আমার প্রিয় পোস্ট

নাস্তিক হয়ে ওঠার গল্প নিয়ে সংকলন .....

২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৮

শেয়ারঃ
0 12 0

এই ব্লগে কাঠমোল্লা-মডারেট মোল্লা- ঘাপটি মারা মোল্লাদের ভীড়েও নাস্তিক, অবিশ্বাসী, সংশয়বাদীদের সংখ্যা কম চোখে পড়েনি- সংখ্যাটা আমার কাছে উৎসাহব্যঞ্জক-ই বলা যায় (ধর্মের ব্যাপারে ব্লগে নিশ্চুপ অন্যান্য ব্লগারদের কথা বলছি না)। সেই যারা নাস্তিক/অবিশ্বাসী/সংশয়বাদী, তাদের নিশ্চয়ই অবিশ্বাসী হয়ে ওঠার একেকটা ইতিহাস আছে, সেটাই আমরা একে অপরের সাথে শেয়ার করতে চাই। নাস্তিক/অবিশ্বাসী হয়ে ওঠার গল্পগুলো নিয়ে একটি সংকলন (হতে পারে একটি ই-বুক) করতে চাই। এ ধরণের সংগ্রহে আমরা বেসিক কিছু যুক্তি শেয়ার করতে পারবো, অবশ্যই ধর্ম সংক্রান্ত দারুন যৌক্তিক সব প্রশ্ন এখানে আমরা পাবো, এবং নিশ্চিতভাবেই এ রকম সংগ্রহ নবীন অবিশ্বাসীদের মনোবল বাড়াতে সহায়তা করবে।

আর সে উদ্দেশ্যের জায়গা থেকেই ব্লগ নাস্তিকদের প্রতি আহবান জানিয়েছিলাম। সাড়াও পেয়েছিলাম অভূতপূর্ব। অনেকেই আলাদা পোস্ট দিয়ে তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন- কেউ কেউ সেই পোস্টেই কয়েক লাইনে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। আবার অনেকে জানিয়ে গেছেন- তারাও তাদের নাস্তিক হয়ে ওঠার গল্প নিয়ে অচিরেই হাজির হচ্ছেন- যদিও তাদের কেউ কেউ এখনো সময় করে উঠতে পারেননি।

এ পর্যন্ত যেসমস্ত পোস্ট এসেছে:
১। নাস্তিকের ধর্মকথা লিখেছেন:
"অবিশ্বাসের সূত্রপাত -১"
"অবিশ্বাসের সূত্রপাত -২"
"অবিশ্বাসের সূত্রপাত -৩"
"অবিশ্বাসের সূত্রপাত -৪"
"অবিশ্বাসের সূত্রপাত -৫ (স্কুল ডায়েরি পর্ব)"
"অবিশ্বাসের সূত্রপাত -৬ (শেষ পর্ব)"
২। দূরের পাখি লিখেছেন :
"আমার নাস্তিকতার শুরু ও বিবর্তন"
৩। হাল্ক লিখেছেন:
"আমার ধর্মচিন্তা"
৪। বৃত্তবন্দী লিখেছেন:
ধর্মের সো কল্ড সু-শীতল ছায়াতল থেকে গনগনে রোদেলা যুক্তির পথে আমার যাত্রা...
৫। প্রকৃত দেশপ্রেমিক লিখেছেন:
বিশ্বাসের U - টার্ন......১
বিশ্বাসের U - টার্ন ২ (টার্ন বেকের কাহিনী)
৬। ক-খ-গ লিখেছেন:
"সব শালা নাস্তিক; একটা অনুনাসিক অথবা উন্নাসিক আত্মকথা!"
৭। দেবার্নব রায় লিখেছেন:
"আমার বিশ্বাসের কথা"
"আমার বিশ্বাসের কথা-২"
৮। সাঁঝবাতি'র রুপকথা লিখেছেন:
"আমার ধর্মবিশ্বাস ...আমার বিশ্বাস ...(১)"
"আমার ধর্মবিশ্বাস ...আমার বিশ্বাস ...(২)"
"আমার ধর্মবিশ্বাস ...আমার বিশ্বাস...(শেষ পর্ব)"
৯। সবাক লিখেছেন:
"অমৃত স্যারের জন্য বেহেশ্তটা কতদূর ?"
১০। ফারহানা আহমেদ এর এবিষয়ক তিনটি পোস্ট ছিল- কিন্তু তিনি তার পুরো ব্লগই মুছে ফেলেছেন। তবে আশা করি- আমাদের সংকলনটিতে ওনার লেখাটি আমরা পাবো।
১১। দি ওয়ান লিখেছেন:
আমার ব্যক্তিগত ধর্মবিশ্বাস...।
১২। নাজিম উদদীন লিখেছেন:
পৌরাণিক জীবন যাপন।
পৌরাণিক জীবন যাপন - ২
পৌরাণিক জীবন যাপন - ৩ ।
পৌরাণিক জীবনের অবসান ।

