আমার প্রিয় পোস্ট
- সেরা কিছু শর্টফিল্মের কালেকশন--মাস্টওয়াচ পোষ্ট --(সিরিজ ২) - নিয়নের আলো
- নারী স্বাধীনতা ও পুরুষশাসিত সমাজের দৃষ্টিভঙ্গি - চল যাব তোকে নিয়ে
- ফ্রিদা কাহলো - বিপ্লব ভট্টাচার্য্য
- নোবেল বিজয়ী ডঃ ইউনূস প্রসঙ্গ: কিসের লজ্জা? কার লজ্জা? (১)-নাস্তিকের ধর্মকথার জবাব: - মুক্ত মণ
- লালন এর তিনজন গুরু - ইমন জুবায়ের
- রসদঃ মুক্তচিন্তা, অবিশ্বাস, সন্দেহবাদীতা, যুক্তিবাদীতা এবং বিজ্ঞানবিষয়ক পোস্ট সংকলন। - আসিফ মহিউদ্দীন
- 'ভাষা আন্দোলনের ইতিহাসে ইসলাম ও তৎসংশ্লিষ্ট ঘটনাপ্রবাহ'বরাবরঃ অয়োময় - রুদ্রপ্রতাপ
- অন্ধকার থেকে আলোয়-২য় পর্ব - সন্যাসী
- সমাজতন্ত্রের নিজস্ব কোন আবেদন নাই - দুরের পাখি
- নাস্তানাবুদ নাস্তিকতা : নাস্তিকতার অসারতা প্রমাণকারী ব্লগ পোষ্ট সঙ্কলন - স্বর্ণলতা
- নৈতিকতার ভিত্তি - আস্তিক নাস্তিক কথোপকথন --

- কঠিন চিজ
- কোরান অবিকৃত অবস্থায় সংরক্ষিত হয় নি - সাহোশি৬
- মদিনার তিনটি ইহুদি গোত্রের বিতাড়ণ -এপোলোজেটিক এবং এটাকিং ভার্শন - দুরের পাখি
- বদরের যুদ্ধের প্রেক্ষাপট: ডাকাতি-লুট না অত্যাচারিতের অধিকার আদায়? - জ্বিনের বাদশা
- আল-কুরআনের অলৌকিকত্বঃ জানা থাকলেও যা বারবার জানাতে ইচ্ছা করে। - হেডমাষ্টার সাহেব
- বাংলা ব্লগ'স্ফেয়ারে মুক্ত'চিন্তার গুরুত্বপূর্ণ লেখা/পোস্ট/ব্লগ সংগ্রহের উদ্যোগঃ সচেতন সকলে'র অংশগ্রহন কাম্য … - মনির হাসান
- আমাদের ইতিহাস, আমাদের কিংবদন্তী: বোবা মেয়েটির কথা! - ম্যাভেরিক
- খনা ও খনার বচন...... - মুহাম্মদ মোহেব্বুর রহমান
- ধর্ম'গুলোর ভবিষ্যত কি ? নাস্তিক'রা ধর্মের কি পরিনতি বা অবস্থা দেখতে চায় ? ...একটি আলোচনা পোস্ট ..বিশেষত নাস্তিকদের জন্য - মনির হাসান
- যারা অনুবাদকৃত কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের ভালো WebSite Link চান, তাদের জন্য

- কঠিন চিজ
- বহু বিবাহ : প্রয়োজন, লোভ ও ভীমরতি - মোহাম্মদ লোমান
- কোরান'এ নারী-পুরুষ এর অসমতা বিষয়ক কয়েকটি আয়াত - সুশীল সমাজ
- ইসলাম সম্পর্কে অমুসলিমদের কিছু প্রশ্নের উত্তর। উত্তর: ৩। - তৌসিক আহম্মেদ
- ইসলাম সম্পর্কে অমুসলিমদের কিছু প্রশ্নের উত্তর। উত্তর: ২। - তৌসিক আহম্মেদ
- ইসলাম সম্পর্কে অমুসলিমদের কিছু প্রশ্নের উত্তর। উত্তর নং: ১। - তৌসিক আহম্মেদ
- জামাতের নেতারা বলে কি আর করে কি !? (শিক্ষাব্যবস্থা নিয়ে জামাতি ভন্ডামির চালচিত্র
) - সেলটিক সাগর
- তিনি আরজ আলী, একজন আলো-আঁধারির পরিব্রাজক - নির্ঝর নৈঃশব্দ্য-২
- জ্ঞানের সীমাবদ্ধতা নিয়ে স্বগতোক্তি এবং বিক্ষিপ্ত প্রশ্ন - সোজা কথা
- নাস্তিকের ধর্মকথার আস্তিকতা-নাস্তিকতার দার্শনিক বিচার ও কিছু প্রসঙ্গ - খারেজি
- ইসলামে উত্তরাধিকার আইন (১): কতটা গাণিতিক ব্যবহারিক আইন - মাসুদুল হক
- ঈমান জোরদার করার জন্য বিভিন্ন ব্লগ হইতে সংগৃহিত ক্লাসিক লেখা - দ্বিতীয়নাম
- নির্বাচনে বামের না পারা-শেষ অংশ। - সালাহ্ উদ্দিন শুভ্র
- ... তাহলে ইসলামের "প্রানীর ছবি আকা হারাম"-নির্দেশটি কতটা যৌক্তিক ? - মনির হাসান
- বাংলাদেশে একাত্তরের যুদ্ধপরাধীদের বিচার না হওয়ার অন্যতম কারণ: ওয়াহাবী কানেকশন। - ইমন জুবায়ের
- যুদ্ধাপরাধীদের বিচারের দাবী এবং একজন স্বঘোষিত পর্নোষ্টার - জাতেমাতাল
- আমার প্রিয় পোস্ট : মলয় রায়চৌধুরী'র কবিতা প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার - নৃপ অনুপ
- ধর্মীয় অন্ধতা এবং আমাদের বানরায়ন-৩(জেসাস ক্রাইস্ট কি ঐতিহাসিক চরিত্র-১) - আরিফুল হোসেন তুহিন
- রুবিকস কিউব (পর্ব ৪) : রুবিকস কিউবের সমাধান: লেয়ার বাই লেয়ার - গণিত পাগল
- পারস্যের এক প্রেরিতপুরুষ - ইমন জুবায়ের
- "আয়ান হারসা আলি একজন "মুসলমান-নাস্তিক" শিরোনামে "এস্কিমো" নিকের একটি পোস্টের কাউন্টার পোস্ট :৩ - নাহিদ মাহমুদ
- কোরআনের সংরক্ষণ।-১ - কুম্ভকর্ণ
- আরজ আলী মাতুব্বর এবং কিছুমিছু... - পান্থ বিহোস
- নাস্তিকের ধরমোকথার জন্য লেখা..... - জুনায়েদ সাদিক
- নবীজি সা: এর বহুবিবাহের কারন - মাহিরাহি
- রসুল সা. এর চারের অধিক বিয়ে প্রসংগঃ ইউসুফ আল কারদাওয়ী - মাহমুদ রহমান
- নাস্তিকের ধর্মকথার পোস্টপ্রসঙ্গেঃ সবাইকে সতর্ক করার জন্য এ পোস্ট - মাহমুদ রহমান
- স্টিফেন হকিং, নাস্তিকতা ও ইসলাম : নাস্তিক/আস্তিক সব ব্লগারদের জন্যে - হিমু রুদ্র
- উ: কোরিয়া : কি বিভত্তস্য অভিষপ্ত এক দেশ ! - পদ্মানন্দ
- বিধাতা মোরে ক্ষমা করো - শান্তির দেবদূত
- তাদেরকে হত্যা কর যেখানে পাও সেখানেই : আল-কোরআন - ক্যাচাল
- দুটি প্রশ্ন ( নাস্তিকের ধর্মকথা ) - স্ক্রু লুজ Screw Loose
- বঙ্গভঙ্গ ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রেক্ষাপট - বিবর্তনবাদী
ব্লগ নাস্তিকদের প্রতি আহবান ......
