তিক হলে তো সব ধর্ম নামের ভন্ডামির বিপক্ষেই চিন্তা আর অবস্থান থাকার কথা!! তাহলে কি আপনারা ইসলামকেই একমাত্র ধর্ম মেনে নিচ্ছেন না???"

এমন অভিযোগ অনেক আগে ফারজানা১৬ তার এক পোস্টেও করেছিলেন, "নাস্তিক, এবার এই পোস্টের বিষয়ের বাইরে আপনাকে একটা প্রশ্ন আছে।
আপনার নিক অনুযায়ী আপনি নাস্তিক, তাই ধর্ম নিয়ে প্রশ্ন করছেন ভাল কথা। হয়ত আপনি জানতে চাচ্ছেন, মানলাম। কিন্তু আপনিতো নাস্তিক হলে সব ধর্ম নিয়ে নাস্তিক হওয়ার কথা। এখন আপনার সব পোস্ট দেখি শুধু ইসলাম, মুসলিম আর কোরআন নিয়ে। এ থেকে দু’টা সন্দেহ দেখা দেয়-
১- আপনার কাছে একমাত্র সত্যিকার ধর্ম ইসলাম। তাই শুধু ইসলাম নিয়েই জানতে চাচ্চেন।
২- অথবা, আপনি মোটেও নাস্তিক নন। আপনি শুধু ইসলাম-নাস্তিক। অর্থাৎ, আপনি অন্য কোনো ধর্মালম্বী, তাই ইসলামকে ভুল প্রমান করতে চান।
৩- অথবা, আপনার পোস্টগুলো সম্পূর্নভাবে উদ্দেশ্যমূলক, শুধুমাত্র ইসলাম নিয়ে বিভ্রান্তি ছড়ানোই উদ্দেশ্য
"।

আরো অনেকেই এই অভিযোগ করেন মাঝে মধ্যেই। কি আর করা, এ বিষয়ে দুচারটি কথা তাহলে বলি...

আমার কৈফিয়াত
১। আমি শুধু ইসলাম নাস্তিক নই।
২। আমি ইসলাম-বিদ্বেষী তো নই-ই, কোন ধর্ম বিদ্বেষীও নই-ই, অর্থাৎ কোন ধর্ম বা ধর্মমতের বিরুদ্ধে কোন রকম বিদ্বেষ আমি পোষণ করি না। তবে, এ সমস্ত ধর্মদর্শনকে ভ্রান্ত দর্শন বলে মনে করি, যদিও এসব ধর্মসমূহের উন্মেষকালীন ইতিবাচক অবদানকে অস্বীকার করি না।
৩। আমার ইসলাম ছাড়া অন্য ধর্ম-দর্শন নিয়েও পোস্ট বা আলোচনা আছে। যেমনঃ আমার "নাস্তিক আস্তিক সমাচার" পোস্টে ভারতীয় বিভিন্ন দার্শনিকেরা কিকরে ব্রহ্মাকে নাকচ করেছিলেন- সে আলোচনা করেছি। আমার "বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর.." পোস্টে এক জায়গায় আলোচনায় রামকে নিয়েও আলোচনা করেছি (যুদ্ধনীতির ক্ষেত্রে তাঁকে আমার কাপুরুষ মনে হয়েছে)।
৪। এটা ঠিক যে, আমার পোস্ট সমূহ পর্যালোচনা করলে দেখা যাবে যে, অন্য ধর্মের তুলনায় ইসলাম নিয়ে আলোচনা তুলনামূলক বেশী করেছি। এর কারণ সম্ভবত এরকমঃ
ক) জন্ম সুবাদে ইসলাম সম্পর্কেই তুলনামূলক বেশী জানি, এবং আস্তিক অবস্থান থেকে যখন নাস্তিক হই তখন ইসলামকে খণ্ডন করেই নাস্তিক হতে হয়েছে। ফলে, এই যুক্তিগুলোই ভালো জানি।
খ) আমার চারপাশের মানুষগুলোর মধ্যে মুসলিমের সংখ্যা বেশী, ফলে তাদের সাথে যখন ধর্ম-দর্শন নিয়ে কথা হয়, ইসলাম-ই বেশীর ভাগ সময় আলোচনার কেন্দ্রে থাকে। কেননা, একজন মুসলিমের সাথে শিব-ব্রহ্মা-নারায়ন প্রমুখকে নিয়ে আলোচনা করলে তার প্রতিক্রিয়া হয় সমর্থনমূলক, যদিও সেই সমর্থনমূলক অবস্থান তার মুক্তচিন্তাকে প্রকাশ করে না।
গ) এই ব্লগেও অধিকাংশ ব্লগার মুসলিম পরিবারের। সেকারণে, এখানে ইসলাম নিয়েই তর্ক-বিতর্ক হওয়া সম্ভব। আমার উপরিল্লিখিত পোস্ট দুটিতে হিন্দু ধর্মালম্বী কাউকে তর্ক করতে দেখিনি এবং সেটি মুসলিম ব্লগারদেরও চোখের অন্তরালে তা চলে গিয়েছে। ভারতের বা পশ্চিমবঙ্গের কোন ব্লগে লিখলে (যেখানকার ব্লগাররা হিন্দু সংখ্যাগরিষ্ঠ) নিশ্চিৎভাবেই হিন্দু-ধর্ম নিয়ে বেশী আলোচনা করতাম। কেননা, সেখানে ইসলাম নিয়ে আলোচনা করা মানে সেখানকার হিন্দু ধর্মাবলম্বীদের সাম্প্রদায়িকতাকেই সুড়সুড়ি দেয়া ছাড়া আর কোন কাজ হতো না! তেমনি এখানে অন্য ধর্ম নিয়ে বেশী আলোচনা করলে মুসলিম ব্লগারদের সাম্প্রদায়িক চেতনাকে আরো উসকে দেয়ার কাজই হবে বলে মনে হয়!
ঘ) আমার পোস্ট গুলো দেখলে বুঝবেন, অধিকাংশ পোস্টই বিভিন্ন পোস্টের প্রতিক্রিয়ায় লেখা। এখানে ইসলাম নিয়ে যে ধরণের আজে বাজে পোস্ট পড়ে, সেগুলোকে খণ্ডন করতে গিয়েই আমার অনেক পোস্ট অবতারণা করতে হয়। অন্য ধর্মকে নিয়ে যদি এরকম পোস্টের সংখ্যা বেড়ে যায়- তবে সেগুলো নিয়েও আমি লিখবো বৈকি..

