আমার প্রিয় পোস্ট
- পারস্যের এক প্রেরিতপুরুষ - ইমন জুবায়ের
- "আয়ান হারসা আলি একজন "মুসলমান-নাস্তিক" শিরোনামে "এস্কিমো" নিকের একটি পোস্টের কাউন্টার পোস্ট :৩ - নাহিদ মাহমুদ
- কোরআনের সংরক্ষণ।-১ - কুম্ভকর্ণ
- কোরআন-এর বিশুদ্ধতা কতটুকু? - (১) - ত্রিভুজ
- আরজ আলী মাতুব্বর এবং কিছুমিছু... - পান্থ বিহোস
- নাস্তিকের ধরমোকথার জন্য লেখা..... - জুনায়েদ সাদিক
- নবীজি সা: এর বহুবিবাহের কারন - মাহিরাহি
- রসুল সা. এর চারের অধিক বিয়ে প্রসংগঃ ইউসুফ আল কারদাওয়ী - মাহমুদ রহমান
- নাস্তিকের ধর্মকথার পোস্টপ্রসঙ্গেঃ সবাইকে সতর্ক করার জন্য এ পোস্ট - মাহমুদ রহমান
- কোরান ও বিজ্ঞান - ১ - ত্রিভুজ
- ( প্রথম আলোচনা ) বাঙালি মধ্যবিত্তের ইসলাম প্রবনতা ও রাজনৈতিক ইসলামের উন্মেষ সংক্রান্ত পর্যালোচনা : প্রেক্ষিত ১৯৭১-২০০৮ । - আরিফ জেবতিক
- স্টিফেন হকিং, নাস্তিকতা ও ইসলাম : নাস্তিক/আস্তিক সব ব্লগারদের জন্যে - হিমু রুদ্র
- উ: কোরিয়া : কি বিভত্তস্য অভিষপ্ত এক দেশ ! - পদ্মানন্দ
- মুসলমান ভাইয়েরা আসুন প্রতিদিন একটা করে সুরা অর্থসহ পড়ি - রাজামশাই
- বিধাতা মোরে ক্ষমা করো - শান্তির দেবদূত
- তাদেরকে হত্যা কর যেখানে পাও সেখানেই : আল-কোরআন - ক্যাচাল
- ছি ছি! ইসলাম এতো খারাপ? - ফারজানা মাহবুবা
- দুটি প্রশ্ন ( নাস্তিকের ধর্মকথা ) - স্ক্রু লুজ Screw Loose
- বঙ্গভঙ্গ ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রেক্ষাপট - বিবর্তনবাদী
- ঢাকা বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রনাথ ঠাকুর - একটি অহেতুক বিতর্কের জবাব - সু-শান্ত
সুরা আত তাহরীম, একটি বোখারী হাদীস এবং মারিয়া
০৬ ই মে, ২০০৮ বিকাল ৪:১৮
আমাদের অনেকেরই সুরা তাহরীম মুখস্ত। ১২ আয়াতের এই সুখপাঠ্য সুরা দিয়ে অনেকেই বছরের পর বছর কত নামাজ পড়েছেন তার ইয়ত্তা নেই। তবে বেশীরভাগই হয়তো এই সুরাটির অনুবাদ কখনো পড়েননি। আমি যখন প্রথম এর অনুবাদ পড়ি, অবাক হয়ে যাই। এর প্রথম পাঁচ আয়াতের অনুবাদ নিম্নরূপঃ
সুরা আত তাহরীম (নিষিদ্ধকরণ)
মদীনায় অবতীর্ণ
পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি
আয়াত ১: হে নবী, কেন তুমি নিষিদ্ধ করেছ, যা আল্লাহ তোমার জন্য বৈধ করেছেন? তুমি চাইছ তোমার স্ত্রীদের খুশী করতে? আর আল্লাহ পরিত্রাণকারী ও অফুরন্ত ফলদাতা।
আয়াত ২: আল্লাহ তোমাদের জন্য বিধান দিয়ে রেখেছেন তোমাদের শপথগুলো থেকে মুক্তির উপায়; আর আল্লাহ তোমাদের রক্ষাকারী বন্ধু, আর তিনিই সর্বজ্ঞাতা, পরমজ্ঞানী।
আয়াত ৩: আর স্মরণ করো! নবী তাঁর স্ত্রীদের কোন একজনের কাছে গোপনে একটি সংবাদ দিয়েছিলেন, - কিন্তু তিনি যখন তা বলে দিলেন, এবং আল্লাহ তার কাছে এটি জানিয়ে দিয়েছিলেন; তখন তিনি তাকে কতকটা জানিয়েছিলেন এবং চেপে গিয়েছিলেন অন্য কতকটা। তিনি যখন তাকে তা জানিয়েছিলেন তখন তিনি বললনে, - "কে আপনাকে এ কথা বললেন?" তিনি বলেছিলেন, "আমাকে সংবাদ দিয়েছেন সেই সর্বজ্ঞাতা ও চির- ওয়াকিফহাল"।
আয়াত ৪: যদি তোমরা উভয়ে আল্লাহর দিকে ফেরো, কেননা তোমাদের হৃদয় ইতোপূর্বেই ঝোঁকে গিয়েছে। কিন্তু যদি তোমরা উভয়ে তার বিরুদ্ধে পৃষ্ঠপোষকতা করো, তাহলে আল্লাহ,- তিনিই তাঁর রক্ষাকারী বন্ধু, আর জিব্রীল ও পুণ্যবান মুমিনগণ উপরন্তু ফেরেস্তারাও তাঁর পৃষ্ঠপোষক।
আয়াত ৫: হতে পারে তাঁর প্রভু, যদি তিনি তোমাদের তালাক দিয়ে দেন, তবে তিনি তাঁকে বদলে দিবেন তোমাদের চাইতেও উৎকৃষ্ট স্ত্রীদের- আত্মসমর্পিতা, বিশ্বাসিনী, বিনয়াবনতা, অনুতাপকারিনী, উপাসনাকারিনী, রোযাপালনকারিনী, স্বামিঘরকারিনী ও কুমারী।
(অনুবাদঃ ড. জহুরুল হক)
এই অনুবাদ পড়লেই স্বভাবতই মনে কিছু প্রশ্ন আসে। যেমনঃ
১। নবী স্ত্রীদের খুশী করার জন্য কোন বৈধ কাজটি না করার কসম কেটেছিলেন?
২। নবীর কোন কোন স্ত্রীকে নিয়ে এটি নাযিল হয়েছে?
৩। কোন গোপন সংবাদ তাঁর কোন স্ত্রীকে দিয়েছিলেন, এবং সেই স্ত্রী অপর কাকে তা বলে দিয়েছিল?
৪। কেন নবী পত্নী নবীর বিরুদ্ধে পৃষ্ঠপোষকতা করেছিলেন? ইত্যাদি।
সুতরাং, তাফসীর দেখা শুরু করলাম। এখানেই অনলাইনে মারিফুল কোরআন ( Click This Link) এর (পৃষ্ঠা ৫০১ থেকে) আলোচনা দেখলাম। সেখানে যে উত্তর মোটামুটি পাওয়া গেলো তা নিম্নরূপঃ
সহীহ বুখারী থেকে শানে নুযুলঃ
হযরত আয়েশা রা. থেকে বর্ণিত আছে, রাসুলুল্লাহ সা. প্রত্যহ নিয়মিতভাবে আসরের পর দাঁড়ানো অবস্থাতেই সকল বিবির কাছে কুশল জিজ্ঞাসার কাছে জন্য গমন করতেন। একদিন হযরত যয়নব রা. এর কাছে একটু বেশী সময় অতিবাহিত করেছিলেন এবং মধু পান করলেন। এতে আমার মনে ঈর্ষা মাথাচাড়া দিয়ে উঠলো এবং আমি হযরত হাফসা রা. এর সাথে পরামর্শ করে স্থির করলাম যে, তিনি আমাদের মধ্যে যার কাছে আসবেন সে-ই বলবে, "আপনি 'মাগাফির' (একধরণের দুর্গন্ধযুক্ত আঠা) পান করেছেন"। সে মতে পরিকল্পনা অনুযায়ী কাজ হলো। রাসুলুল্লাহ সা. বললেন, "না আমি তো মধু পান করেছি"। সেই বিবি বললেন, "সম্ভবত কোন মৌমাছি 'মাগাফির' বৃক্ষে বসে তার রস চুষেছিল। একারণেই মধু দুর্গন্ধযুক্ত হয়ে গেছে"। রাসুলুল্লাহ সা. দুর্গন্ধযুক্ত বস্তু থেকে সযত্নে বেঁচে থাকতেন। তাই তিনি অতপর মধু খাবেন না বলে কসম খেলেন। হযরত যয়নব রা. মনোক্ষুণ্ন হবেন চিন্তা করে তিনি বিষয়টি না প্রকাশ করার জন্য বলে দিলেন। কিন্তু সেই বিবি বিষয়টি অন্য বিবির গোচরীভূত করে দিল। কোন কোন রেওয়ায়েতে আছে, হযরত হাফসা রা. মধু পান করিয়েছিলেন এবং হযরত আয়েশা, সওদা ও সাফিয়া রা. পরামর্শ করেছিলেন। কতক রেওয়ায়েতে ঘটনাটি অন্যভাবেও বর্ণিত হয়েছে। অতএব এটা অমূলক নয় যে, একাধিক ঘটনার পর আলোচ্য আয়াত অবতীর্ণ হয়েছে।- (বয়ানুল কোরআন)
কিছু প্রশ্ন দূর হলো বটে, কিন্তু আরো কিছু খটকা তৈরী হলো।
১। সামান্য মধু খাওয়া নিয়ে এমন তুলকালাম!! যার জন্য আয়াত নাযিল হতে হয়; এবং এমন তুমুলভাবে হুমকি দেয়া হয় (আয়াত ৫)?