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫৬
ফারহানা আহমেদ এর পোস্ট থেকে এই পরিকল্পনা।
বিখ্যাত নাস্তিকদের "আমি কেন নাস্তিক", "কেন আমি ঈশ্বর বিশ্বাস করি না", "আমি আমি খৃস্টান নই", "কেন আমি মুসলিম নই", "আমি কেন হিঁদু নই", "আমার যত অবিশ্বাস"..... প্রভৃতি বইগুলো স্বভাবতই নাস্তিকদের প্রিয় বই। আবার অনেক সময় কয়েকজন নাস্তিক/অবিশ্বাসী একত্র হলে তারা তাদের নাস্তিক হয়ে ওঠার গল্পটি শেয়ার করে। এই গল্পটি অধিকাংশ ক্ষেত্রেই দারুন চমকপ্রদ, ঘটনাবহুল ও খুব উৎসাহব্যঞ্জক (নব্য অবিশ্বাসী ও সংশয়বাদীদের জন্য)। (আমার অভিজ্ঞতায় একজনকে পেয়েছি- তাকে তেমন কোন ঘাত প্রতিঘাতই পোহাতে হয়নি- বাপমা কোনদিন নামাজ-রোযা পড়তে বলেনি, আল্লাহ বিল্লাহর কথা বলেনি, সেজন্যই সে নাস্তিক হয়েছে- জাস্ট দুলাইনে তার গল্প শেষ করেছিল!)
যাহোক, এবারে আহবানের কথাটি জানাই....
এই ব্লগে কাটমোল্লা-মডারেট মোল্লা- ঘাপটি মারা মোল্লাদের ভীড়েও নাস্তিকদের সংখ্যা কম চোখে পড়েনি (সংখ্যাটা আমার কাছে উৎসাহব্যঞ্জক-ই বলা যায়), (ধর্মের ব্যাপারে ব্লগে নিশ্চুপ অন্যান্য ব্লগারদের কথা বলছি না)। সেই যারা নাস্তিক, তাদেরো নিশ্চয়ই নাস্তিক হয়ে ওঠার একেকটা ইতিহাস আছে, সেটাই আমরা একে অপরের সাথে শেয়ার করতে চাই। এটাই আহবান। প্রত্যেকেই "আমি কেন নাস্তিক" বা "আমি কেন মুসলমান/হিন্দু/খৃস্টান... নই" এ ধরণের অথবা "আমার নাস্তিকতার শুরু" বা "অবিশ্বাসের সূত্রপাত".... এধরণের শিরোনামে পোস্ট দিতে পারি। এই ধরণের পোস্টগুলো একত্রিত করে একটি ই-বুকও হয়ে যেতে পারে।
আমি মনে করি, এ ধরণের সংগ্রহে আমরা বেসিক কিছু যুক্তি শেয়ার করতে পারবো, অবশ্যই ধর্ম সংক্রান্ত দারুন যৌক্তিক সব প্রশ্ন এখানে আমরা পাবো, এবং নিশ্চিতভাবেই এ রকম সংগ্রহ নবীন অবিশ্বাসীদের মনোবল বাড়াতে সহায়তা করবে।
১। ফারহানা আহমেদের লেখা: "আমি কেনো আল্লার উপর বিশ্বাস রাখতে পারি না"
২। নাস্তিকের ধর্মকথা লিখেছেন:
"অবিশ্বাসের সূত্রপাত -১"
"অবিশ্বাসের সূত্রপাত -২"
"অবিশ্বাসের সূত্রপাত -৩"
"অবিশ্বাসের সূত্রপাত -৪"
"অবিশ্বাসের সূত্রপাত -৫ (স্কুল ডায়েরি পর্ব)"
"অবিশ্বাসের সূত্রপাত -৬ (শেষ পর্ব)"
৩। দূরের পাখি লিখেছেন : "আমার নাস্তিকতার শুরু ও বিবর্তন"
৪। হাল্ক লিখেছেন: "আমার ধর্মচিন্তা"
৫। বৃত্তবন্দী লিখেছেন: ধর্মের সো কল্ড সু-শীতল ছায়াতল থেকে গনগনে রোদেলা যুক্তির পথে আমার যাত্রা...
৬। প্রকৃত দেশপ্রেমিক লিখেছেন:
বিশ্বাসের U - টার্ন......১
বিশ্বাসের U - টার্ন ২ (টার্ন বেকের কাহিনী)
৭। ক-খ-গ লিখেছেন: "সব শালা নাস্তিক; একটা অনুনাসিক অথবা উন্নাসিক আত্মকথা!"
৮। দেবার্নব রায় লিখেছেন:
"আমার বিশ্বাসের কথা"
"আমার বিশ্বাসের কথা-২"
৯। সাঁঝবাতি'র রুপকথা লিখেছেন:
"আমার ধর্মবিশ্বাস ...আমার বিশ্বাস ...(১)"
"আমার ধর্মবিশ্বাস ...আমার বিশ্বাস ...(২)"
"আমার ধর্মবিশ্বাস ...আমার বিশ্বাস...(শেষ পর্ব)"
১০। সবাক লিখেছেন: "অমৃত স্যারের জন্য বেহেশ্তটা কতদূর ?"
*নাস্তিকদের ভাইদের মতামত চাচ্ছি
* পোস্টে আপনাদের লেখার লিংক যোগ করা হবে।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৪৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন:
ভালো..
লেখক বলেছেন:
হুম একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট.....
তো আপনে লেখা শুরু করবেন তো??
মিশু মিলন বলেছেন:
সাথে থেকে লড়বো।
লেখক বলেছেন:
লড়াই এর আগে তো তার প্রস্তুতি....
লেখাটা তাহলে শুরু করে দিন...
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন:
ভাল উদ্যেগ ।সবাই এতে সাড়া দিন।কে কিভাবে নাস্তিক হলেন।খুবই ইন্টারেস্টিং হবে।
ধন্যবাদ।
লেখক বলেছেন:
আপনাকেও ধন্যবাদ।
বিডি আইডল বলেছেন:
আশা করবো সবগুলো কাহিনীতে যুক্তির ধার থাকবে...নিজে আস্তিক হলেও নাস্তিকদের প্রতি করুনা নেই, দুঃখবোধ আছে।
লেখক বলেছেন:
লেখক বলেছেন: মনজুরুল হক বলেছেন: থ্যাংস টু বিডি। করুণা করেন নাই! দুঃখবোধ প্রকাশ করেছেন!