৫। আমি ধর্মতত্ত্ব-দর্শন-ইতিহাস-বিজ্ঞান নিয়ে খুবই আগ্রহ বোধ করি এবং যথাসাধ্য পড়ার চেষ্টা করি। এ কারণেই আমার পোস্টগুলোতে ঘুরে-ফিরে এ বিষয়গুলো আসে।

আপানদের সকলকে ধন্যবাদ।

 

 

  • ৩৮ টি মন্তব্য
  • ৫৫৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৩ জনের ভাল লেগেছে, ১১ জনের ভাল লাগেনি
১. ০৪ ঠা মে, ২০০৮ বিকাল ৩:১১
comment by: মুহিব বলেছেন: পরিবার মুসলিম আর নিজে নাস্তিক হলে এমন হতে পারে।
২. ০৪ ঠা মে, ২০০৮ বিকাল ৩:১১
comment by: কৌশিক বলেছেন: শোকসড
৩. ০৪ ঠা মে, ২০০৮ বিকাল ৩:১১
comment by: সমালোচনাকারী বলেছেন: একখান কতা কৈ ভাই। আপনি ধরমো নিয়া (নট নেচেসারিলি এচলাম) অনেক নলেজ রাখেন এইডা ঠিক! আপনার অনেক কুশ্চেন / পেচালের উত্তর যদি আপনে জানতে চান তাহলে ইউ টিউবে অর নেটে কেন সারচ দেন না। আপনি ভালো কৈরাই জানেন যে বোলগে ইসলাম/ ধরমো নিয়া ভালো জানা পোলাপান পাওয়া জাবে না। ফাকা মাঠে গোলা কৈরা মজা লন? এতে ক্রেডিটের কিচু আছে?

০৪ ঠা মে, ২০০৮ বিকাল ৩:২৪

লেখক বলেছেন:
আপনি ইউ টিউবের যে লিংক দিয়েছিলেন, সে ধরণের কিছু থেকে উত্তর পেতে বলেন???

খুব মজা পেলাম!!!!!!!


ফাকা মাঠের প্রশ্নই এখানে নেই, যেহেতু গোল দেবার (আপনার ভাষ্যমত তর্কে জেতার) কোন ইচ্ছাও নেই আমার। আমি এখানে এসব নিয়ে লিখি কারণ - প্রথমত আমি নিজে উপকৃত হই, কেননা লিখতে গেলেও কিছু পড়তে হয়, সেই পড়াটাই আমার লাভ, দ্বিতীয়ত- আমার কিছু বন্ধু আমার লেখা পড়েন, এবং তৃতীয়ত- আমি আশা পোষণ করি, যদি কেউ কখনো আমার লেখার কোন কিছু পড়ে অন্ধকার থেকে আলোতে আসে!!

৪. ০৪ ঠা মে, ২০০৮ বিকাল ৩:১৫
comment by: আরিফ থেকে আনা বলেছেন: আপনার পোস্ট গুলো ধর্মীয় আঘাত মুলক। কি দরকার রে ভাই? আপনার যুক্তিতে যেমন কেউ নাস্তিক হবে না তেমনি অন্য কারো যুক্তিতেও মনে হয় আপনি আর আস্তিক হবেন না, যেহেতু আপনি ইসলাম ধর্মাবলম্বী ছিলেন। তাহলে কেন শুধু শুধু এই অসুস্থ সমালোচনা?
০৪ ঠা মে, ২০০৮ বিকাল ৪:৩০

লেখক বলেছেন:
আমার আলোচনাকে আমি অসুস্থ মনে করিনা, বরং আপনার এই কমেন্টে কিছুটা অসুস্থতার ভাব লক্ষণীয়।

৫. ০৪ ঠা মে, ২০০৮ বিকাল ৩:১৬
comment by: সামী মিয়াদাদ বলেছেন: বুঝলাম....
৬. ০৪ ঠা মে, ২০০৮ বিকাল ৩:১৮
comment by: প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: একটা কমেন্টস দিতে চাইছিলাম... জামাতীরা সুযোগ নিব দেখে দিলাম না...

শুধু এইটুকু বললাম আপনার অনেক পোস্টের সাথে একমত নই
০৪ ঠা মে, ২০০৮ বিকাল ৩:২৭

লেখক বলেছেন:
ধর্ম-তত্ত নিয়ে আলোচনায় জামাতীরা সুযোগ নিবে কিকরে??