২। যয়নব রা. নবীকে মধু খাওয়ালে সেটা আয়েশা হাফসা প্রমুখ জানলেন কি করে?
৩। স্রেফ দুর্গন্ধের কারণে মধু না খাওয়ার কসমের বিষয়টি কেমন যেন গোলমেলে!
৪। মধু না খাওয়ার কসম কাটলে, সেটি যয়নবের কাছ থেকেও আর না খাওয়ার কথা। ফলে, যয়নবও তো এ কসমের কথা এমনিতেই জানবেন- সেটি গোপন করার কি আছে?
... ইত্যাদি।
মারিফুল কোরআনের তাফসীর আরো পড়তে থাকলাম। হঠাৎ চোখে পড়লো আরেকটি রেওয়ায়েতের কথাঃ
উপরোক্ত আয়াতের ঘটনার পশ্চাতে যে দুইজন বিবি সক্রিয় ছিলেন তাঁরা কে, এ সম্পর্কে সহীহ বুখারীতে হযরত ইবনে আব্বাস রা. এর একটি দীর্ঘ রেওয়ায়েত বর্ণিত আছে। এতে তিনি বলেন, যে দুইজন নারী সম্পর্কে কোরআন পাকে বলা হয়েছে, তাদের ব্যাপারে হযরত ওমর রা. কে প্রশ্ন করার ইচ্ছা বেশ কিছুকাল পর্যন্ত আমার মনে ছিল। অবশেষে একবার তিনি হজ্জের উদ্দেশ্যে রওয়ানা হলে সুযোগ বুঝে আমিও সফরসঙ্গী হয়ে গেলাম। পথিমধ্যে একদিন যখন তিনি ওযু করছিলেন এবং আমি পানি ঢেলে দিচ্ছিলাম তখন প্রশ্ন করলামঃ "কোরআনে যে দুজন নারী সম্পর্কে উক্ত আয়াতে বলা হয়েছে তাঁরা কে?" হযরত ওমর রা. বললেন, "আশ্চর্যের বিষয়, আপনি জানেন না, এঁরা দুজন হলেন হাফসা ও আয়েশা রা."। অতপর তিনি একটি দীর্ঘ কাহিনী বিবৃত করলেন। এতে এই ঘটনার পূর্ববর্তী কিছু অবস্থাও বর্ণনা করলেন। .....
দুঃখের সাথে লক্ষ করলাম, ওমর রা. কর্তৃক বর্ণিত ঘটনার বিবরণ এই তাফসীরুল মারেফুল কোরআনে নেই, এমনটি অন্য কোন আয়াতের তফসীরের ক্ষেত্রে পাই নি! সুতরাং এবারে খোঁজা শুরু করলাম ইবনে আব্বাস বর্ণিত এই দীর্ঘ হাদীসটি। এবং একসময় পেয়েও গেলাম। এটি অনেক প্রশ্নের ও খটকার জবাব দিতে যথেষ্ট সহায়তাও করে। হাদীসটি নিম্নরূপঃ
সহীহ বুখারী শরীফঃ
ভলিউম ৩, বই ৪৩, হাদীস ৬৪৮
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, যে দুইজন নারী সম্পর্কে কোরআন পাকে (আয়াত ৬৬:৪) বলা হয়েছে, তাদের ব্যাপারে হযরত ওমর রা. কে প্রশ্ন করার ইচ্ছা বেশ কিছুকাল পর্যন্ত আমার মনে ছিল। অবশেষে একবার তিনি হজ্জের উদ্দেশ্যে রওয়ানা হলে আমিও সফরসঙ্গী হয়ে গেলাম। (হজ্জ থেকে ফেরার পথে) ওমর একপাশে গেলে (প্রাকৃতিক ডাকে সাড়া দিতে), আমিও (ওযুর)পানি নিয়ে তার সাথে যাই। যখন তিনি ফিরলেন, আমি তার হাতে পানি ঢালছিলাম এবং জিজ্ঞেস করলাম, "ওহ বিশ্বাসীদের প্রধান! নবী করিম সা. এর কোন দুজন নারীর ব্যাপারে কোরআনের এই আয়াত অবতীর্ণ হয়েছেঃ যদি তোমরা দুজন তওবা করো (৬৬:৪)।"
তখন ওমর রা. বললেন, "আমি এবং বনী উমাইয়া বিন জাহিদ গোত্রের আমার এক আনসারী প্রতিবেশী মদীনার আওয়ালীতে বাস করতাম ও পর্যায়ক্রমে রাসুলুল্লাহ সা. কাছে যেতাম। তিনি একদিন যেতেন আর আমি অন্যদিন। যেদিন আমি যাতাম রাসুলুল্লাহ সা. এর সেদিনকার আদেশ-নির্দেশাবলী সমেত ঘটনাসমূহ তাকে (প্রতিবেশীকে) বলতাম এবং যেদিন তিনি যেতেন, তিনিও আমার কাছে অনুরূপ করতেন। আমরা, কোরায়েশ পুরুষরা, যখন মক্কায় বাস করতাম তখন নারীদের উপর অধিক কর্তৃত্ব ভোগ করতাম, কিন্তু আমরা যখন মদীনায় আসলাম তখন লক্ষ করলাম যে, আনসার নারীরা পুরুষদের উপর অধিক কর্তৃত্ব ভোগ করে। ফলে, আমাদের নারীরা আনসার নারীদের অভ্যাস গ্রহণ করতে শুরু করে। একদিন আমি আমার স্ত্রীর প্রতি চিৎকার করলে আমার স্ত্রীও আমার সাথে মুখে মুখে তর্ক করলেন ও পাই পাই বুঝিয়ে দিলেন। আমি এটা অপছন্দ করলে তিনি বললেন, "আপনাকে প্রতি উত্তর দিলে সেটাকে আপনি খারাপভাবে নিচ্ছেন কেন? আল্লাহর কসম! নবী করিম সা. এর স্ত্রীরাও তাঁর সাথে মুখে মুখে তর্ক করেছেন এবং স্ত্রীদের কেউ কেউ দিন থেকে রাত অবধি তাঁর সাথে কথা পর্যন্ত বলেননি"। আমার স্ত্রী যেটি বললো আমাকে ভীত করলো এবং আমি জিজ্ঞেস করলাম, "তাঁদের মধ্যে যেই এমন করে, সে-ই ভয়ানক ক্ষতির সম্মুখীন হবেন"। আমি পোশাক পরিধান করে হাফসার কাছে গেলাম এবং তাঁকে জিজ্ঞেস করলাম, "তুমি কি দিন থেকে রাত অবধি রাসুলুল্লাহ সা. কে রাগান্বিত রেখেছ?" সে হ্যাঁ বোধক জবাব দিল। আমি বললাম, "তুমি বিধ্বস্ত পরাজিত নারী! তুমি কি আল্লাহর রাসুলকে রাগান্বিত করে আল্লাহর ক্রোধের কারণ হতে ভীত হও নাই? এভাবে তুমি ধ্বংস হয়ে যাবে! আল্লাহর রাসুলকে বেশী কথা বলো না, কোন অবস্থাতেই তাঁর সাথে মুখে মুখে তর্ক করো না এবং তাঁকে অসন্তুষ্ট করো না। তোমার যা খুশী দরকার আমার কাছে চাও এবং কখনোই তোমার প্রতিবেশীকে (আয়েশা রা. কে) নবীজীর প্রতিপক্ষ বানিয়ো না, যদিও সে তোমার চেয়ে অধিক সুন্দরী ও মুহম্মদ সা. এর বেশী প্রিয়"।
সে সময় গুজব ছিল যে, ঘাসানরা (শ্যাম দেশের একটি গোত্র) আমাদের আক্রমণ করার উদ্দেশ্যে ঘোড়া প্রস্তুত করছে। এক রাতে আমার আনসার প্রতিবেশী (তাঁর পালায় রাসুলুল্লাহ সা. এর বাড়ি থেকে ফিরে) খুব স্বন্ত্রস্তভাবে আমার দরজায় কড়া নাড়তে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, "কি হয়েছে? ঘাসানেরা কি এসেছে?" তিনি বললেন, "তারচেয়েও খারাপ, আরো অধিক গুরুত্বপূর্ণ! রাসুলুল্লাহ সা. তাঁর স্ত্রীদের তালাক দিয়েছেন"। আমি বললাম, হাফসা বিধ্বস্ত হয়েছে। আমি এমনটি আগেই ভেবেছিলাম। আমি পোশাক পরিধান করে রাসুলুল্লাহ সা. এর সাথে ফজরের নামাজ আদায় করলাম। এরপরে তিনি উপরের কামরায় চলে গেলেন। আমি হাফসার কাছে গিয়ে তাকে ক্রন্দনরত পেলাম। আমি তাকে বললাম, "কেন কাঁদছ? আমি কি তোমাকে আগেই সাবধান করিনি?" আমি জিজ্ঞেস করলাম, "রাসুলুল্লাহ সা. কি তোমাদের সকলকে তালাক দিয়েছেন?" সে বললো, "আমি জানি না। তিনি সেখানে উপরের ঘরে আছেন"। আমি বের হলাম এবং কিছু মানুষের জটলা দেখতে পেলাম যাদের কেউ কেউ কাঁদছিল। আমি তাদের সাথে কিছুক্ষণ বসলাম, কিন্তু আমি পরিস্থিতি সহ্য করতে পারছিলাম না। তাই আমি উপরে গেলাম এবং নবীজীর এক কৃষ্ণাজ্ঞ দাসকে বললাম, "তুমি কি ওমরের জন্য রাসুলুল্লাহ সা এর অনুমতি প্রার্থনা করবে?" সে ভেতরে গেল এবং এসে বললো, "আমি আপনার কথা তাঁর কাছে বলেছি কিন্তু তিনি কোন জবাব দেন নি"। আমি জটলার কাছে ফিরে এসে বসলাম, কিন্তু পরিস্থিতি সহ্য করতে না পেরে আবার উপরে দাসের নিকট গিয়ে বললাম, "তুমি কি ওমরের জন্য নবীজীর অনুমতি প্রার্থনা করতে পার?"