লেখক বলেছেন:
লেখার জন্য প্রস্তুত হোন....
লেখক বলেছেন:
তাড়াতাড়ি লেখা তৈরী করেন.....
মনজুরুল হক বলেছেন:
থ্যাংস টু বিডি। করুণা করেন নাই! দুঃখবোধ প্রকাশ করেছেন!
লেখক বলেছেন:
মনজুরুল হক বলেছেন: থ্যাংস টু বিডি। করুণা করেন নাই! দুঃখবোধ প্রকাশ করেছেন!
তনুজা বলেছেন:
সহমত। তবে নাস্তিক শব্দটার মধ্যে একধরণের উদারতা আছে, সেটা যেন আমরা সচেতন থাকি।
লেখক বলেছেন:
"হৃদয় এ বাউল বটে, জাতে নাস্তিক
সনাতন বঙ্গজন খোলসে বৈশ্বিক"
আপনি যদি জাতে নাস্তিক হয়ে থাকেন- তবে তো আপনার গল্পও দু লাইনের হবে!!!!!
দেখেন- টেনেটুনে আরেকটু বড় করা যায় কি না....
তবে আপনাদের (মানে যারা জাতে নাস্তিক- মানে নাস্তিক বাপ-মা'র পেট থাইক্যাই নাস্তিক হইয়া জন্মাইছেন) অভিজ্ঞতাও এই সংগ্রহের গুরুত্বপূর্ণ সংযোজন হবে; কেননা আমরা আমাদের পরবর্তীদের ব্যাপারে অনেক উৎসাহ পেতে পারি এসব থেকে...
বিডি আইডল বলেছেন:
মনজুরুল হক বলেছেন: থ্যাংস টু বিডি। করুণা করেন নাই! দুঃখবোধ প্রকাশ করেছেন! মনজু ভাই..দুঃখবোধ কিন্তু করুনা না...একজন পঙ্গু লোক দেখলে কেউ দুঃখ পেতে পারে আর কেউ তাকে করুনাও করতে পারে..দুটো দুই ধরণের ফিলিংস...নাস্তিকরা অতি অবশ্যই দারুন যুক্তিবাদী হয়....সে জন্যই সব গল্পে চমৎকার সব জিনিষ উঠে আসবে আশা করছি...
লেখক বলেছেন:
পঙ্গু লোকরে দেখে লেউ দুঃখ পায়, কেউ কেউ করুনাও করে। তবে করুনা না করাটাই মনে হয় ভালোত্বের লক্ষণ।
তবে পঙ্গুলোকই যদি এখন সবল-পা অলা লোকরে করুনা করে বা করুনা না করে জানান দেয় যে তার জন্য দুঃখবোধ আছে- তবে সেটা কেমন হয়?
আপনি নিজেই বলেছেন, নাস্তিকরা অতি অবশ্যই দারুন যুক্তিবাদী হয়। আর এটাও সম্ভবত স্বীকার করবেন যে, আস্তিকদের মূল ভিত্তি বিশ্বাস, আর এই জিনিসটা অনেকটা অন্ধতাপ্রসূত।
যুক্তি হলো আলো, যারা খোলা চোখে খোলা মনে সব দেখে তারাই তো যুক্তিবাদী। নাস্তিকেরা আলো সম্পন্ন- তারা সব দেখতে পায়। আর আস্তিকেরা অন্ধ।
এবার বলেন- কে কার জন্য দুঃখবোধ করবে?
মিঠাই বলেছেন:
চেস্টা করবো কিসু লেখার।
লেখক বলেছেন:
ধন্যবাদ।
মনজুরুল হক বলেছেন:
@বিডি আইডল। হ্যাঁ। থ্যাংকসটা সে কারণেই।
আমি সরাসরি নাস্তিক শব্দটা ব্যবহার করতে চাই না। সক্রেটীস যেমন বলেছিলেন.."নো দাই সেলফ"। সেই নো দাই সেলফ থেকেই যারা জানার সীমানা ভেদ করে জানতে পারেন তারাই সব কিছুকে যুক্তি দিয়ে বিচার করতে পারেন। তবে দুঃখজনকভাবে তা আস্তিকেরা পারেন না। একটা কার্ভে এসে তারা বার বার ঘুরপাক খেতে থাকেন। আর নাস্তিকেরা দ্বান্দ্বিকতা প্রয়োগ করে মেটরিয়ালস টু থিংক প্রমান করে। ইল্যূশন টু থিংকস না।
মিঠাই বলেছেন:
তবে ঘটনা আমার ক্ষেত্রেও অতি সহজ সরল, ফেমিলি থেকে কোন দিন এই বেপারে কিসু বলে নাই, কোন প্রেসার দেয় নাই।
লেখক বলেছেন:
এ কি??
জাতে নাস্তিক???????
মিঠাই বলেছেন:
তবে আমার ধারনা গল্প, উপন্যাস, বা বাইরের (পাঠ্য বাদে) পড়াশুনার অভ্যাস যাদের অল্পবয়স থেকে আছে তাদের ভিতরেই নাস্তিকের সংখ্যাটা বেশি।
অপূর্ব সাচ্চু বলেছেন:
আমি হয়তো আপনাদের সঙ্গ দেওয়ার মতো সময় পাবো না। তবে বলে রাখছি, ইটস এ্যা গ্রেট আইডিয়া! এবং আশা করছি, এ প্রসঙ্গে আহাম্মদ শরীফ, হুমায়ূন আজাদ, সাপ্তাহিক খবরের কাগজ এবং ওপার বাংলার প্রবীর ঘোষ এবং ভবানী প্রাসাদ সাহুর কথা আসবে।উদ্যোগ সফল হোক। জয় হোক মানবতাবাদীদের।
লেখক বলেছেন:
সংক্ষেপে এক পোস্টেই কাজ সারার চেষ্টা করতে পারেন.......
আলমগীর কুমকুম বলেছেন:
বিনীতভাবে জানাই নাস্তিক হওয়াটাকে কোনপ্রকার ক্রেডিট/ডিসক্রেডিট মনে করি না। নাস্তিক হওয়ার আমাকে কোনপ্রকার বইপত্র পড়তে হয়নাই। ঐসব পড়ার ধৈর্য্যও নাই।
বিজ্ঞানের বইপত্র যেগুলো পাঠ্যবই হিসাবে পড়তে হয়েছে সেখান থেকে কার্যকারণের ব্যাখ্যা করতে শিখেছি। ধর্মগ্রন্থগুলোকে হাস্যকর মনে হতো কারণ সেগুলোতে ঘুরেফিরে একজনের স্তুতি করতে বলা হতো।
মানে অলওয়েজ তারে তেলের উপ্রে রাখতে হবে!
একজন ক্ষমতাবান, যে একটা বিরাট জগৎ সৃষ্টি করতে পেরেছে, তার কাছে তো স্তুতির কোন মুল্য থাকার কথা নয়।
নিতান্ত আবালচোদা ভুদাই না হলে তারে তুমি মহান, তুমি সর্বশাক্তিমান, তুমি দয়া করো ইতাদি সব কথা দিয়ে গলানো সম্ভব নয়।
আর জগৎ একজন ভুদাইয়ের সৃষ্টি এইটাও কিভাবে মানা যায়?