আমার কিছু পোস্টে অমি রহমান পিয়ালও এসে দ্বিমত জানিয়ে গিয়েছেনন। তাতে কি জামাতীরা সুযোগ নিয়েছে। নরাধম তো এক পোস্টে ডিরেক্ট বিরোধিতা করলো, কি হয়েছে???

দ্বিমত থাকলে - বিতর্ক করার জন্য প্রস্তুত থাকাই কাম্য।

আপনাকে ধন্যবাদ।

৭. ০৪ ঠা মে, ২০০৮ বিকাল ৩:২৪
comment by: সবাক বলেছেন: আমাকে যদি কেউ নাস্তিক বলে, তখন আমি বেশ খুশি হই। কারণ আমি নাস্তির নই। আর আমি তখন আরও একটা নির্বোধ গননা করতে পারি। এতে করে আমার নির্বোধ কালেকশনটা আরও সমৃদ্ধ হয়। এই ব্লগে বেশকিছু ধর্মান্ধ ব্লগার আছে। যারা নূন্যতম জ্ঞানী না হয়েও জ্ঞানের বেশ মহড়া দিয়ে থাকেন। আসলে তাদের বিরুদ্ধে সোচ্ছার হওয়া উচিত।
আপনাকে ধন্যবাদ।
Click This Link
০৪ ঠা মে, ২০০৮ বিকাল ৪:০৯

লেখক বলেছেন:
আপনার লিংকে ঢু মেরেছি... সময় করে সিরিজের বাকি পর্ব পড়বো।

৮. ০৪ ঠা মে, ২০০৮ বিকাল ৩:৩০
comment by: সিরিয়াস বলেছেন: আপনার লেখা পড়ে অনেক কিছু জানতে পেরেছি... শুকরিয়া
৯. ০৪ ঠা মে, ২০০৮ বিকাল ৩:৩৩
comment by: বৃত্তবন্দী বলেছেন: আই স্যালুট ইউ
১০. ০৪ ঠা মে, ২০০৮ বিকাল ৩:৫৯
comment by: সমালোচনাকারী বলেছেন: আপনি ধরমো নিয়ে যারা কম গেয়ান রাখে তাদের ব্রেইনওয়াশ করতে নামছেন সেটা আমি বুঝি। হুজুর রা ব্রেইনওয়াশ করতে পারলে আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন। তবে বলছিলাম সমশক্তির কারো সাথে গেমটা খেল্লে ভালো হতো।

আপনার অনেক বিষয়ই বেসিক ফেইথে নাড়া দেবার মতো । ধরমিয় গোড়ামির বাইরে থেকেও আপনার অনেক মন্তব্য বা বক্তব্য (সব সময় না) আমার কাছে মনে হয় আপনি ভিতরে না ঠুকে অল্পতেই উপসংহার টানেন, সেটা যুক্তিযুক্ত নয়।

আমার মনে হয় না আপনি ইউটিউব দেখার মত স্পিড নিয়ে বোলগান।
ইউটিউব আপনার প্রত্যেকটা প্রশ্নের জবাব দিবে সেটা আমি বলিনি। আমি বলেছিলাম ইসলামের ইতিহাস বা ধরমীয় তত্য নিয়ে এখন নেটে অডিও ভিডিও, অর লিটারেচার এর মধ্যে প্রচুর উত্তর মিলে যা আপনি ইচ্ছে করলে আর কিন্চিত বুদধি খাটালে পেতে পারেন। তবে অবশ্যই যদি সত্যইআপনি জানতে ইচ্ছুক হন তাহলে এটা সম্ভব । আর যদি নিজেকে সরবোগ্যাত ভাবেন তাহলে এসব বলে ঘোড়াকে তার ইচ্ছার বিরুদ্ধে পানিখাওয়ার টেরাই হবে শুধু।

আপনি বলেছেন, পোস্ট করার জন্য আপনার অনেকপড়াশুনা করতে হয় সেটা একটা কারন। আপনি এপরযন্ত ধরমের (ইসলামের) পজিটিভ দিক খুইজা পাইছেন? নাকি ইসলামে সেরকম কিছুই নাই? খালি খারাপ দিক বের করার জন্যই পড়াশুনা করেন? আমার মনে হয় আপনি পড়াসুনা করার আগে প্রিডিটারমাইন্ড থাকেন যে নেগেটিভ কিচু পাওয়া যায় কিনা। এভাবে মনে হয় না আপনি সত্য (আইদার ইসলামের অনুকুলে অর বিপরিতে) বুঝতে পারবেন or can justify the issues in proper direction and come out with truth behind it.

০৪ ঠা মে, ২০০৮ বিকাল ৪:২৩

লেখক বলেছেন:
আমি যদি আসলেই গভীরে না ঢুকে উপসংহার না টেনে থাকি- তবে সেটি অনুচিৎ স্বীকার করছি। ভবিষ্যতে আরো সচেতন থাকার চেষ্টা করবো, এবং এই সমালোচনাটির জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। (সেসব জায়গাগুলো ধরিয়ে দিলে অনেক উপকৃত হতাম!!)