সে গেল এবং ফিরে এসে একই কথা বললো। যখন আমি ফিরে আসছি, তখন দাস বললো, "রাসুলুল্লাহ সা. আপনাকে অনুমতি দিয়েছেন"। সুতরাং আমি ভিতরে রাসুলুল্লাহ সা. এর কাছে গেলাম এবং তাকে একটি মাদুরে শয়নরত অবস্থায় পেলাম। আমি বললাম, "আপনি কি আপনার স্ত্রীদের তালাক দিয়েছেন?" তিনি আমার দিকে চোখ তুলে তাকালেন এবং না বোধক উত্তর দিলেন। আমি দাঁড়িয়ে বলতে লাগলাম, "আপনি কি আমার কথা শুনবেন? হে আল্লাহর রাসুল! আমরা কোরায়েশরা নারীদের উপর অধিক কর্তৃত্ব পেতাম, এবং এখানে আমরা যাদের কাছে এসেছি তাদের নারীরা তাদের উপর অধিক কর্তৃত্ব ভোগ করে"।
এরপরে আমি পুরো ঘটনা তাঁকে বলি (তাঁর স্ত্রী সম্পর্কে)। এতে তিনি হাসলেন। আমি তখন বললাম, "আমি হাফসার নিকট গিয়েছিলাম এবং তাকে বলেছি: তোমার প্রতিবেশীকে (আয়েশা রা. কে) নবীজীর প্রতিপক্ষ বানিয়ো না, যদিও সে তোমার চেয়ে অধিক সুন্দরী ও মুহম্মদ সা. এর বেশী প্রিয়"। এতে নবীজী আবার হাসলেন। আমি বসলাম এবং বললাম, "আল্লাহর নিকট প্রার্থনা করুন যেন আপনার অনুসারীরা অনেক উন্নতি করতে পারে, যেহেতু পারস্যীয়রা ও বাইজেন্টাইনরা আল্লাহকে না মেনেও কতই না উন্নতি করেছে, তাদের কতই না সম্পদ"। রাসুলুল্লাহ সা. উঠে বসলেন এবং বললেন, "ওহ ইবনে আল খাত্তাব! তোমার কি কোন সন্দেহ আছে (যে এস্থান দুনিয়ার মধ্যে সেরা)? মানুষ তার ভালো কাজেরই কেবল প্রতিফল পায়"। আমি তাঁকে আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা প্রার্থনা করার কথা বললাম।
রাসুলুল্লাহ সা. তাঁর স্ত্রীদের কাছে যাননি কারণ হাফসা গোপন কথা আয়েশার নিকট ফাঁস করে দিয়েছিলেন। রাসুলুল্লাহ সা. বললেন যে, তিনি একমাস তাঁর স্ত্রীদের কাছে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কেননা তিনি তাদের উপর রাগান্বিত হয়েছেন যখন আল্লাহ তাকে সাবধান করে দেন (মারিয়ার প্রতি আকৃষ্ট না হওয়ার শপথ করার জন্য)। যখন ২৯ দিন অতিবাহিত হলো, তখন তিনি সর্বপ্রথম আয়েশার নিকট গিয়েছিলেন। আয়েশা বললেন, "আপনি শপথ করেছিলেন যে, একমাস আমাদের কাছে আসবেন না, আজ কেবল মাত্র ২৯ দিন অতিবাহিত হয়েছে। আমি এক এক করে দিন গুনে রেখেছি"। মুহম্মদ সা. জবাবে বললেন, "২৯ দিনেও মাস হয়"। সে মাস ২৯ দিনে ছিল। রাসুলুল্লাহ সা. আয়েশা রা. কে বললেন, "আমি তোমাকে কিছু বলতে যাচ্ছি, কিন্তু জবাব দেয়ার জন্য তোমার পিতামাতার সাথে পরামর্শ করার আগ পর্যন্ত তাড়ার কিছু নেই। আয়েশা রা. জানতেন যে, তাঁর পিতামাতা নবীজীর থেকে পৃথক হওয়ার অনুমতি দিবেন না। রাসুলুল্লাহ সা. বললেন যে, আল্লাহ বলেছেনঃ
হে নবী! তোমার স্ত্রীগণকে বলো,- "তোমরা যদি দুনিয়ার জীবনটা ও তার শোভা-সৌন্দর্য কামনা করো, তবে এসো আমি তোমাদের ভোগ্যবস্তুর ব্যবস্থা করে দিব এবং তোমাদের বিদায় করে দিব সৌজন্যময় বিদায়দানে"। (সুরা আহযাব, আয়াত ২৮) আয়েশা বললেন, "আমি কি আমার পিতামাতার সাথে পরামর্শ করতে পারি?" পরে আয়েশা নবীজীকে বললেন, "আমি অবশ্যই আল্লাহকে, তাঁর রাসুলকে এবং এই স্থানকে অধিকতর পছন্দ করি"। এরপরে রাসুলুল্লাহ সা. একে একে অন্য স্ত্রীদের কাছে গিয়েও এই আহবান জানালে তাঁরাও আয়েশার অনুরূপ জবাব দেন।
একই ধরণের হাদীস পাওয়া যায় মুসলিম শরীফের ৯/৩৫১১ এ এবং বোখারী শরীফের ৭/৬২/১১৯ এ।
এসব হাদীস থেকে ঘটনার সূত্রপাত সম্পর্কে যেটি জানা যায় তা হচ্ছেঃ
একদা মুহম্মদ সা. তাঁর স্ত্রী, হযরত ওমর রা. এর কন্যা হযরত হাফসা রা. এর বাড়িতে গেলে হাফসার দাসী মারিয়ার প্রতি অনুরক্ত হয়ে পড়েন। তিনি হাফসাকে ওমরের বাড়ি এই বলে পাঠান যে, তার বাবা তার খোঁজ করেছে। এরপরে ওমরের বাসায় গিয়ে যখন দেখলো যে আসলে তার বাবা তার খোঁজ করেননি, তখন তিনি শীঘ্রই বাড়িতে ফিরে আসেন এবং নবীজীকে বিছানায় পান (মারিয়ার সাথে)। এতে হাফসা পাগল প্রায় হয়ে চিৎকার করতে থাকলে মুহম্মদ সা. তাকে শান্ত করেন এই বলে যে, তিনি আর মারিয়ার প্রতি আকৃষ্ট হবেন না এবং ঘটনাটি গোপন রাখার অনুরোধ করেন। কিন্তু হাফসা রা. আয়েশা রা. কে সব বলে দেন এবং আয়েশা রা. নবীজীর সব স্ত্রীকে নিয়ে যুক্তভাবে মুহম্মদ সা. কে কষ্ট দেন। এতে তিনি রাগান্বিত হয়ে তার স্ত্রীদের শাস্তি দেয়ার সিদ্ধান্ত নেন এবং একমাস তাদের সাথে যৌন সংসর্গ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেন।
অবশেষে আল্লাহ সুরা তাহরীমের আয়াত অবতীর্ণ করে সমস্ত সমস্যার সমাধান করে দেন।
বাকি আলোচননা, পরে করা যাবে......।
ধৈর্য সহকারে পড়ার জন্য সকলকে ধন্যবাদ।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কোরআন; হাদীস ;
কৌশিক বলেছেন:
ধন্যবাদ আমি পাইলাম না। মধু খাওয়ার কেচ্ছা নিয়া কুরআনের আয়াত আর তার বৈজ্ঞানিকতা অনুধাবন কইরাই প্লাস দিয়া ফুটলাম।
লেখক বলেছেন:
মধু তো ভাই রূপক অর্থে ব্যবহৃত!!!