সুতরাং সবচেয়ে সহজ সমাধান হলো তার অস্তিত্ত্ব না মানা।
লেখক বলেছেন:
বিষয়টি কি এত সোজা?
আপনি একদম ছোটবেলা থেকেই কি এমন যুক্তি করতে পারতেন? কখনো ধর্ম পালন করেন নি? ধর্মীয় বিশ্বাস কি ছিল না? এই এক যুক্তিতেই সমস্ত বিশ্বাস দূর হয়ে গেল??
বিজ্ঞান তো সকলেই পড়ে। কই কার্যকরণ সম্পর্কটা তো সকলে বুঝে না। কেন???
সাথে আছি। ব্লগের কাটমোল্লা-মডারেট মোল্লা- ঘাপটি মারা মোল্লাদের ভীড়েও নাস্তিকদের সংখ্যা আশাব্যন্জক।
মনজুরুল হক বলেছেন:
অপূর্ব সাচ্চুর সাথে আরো দুইটা নাম যোগ করি।
সৈয়দ মুজতবা আলী।
আবু সাঈদ আইয়ূব।
আর ভবানী প্রসাদ লোকটা ঠিক সেই মাপের নন, যা আমরা ভাবি। তিনি বেশী লিখেছেন কূপমন্ডুকতার বিরুদ্ধে।
আলমগীর কুমকুম বলেছেন:
...আমি অনেকগুলোর মধ্যে একটার কথা বলেছি... আমার ক্ষেত্রে এমন হয়েছে কেন বলতে পারবনা, ছোটবেলায় ঐ ব্যাপারটিতে চরম এলার্জি ছিল। সেটা না করার জন্য নিজের স্বার্থেই এর বিপরীতে যুক্তি দাড় করানোর প্রচেস্টা ছিল। বড় যখন হয়েছি তখন পঠনপাঠনে অবশ্যই যুক্তিতে শান এসেছে।
মনজুরুল হক বলেছেন:
এই আইয়ূব বিশ্ব সাহিত্যের মালটি নন। প. বঙ্গের। রবীন্দ্র দিকপাল।
আলমগীর কুমকুম বলেছেন:
@মনজুরুল হক ও অপূর্ব সাচ্চু, রাহুল সাংকৃত্যায়নের কথা মনে হয় সর্বাগ্রে রাখতে হবে...
লেখক বলেছেন:
আমিও রাহুন সাংকৃত্যায়ন আর দেবী প্রসাদ চৌধুরীর দারুন ভক্ত (পরেরজন কিশোরদের জন্য বিশাল কাজ করেছেন)।
স্কুলবালক-বালিকাদের বই দেয়ার কথা আসলে দেবীপ্রসাদ আর সত্যেন সেন ছাড়া আর কারো কথা ভাবতেই পারিনা....
রেজওয়ান শুভ বলেছেন:
বিসমিল্লাহ্ বলে শুরু করে দেন , অাল্লাহ ভরসা।
লেখক বলেছেন:
তাড়াতাড়ি লিখে ফেলুন...
আতিকুল হক বলেছেন:
আপনাকে ধন্যবাদ চমৎকার উদ্যোগের জন্য। ব্যাপারগুলো আসলেই আলোচনায় আশা দরকার।আমার একটা প্রত্যাশা সবার কাছে। আমি ধর্মকে যতখানি বুঝি, এর দুটো অংশ। একটা হচ্ছে স্রস্টার প্রতি বিশ্বাস। আরেকটা ধর্মীয় বিধান বা আচরনবিধি। নাস্তিকতার ভিত্তি আলোচনায় অনেকসময় আলোচনাটা কেবল ধর্মীয় আচরন বা বিধিমালাতেই আটকে থাকে। আমি স্রস্টার অস্তিত্বহীনতার ধারনায় কিভাবে পৌছলেন এটাও জানতে চাই। কারন আমি মনে করি এটা না হলে আসলে নাস্তিকতার ধারনা পূর্ণাঙ্গ হলো না।
মনজুরুল হক বলেছেন:
@আলমগীর কুমকুম। আমি রাহুল সাংকৃত্যায়নের নামটা ইচ্ছা করেই টানিনি, কারণ তিনি পরীক্ষিত বা ট্যাগড। যে মুসলিম দুই জনের নাম বললাম তাদের সম্পর্কে সাধারণ্যে ধারণা তারা মুমিন মুসলমান! তাই মনে করিয়ে দেওয়া।
সবচেয়ে অবাক ব্যাপার হচ্ছে কল্লোল যুগে বিবেকানন্দও ঈশ্বরে অবিশ্বাসী ছিলেন! এমন কি বিদ্যাসাগরও !
সত্তর দশকের নক্সাল আন্দোলনের পর শতকরা ৯০ ভাগই নাস্তিক লেখক দেখা যেত কোলকাতায়। যারা জ্যোতি জমানায় আবার "ব্যাক টু দ্য প্যাভেলিয়ন" হয়েছেন। সেটা বোধকরি কায়েমী স্বার্থের কারণে।
ঘনাদা বলেছেন:
@আতিকুল, স্রষ্টার অস্ত্বিত্ব নিয়ে আসলে বিশাল প্যাঁচ চালানো হয়। প্রচুর কথার ফুলঝুড়ি দিয়ে ধর্মবেত্তারা যে ব্যাপরটাকে মুছে ফেলতে চান, সেটা হলো তাদের যুক্তিতে বিজ্ঞানের অভাব।
'স্রষ্টা'র শব্দটির মাঝে যে কাজের ইঙ্গিত আছে, মানে 'সৃষ্টি', সে বিষয়ে বিজ্ঞান যে পরিমান কাজ করেছে, এভ্যুলোশন আর জেনেটিক্স মিলে ধর্মের দুর্বল উপকথাগুলির দফা রফা করে দিয়েছে।
এখন ধর্মবেত্তারা কোন 'লজিক' দেখাতে না পেরে গুগলি খেলার চেষ্টা করেন।
তারা বলেন.. 'স্রষ্টা নাই, এইটা প্রমাণ করেন তো দেখি!!'