১৩। মনির হাসান লিখেছেন:
বিশ্বাসের শুন্য স্থানাংকে যাওয়া বা "চেষ্টা" ...
১৪। খািল িপডাইেত ইচ্ছা করে লিখেছেন:
যুক্তি, বিশ্বাস ও ঈশ্বর
১৫। রিসাত লিখেছেন:
আমার গল্প: সংশয়বাদ অথবা সুবিধাবাদ
১৬। মাইক্রোম্যান লিখেছেন:
ধর্মীয় বিশ্বাসের অধঃপতন ১

... আরো লিংক যুক্ত হতে থাকবে।

এর বাইরে যারা পোস্টেই নিজেদের গল্প জানিয়েছে:(সংশোধনী থাকলে এই পোস্টেই জানান দিয়েন...)

১৭। মিঠাই:
তবে ঘটনা আমার ক্ষেত্রেও অতি সহজ সরল, ফেমিলি থেকে কোন দিন এই বেপারে কিসু বলে নাই, কোন প্রেসার দেয় নাই। তবে আমার ধারনা গল্প, উপন্যাস, বা বাইরের (পাঠ্য বাদে) পড়াশুনার অভ্যাস যাদের অল্পবয়স থেকে আছে তাদের ভিতরেই নাস্তিকের সংখ্যাটা বেশি।

১৮। আলমগীর কুমকুম:
বিজ্ঞানের বইপত্র যেগুলো পাঠ্যবই হিসাবে পড়তে হয়েছে সেখান থেকে কার্যকারণের ব্যাখ্যা করতে শিখেছি। ধর্মগ্রন্থগুলোকে হাস্যকর মনে হতো কারণ সেগুলোতে ঘুরেফিরে একজনের স্তুতি করতে বলা হতো। মানে অলওয়েজ তারে তেলের উপ্রে রাখতে হবে! একজন ক্ষমতাবান, যে একটা বিরাট জগৎ সৃষ্টি করতে পেরেছে, তার কাছে তো স্তুতির কোন মুল্য থাকার কথা নয়। নিতান্ত আবালচোদা ভুদাই না হলে তারে তুমি মহান, তুমি সর্বশাক্তিমান, তুমি দয়া করো ইতাদি সব কথা দিয়ে গলানো সম্ভব নয়। আর জগৎ একজন ভুদাইয়ের সৃষ্টি এইটাও কিভাবে মানা যায়? সুতরাং সবচেয়ে সহজ সমাধান হলো তার অস্তিত্ত্ব না মানা।

১৯। তনুজা:
"হৃদয় এ বাউল বটে, জাতে নাস্তিক সনাতন বঙ্গজন খোলসে বৈশ্বিক" আমার গল্প ? দুই লাইন , জন্মেই ভুলে গেছি একজন জন্ম দিয়েছেন -এমন অকৃতজ্ঞ (কবে যে আস্তিক ছিলাম এটাই বুঝিনা)।

২০। বিধান রিবেরু*
আমি আগে মানে ক্লাশ সেভেন পর্যন্ত নিয়মিত গির্জায় যেতাম। সেখানে গিয়ে ফাদারদের নানা প্রশ্ন করতাম। ঈশ্বরের অস্তিত্য নিয়ে, স্বর্গ-মর্ত্য নিয়ে। কিন্তু কোনো উত্তরই আমার কাছে যৌক্তিক মনে হতো না। এমনিতে আমার বিজ্ঞানের প্রতি ঝোক ছিলো। তখন নানা বিষয়ে বই পড়ছি। তো ফাদারদের ব্যাখ্যা ঠিক বৈজ্ঞানিক মনে হচ্ছিলো না। এরপর বাম রাজনীতিতে জড়ানোর পর থেকে বিষয়গুলো আরো পষ্ট হতে থাকে। এরপর একসময়........
এই তো আমার নাস্তিক হওয়ার কাহিনী


এর বাইরে সত্যান্বেষী, জাতিশ্বর, মিশু মিলন, অপূর্ব সাচ্চু, দি-ওয়ান, অরণ্যদেব, ঘনাদা, গ্রামের ছেলে, সার্কিট, দিগন্ত ..... প্রমুখ ব্লগারের কাছ থেকে লেখা পাওয়ার অপেক্ষায়...