বুঝেন নাই কিছু????
লেখক বলেছেন:
পুরাটা মনোযোগ দিয়ে না পড়লে কেমনে হবে?????
নূহান বলেছেন:
ধন্যবাদ
কৌশিক বলেছেন:
মধু মানে কি ঐসব! ছিছিছি, নবীজিও?
লেখক বলেছেন:
নাউজুবিল্লাহ!!
ছি ছি করেন কেন?? স্বয়ং আল্লাহ পাক এরশাদ করেছেনঃ হে নবী, কেন তুমি নিষিদ্ধ করেছ, যা আল্লাহ তোমার জন্য বৈধ করেছেন? তুমি চাইছ তোমার স্ত্রীদের খুশী করতে? আর আল্লাহ পরিত্রাণকারী ও অফুরন্ত ফলদাতা।
নাস্তিকের ধর্মকথা বলেছেন:
কানাবাবা আমাকে এধরণের পোস্ট লেখতে উৎসাহিত করেছেন, রাজামশাইয়ের এক পোস্টে.....
মাইনুল বলেছেন:
নিজে থেকে বানিয়ে বানিয়ে আর কত ভুল ব্যাখ্যা দিবেন। কোন সোর্স ছাড়াই ঘটনার সুত্রপাত টা দিলেন। মানুষকে বিভ্রান্ত করার কি অপচেস্টা!
লেখক বলেছেন:
সূত্রঃ
একই ধরণের হাদীস পাওয়া যায় মুসলিম শরীফের ৯/৩৫১১ এ এবং বোখারী শরীফের ৩/৪৩/৬৪৮ ও ৭/৬২/১১৯ এ।
অন্তীম বলেছেন:
মাইনাসাইলাম
আর মধু এর ব্যাপারটা আমার কাছে এখনও পরিস্কার না । একটু পরিষ্কার করে বললে আমার জন্য ব্যাপারটা সহজ হয় ।
উৎসুক চোখে ব্লগটা উপর নজর রাখছি ......আরও জানতে চাই ....
বৃত্তবন্দী বলেছেন:
আমি পড়ছি। ধন্যবাদ।আর মাইনুল সাহেবের সমস্যা টা কই?
হিমু সাহেবের বেলায় পোস্ট সবসময় ভালো?
আর আপনার বেলায় ব্যখ্যা নিজে বানানো?
নাস্তিকের ধর্মকথা বলেছেন:
মাইনুল সাহেবকেই জিজ্ঞেস করছিঃ
আপনি এই সব হাদীস (সূত্র) পড়ে কি ব্যাখ্যা দিবেন
সহীহ বুখারী হাদীস থেকে :
Volume 7, Book 62, Number 119:
Narrated Ibn 'Abbas :
I had been eager to ask 'Umar bin Al-Khattab about the two ladies from among the wives of the Prophet regarding whom Allah said 'If you two (wives of the Prophet namely Aisha and Hafsa) turn in repentance to Allah, your hearts are indeed so inclined (to oppose what the Prophet likes). (66.4) till 'Umar performed the Hajj and I too, performed the Hajj along with him. (On the way) 'Umar went aside to answer the call of nature, and I also went aside along with him carrying a tumbler full of water, and when 'Umar had finished answering the call of nature, I poured water over his hands and he performed the ablution. Then I said to him, "O chief of the Believers! Who were the two ladies from among the wives of the Prophet regarding whom Allah said: 'If you two (wives of the Prophet) turn in repentance to Allah your hearts are indeed so inclined (to oppose what the Prophet likes)?" (66.4) He said, "I am astonished at your question, O Ibn Abbas. They were 'Aisha and Hafsa." Then 'Umar went on narrating the Hadith and said, "I and an Ansari neighbor of mine from Bani Umaiyya bin Zaid who used to live in Awali-al-Medina, used to visit the Prophet in turn. He used to go one day and I another day. When I went, I would bring him the news of what had happened that day regarding the Divine Inspiration and other things, and when he went, he used to do the same for me. We, the people of Quraish used to have the upper hand over our wives, but when we came to the Ansar, we found that their women had the upper hand over their men, so our women also started learning the ways of the Ansari women. I shouted at my wife and she retorted against me and I disliked that she should answer me back. She said to me, 'Why are you so surprised at my answering you back? By Allah, the wives of the Prophet answer him back and some of them may leave (does not speak to) him throughout the day till the night.' The (talk) scared me and I said to her, 'Whoever has done so will be ruined!' Then I proceeded after dressing myself, and entered upon Hafsa and said to her, 'Does anyone of you keep the Prophet angry till night?' She said, 'Yes.' I said, 'You are a ruined losing person! Don't you fear that Allah may get angry for the anger of Allah's Apostle and thus you will be ruined? So do not ask more from the Prophet and do not answer him back and do not give up talking to him. Ask me whatever you need and do not be tempted to imitate your neighbor (i.e., 'Aisha) in her manners for she is more charming than you and more beloved to the Prophet ." Umar added,"At that time a talk was circulating among us that (the tribe of) Ghassan were preparing their horses to invade us. My Ansari companion, on the day of his turn, went (to the town) and returned to us at night and knocked at my door violently and asked if I was there. I became horrified and came out to him. He said, 'Today a great thing has happened.' I asked, 'What is it? Have (the people of) Ghassan come?' He said, 'No, but (What has happened) is greater and more horrifying than that: Allah's Apostle; has divorced his wives. 'Umar added, "The Prophet kept away from his wives and I said "Hafsa is a ruined loser.' I had already thought that most probably this (divorce) would happen in the near future. So I dressed myself and offered the morning prayer with the Prophet and then the Prophet; entered an upper room and stayed there in seclusion. I entered upon Hafsa and saw her weeping. I asked, 'What makes you weep? Did I not warn you about that? Did the Prophet divorce you all?' She said, 'I do not know. There he is retired alone in the upper room.' I came out and sat near the pulpit and saw a group of people sitting around it and some of them were weeping. I sat with them for a while but could not endure the situation, so I went to the upper room where the Prophet; was and said to a black slave of his, 'Will you get the permission (of the Prophet ) for 'Umar (to enter)?' The slave went in, talked to the Prophet about it and then returned saying, 'I have spoken to the Prophet and mentioned you but he kept quiet.' Then I returned and sat with the group of people sitting near the pulpit. but I could not bear the situation and once again I said to the slave, 'Will you get the permission for 'Umar?' He went in and returned saying, 'I mentioned you to him but he kept quiet.' So I returned again and sat with the group of people sitting near the pulpit, but I could not bear the situation, and so I went to the slave and said, 'Will you get the permission for 'Umar?' He went in and returned to me saying, 'I mentioned you to him but he kept quiet.' When I was leaving, behold! The slave called me, saying, 'The Prophet has given you permission.' Then I entered upon Allah's Apostle and saw him Lying on a bed made of stalks of date palm leaves and there was no bedding between it and him. The stalks left marks on his side and he was leaning on a leather pillow stuffed with date-palm fires. I greeted him and while still standing I said, 'O Allah's Apostle! Have you divorced your wives?' He looked at me and said, 'No.' I said, 'Allah Akbar!' And then, while still standing, I said chatting, 'Will you heed what I say, O Allah's Apostle? We, the people of Quraish used to have power over our women, but when we arrived at Medina we found that the men (here) were overpowered by their women.' The Prophet smiled and then I said to him, 'Will you heed what I say, O Allah's Apostle? I entered upon Hafsa and said to her, "Do not be tempted to imitate your companion ('Aisha), for she is more charming than you and more beloved to the Prophet.' " The Prophet smiled for a second time. When I saw him smiling, I sat down. Then I looked around his house, and by Allah, I could not see anything of importance in his house except three hides, so I said, 'O Allah's Apostle! Invoke Allah to make your followers rich, for the Persians and the Romans have been made prosperous and they have been given (the pleasures of the world), although they do not worship Allah.' Thereupon the Prophet sat up as he was reclining. and said, 'Are you of such an opinion, O the son of Al-Khattab? These are the people who have received the rewards for their good deeds in this world.' I said, 'O Allah's Apostle! Ask Allah to forgive me.' Then the Prophet kept away from his wives for twenty-nine days because of the story which Hafsa had disclosed to 'Aisha. The Prophet had said, 'I will not enter upon them (my wives) for one month,' because of his anger towards them, when Allah had admonished him. So, when twenty nine days had passed, the Prophet first entered upon 'Aisha. 