এটা শুনে যৌক্তিক বিজ্ঞানমনষ্ক মানুষের পক্ষে হাসি চেপে রাখাটা বড়ই কঠিন হয়ে পড়ে।
আতিকুল হক বলেছেন:
@ঘনাদা - আমি কিন্তু হাসির কিছু বলি নাই। আমার কাছে এটা খুব জরুরী মনে হয় আমি স্রস্টাকে বিশ্বাস করি বা অবিশ্বাস করি দুটোই বুঝে করবো। স্রস্টার অস্তিত্ব বিজ্ঞানের এক্সপেরিমেন্ট দিয়ে প্রমান হবে না এটা তো নিশ্চিত, কারন এটা বিজ্ঞানের ডোমেইনে না। এটার একটা যুক্তিগ্রাহ্য ব্যাক্ষা থাকবে। আমি মনে করি নাস্তিকতা যুক্তি দিয়ে অর্জন করার জিনিষ। না হলে তা ফ্যাশনের বেশি কিছু হয় বলে মনে করি না। আমি পেছনের যুক্তিটুকুই শুনতে চাইছি।
ঘনাদা বলেছেন:
@আতিকুল, আমরা বুঝতে পারি আপনার অপমানবোধ। বিশ্বাস করুন, আঘাত দেবার উদ্দেশ্য নাস্তিকের থাকে না। তবে যেহেতু আস্তিকের অস্তিত্বের গভীরে স্রষ্টার অবস্থান, সুতরাং এ বিষয়ে নাস্তিকের মুচকি হাসিও তার হৃদয় এফোড় ওফোড় করে দেয়। বুঝি।
কিন্তু কিচ্ছু করার নেই।
সত্যের পথ এতো ফুলেল নয়। প্রচুর পড়াশোনার প্রয়োজন পড়ে একজন বিশ্বাসীর বিশ্বাসের পরিকাঠামো সম্পুর্ন ফেলে দিয়ে সেখানে যুক্তি ও তথ্যের কড়ি বড়গা বসানোর কাজটি করতে।
আপনার এখানে কথা শুনে মনে হচ্ছে আপনার আগ্রহ আছে জানবার।
ঠিক আছে, কথা হবে... একটু পড়ে আসুন Click This Link (বিবর্তনের পথ ধরে) এই আর্টিকেল গুলি।
উত্তর পাবেন আশা করি। না পেলে বলবেন, যথাসাধ্য চেষ্টা করবো।
আতিকুল হক বলেছেন:
এবার আপনি আমাকে সত্যি হাসালেন। আমার অপমান বোধের কিছু নাই। কারন আমি অন্ধ নই - আমার যেহেতু একটা যৌক্তিক চিন্তাধারা আছে, আমি যা বিশ্বাস করি তাতে পৌছার, তাই আমি যৌক্তিক আলোচনাকে সবসময় এপ্রিসিয়েট করি। আমি কিন্তু যে পোস্ট থেকে আলোচনার শুরু সেই ফারহানা আহমেদের পোস্টে প্লাস বলে কয়েই দিয়েছি। এখানে যেহেতু নাস্তিকতার ভিত্তি নিয়ে সবাই বলছেন এবং আপনিও স্বীকার করবেন অন্ধ ধার্মিক যেমন আছে, অন্ধ নাস্তিকও তেমন কম নয়। তাই আমি প্রত্যেকের নিজস্ব বিশ্বাসের প্রক্রিয়াটা জানতে চাইছি। অনেকের কথা শোনার পর আমি অবশ্যই আমার মতামতও পোস্ট দিয়ে জানাবো, যদি এই ডিসকাশনের থ্রেডটা চালু থাকে।
ঘনাদা বলেছেন:
@আতিকুল... দেখুন... আমি বলেছিলাম.. '..তবে যেহেতু আস্তিকের অস্তিত্বের গভীরে স্রষ্টার অবস্থান, সুতরাং এ বিষয়ে নাস্তিকের মুচকি হাসিও তার হৃদয় এফোড় ওফোড় করে দেয়। ..'
আপনি বললেন..
'...আমার যেহেতু একটা যৌক্তিক চিন্তাধারা আছে, আমি যা বিশ্বাস করি তাতে পৌছার, তাই আমি যৌক্তিক আলোচনাকে সবসময় এপ্রিসিয়েট করি..।'
----------------------
আপনার নিজের উক্ত লাইনটি একটু মনযোগ দিয়ে পড়ুন। বুঝতে চেষ্টা করুন গলদটা ঠিক কোথায়, বা নাস্তিকের সাথে পার্থ্যক্য টা কোথায়।
দেখুন.. আপনি বলেছেন.. .'আমি যা বিশ্বাস করি তাতে পৌছার'...
এটা হলো, আগে উত্তরটা ধরে নিয়ে তারপর সেটাকে প্রতিষ্ঠা করার প্রসেস। এটাকে প্রেজুডিস বলে।
আপনার 'বিশ্বাস'ই যদি সবকিছুর ভিত্তি হয়, তবে তো আলোচনাটা কোথাও যাবে না, শুধুই কিবোর্ডে ধুলো উড়বে..
এখন দেখতে পাচ্ছেন কি?
আতিকুল হক বলেছেন:
@ঘনাদা-হয়তো আমার শব্দ বিন্যাস ভুল বার্তা পৌছে দিচ্ছে। যে জায়গাটায় আমি বা আপনি দাড়িয়ে আছি, সেখানটায় পৌছার একটা পথ ছিল। আমরা দুটো ভিন্ন জায়গায় পৌছেছি, মানে আমাদের পথ দুটো ছিল ভিন্ন। আমি মনে করি আমি একটা যৌক্তিক পথে হেটেছি। যারা নাস্তিকতার কথা বলেন তাদেরও নিশ্চয়ই একটা যৌক্তিক পথ আছে। এবং প্রতিটা মানুষ যেহেতু আলাদা, তাদের পথটাও ভিন্ন হতে পারে। আমি এই পথগুলোই জানতে চাইছে। নিশ্চয়ই আপনি আপনার পথের কথা বলবেন, আমি আমার পথের গাঁথুনি গুলো কি ছিল তাও বলবো। একটা উদ্যোগ যেহেতু শুরু হয়েছে শুনি না সবার পথগুলো। এটাতো আমার-আপনার ব্যক্তিগত দ্বন্দ্ব নয়। যুক্তির এটাই সবচেয়ে বড় সুবিধে আনুগত্য কোন অবস্হানের প্রতি না থেকে সত্যের প্রতি থাকে।
আতিকুল হক বলেছেন:
@ঘনাদা -আমি কিন্তু আমার কোন মতামত চাপিয়ে দেয়ার চেষ্টা করিনি। আমার মতামত আমি যখন পোস্ট লিখবো সেটাতেই দেবো, তবে সেটা আরো কজনের কথা শোনার পর। আমি কিন্তু প্রশ্ন কারো বিশ্বাস বা আদর্শকে হেয় করার জন্য করিনি। আমি কেবল তার পথটাকেই বুঝতে চাইছি।
শামীম রিয়াজ বলেছেন:
চলুক, নাস্তিকদের নাস্তিক হয়ে ওঠার কাহিনীগুলো উঠে আসুক এর সাথে যুক্তির পথ ধরে হেঁটে যাওয়ার শেষটা কোথায় তাও খোঁজা হোক।পোস্টে +
যাই বলেছেন:
নাস্তিক হওয়া জিনিশটা কি??God এর জায়গায় Cause-Effect বসানো????
রামন বলেছেন:
ধর্মীয় মৌলবাদী ও কট্টরপন্থীর ন্যয় নাস্তিক কট্টরপন্থীর নয়া আবির্ভারের লক্ষন দেখতে পাচ্ছি এই পোষ্টটি পড়ে। জোর করে বা প্রভোলন দেখিয়ে ধর্মান্তরিত বা ধর্মবিদ্বেষী কিংবা নাস্তিক সাম্প্রদায় প্রসারণের অপচেষ্টাকে অসাম্প্রদায়িক জনগন বিগত দিনগুলোর ন্যয় আগামীতেও সামাজিক এবং রাজনৈতিক ভাবে প্রতিহত করবে।
বাফড়া বলেছেন:
@ মনজুরুল হক- সৈয়দ মুজতবা আলীর ব্যাপারটা আপনার কথায় আরেকটু নিশ্চিত হলাম... উনার লেখায় উনি প্রায়ই মুহম্মদ (সাঃ) কে মুসলিমদের মহাপুরুষ বলে উল্লেখ করতেন... এথেকে এইটা আচ করছিলাম... তবে এই ভেবেও কনফিউঝড ছিলাম যে হয়ত তুলনামূলক ধর্মতত্ব পড়ার কারনে উনি সবধর্মের মহাপুরুষদের কে হয়ত নিউট্রালি বর্ণনা করছেন... আপনার কমেন্টে আরেকটু নিশ্চিত হলাম...