আরেকটি বিষয়ে আবারো বলছি, গেম খেলতে আমি পোস্ট দেই না। ফলে, সমশক্তির সাথে গেম খেলার বিষয়ে আপনার অভিযোগ তাই খারিজ করছি। আর, যারা কম গিয়ান রাখে তাদের ব্রেইন ওয়াশ করার কথাটি আপত্তিকর মনে হচ্ছে।

আর যেকারো সাথে আলোচনা করতে আমার কোন আপত্তি নেই, এবং এই এই ব্লগের সমস্ত ব্লগারকেই কম গিয়ানী মনে করি না। ইউ টিউবে নিয়মিত ঢু না মারলেও, ইসলামী বিভিন্ন সাইটে ঢু কিন্তু প্রায়শই মারি।


আর, প্রিডিটারমাইণ্ডের যে বিষয়টির কথা বললেন, সেটিকে আমার কাছে এক অন্ধের দুনিয়াজুড়ে সবাইকে অন্ধ মনে করার মতই মনে হলো!!

১১. ০৪ ঠা মে, ২০০৮ বিকাল ৪:২৪
comment by: নাস্তিকের ধর্মকথা বলেছেন:
উপসংহার না টেনে থাকি= উপসংহার টেনে থাকি
১২. ০৪ ঠা মে, ২০০৮ বিকাল ৪:২৬
comment by: দ্বিতীয়নাম বলেছেন: সমালোচনাকারীর জন্য ইসলামের পজিটিভ দিক নিয়া একটি গুরুত্বপূর্ন পোস্ট এইখানেঃ
Click This Link
১৩. ০৪ ঠা মে, ২০০৮ বিকাল ৪:৩২
comment by: সমালোচনাকারী বলেছেন: এক অন্ধের দুনিয়াজুড়ে সবাইকে অন্ধ মনে করার মতই মনে হলো!!



এটা বৈলাই আপনি আমার ধারনা সত্য প্রমান কৈরাদিলেন!!
০৪ ঠা মে, ২০০৮ বিকাল ৫:০৪

লেখক বলেছেন:
আপনার ধারণাকে আপনি আগে থেকেই সত্য বলে মনে করেছেন বলেই মনে হয়। আমার এই লাইন না দেখলেও সে ধারণার উপরেই নির্ভর করতেন ঠিকই।

আমি লাইনটি দিয়েছিলাম, আপনি যাতে নিজেকে একটু যাচাই করতে পারেন সে উদ্দেশ্যে, কিন্তু সে আশায় গুড়ে বালি।

এবারে একটু ব্যাখ্যা করি।

দর্শনের একদম প্রাথমিক পাঠে যেটি শেখানো হয়, বা যার উপর সবচেয়ে গুরুত্ব দেয়া হয়- সেটি হলো প্রশ্ন করার ক্ষমতাকে। অর্থাৎ বলা হয়, কোন থটকেই আনচ্যালেঞ্জড ছেড়ে দেয়া উচিৎ নয়। এবং আমি মনে করি, এভাবেই মানুষের চিন্তাজগৎ টা বিকশিত হয়েছে, এই থট প্রসেসেই মানব জগৎ এগিয়েছে।

উল্টোদিকে, যখন কোন স্ট্যাবলিশড থট, বেশীর ভাগ মানুষের মধ্যে প্রচারিত হয়, দানা বাঁধে, শিকড় গজিয়ে জেঁকে বসে, তখন বেশীর ভাগ মানুষ ঐ থটের অনুসারী হয় পরিবেশগত ভাবে, আপনা-আপনি, কোন রকম মাথা খাটানো ব্যতিরেকেই। তখন, এভাবেই চিন্তাজগতের স্থবিরতা তৈরী হয়।

কিছু মানুষ, সব যুগেই, এই স্থবিরতাকে ভেঙ্গে মানুষের চিন্তা জগৎকে বিকশিত করতে কাজ করে গিয়েছেন। এ কাজ তাদের করতে হয়েছে, স্ট্যাবলিশড অর্থাৎ প্রিডিটারমিণ্ড থটকে অন্ধ ভাবে গ্রহণ না করে, বরং সেটিকে নিয়ে ক্রমাগত প্রশ্ন তুলে তুলে।


সুতরাং, আপনি চিন্তাকে এগিয়ে নিতে চাইলে, থটের নেগেটিভ উপাদান গুলো অবশ্যই খুঁজতে হবে। খুঁজে না পেলে- সেটিকে পজিটিভ হিসাবে গ্রহণ করুন সমস্যা নেই, কিন্তু জন্মের পর থেকে বুঝ-বুদ্ধি তৈরি হবার আগ থেকেই যেসব চিন্তা আপনার মাথায় খুঁটি গেড়েছে- সেগুলোর পজিটিভ দিক বের করার আপ্রাণ চেষ্টা আর যাই হোক, আপনাকে মুক্তচিন্তার অধিকারী একজন মানুষে পরিণত করবে না কখনোই- বড়জোড়- বিপরীত চিন্তার মানুষদের প্রডিটারমাইণ্ড বলে আনন্দ পেতে পারেন!!!!!!