'Aisha said to him, 'O Allah's Apostle! You had sworn that you would not enter upon us for one month, but now only twenty-nine days have passed, for I have been counting them one by one.' The Prophet said, 'The (present) month is of twenty nine days.' 'Aisha added, 'Then Allah revealed the Verses of the option. (2) And out of all his-wives he asked me first, and I chose him.' Then he gave option to his other wives and they said what 'Aisha had said . " (1) The Prophet, ' had decided to abstain from eating a certain kind of food because of a certain event, so Allah blamed him for doing so. Some of his wives were the cause of him taking that decision, therefore he deserted them for one month. See Quran: (66.4)
মুসলিম শরীফ থেকে :
Book 009, Number 3511:
Ibn 'Abbas (Allah be pleased with them) reported. I had always been anxious to ask 'Umar (Allah be pleased with him) about the two ladies amongst the wives of Allah's Prophet (may peace be upon Lim) about whom Allah, the Exalted, said:" If you both turn in repentance to Allah, then indeed your hearts are inclined (to this)" (Ixvi. 4), until 'Umar (Allah be pleased with him) set out for Hajj and I also went along with him. And as we were going along a path, 'Umar (Allah be pleased with hiyn) went aside and I also went aside with him with a jug (of water). He answered the call of nature, and then came to me and I poured water over his hands and he performed ablution I said: Commander of the Faithful, who are the two ladies amongst the wives of Allah's Prophet (may peace be upon him) about whom Allah, the Exalted and Majestic, said: 'If you both turn to Allah in repentance, then indeed your heart are inclined to it"? 'Umar (Allah he pleased with him) said: How strange is it for you, Ibn 'Abbas! (Zuhri said: By Allah, he disliked what he asked about, but did not keep it a secret.) He ('Umar) said: They are Hafsa and 'A'isha; and he then began to narrate the hadith and said: We were such people among the Quraish who dominated women, and as we reached Medina we found there people who were dominated by their women, and our women began to learn (the habits) of their women. He further said: And my house was situated in the suburb of Aledina in the tribe of Banu Umayya b. Zaid. One day I became angry with my wife and she retorted upon me. I did not like that she should retort upon me. She said: You disapprove of my retorting upon you By Allah, the wives of Allah's Apostle (may peace be upon him) retort upon him, and one of them detaches herself from him for the day until the night. So I ('Umar) went out and visited Hafsa and said: Do you retort upon Allah's Messenger (may peace be upon him)? She said: Yes. I said; Does any one of you detach herself from him from the day to the night? She said: Yes. He said: She who did like it amongst you in fact failed and incurred loss. Does everyone amongst you not fear the wrath of Allah upon her due to the wrath of His Messenger (may peace be upon him), and (as a result thereof) she may perish? So do not retort upon Allah's Messenger (may peace be upon him) and do not ask him for anything, but ask me that which you desire, (and the frank behaviour) of your companion may not mislead you, if she is more graceful and is dearer to Allah's Messenger (may peace be upon him) than you (meaning 'A'isha) (Allah be pleased with her).
He (Hadrat 'Umar further) said: I had a compalaion from the Ansar and, we used to remain in the company of the Messenger (may peace be upon him) turn by turn. He remained there for a day while I remained there on the other day, and he brought me the news about the revelation and other (matter), and I brought him (the news) like this. And we discussed that the Ghassanids were shoeing the horses in order to attack us. Id y companion once attended (the Apostle). and then came to me at night and knocked at my door and called me, and I came out to him, and he said: A matter of great importance has happened. I said: What is that? Have the Ghassanids come? He said: No, but even more serious and more significant than that: the Holy Prophet (may peace be upon him) has divorced his wives. I said: Hafsa has failed and has incurred loss. and I feared that it would happen. When it was dawn I observed the dawn prayer and dressed myself, and then came there (in the house of the Holy Prophet) and visited Hafsa, and she was weeping. I said: Has Allah's Messenger (may peace be upon him) divorced you (all)? She said: I do not know. He has, however, separated himself in his attic. I came to a black servant and said to him: Seek permission for 'Umar. He went in and then came to me and said: I made mention of you to him, but he kept quiet. I then went to the pulpit and sat there, and there was a group of people sitting by it and some of then were weeping. I sat there for some time, until I was overpowered (by that very idea) which was in my mind. I then came back to the boy and said to him: Seek permission for Umar. He went in and came to me and said: I made mention of you to him but he kept quiet. I was about to turn back when the boy called me and said: Go in; permission has been granted to you. I went in and greeted Allah's Messenger (may peace be upon him) and he was reclining against the couch of mat and it had left its marks upon his side. I said: Messenger of Allah, have you divorced your wives? He raised his head towards me and said: No. I said: Allah is the Greatest. Messenger of Allah, I wish if you had seen how we the people of Quraish had domination over women but when we came to Medina we found people whom their women dominated. So our women began to learn from their women. One dily I became angry with my wife and she began to retort upon me. I did not approve that she should retort upon me. She said: You do not like that I should retort upon you, but, by Allah. the wives of Allah's Apostle (may peace be upon him) retort upon him and any one of them separates herself from him for a day until night. I said: He who did that amongst them in fact failed and incurred loss. Does any of them feel sate from the wrath of Allahupon her due to the wrath of Allah's Messenger (may peace be upon him), and she has certainly perished. Allah's Messtnger (may peace be upon him) smiled, I said: Messenger of Allah, I visited Hafsa and said: (The behaviour) of your companion ('A'isha) may not mislead you, If she is more graceful than you and is dearer to Allah's Messenger (may peace be upon him) than you.