সূর্য বলেছেন:
@আতিকুল হক: উদ্ধৃতি: "স্রস্টার অস্তিত্ব বিজ্ঞানের এক্সপেরিমেন্ট দিয়ে প্রমান হবে না এটা তো নিশ্চিত, কারন এটা বিজ্ঞানের ডোমেইনে না। "উদ্ধৃতি: "আমার যেহেতু একটা যৌক্তিক চিন্তাধারা আছে, আমি যা বিশ্বাস করি তাতে পৌছার..."
আপনার প্রশ্নের জবাব আপনার কথাতেই আছে। বিশ্বাস আর বিজ্ঞান হাতে-হাত ধরে যেতে পারে না কারণ, বিশ্বাস প্রশ্ন করে না আর বিজ্ঞান প্রশ্ন না করে কিছু গ্রহণ করে না।
আপনি বলছেন যে, আপনি প্রথমে একটা বিশ্বাসের অবস্থানে গিয়ে তারপর তথাকথিত যুক্তি সাজিয়ে সেখানে আপনার আস্থা নিবেদন করছেন।
বিজ্ঞান তো তা কখনো করে না। আর যাদের নাস্তিক বলছেন তারা যুক্তি দিয়ে নাস্তিক হন বললে হয়তো ঠিক বলা হবে না কারণ তারা নিশ্চয়ই প্রথমে ঠিক করে নেন না যে, "ঠিক আছে, আমি কাল থেকে নাস্তিক হব, কাজেই দেখা যাক আমার এই সিদ্ধান্তের পক্ষে আমি কী কী যুক্তি পাই।"
আপনার কথায় আমি সেইসব লোকের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি যারা আলকোরানের পাতায় পাতায় আধুনিক বিজ্ঞানের নব নব সব আবিষ্কারের ইঙ্গিতময় আয়াত খুঁজে পান আর তাই নিয়ে নিত্য শিহরিত হন।
অন্ধ নাস্তিক বলে কিছু নেই। নাস্তিকতা বলেও মনে হয় কিছু নেই। যা আছে তা হল বাস্তবতার স্বীকৃতি। তারা কারো কারো মত অলীক কল্প-কাহিনীতে বিশ্বাস করেন না। যেখানে যুক্তি ব্যর্থ সেখানেই ধর্মবিশ্বাসের জন্ম। নাস্তিক বলে যাদের অভিধা দেয়া হয় তারা শুধুমাত্র বুদ্ধিবৃত্তিক অসততার আশ্রয় নিতে চান না বলেই তাদের আজ নাস্তিক বলে ডাকা হয়। যদি কেউ কোন কিছু দৃঢ়ভাবে বিশ্বাস করেন তবে তাকেই তার সপক্ষে প্রমাণ দেখাতে হয়। যেখানে সেই প্রমাণ বলে কিছু নেই কিন্তু তারপরও সেখানে প্রমাণের ভান ধরে থাকার মধ্যে তথাকথিত নাস্তিকরা নেই।
নাস্তিকরা ধর্মের অসারত্ব বুঝতে পেরেছেন আর সেই অসার কল্পকথা দিয়ে নিজের জীবনকে পরিচালিত করতে অস্বীকার করেছেন।
একজন ধর্মবিশ্বাসি আর নাস্তিকের পার্থক্য এখানেই ।
লেখক বলেছেন:
দুর্দান্ত কমেন্ট...
লেখক বলেছেন:
এই কমেন্ট স্বতন্ত্র পোস্ট হবার দাবী রাখে....
বৃত্তবন্দী বলেছেন:
কালকে রাতেই চিন্তা করছিলাম যে এরকম কিছু লেখলে কেমন হয়। একটা খসড়াও করেছিলাম। সেটাই একটু ঘষে মেজে দিয়ে দেবো তাহলে।
লেখক বলেছেন:
তাড়াতাড়ি দিয়ে দেন.....
ফারহানা আহমেদ বলেছেন:
আমি আছি আপনার সাথে। ধন্যবাদ লিংকটি আমার ব্লগে দেবার জন্য। বাসায় নেট নাই তো, অফিসে এসে কাজের ফাঁকে ফাঁকে ব্লগে ঢু মারি, তাই অনেক সময় অনেক কিছু চোখ এড়িয়ে যায়।
আতিকুল হক বলেছেন:
@সূর্য -আপনার মন্তব্যের উত্তর আমি ৩২ নম্বর মন্তব্যে দিয়েছি। তাই আবার উল্লেখ করছি না।
আরেকটা ব্যাপার আপনার অবগতির জন্য জানাতে চাই তা হলো আমি কখনই কোরআনের পাতায় পাতায় বিজ্ঞান খুজে বেড়াই না। আমি দুটো মৌলিক প্রশ্নের উত্তর চাইছি নাস্তিকদের কাছে। আমি মনে করি বিশ্বাস যদি যুক্তি দিয়ে এসে থাকে তাহলে এর উত্তর সবাইকেই ভাবতে হয়েছে। আমি এই ভাবনাটাই জানতে চাইছি।
১। স্রস্টার অস্তিত্বহীনতা বা স্রস্টা নেই - এই উপসংহারে কিভাবে পৌছলেন?
২। মহাবিশ্বের সৃষ্টি, প্রাণের উদ্ভব, বিকাশ এইসব সহজাত প্রশ্নের উত্তর আপনি কোথায় খোজেন? এবং এসবের উত্তরে আপনি সন্তুষ্ট কিনা।
আমার মনে হয় আমার চাওয়াটা খুব স্পেসিফিক। এবং যেকোন সচেতন নাস্তিকের এর উত্তর দিতে সমস্যা হওয়ার কথা নয়। সবাই যখন নিজের নাস্তিক হওয়ার পেছনের কথা লিখবেন, আমি এদুটো প্রশ্নের উত্তরটুকু শুনতে চাইবো।
কৌশিক বলেছেন:
নাস্তিক ভাই! সম্বোধনটাতে কেমন যেন দ্বীনি ব্রাদারহুডের গন্ধ আছে, হাহাহাহাহা
লেখক বলেছেন:
ঠিক ঠিক.....
আতিকুল হক বলেছেন:
আরেকটা বিষয় যোগ করতে চাই, আমার ১ নম্বর প্রশ্নের উত্তর যদি কারো এটাও হয় যে, স্রস্টার অস্তিত্বের পক্ষে যেহেতু কোন প্রমাণ পাইনি তাই অস্তিত্বে বিশ্বাস করি না। তাহলে সেটা স্পস্ট করে বললেও আমি সন্তুষ্ট থাকবো। উত্তর যাই হোক, আমি প্রশ্নটার একটা উত্তর শুনতে চাইছি, যেটা আপনি এবং নাস্তিক বলে পরিচয় দেয়া প্রত্যেকে মনে করেন।
মনির হাসান বলেছেন:
না.ধ ভাই ভয়ংকর ভালো একটা উদ্যোগ ...এই ব্লগেই চিপায় চুপায় "মুক্ত"দের অনেক লেখা পরে আছে কম্পাইল করার একটা উদ্যোগ নিতে হবে ... সাথে আছেন ?