১৪. ০৪ ঠা মে, ২০০৮ বিকাল ৪:৩৬
comment by: আলফ্রেড খোকন বলেছেন: কৈফিয়ৎটা ভাল লাগছে:

২। আমি ইসলাম-বিদ্বেষী তো নই-ই, কোন ধর্ম বিদ্বেষীও নই-ই, অর্থাৎ কোন ধর্ম বা ধর্মমতের বিরুদ্ধে কোন রকম বিদ্বেষ আমি পোষণ করি না। তবে, এ সমস্ত ধর্মদর্শনকে ভ্রান্ত দর্শন বলে মনে করি, যদিও এসব ধর্মসমূহের উন্মেষকালীন ইতিবাচক অবদানকে অস্বীকার করি না।

আপনার আলোচনাটা আমার কাছে মননশীল মানুষের বোধ বলে মনে হয়। ধন্যবাদ
০৪ ঠা মে, ২০০৮ বিকাল ৪:৪৭

লেখক বলেছেন:
আপনাকেও ধন্যবাদ।

১৫. ০৪ ঠা মে, ২০০৮ বিকাল ৪:৫৯
comment by: আরিফুর রহমান বলেছেন: কৌশিক বলেছেন: শোকসড
১৬. ০৪ ঠা মে, ২০০৮ সন্ধ্যা ৬:০১
comment by: সমালোচনাকারী বলেছেন: [কিন্তু জন্মের পর থেকে বুঝ-বুদ্ধি তৈরি হবার আগ থেকেই যেসব চিন্তা আপনার মাথায় খুঁটি গেড়েছে- সেগুলোর পজিটিভ দিক বের করার আপ্রাণ চেষ্টা আর যাই হোক, আপনাকে মুক্তচিন্তার অধিকারী একজন মানুষে পরিণত করবে না কখনোই...........]

ভাইজান, মাঝে মাঝে মনে হয় আপনের লগে গেজাই ঘন্টার পর ঘন্টা.......আসলে টাইম পাইনা। আর আপনার উথ্যাপিত ইস্যুগুলি ইউনিভারসালি কন্ট্রাডিকটরি ইস্যুস..এগুলি নিয়া ই ইসলামের বা সকল ধরমের গোড়াথন বিতরকো..ছো.এগুলি অনেক গেজানো যায় ইচ্ছা করলে........কিন্তু আমি বিগ্যানের ছাত্র, গবেষনা করি বোলগে আশি ভালো মন্দ টাইম পাশ করি।

আপনার ইন্টারেস্টেড বিষয়ে আমারও ইন্তারেস্ট । তয় এগুলি নিয়া ফিক্সড কোনো আইডোলজিতে আসারজন্য একনো চেষ্টাকরি পড়ালেখা করার..নানাজাতের নানাধরমের , নানামতের মানুষের ভিতরে ঠুইকা (অনেকটা ভুইলা আমি কোন ধরমের অর কোন জাতির)
সববিষয়রে সত্য জানার ছেষ্টা করছি......যাবত আফনের অনেক কিছুই ভ্রান্ত বলে মনে হয়।তয় ভ্রান্ত বলেই ক্ষান্তও হইতে পারবো না বিধায় ই বেশি কিছু কৈ না। কারন আফনেরে ভুল কৈলে এর জবাবে শুদ্ধ বৈলা যাওয়াটা ফরজ সেটা আফনেও বুঝেন......যাউক্কা যেইডা কৈবার চাইছিলাম......


আমরা মানুষ মাত্রই বায়াজড ফেমিলি বলেন, বা পরিবেশ বলেন, ধরমো, কালচার সব কিছু দিয়াই বায়াজড। আফনে কুনো ভাবেই এবসুলুটলি কৈতারবেন না যে আফনে মুক্টমনে চিন্তার করেন। কারন আফনেও বায়াজড মুক্তচিন্তার থিউরি দিয়া। সব কিছুই হৈলো আইনস্টাইনের থিওরির মতো আপেক্ষিক। আমার মধ্যে যদি আফনে ধরমীয় বায়াজড নেস পাইয়া থাকেন তাইলে আমিও আফনের মৈদ্যে নাস্টিকতার বায়াসড নেস খুইজা পাই। তাইলে কে সঠিক? আফনে তাবলিগে যান তিন চিল্লা দেন আফনের পুরা মোল্লা নাহৈলেও কিছুটা হৈলেও ধ্যান ধারনা (এট লিস্ট ফর এ্যা হোয়ায়েল) চেন্জ হৈবে। সেই ডরে কি তাবলিগের চিল্লা দিবেন না?

তাইলে আমি কি করুম। আফনের নাস্তিক ওয়াজ শুনুম? এটা ওতো একধনের চিল্লা। ব্রেইনওয়াশড এর মতোই?আইচ্চা বাদদিলাম আফনে হয়তো কৈবেন কারো ওয়াজ ই শুনতে হৈবো না। সব বাদদিয়া নিজে চিন্তা করেন টাইলেই বুঝবেন এবং সত্য জানবেন।

ভাইজান এইডা কুনোদিন সম্ভব না। মানুষ মাত্রই বায়াজড হৈবেক। আফনে কমুনিষ্ট দেশে পোলপান বড়ো করবেন। মুক্তচিন্তার দেশে? সেখানে সকাল বিকাল রাত্রে আফনের আশে পাশের পরিবেশ দারা, পোলা বায়াসড হৈতে বাধ্য। তাইলে এবসুলুট মুক্তচিন্তা বা মুক্তবুদ্ধি কেউ কি দাবি করতে পারে? পারে না।

আফনে কৈছেন বুদ্দিসুদ্দি হৈবার আগেই মাথায় ভুত ঠুকে সেটা বাইর করা জায়না। এইডা সঠিক না। আফনে নিজেই এর পোরমান। বরং আসল ব্রেইন ওয়াশড হয় বুদ্দিসুদ্দি হবার পরই। কিছু বুঝাইতেপারলাম কিনা জানি না।
০৪ ঠা মে, ২০০৮ সন্ধ্যা ৬:৪৫