Allah's Messenger (may peace be upon him) smiled for the second time. I said: Allah's Messenger, way I talk to you about agreeable things? He said: Yes. I sat down and lifted my head (to see things) in the house and, by Allah, I did not see anything significant besides three hides. I said: Messenger of Allah, supplicate the Lord that He should make (life) prosperous for your Ummah as He has made plentiful for the people of Persia and Rome (in spite of the fact) that they do no, worship Allah, the Exalted and Majestic, whereupon he (Allah's Messenger) sat up an I then said: Ibn Khattab, do you doubt that they are a nation whom their nice things have been given immediately in the life of this world. I said: Allah's Messenger! seek pardon for me. And he (Allah's Messenger) had taken an oath that he would not visit them for a month due to extreme annoyance with them until Allah showed His displeasure to him (Allah's Messenger). Zuhri said: 'Urwa informed me that 'A'Isha (Allah be pleased with her) said: When twenty-nine nights were over, Allah's Messenger (may peace be upon him) visited me, and he began (his visit) with me. I said: Messenger of Allah, you had taken an oath that you would not visit us for a month, while you have visited after I have counted only twenty-nine (nights). Thereupon he said: The month may also be of twenty-nine (days). He then said: 'A'isha, I am going to talk to you about a matter, and you should not be hasty in it (and do not give your final decision) until you have consulted your parents. He then recited this verse to me:" O Prophet, say to your wives" till he reached" mighty reward" (xxxiii. 28). 'A'isha (Allah be pleased with her) said: By Allah, he knew that my parents would not allow me to separate from him. I said: Is there any need to consult my parents in this matter? I in fact choose Allah and His Messenger (may peace be upon him) and the abode in the Hereafter. Ma'mar said: Ayyub reported to me that 'A'isha said: Don't inform your wives that I have chosen you, whereupon Allah's Apostle (may peace be upon him) said: Verily Allah has sent me as a conveyer of message, and He has not sent me as a source of hardship (to others). Qatada said:" Saghat qulubukum" means" Your hearts have inclined."
লেখক বলেছেন:
হুম, কিন্তু আমি আমার হাদীসটিতে মারিয়ার কথা পেয়েইছি, সেটা পোস্টে দিয়েছি......
এবং আপনার এই হাদীস দুটি দেখার পরে একটু খোঁজা শুরু করলাম, এবং এই হাদীসটি পেলামঃ
Volume 3, Book 43, Number 648:
Narrated 'Abdullah bin 'Abbas:
I had been eager to ask 'Umar about the two ladies from among the wives of the Prophet regarding whom Allah said (in the Qur'an saying): If you two (wives of the Prophet namely Aisha and Hafsa) turn in repentance to Allah your hearts are indeed so inclined (to oppose what the Prophet likes) (66.4), till performed the Hajj along with 'Umar (and on our way back from Hajj) he went aside (to answer the call of nature) and I also went aside along with him carrying a tumbler of water. When he had answered the call of nature and returned. I poured water on his hands from the tumbler and he performed ablution. I said, "O Chief of the believers! ' Who were the two ladies from among the wives of the Prophet to whom Allah said:
'If you two return in repentance (66.4)? He said, "I am astonished at your question, O Ibn 'Abbas. They were Aisha and Hafsa."
Then 'Umar went on relating the narration and said. "I and an Ansari neighbor of mine from Bani Umaiya bin Zaid who used to live in 'Awali Al-Medina, used to visit the Prophet in turns. He used to go one day, and I another day. When I went I would bring him the news of what had happened that day regarding the instructions and orders and when he went, he used to do the same for me. We, the people of Quraish, used to have authority over women, but when we came to live with the Ansar, we noticed that the Ansari women had the upper hand over their men, so our women started acquiring the habits of the Ansari women. Once I shouted at my wife and she paid me back in my coin and I disliked that she should answer me back. She said, 'Why do you take it ill that I retort upon you? By Allah, the wives of the Prophet retort upon him, and some of them may not speak with him for the whole day till night.' What she said scared me and I said to her, 'Whoever amongst them does so, will be a great loser.' Then I dressed myself and went to Hafsa and asked her, 'Does any of you keep Allah's Apostle angry all the day long till night?' She replied in the affirmative. I said, 'She is a ruined losing person (and will never have success)! Doesn't she fear that Allah may get angry for the anger of Allah's Apostle and thus she will be ruined? Don't ask Allah's Apostle too many things, and don't retort upon him in any case, and don't desert him. Demand from me whatever you like, and don't be tempted to imitate your neighbor (i.e. 'Aisha) in her behavior towards the Prophet), for she (i.e. Aisha) is more beautiful than you, and more beloved to Allah's Apostle.
In those days it was rumored that Ghassan, (a tribe living in Sham) was getting prepared their horses to invade us. My companion went (to the Prophet on the day of his turn, went and returned to us at night and knocked at my door violently, asking whether I was sleeping. I was scared (by the hard knocking) and came out to him. He said that a great thing had happened. I asked him: What is it? Have Ghassan come? He replied that it was worse and more serious than that, and added that Allah's Apostle had divorced all his wives. I said, Hafsa is a ruined loser! I expected that would happen some day.' So I dressed myself and offered the Fajr prayer with the Prophet. Then the Prophet entered an upper room and stayed there alone. I went to Hafsa and found her weeping. I asked her, 'Why are you weeping? Didn't I warn you? Have Allah's Apostle divorced you all?' She replied, 'I don't know. He is there in the upper room.' I then went out and came to the pulpit and found a group of people around it and some of them were weeping. Then I sat with them for some time, but could not endure the situation. So I went to the upper room where the Prophet was and requested to a black slave of his: "Will you get the permission of (Allah's Apostle) for Umar (to enter)? The slave went in, talked to the Prophet about it and came out saying, 'I mentioned you to him but he did not reply.' So, I went and sat with the people who were sitting by the pulpit, but I could not bear the situation, so I went to the slave again and said: "Will you get he permission for Umar? He went in and brought the same reply as before. When I was leaving, behold, the slave called me saying, "Allah's Apostle has granted you permission." So, I entered upon the Prophet and saw him lying on a mat without wedding on it, and the mat had left its mark on the body of the Prophet, and he was leaning on a leather pillow stuffed with palm fires. I greeted him and while still standing, I said: "Have you divorced your wives?' He raised his eyes to me and replied in the negative. And then while still standing, I said chatting: "Will you heed what I say, 'O Allah's Apostle! We, the people of Quraish used to have the upper hand over our women (wives), and when we came to the people whose women had the upper hand over them..."
'Umar told the whole story (about his wife). "On that the Prophet smiled." 'Umar further said, "I then said, 'I went to Hafsa and said to her: Do not be tempted to imitate your companion ('Aisha) for she is more beautiful than you and more beloved to the Prophet.' The Prophet smiled again. When I saw him smiling, I sat down and cast a glance at the room, and by Allah, I couldn't see anything of importance but three hides. I said (to Allah's Apostle) "Invoke Allah to make your followers prosperous for the Persians and the Byzantines have been made prosperous and given worldly luxuries, though they do not worship Allah?' The Prophet was leaning then (and on hearing my speech he sat straight) and said, 'O Ibn Al-Khatttab! Do you have any doubt (that the Hereafter is better than this world)? These people have been given rewards of their good deeds in this world only.' I asked the Prophet . 'Please ask Allah's forgiveness for me. The Prophet did not go to his wives because of the secret which Hafsa had disclosed to 'Aisha, and he said that he would not go to his wives for one month as he was angry with them when Allah admonished him (for his oath that he would not approach Maria). When twenty-nine days had passed, the Prophet went to Aisha first of all. She said to him, 'You took an oath that you would not come to us for one month, and today only twenty-nine days have passed, as I have been counting them day by day.' The Prophet said, 'The month is also of twenty-nine days.' That month consisted of twenty-nine days. 'Aisha said, 'When the Divine revelation of Choice was revealed, the Prophet started with me, saying to me, 'I am telling you something, but you needn't hurry to give the reply till you can consult your parents." 'Aisha knew that her parents would not advise her to part with the Prophet . The Prophet said that Allah had said:--
'O Prophet! Say To your wives; If you desire The life of this world And its glitter, ... then come! I will make a provision for you and set you free In a handsome manner. But if you seek Allah And His Apostle, and The Home of the Hereafter, then Verily, Allah has prepared For the good-doers amongst you A great reward.' (33.28) 'Aisha said, 'Am I to consult my parents about this? I indeed prefer Allah, His Apostle, and the Home of the Hereafter.' After that the Prophet gave the choice to his other wives and they also gave the same reply as 'Aisha did."
লিংকঃ Click This Link
আরিফুর রহমান বলেছেন:
মধু!