আরো কয়েকটি বিষয়:
১। আশা করবো- খুব শীঘ্রই বাকি লেখাগুলো পেয়ে যাবো। আগামী মাসের (মার্চের) শুরুতে একটি ই-বুক বের করতে চাইলে, যারা এখনো লিখেননি তাদের জন্য এক সপ্তাহের টাইম লাইন বেঁধে দেয়া ছাড়া উপায় দেখছি না।
২। ব্লগার ক-খ-গ ই-বুকটি তৈরীর কারিগরি দিক দেখার দায়িত্ব নিতে সাগ্রহে রাজী হয়েছেন।
৩। প্রকৃত দেশপ্রেমিকের লেখাটি আমাদের এই সংকলনে স্থান পাবে কি না- এ বিষয়ে কারো কারো কথা থাকতে পারে। তবে আমার বিবেচনায়- রাখা দরকার। কেননা- ঐ গল্পটিতে তার বিশ্বাসী থেকে অবিশ্বাসী এবং আবার অবিশ্বাসী থেকে বিশ্বাসী হওয়ার গল্প আছে- কিন্তু আমার মতে ঐ গল্পটিতে অবিশ্বাসী হওয়ার ক্ষেত্রে কিছু যৌক্তিক প্রশ্ন এসেছে- সেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং কোন সচেতন পাঠক যদি পাশাপাশি তুলনা করে- অবিশ্বাসী হওয়ার জন্য কি দরকার আর বিশ্বাসী হওয়ার জন্য কি দরকার তার মধ্যে- তবে সে উপকৃত হবে বলেই আমার মনে হয়। আপনাদের মতামত জানতে চাই।
৪। এখানে যেসব পোস্টের লিংক দেয়া হয়েছে- সেসব পোস্টে যদি কোন সংশোধন থাকে তবে আগামী এক সপ্তাহের মধ্যে পোস্ট এডিট করার আহবান জানানো যাচ্ছে। সবচেয়ে ভালো হয়- ওয়ার্ড ফাইলে সম্পূর্ণ ও প্রুফ দেখা লেখাগুলো যদি আমাকে মেইল করেন। মেইল আইডি: nastikerdharmakatha@জিমেইল.কম
৫। যারা জাত নাস্তিক (যেমন মিঠাই, তনুজা প্রমুখ)- তাদের প্রতি অনুরোধ- আপনাদের লেখাটি দুলাইন থেকে টেনে বাড়িয়ে অন্তত দু প্যারা করুন। কবে যে আস্তিক ছিলেন এটা না বুঝলেও- একটা বয়স পার হওয়ার পরে- আশে পাশে অনেককেই তো দেখেছেন- ধর্ম-কর্ম করতে ও বিশ্বাস করতে। তাদের পক্ষ থেকে কি কোনরূপ আহবান ছিল না- সেগুলো কি কোন প্রশ্ন তৈরী করে নি?
আসলে- জাত নাস্তিকদের লেখা একটু বেশী কলেবরে চাচ্ছি এ কারণে যে- আমরা যারা নাস্তিক তাদের নেক্সট জেনারেশন কেমন হতে পারে- কিভাবে বেড়ে উঠলে তারা মুক্ত মানব হয়ে বেড়ে উঠবে, সে সম্পর্কে আউটলাইন পাওয়া যাবে।
৬। যেহেতু আগের পোস্টের আহবানে সাড়া দিয়েই সকলের লেখাগুলো পাওয়া গেছে- সেহেতু ই-বুকের ব্যাপারে সকলের সম্মতি আছে বলেই ধরা হচ্ছে। এই পোস্টে এসে জোরালো ও যৌক্তিক আপত্তি না জানালে- এখানে উল্লেখিত সমস্ত লেখাই ই-বুকে স্থান পাবে।

সবাইকে ধন্যবাদ।

সর্বশেষ নোট (২৪ মার্চ, ২০০৯):
৭। মার্চের শুরুর দিকে ই-বুকটি বের করার কথা থাকলেও- দেশের সাম্প্রতিক পরিস্থিতি- কিছুটা ব্যস্ততা- কিছুটা আলসেমির কারণে এটা এখনো বের করা যায়নি। আশা করছি- অতি শীঘ্রই ই-বুকটি বের হবে। ক-খ-গ এর মধ্যেই কাজ শুরু করেছেন- বেশী দেরী হবে না।