লেখক বলেছেন:
আপনি বিজ্ঞানের ছাত্র জেনে খুশী হলাম, গবেষণা করেন এটা জেনেও খুশী হলাম।


আর, অ্যাবসুলুট মুক্তচিন্তার কথা আমিও বলিনি।
আমিও মনে করি সবই আপেক্ষিক, কেননা সত্যের ধারণাটিও আপেক্ষিক। আর, এই আপেক্ষিকতার সীমার মধ্যেই যে স্থবির ধ্যান ধারণাকে অন্ধভাবে লালন পালন করে, সেই গোঁড়া, এবং যে সেই গোঁড়ামির উর্ধে উঠতে পারে, সেই আপাত ভাবে মুক্ত চিন্তার অধিকারী।


আপনাকে ধন্যবাদ।

১৭. ০৪ ঠা মে, ২০০৮ সন্ধ্যা ৬:১৮
comment by: মাহবুব সুমন বলেছেন: আপনার লেখাগুলো পড়লাম ও পড়েছি।
একমত নই একদমই। যুক্তিগুলোও শক্ত বলে মনে হয়নি।

তর্কেও যেতে পারছি না কারন ধর্মীয় ব্যাপরে আমার পড়াশোনা একদমই কম, এত কম গ্যান নিয়ে আপনাদের মতো মহাগ্যানি মানুষদের সাথে তর্কে নামা উচিত নয় ;)

তবে এটা বুঝি যে, অনেকে এতই অল্প জানে যে সে যে খুবই কম জানে সেটাই সে নিজেই বুঝতে পারে না।

সুখে থাকুন।
১৮. ০৪ ঠা মে, ২০০৮ সন্ধ্যা ৬:২৬
comment by: সূর্য বলেছেন: এদের কাছে আপনার কৈফিয়ৎ দেয়ার কিছু নেই। আপনি আপনার অনুসন্ধিৎসু মন নিয়ে যা বুঝতে পারছেন তা জানাচ্ছেন।
আপনার সাহসী মনকে স্যালুট।
১৯. ০৪ ঠা মে, ২০০৮ সন্ধ্যা ৬:৩১
comment by: কানা বাবা বলেছেন:
আপনার ব্যক্তিগত অবস্থানরে জায়েজ কোর্তে গিয়া ব্যাবাক ব্লগনাস্তিকগোরে লৈয়া টান মার্লেন ক্যান বুজদার্লাম্না। আপনি কি কৈরা নিশ্চিত হৈলেন যে অপরাপর নাস্তিকেরাও আপ্নের লাহান একইরমের "যৌক্তিক" কারনেই ইসলামের এগেইনস্টে খাড়াইছে; কারুর দিলের ভিত্রে অন্য কুনুপোর্কার ক্যার্ফা নাই?
শিরোনামের এই ঝোলটুকুন আবার "কেয়ারফুলি কেয়ারলেস" কেইস না তো?

পোস্ট মাইনাসাইলাম; ডুন মাইন...
@নাস্তিকের ধর্মকথা
০৪ ঠা মে, ২০০৮ সন্ধ্যা ৬:৪০

লেখক বলেছেন:
ব্যক্তিগত অবস্থান জায়েজ করার জন্য সব নাস্তিককে কই টানলাম??? বা আদৌ দরকার কি আছে!!!

দেখুন, আমার উদ্দেশ্যেও যখন এই প্রশ্নটি করা হয়েছে- তখনও আমার সাথে সাথে অন্য নাস্তিক এই শব্দ লাগিয়ে প্রশ্ন করেছেন অনেকে। সেই বিষয়টি শিরোনামের মধ্য দিয়ে সামনে আনার চেষ্টা করেছি।

এবং সে বিষয়ে আমার নিজস্ব কৈফিয়ত দেয়ার চেষ্টা করেছি। সেই কৈফিয়ত স্পষ্টতই আমার কৈফিয়ত। অন্য কারো নয়।

অন্য নাস্তিকের বক্তব্য আমার বক্তব্যের সাথে কোথাও কোথাও মিলতেও পারে- নাও পারে। সেটি তারা পরিষ্কার করবেন।


পরিশেষে আপনার অভিযোগের মূল বিষয়টি ধরতে না পারার জন্য দুঃখ প্রকাশ করছি এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

২০. ০৪ ঠা মে, ২০০৮ রাত ১০:৩২
comment by: কানা বাবা বলেছেন:
পোস্টের শিরোনাম দিছেন-
"ব্লগের নাস্তিকেরা কি কেবল ইসলাম বিদ্বেষী???"