কানা বাবা বলেছেন:
মারিয়া (কিবতিয়া) হাফসা'র দাসী ছিলেননা; যেমনটি আপনি বলেছেন। তিনি ছিলেন মিশরের তৎকালীন সম্রাট কর্তৃক মুহাম্মদকে উপহার হিসেবে প্রেরিত খৃষ্টান ক্রীতদাসী।
মুহাম্মদের স্ত্রীদের নামগুলো আরেকবার দেখে নিন এবং খুঁজে দেখুন মুহাম্মদের পু্ত্র ইব্রাহিমের মা কে ছিলেন...
হাদিসের সূত্র থেকে যে জের আপনি স্বচ্ছন্দেই টানতে পেরেছেন তাতে আপনার নিজস্ব প্রক্ষেপের পরিমাণ যে মাত্রাতিরিক্ত, সেটাও সম্ভবত আপনার অজ্ঞাতে ঘটেনি...
আপনার ওপর থেকে ক্রমশঃ শ্রদ্ধা হারাচ্ছি, ভাইজান। যদিও আপনার জন্য সেটা গুরুত্বপূর্ণ কিছু নয়; তবে আমার জন্য ব্যাপারটা একটু অন্যরকম... যাউকগা, কী আর করা...
পোস্টে আনন্দের সাথে মাইনাস দিলাম, তবে এরকম আরো লেখা পড়তে পেলে মন্দ হয়না... বেশ ফানি...
@নাস্তিকের ধর্মকথা
লেখক বলেছেন:
আপনার এই কমেন্ট দেখে বিভিন্ন জায়গা ঘেটে দেখলাম- সম্ভবত এটা ঠিক যে, মারিয়া সে সময়ে হাফসার নয়, মুহম্মদ সা. এর দাসী ছিলেন। তবে, কোথাও কোথাও তাকে হাফসার দাসী বলেও দাবি করা হয়েছে (One-day Muhammad goes to his wife’s house Hafsa the daughter of Omar and finds her maid Mariyah attractive....), তবে অধিকাংশ ক্ষেত্রেই এটাই দেখা যাচ্ছে যে, মিশরের সম্রাট মারিয়াকে উপহার হিসাবে পাঠিয়েছিল।
আরেকটি বিষয় খেয়াল করলাম যে, মুহম্মদ সা. এর স্ত্রীরা আলাদা আলাদা বাড়িতে বাস করতেন মানে প্রত্যেকের জন্য তিনি আলাদা আবাস স্থল দিয়েছিলেন। এবং মারিয়াকে পাওয়ার পরে তিনি তাকে হাফসার বাড়িতে রেখেছিলেন।
আর, মারিয়া সম্পর্কে বিস্তারিত আরেকটি পোস্টেই না হয় দিবো....
এখানে শুধু এটুকু বলা যেতে পারে যে, মারিয়াকে মুহম্মদ সা. বিয়ে করেছিলেন কি-না, মানে তিনি উম্মুল মুমিনিন কিনা সেটি নিয়ে ইসলামী স্ক;লারদের মধ্যে প্রচুর মতভেদ আছে।
ইয়।সিন কবির বলেছেন:
আপনি আসলে নাস্তিক না , আপনি ভন্ড।নাস্তিকের নামে ভন্ডামী করেন।
আপনি আসলে ইসলাম বিরোধী।
যারা নাস্তিক তারা কনো ধর্মই বিশ্বাস করে না।কিন্তু আপনে শুধু ইসলামের বিরুদ্ধে লিখেন অন্য কনো ধর্মের বিরুদ্ধে নয়।
লেখক বলেছেন:
আপনার এই প্রশ্নের জবাব আগেই দিয়েছিলামঃ
Click This Link
নাস্তিকের ধর্মকথা বলেছেন:
এবং আপনি নিশ্চয়ই মুহম্মদ সা. এর স্ত্রীর সংখ্যা ১১ না ১৩ এই নিয়ে মুসলিম স্কলারদের মধ্যকার বিতর্কের কথাও জানেন।
ইসলামিক সাইট ইসলামঅনলাইনে মুহম্মদ সা. এর স্ত্রীর তালিকা দিচ্ছে নিম্নরূপঃ
The following is a short introduction the Prophet's (peace and blessings be upon him) wives, the years of marriag,e and possible reasons for the marriages. Except for Khadijah and Zainab bint Khuzayma, all of Muhammad's wives died after him:
Khadijah bint (daughter of) Khuwaylid married in 595 CE; widow; died in 619.
Sawada bint Zama married soon after 619; widow.
Aisha married in 622; virgin.
Hafsa bint Umar married circa 624-625; widow, political.
Zainab bint Khuzayma married circa 626-627; widow; died soon after marriage to Muhammad.
Umm Salama Hind bint Abi Umayya married in 626; widow.
Zainab bint Jahsh married circa 625-627; widow and divorcee.
Juwayriya bint al-Harith married circa 627-628; widow, possibly political.
Umm Habibah married 629; widow, political.
Safiyya bint Huyayy married 629; widow, captured in battle.
Maymuna bint al-Harith married 629; widow.
লিংকঃ Click This Link
নাস্তিকের ধর্মকথা বলেছেন:
এবারে এটি দেখতে পারেন, একটি ইসলামী সাইট, (ইসলাম কোশ্চেন এণ্ড আনসার) , সেখানকার ব্যাখ্যা দেখেনঃলিংকঃ Click This Link
Question:
There is no doubt that Mariyah al-Qibtiyyah was the concubine of the Messenger (peace and blessings of Allaah be upon him), and she bore him his son Ibraaheem. Can the title of “Mother of the Believers” be given to Mariyah al-Qibtiyyah or not?.
Answer:
Praise be to Allaah.
The Prophet (peace and blessings of Allaah be upon him) did not marry Mariyah al-Qibtiyyah, rather she was a concubine who was given to him by al-Muqawqis, the ruler of Egypt. That took place after the treaty of al-Hudaybiyah. Mariyah al-Qibtiyyah was a Christian, then she became Muslim (may Allaah be pleased with her).
Ibn Sa’d said:
The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) lodged her – meaning Mariyah al-Qibtiyyah and her sister – with Umm Sulaym bint Milhaan, and the Messenger of Allaah (S) entered upon them and told them about Islam. He took Mariyah as a concubine and moved her to some property of his in al-‘Awaali… and she became a good Muslim.
Al-Tabaqaat al-Kubra, 1/134-135
Ibn ‘Abd al-Barr said:
Mariyah died during the caliphate of ‘Umar ibn al-Khattaab, in Muharram of 16 AH. ‘Umar gathered the people himself to attend her funeral, and he led the funeral prayer for her. She was buried in al-Baqee’.
Al-Isti’aab, 4/ 1912
Mariyah (may Allaah be pleased with her) was one of the Prophet’s concubines, not one of his wives. The Mothers of the Believers are the wives of the Prophet (peace and blessings of Allaah be upon him). Allaah says (interpretation of the meaning):
“The Prophet is closer to the believers than their ownselves, and his wives are their (believers’) mothers (as regards respect and marriage)”
[al-Ahzaab 33:6]
The Prophet (peace and blessings of Allaah be upon him) had four concubines, one of whom was Mariyah.
Ibn al-Qayyim said:
Abu ‘Ubaydah said: He had four (concubines): Mariyah, who was the mother of his son Ibraaheem; Rayhaanah; another beautiful slave woman whom he acquired as a prisoner of war; and a slave woman who was given to him by Zaynab bint Jahsh.
Zaad al-Ma’aad, 1/114
নাস্তিকের ধর্মকথা বলেছেন:
আরেকজন কোরআন তাফসীরকারীর আলোচনা দেখুনঃ
The woman who came into his possession from among the slave-girls granted by Allah. According to this the Holy Prophet selected for himself Hadrat Raihanah from among the prisoners of war taken at the raid against the Banu Quraizah. Hadrat Juwairiyyah from among the prisoners of war taken at the raid against the Bani al-Mustaliq, Hadrat Safiyyah out of the prisoners captured at Khaiber, and Hadrat Mariah the Copt who was presented by Maqauqis of Egypt. Out of these he set three of them free and married them, but had conjugal relations with Mariah on the ground of her being his slave-girl. In her case THERE IS NO PROOF that the Holy Prophet set her free and married her.