লেখক বলেছেন:
অবশ্যই- সেটাও দারুন একটা উদ্যোগ হতে পারে......
সবাই মিলে হাত লাগাতে হবে....
প্রথমে মুক্তচিন্তার ব্লগারদের ও তাদের ব্লগের লিংক এর তালিকা তৈরী করতে হবে- নবীন প্রবীণ প্রাচীণ সমস্ত মুক্তচিন্তার ব্লগারদের খুঁজে বের করতে হবে। এবং তাদের উল্লেখযোগ্য র্যাশনাল লেখাগুলোর লিংক সহ তালিকা তৈরী করতে হবে।
বিশাল কাজ .....
একা পারবেন না, সবারই সহযোগীতা লাগবে- তবে করে ফেলতে পারলে কাজের মত কাজ একটা হবে.....,
পরে প্রিন্টেড ফর্মের দিকেও এগুতে হবে, তবে সেটা হবে দারুন চ্যালেঞ্জিং; প্রকাশক পেতে খবর হয়ে যাবে.....
আকাশ মালিকের "ইসলামের জন্ম, বিকাশ ও প্রাসাদ ষড়যন্ত্র" বইটির পাণ্ডুলিপি প্রস্তুত হওয়ার পরেও এখন পর্যন্ত প্রকাশক পাওয়া যাচ্ছে না- বেশ কিছু প্রকাশক বইটির ভীষণ প্রশংসা করলেও ছাপানোর ব্যাপারে ভয়ে রাজী হচ্ছেন না........
লেখক বলেছেন:
এই প্রজেক্টটি কি আপনি নিবেন?
তাদের নাস্তিক না হবার কাহিনী নিয়ে ও তো একটা পৃথক সিরিজ শুরু করা দরকার!
না হলে গনতন্ত্রই হলো না!
লেখক বলেছেন:
আপনার কথা আমার পছন্দ হইছে.....
আপনারা আস্তিকেরা যদি আপনাদের আস্তিক হওয়ার কাহিনী লিখতেন- তবে খুব ভালো হতো। এটাও আমাদের জন্য একটি সংগ্রহ করার মত বিষয় হতো, এবং এটা নবীন নাস্তিকদের জন্য মনোবল বৃদ্ধিতে সহায়ক হতো।
দেখেন রে ভাই- এমন একটি উদ্যোগ নিতে পারেন কি না...
লেখক বলেছেন:
গড়পরতায় প্রায় আস্তিকের আস্তিক হয়ে উঠার গল্পটি একই। সেটা হলো একটা পারিবারিক ইতিহাস। জন্মের পর থেকে কোন বুঝার আগে থেকেই মাথার মধ্যে ঈশ্বর চিন্তা ঢুকানো হয়। এবং তখন থেকেই আস্তিক। মুসলিম পরিবারে জন্ম হলে মুসলমান- হিন্দু পরিবারে জন্ম নিলে হিন্দু, খৃস্টান পরিবারে হলে খৃস্টান......
কোন ব্যতিক্রম নেই।
তারপরে, কেউ কেউ একটু জাতে উঠার জন্য বলা আরম্ভ করে- আমার বিশ্বাস অন্ধ বিশ্বাস নয়, এটা যুক্তির উপরে দাড়িয়ে আছে। কিন্তু এ এমনই যুক্তি যে যে ধর্মাবলম্বী পরিবারে জন্মায় সেই ধর্মের যুক্তিই সে শুধু খুঁজে পায়......
আমি এমন একটি শিক্ষাব্যবস্থা চাই- যেখানে
* শিশুর চিন্তা-ক্ষমতা গরে উঠার আগে তাকে ধর্ম শিক্ষা দেয়া হবে না,
* বিজ্ঞান শেখার আগে, বিজ্ঞানের দৃষ্টিতে দেখার আগে তাকে ধর্ম শেখানো হবে না।
* ধর্ম শেখানোর শুরুটা হবে সম্পূর্ণ নিজস্ব ভাষায়- অপরিচিত ভাষায় কোন কিছু চোখ বন্ধ করে মুখস্থ করানো হবে না,
* ধর্ম ও ধর্ম আবির্ভাবের ইতিহাস গুরুত্ব সহাকারে পড়ানো হবে,
* ধর্মের মূল বই (কোরআন-হাদীস/বাইবেল/ত্রিপিটক/বেদ-উপনিষদ ... প্রভৃতি) নিজ ভাষায় পড়ানো হবে। ব্যাখ্যা-ফজিলত-কোনটা পড়লে কি হয়, বিভিন্ন অনুশাসনের নিয়ম ও তার লাভ-ক্ষতি এ ধরণের আলোচনার আগে তো বটেই।
* একসাথে একাধিক ধর্মশিক্ষা শুরু করা হবে। অন্তত, ছাত্রের বসবাসরত একলাকার অধিকাংশ মানুষের প্রধান ধর্মমতগুলো।
* একইসাথে দর্শনকেও পড়ানো হবে। ভাববাদ-বস্তুবাদ উভয়কেই সিলেবাসে রাখা হবে।
এমন হলে, বলুন তো- কেমন হবে?
আসিফ ইশতিয়াক বলেছেন:
বিকৃত মস্তিস্কের হাট বসেছে দেখা যাচ্ছে।
লেখক বলেছেন:
হাহাহাহাহাহহাহা..........
ভাই অফিসে বইসা আছি জন্য জোরে হাসতে পারছি না.....
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
চমৎকার উদ্যোগ!সাথে আছি।
আমি কিছু লিখব কিনা সেইটা নিয়েই খুব চিন্তায় আছি ...
প্রচলিত অর্থে আমাকে নাস্তিক বলা যায় কিনা সেটা নিয়ে আমি নিজেই কনফিউজড ...
দেখা যাক ...
লেখক বলেছেন:
কনফিউজড হওয়ার দরকার নেই, আপনার চিন্তাভাবনাটাই লিখুন না...
প্রচলিত অর্থে নাস্তিকের লেখাই দরকার- সেটা তো বলছি না...
আপনার চিন্তা, চিন্তা করার পদ্ধতি, আপনার বিশ্বাস.... এগুলো কি সব সবসময়ই একই ছিল? পাল্টায় নি? একদম রিভার্স হয়নি? সেটার ইতিহাসটিই তুলে ধরেন।
লেখক বলেছেন:
সেইরকম হইছে....
পোস্টে লিংক যুক্ত করে দিয়েছি....
নাস্তিকের ধর্মকথা বলেছেন:
প্রকৃত দেশপ্রেমিকের লেখা বিশ্বাসের ইউ টার্ণ ( Click This Link) যুক্ত করা হলো....
গ্রামের ছেলে বলেছেন:
লিখতে শুরু করছি
লেখক বলেছেন:
তাড়াতাড়ি লিখে ফেলুন.....
সার্কিট বলেছেন:
ভালো উদ্যোগ অবশ্যই। চেষ্টা হবে ....
লেখক বলেছেন:
তাড়াতাড়ি লিখে ফেলুন....