তো এই শিরোনামের তলে যেই ল্যাহাডা আপ্নে পোস্টাইছেন হেইডার লগে সম্পক্ক খালি আপ্নের (ব্লগের সকল নাস্তিকদের নয়); এবং আপ্নে চ্যাষ্টা কোর্ছেন আপ্নের ইসলামবিরুধী পোস্ট দেওনের আপাতঃগ্রহণযুগ্য এ্যাক্টা বেক্ষা দেওনের। তো এই বেক্ষারে যদি গ্রহণযুগ্য হিসাবে ধৈরা নেওয়া হয়, সেইক্ষেত্রে আপ্নের শিরোনামের কুর্চেনডার আন্সার কি না-বুধক ধৈরা নিমু? যুদি তা-ই নেই, তাইলে কিন্তুক আপ্নের ব্যক্তিগত সাফাইয়ের সুযুগে আরু যেইসব নাস্তিকগণ আচেন, তারাও হালাল হৈয়া যাইতাচেন। মাইনি, তহন ডিডাক্টিভ ডিসিশান খাড়াইতাচে যে "ব্লগের নাস্তিকেরা কেবল ইসলামবিরুধী না"। এই ম্যাসিভ জেন্যারালাইজেশান কি আম্রার লাহান বেওকুফগোরে ভুল ডাটা প্রোভাইড কোর্তাচে না?
আপ্নেরে কুর্চেন করনের সুমায় কুর্চেনকারী(রা) আপ্নেরে অইন্য নাস্তিকগো লগে এ্যাক কাতারে ফালাইলেও বেক্ষা দেওনের সুমায় কেবল নিজের বেক্ষা দেওনডাই আপ্নের জইন্য সমীচিন। হেই জাগায় ব্যাবাক নাস্তিকগোরে হাঁকডাক দিয়া জড়ো করনের মইধ্যে সংখ্যায় ভারী হওনের সুপ্তেচ্ছা পোর্কাশিত হৈয়া থাক্তে পারে... যেইডা আপ্নের মইধ্যে পোর্কাশ না পাইলেই বেশী ভালা লাগবো...


আপ্নে যুদি আমারে আরু খানিক অনধিকার চর্চা কোর্বার দ্যান, তাইলে আগ বাড়ায়া কৈতে চাই; পোস্টের শিরোনাম হৈতে পার্তো-
"ব্লগের সকল নাস্তিকেরাই কি কেবল ইসলাম বিদ্বেষী???"

সেইক্ষেত্রে ডিডাক্টিভ ডিসিশানডা দাঁড়াইতো এইরমের, যে না; ব্লগের ব্যাবাক নাস্তিকই কেবল ইসলামবিদ্বেষী না, কেউ কেউ আমার লাহানও আচে"; কিন্তুক লগে লগে এইডাও বুজা যাইতো যে কিচু কিচু ইরমেরও আচে যারা আপ্নের টাইপের না। তাগোর লিগা এ্যাক্টা ফাঁক থাক্তো। কিন্তুক আপ্নের বর্তমান শিরোনাম হেই গ্যাপটুকুন রাহে নাই; আম আর আমড়া এ্যাকদর কৈরালাইচে...

এ্যাকেতো হাতে কাজ-কাম নাই; বেকার বৈয়া রৈছি; তাছাড়া দুর্ভাগ্যক্রমে (আপ্নার) আপ্নেরে যৌক্তিক এবং সহিষ্ণু বৈলা মুনে হৈলো; তাই ম্যালা টাইম নিয়া ত্যানা প্যাঁচাইলাম...
@নাস্তিকের ধর্মকথা

০৪ ঠা মে, ২০০৮ রাত ১১:১১

লেখক বলেছেন:
কানা বাবা,

আপনার লম্বা কমেন্ট দেখলাম।

আপনার প্রস্তাবিত শিরোনাম নিয়ে চিন্তাও করলাম, এবং ভেবে দেখলাম এ ধরণের শিরোনাম আমার পক্ষে দেয়া সম্ভব ছিল না বা এখনো এডিট করে দেয়া যায় না। কেননা, ব্লগের সকল নাস্তিকেরা কি কেবল ইসলাম বিরোধী এটা বললে কিছু নাস্তিকের প্রতি সন্দেহ পোষণ করা হয়। আমি সেটি কেন করবো? আমার উদ্দেশ্যের জায়গা তো বলেছি, যেহেতু আমাকে অভিযুক্ত করার সাথে সাথে অন্য নাস্তিকদেরও অভিযুক্ত করা হয়েছে, সেহেতু হেডিং সেরকম দিয়েছি এবং আমার নিজের কৈফিয়তটি শুধু ব্যাখ্যা করেছি। আর, দল ভারী করার যে বিষয়টি বলেছেন, সেখানে বলতে পারি লেখার সময় এটা মনে করেছি যে, আমার বক্তব্য বা অবস্থানের সাথে কারো কারো মিলেও যেতে পারে। এতে সমস্যার কিছু দেখছিও না।

২১. ০৪ ঠা মে, ২০০৮ রাত ১০:৪৫
comment by: হিমু রুদ্র বলেছেন: @ নাস্তিকের ধর্মকথা

দয়া করে মিথ্যা কথার ফুল ঝুড়ি ফোটাবেন না !

আপনি এবং আরো কয়েকজন ব্লগার শুধুমাত্র ইসলাম ধর্মকে নিয়ে অশ্লীল মন্তব্য করেই যাচ্ছেন... নিরন্তর !‍

এতো সাধ যদি জাগে তাহলে রাস্তায় সভা-সমিতি করা শুরু করে দেন ! না-কি ভয় লাগে বাসার বাইরে আসতে ?

হা: হা:

যে মিথ্যা দিয়ে আপনাদের চোখ-কান-মুখ-হৃদয় বন্ধ সেটা নিজেরাই সবচে' ভালো জানেন ! বুঝেও না বোঝার ভান করেন !
০৪ ঠা মে, ২০০৮ রাত ১১:১৩

লেখক বলেছেন:
হা হা মিথ্যার ফুলঝুড়ি!!!!!!!


তো ইসলাম নিয়ে কোনটি অশ্লীল মন্তব্য একটু বইলেন সময় কৈরা...