নাস্তিকের ধর্মকথা বলেছেন:
এবার আরেকটি ইসলামী ফতোয়া সাইট (আরবী সাইট Click This Link) থেকে দেখিঃ
(অনুবাদ করেছেন মুফতি আল ফাদী)
Fatwa # 20780
Fatwa Title: His wives "Alayhi wa-Salat wa-Salam" who were slaves
Fatwa Date: 04 Jumady al-Thania 1423
Question
There are two slave women that the messenger (SAW) married, who are they?
Fatwa
Thanks be to Allah and prayer and peace be upon the messenger of Allah and on his family and companions. As to this:
If the questioner meant that Allah’s messenger (SAW) married two slave women while they were still slaves? This cannot be of the messenger of Allah (SAW), and this is not permitted in Islam except to those who cannot marry a free woman and fears immorality.
And if he meant that he [Muhammad] married those women after they were freed from slavery? Hence Juwayrah bint al-Harith al-Mustaliqia was from those who were enslaved (captured) from Bani al-Mustaliq (the tribe of Mustaliq), and she was the daughter of their leader, the prophet (SAW) freed her and married her. Same with Safiyah bint Huyay bin Akhtab who was one of the slaves of Khaybar, and the prophet (SAW) freed her and married her.
But if he meant the slaves that the messenger used to enjoy (ya ta sarra behina), meaning sleeping with them by virtue of their being his right hand possession? It was said four: Mariyah al -Qibtiyah, and Rayhanah from Bani Quraytha (the tribe of Quraytha), and a third slave woman whom he slept with during her slavery, and a fourth one who was given to him by Zaynab bint Jahsh.
নাস্তিকের ধর্মকথা বলেছেন:
The Concise Encyclopaedia of Islam এ মুহম্মদ সা. এর স্ত্রীদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে তাঁর ১১ স্ত্রীর বিবরণ শেষে উল্লেখ আছেঃ
In addition, the Prophet had at least two concubines, Rayhanah, captured from the Banu Qurayzah, who was originally Jewish, and Maryah, a Christian slave wo was a gift from the Muqawqis, the Byzantine viceroy ruling the Copts in Egypt. She bore the Prophet a son, Ibrahim, who died before his second year.
source: Wives of the Prophet, p. 419, The Concise Encyclopaedia of Islam
কানা বাবা বলেছেন:
মারিয়া উম্মুল মু'মিনিন খেতাব পাইলো কি পাইলোনা হেইটা লৈয়া আমি মুটেও টেনশিত না। আসল কতা হৈলো, মারিয়া তৎকালীন নিয়মানুযায়ী মুহাম্মদের ভোগ্যা ছিলো কি-না? আপ্নের বেবাক তথ্যসূত্রানুযায়ী বুজা যাইতাচে যে হ; মারিয়া মুহাম্মদের ভোগ্যা আচিলো। এমনকি এই মিশরীয় ক্রীতদাসী মুহাম্মদের সন্তানের মা-ও হৈচে। কিন্তুক আপ্নে যে মুহাম্মদরে মিছাখোর হিসাবে দ্যাকাইতে চাইলেন; কৈলেন মিছা কতা কৈয়া হাফসা'রে বাড়ির বাইর কৈরা হাফসা'র দাসী'র লগে যৌনলীলা কোর্ছে; হেইটা তাইলে কী? "হাফসা-র দাসী" কওনডা কী মিছা; নাকি হাচা? এই ঠাস বুনটের মিছাডা কি শুদুই "স্লিপ অব ফিঙ্গার", নাকি ইনটেনশনালি ইনজার্টেড?
তাছাড়া যে কিনা মুহাম্মদের সন্তান পেটে ধরতে পারলো, তারে মুহাম্মদের লগে বিছানায় দেকলে হাফসা "পাগলপ্রায় হয়ে চিৎকার" কোর্বো কিল্লিগা? এই চিল্লানির কতাডার অরিজিনই বা কুতা থিকা? আপ্নের মতোন জ্ঞানী লুকের চুখে এইসব খটকা ধরা খাইলোনা ক্যান? ধর্মকথা'র নামে এইসব মুটা দাগের বেমিল-দেওয়া-গপ্পো গিলানির লুকের কি টান পড়ছে, যে আপ্নেরে এইসব কাঁচা কাম কোর্তে হৈবো?
@নাস্তিকের ধর্মকথা ভাইজান
লেখক বলেছেন:
দেখুন, যেসব ইসলামী স্কলারেরা দাবী করেছিলেন যে, মারিয়াকে মুহম্মদ সা. বিয়ে করেছিলেন, অর্থাৎ মারিয়া উম্মুল মুমিনীন; তাদেরও একটা বড় অংশই কিন্তু বলছেন, ইব্রাহীম জন্মানোর পরেই এই কর্মটি হয়েছে। মানে ইব্রাহীম জন্মানোর পরেই তিনি মারিয়াকে মুক্ত করেছিলেন (যদিও অনেকেই বলেন এমন কোন প্রমান নেই এর পেছনে)।
আপনি যদি সালও হিসাব করেন, কিছু জিনিস পরিষ্কার হবে। ১০ হিজরীতে ইব্রাহীম মারা যায় ১৮ মাস রোগগ্রস্ত থাকার পরে। আর মারিয়াকে বিয়ে করেন (অনেকের দাবীকৃত) ৬১ বছর বয়সে ৯ হিজরীতে। সম্ভবত মারিয়াকে উপঢৌকন হিসাবে পান ৭ হিজরীতে। সুতরাং এটা পরিষ্কার যে, বিয়ে না করা অবস্থাতেই মুহম্মদ সা মারিয়ার সাথে যৌন সংসর্গে গিয়েছিলেন।
এখন কথা হলো হাফসা সংক্রান্ত আমার পোস্টের দাবীকৃত বিষয় গুলোর যৌক্তিকতা কতখানি। আমি স্বীকার করছি, মারিয়া হাফসার দাসী এই তথ্য সম্ভবত সত্য নয় (যদিও এটাও আমি এক ইসলামী স্কলারের ব্যাখ্যায় পেয়েছিলাম)। কিন্তু আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বর্ণিত হাদীস থেকে এটা দেখাই যাচ্ছে যে, হাফসা মুহম্মদ সা এর কর্মটি (মারিয়ার সাথে যৌন সম্পর্ক), সেটি সমস্ত স্ত্রীদের মধ্যেই অচলাবস্থা তৈরী করেছিল। প্রথমে হাফসাকে বিষয়টি গোপন রাখার কথা বলেছিলেন, মারিয়ার প্রতি আর আকৃষ্ট হবেন না, হাফসা বিষয়টি গোপন না রেখে আয়েশা বলে দিয়েছিলেন- এ ঘটনাগুলোও ঐ হাদীস ও তাহরীমের ১ম ৫ আয়াত পড়লে পরিষ্কার হয়।
আর মুহম্মদ সা হাফসাকে মিথ্যে বলে বাড়ির বাইরে পাঠিয়েছিলেন কিনা, সেটি আমি কিন্তু ঐ স্কলারের আলোচনা থেকেই পেয়েছিলাম, এবং ওনার ব্যাখ্যাকৃত ঘনাক্রমকে আমার কাছে গ্রহনযোগ্যই মনে হয়েছে।
তবে আপনার সবচেয়ে যে মন্তব্যটি কৌতুককর মনে হয়েছে সেটি হলো, " তাছাড়া যে কিনা মুহাম্মদের সন্তান পেটে ধরতে পারলো, তারে মুহাম্মদের লগে বিছানায় দেকলে হাফসা "পাগলপ্রায় হয়ে চিৎকার" কোর্বো কিল্লিগা? "
খুব বেশী ভাবার দরকার কি পরে আপনার এই প্রশ্নের জবাব দিতে? সন্তান পেটে ধরছে আরো পরে, সেটি যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং তিনি যাতে দাসীদের সাথে নির্বিঘ্নে যৌন সম্পর্ক করতে পারেন- সেজন্যই কিন্তু তাহরীমের এই আয়াত কটি যথেষ্ট। আপনি ৫ নং আয়াতের থ্রেটটি একটু দেখুন। বা হাদীসটির শেষাংশ পড়ুন। কিভাবে তাদের স্ত্রীদের বাধ্য করা হয়েছে, ঐ ঘটনার পরে থেকে তারা যাতে আর কোন সমস্যা না করেন সে উদ্দেশ্যে...
লেখক বলেছেন: কিন্তু আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বর্ণিত হাদীস থেকে
