পজিটিভ২৯ বলেছেন:
বেশি কিছু বলতে চাই না।তবে একটা ব্যাপারে সবার দৃষ্টি আকর্ষন করছি। নাস্তিকতা নামক একটা গোষ্ঠি তৈরি হচ্ছে এবং তাদের প্রচার/দাওয়াত এর কাজ শুরু হচ্ছে। সমস্যা কি, কত গোস্ঠি ,দল ই তো তৈরি হচ্ছে , আরও হোক। তবে ভাই আপনারা আবার কোনো যায়গায়(মন্দির, মসজিদ, চার্চ, মাদ্রাসা) বোমা টোমা ফাটাতে যাইয়েন না। সুস্থ ভাবে শান্তির পক্ষে থাইকেন। তাইলে আমরা সাধারনেরা আপনাদের খারাপ কমু না।
ধন্যবাদ। আপনারা ভালো থাইকেন।
লেখক বলেছেন: মসজিদ-মন্দিরে.... বোমা ফুটানোটা একান্তই আস্তিকদের ভাইদের কাজ, বড়ই পবিত্র কাজ। মুসলিমরা মন্দির ভাঙ্গবে- হিন্দুরা মসজিদে ভাঙ্গবে- মুসলিমরা গীর্জা দখল করবে- হিন্দুরা প্যাগোডা (এখনও ভারতে প্রচুর মন্দির আছে যেগুলো বাস্তবে বুদ্ধ মন্দির ছিল- মানে গৌতম বুদ্ধের মূর্তিকে কোথাও বিষ্ণ কোথাও নারায়ন নাম দিয়ে পুজা করা হয়)- খৃস্টানরা মসজিদে বোমা মারবে..... এগুলো অবধারিতভাবেই আস্তিকদের কাজ- পবিত্র কাজ।
নাস্তিকদের কাজ উপাসনা ভাঙ্গা নয়। বরং নাস্তিকেরা কখনো উপাসনা রক্ষার জন্য জান দিয়ে দিতেও প্রস্তুত হয়। আজ যদি বাংলাদেশে হিন্দুদের মন্দিরে হামলা হয়, বা কাল যদি ভারতে মুসলমানদের মসজিদের উপর হামলা হয়- তবে দেখবেন নাস্তিকেরাই সেগুলো রক্ষার্থে সবার সামনে থাকবে......
নাস্তিকেরা যা করে- তা হলো শুধু বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটাতে চায়, মানুষের পড়াশুনার অভ্যাস বাড়াতে চায়- মানুষের মধ্যে প্রশ্ন করার ক্ষমতাকে জাগিয়ে দিতে চায়।
ধন্যবাদ।
আমারটা দেয়া সম্ভব না, কারণ ওইটাতে সমকামিতার ইতিহাস আছে, প্রধানত সেটাই আমাকে ইসলাম ধর্মের বলয় ছেদ করে বেরুতে আমাকে সাহায্য করেছে...ব্যাপারটা ডিটেইলস লেখা আমার পক্ষে অসম্ভব কারণ বাঙ্গালিরা সহনশীল(ভন্ড) মুসলিম ।
আমিও অনেক অসুবিধায় পড়বো। ফাইন্যানশিয়াল মুক্তি এখনও পাই নাই।
কয়েকদিন আগে বাবা বলল, পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লে লেখা-পড়ার খরচ বন্ধ করে দিবে। দেখি কি হয় ভবিষ্যতে...
লেখক বলেছেন:
অকপটে বলে ফেলতে পারেন.......
একেকজনের অভিজ্ঞতা তো একেকরকমের হবেই......
প্রলয় হাসান বলেছেন:
নারু আর আমি দুইজনে দুইটা পোস্ট দিবো ভাবতেছি। শিরোনাম হবে"আমি কেন আল্লাহকে অবিশ্বাস করি না"
লেখক বলেছেন:
আপনাদের লেখাদুটোর জন্য অপেক্ষা করছি- আশা করি সত্য কথাই বলবেন......
দিগন্ত বলেছেন:
ভাল উদ্যোগ। লেখা হয়ে গেলেই জানাব।
লেখক বলেছেন:
অপেক্ষায় থাকলাম.....
ভন্ডপির বলেছেন:
নাস্তিক শব্দটায় আপত্তি আছে। বর্ণঅবিদ্বেষী বলে যেমন কিছু নেই।
নির্বাসন বলেছেন:
ভালো...কল্কি এক সাথে টানতেই মজা বেশি...
লেখক বলেছেন:
লেখাটা আপনার পরিণত বয়সের চিন্তায় লেখা.....
বরং "অমৃত স্যারের জন্য বেহেশত কত দূর" শীরষ্ক লেখাটা আপনার একদম শুরুর দিককার প্রশ্ন- সেটার লিংক যুক্ত করা হলো.....
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
ক-খ-গ ভাই পোষ্ট দিসে, তারটা এড করেন না কেন ...?
নাস্তিকের ধর্মকথা বলেছেন:
ক-খ-গ এর পোস্ট "সব শালা নাস্তিক; একটা অনুনাসিক অথবা উন্নাসিক আত্মকথা!"( Click This Link) যুক্ত করা হলো....।
দেশী পোলা বলেছেন:
ক-খ-গ এর পোস্ট "সব শালা নাস্তিক; একটা অনুনাসিক অথবা উন্নাসিক আত্মকথা!" আমার কাছে নাস্তিকতার আত্মবিবরনী বলে মনে হয়নি, তার লেখার সাথে ইউনিটারিয়ান মতবাদের মিল পাওয়া যায়।
আমি আস্তিক বলেছেন:
বাহ! বাহ! ভালো উদ্যোগ, রীতিমত ধর্মপ্রচারের মত নাস্তিক ভাইয়েরা উঠে পড়ে লেগেছেন! চালায় যান...
হাইফেন বলেছেন:
ব্যাপক মজাক পাইলাম। "নাস্তিকের ভণ্ডকথা' দেহি সেইরম ফর্মে আছে।
সবাক বলেছেন:
হাইফেন বলেছেন: ব্যাপক মজাক পাইলাম। "নাস্তিকের ভণ্ডকথা' দেহি সেইরম ফর্মে আছে।
হাইফেনের ভ্যাঙ্গাত্বক কি হৈতে পারে?
হাইফেন বলেছেন:
@কালো-মানুষ, সারাদিন খালি ল্যাঞ্জা দেইখা ঘুইরা বেড়াও নাকি?তোমার তো বস্ ক্যারেকটারের দোষ আচে মনকয়।@গুবাক, বেশি ভাইবা ফায়দা নাই। তুমার নাস্তিকগুরুর গপ্পো কও। পড়তে মন চাইচে।
আকাশ_পাগলা বলেছেন:
আমি আস্তিক হলেও মানুষের কাহিনী পড়তে মজাই লাগে।
আমড়া কাঠের ঢেকি বলেছেন:
আমি ভাবতাছি কাগুদের কাহিনী নিয়া মুভি বানামু, আর-রেটেড তো হইবৈই, ইতিহাসের বেস্ট কমেডি মুভি বানাবার পুরস্কারডাও পাইয়া যামু মনেহৈতাছে
পন্ডিত বলেছেন:
সময় করে পড়া লাগবে সব
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

























কেমন আচেন....?