০৪ ঠা মে, ২০০৮ রাত ১১:১৪

লেখক বলেছেন:
আমার পোস্টের বড় অংশই তো কোরআন-হাদীসের আলোচনা!!

তার কোনটা অশ্লীল একটুক জানাইলে কৃতজ্ঞ থাকতাম....

২২. ০৪ ঠা মে, ২০০৮ রাত ১১:৩৭
comment by: হ্যারি সেলডন বলেছেন: নাস্তিকতা আর মুক্তচিন্তা নিয়ে আমার অনেক প্রশ্ন আছে। প্রায়ই ভাবি ব্লগের স্বঘোষিত নাস্তিকদেরকে জিজ্ঞেস করে একটা পোস্ট দিব। কিন্তু জামাতিরা সুযোগ নিবে আর আমার পোস্টে পিলাস দিবে সেই ভয়ে দিইনা। জামাতিরা পিলাস দেওয়া মানে আমার অপমান! মনে হচ্ছে ব্লগে ড়াজাকার ছাগুদের উৎপাত একটু কমেছে এবং আরো কমবে। যদি আসলেই কমে যাই তবে আমি আমার নাস্তিকতা বিষয়ে যে পোস্ট দেওয়ার ইচ্ছা আছে সেখানে আপনি আলোচনায় আসবেন আশা রাখি। প্রিয় ব্লগার আরিফুর রহমানও নাস্তিক। তাকেও আলোচনায় পাব আশা করি। আর যদি জামাতিদের উৎপাত না কমে তাহলে হয়ত পোস্ট দিবনা অথবা সব ছাগুদেরকে ব্লক করে পোস্ট দিব।


স্বঘোষিত নাস্তিক এজন্য বললাম, আমি মনে করি এবসলিউট নাস্তিক খুঁজে পাওয়া খুব কষ্টের। কেউ এবসলিউট নাস্তিক বা আস্তিক না!

০৪ ঠা মে, ২০০৮ রাত ১১:৫৬

লেখক বলেছেন:
রাজাকারদের ব্লক করে পোস্ট দেয়াটাই উচিৎ হবে...

আর, রাজাকারেরা আপনাকে বাহবা দিলেও কোন সমস্যা নেই, আপনাকে ব্লগের সবাই ভালোই চিনে ও পছন্দ করে...

২৩. ০৪ ঠা মে, ২০০৮ রাত ১১:৪০
comment by: উন্মনা রহমান বলেছেন:
ব্যাখ্যা ভাল হইছে। যদিও এগুলা সাধারণ জ্ঞানেই বুঝে আসার কথা, তবুও দেখা যাচ্ছে অনেকেই বুঝে না কেন ইসলামের কথা বেশী আসে। ফারজানার মত পড়ুয়াও এটা ধরতে পারেনি।

ধর্মীয় পোস্টগুলো ধর্মীয় সাইটে/ ব্লগে বা গ্রুপে দিলেই ভাল হয়। কারণ ধর্ম নিয়ে তর্কটাই উদ্ভট। অন্ধ বিশ্বাসকে যুক্তি দিয়ে প্রতিষ্ঠার চেষ্টাটা হাস্যকর।
২৪. ০৪ ঠা মে, ২০০৮ রাত ১১:৫৩
comment by: ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: নাস্তিক সাব আপনের অনেক পোষ্ট দেখলাম ।কোরআনকে আপনার মনগড়া ভাবে তাফসীর করেন তা যার সামান্য বুদ্বী আছে সে বুঝতে পারে।
আপনি বোখারী শরীফের বরাত দেন তা সবই ম্যানিপুলেটেড।
মানে নিজেই বিকৃত করে পোষ্টে দেন।

আর শোন কোরআন তাফসীর করার জন্য কি যোগ্যতা লাগে তা তোমার জানা আছে??

আপনার সকল পোষ্টেই কোরআন ও হাদীসের যেভাবে বিকৃত মানে মূল অংশ হতে কিছু যোজন বা বিয়োজন দিয়েছেন আপনার ইচ্ছা অনুসারে।

এই ব্লগে যারা ইসলাম নিয়ে পোষ্ট দেয় আমার মনে হয় এরা কখনো বোখারী শরীফ এক খন্ড ও পড়ে নাই।
আর কোরানের তাফসীর নিয়ে তাদের আছে সীমিত গেআন।

বিস্তারিত লেখা আরও আছে পরে আলোচনা হবে।

তবে সবশেষে জানটে চাই আপনার শিক্ষক ছিল কারা??
যারা আপনাকে ম্যানিপুলেটেড কোরআন ও হাদীস শিখিয়েছে।

আমি দেশের বাইরে একটু ঝামেলায় আছি তা না হলে আপনাকে দেখাতাম ১ টা ১টা করে সব ম্যানিপুলেশান।
২৫. ০৭ ই মে, ২০০৮ রাত ১:০৮
comment by: প্রশ্নোত্তর বলেছেন:
লাদি, তুমি কি মিয়া কোনদিনই সৎ পথে আলোচনা করবা না?

 



 


মানুষেরে ঘৃণা করি'/
ও কারা কোরান, বেদ, বাইবেল চুম্বিছে মরি' মরি'/
ও মুখ হইতে কেতাব-গ্রন্থ নাও জোর ক'রে কেড়ে,/
যাহারা আনিল গ্রন্থ-কেতাব সেই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৪৪৩৩৪