আবারো ধন্যবাদ।

২০১০ সালের নোট (৬ ফেব্রুয়ারি, ২০১০):
৮। যেকারণেই হোক- বুঝতেই পারছেন কাজটা আমরা সম্পন্ন করতে পারিনি। কাজের মধ্যে যা করা হয়েছে তা হলো এই সাইটে (http://spostakkhor.gofreeserve.com/wp/ ) বেশ কিছু লেখা নেয়া হয়েছে। এতটুকুই। আবার নতুন করে কাজটা শুরু করার চেষ্টা করছি। দেখা যাক, খুব শীঘ্রই হয়তো আমরা ই-বুকটি বের করতে পারবো।

সকলকে ধন্যবাদ।

 

সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:১৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫২
সীমানাহীন বলেছেন: ব্লগার ক-খ-গ মানে কল্লোল দায়িত্ব নিছে!
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪০

লেখক বলেছেন:
ক-খ-গ

২. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫২
আমি রোদের ছেলে বলেছেন: বস আমি কইলাম পুরাণ পাপী...

একটা লেখা রেডী করতেছি...

আ্যওয়ার্ড পামু কইলাম.....

নাস্তিকতার বাল্যশিক্ষা লিখতাছি;);)
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৩০

লেখক বলেছেন:
টাইম লাইন এক সপ্তাহ......

৩. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫৯
বৃত্তবন্দী বলেছেন: ঘোষণাটা দরকার ছিলো...
৪. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৬
পতত্রী বলেছেন: জটিল.........।
দরকার ছিল।
৫. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০৯
বিপ্লব কান্তি বলেছেন:

নাস্তিকদের যদি বলা যায়, এই বিশ্ব কিভাবে চলতেছে ?

অজানা সংখ্যক গ্রহ- তারা ঘুরতেছে, কেউ কাউকে ধাক্কা দেয় না।
জীবন তৈরির জন্য পূরুষের পূরুষাংগ, তাতে আবার উত্তেজনা যুক্ত করেছে, আবার মেয়েদের একটা গহ্বর, সেটাতে ও রেখেছে উত্তেজনা।
সব সাইজ মত, কম দিয়েছ এই প্রশ্ন করার কোন সুযোগ নেই।


সব কি আপনা আপনি হয়েছে নাকি ? আপনা - আপনি চলতেছে ?

নাস্তিকতা সৃষ্টি হয় আস্তিকতা থেকে , নাস্তিকরা একটা পরিচয় নিয়ে জন্মায়, একটা নাম হয় তার, যা দিয়ে সে কোন ধর্মের বোঝা যায়।

পৃথিবীর চাওয়া-পাওয়া তে এসে একসময় সে নাস্তিকে পরিনত হয়। সন্দিহান হয়ে যায়, নিজেকে প্রশ্ন করে, বিশ্বে কি ঈশ্বর বলে কেউ আছে ?

তারপর তার সন্দিহানটা অন্যের মাঝে ছড়িয়ে দেয়ার চেষ্টা করে ।

নাস্তিকরা চাওয়া-পাওয়া নিয়ে নিজের উপর বিরক্ত থাকে, আস্তিক থেকে নাস্তিকের দিকে যাওয়া কয়জনের উদাহরন দিব ?




৬. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:২৩
নীলকমল বাংলাদেশ বলেছেন: সাহসী, দরকারী পোষ্ট
সাধুবাদ জানাই
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৩১

লেখক বলেছেন:
ধন্যবাদ।

৭. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৬
মনির হাসান বলেছেন: বস্‌ .. বহুত দেরি করায় দিছি .. রাগ কইরেন না ..

আর আর্কাইভের ব্যাপারটা আজ রাত্রে পোস্টামু ..

প্রকৃত দেশপ্রেমিকের ব্যাপারে আপনার সাথে একমত .. বিষয় বস্তুতে ভালো বৈচিত্র আছে ..


প্রিয়তে না নিয়ে উপায় নেই ... ভালো থাকুন ।
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৫

লেখক বলেছেন:
লাস্ট এক সপ্তাহ,
আশা করবো- তাড়াহুড়ায় আবার পাঠকদের বঞ্চিত করবেন না....

৮. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৯
দি ওয়ান বলেছেন: আমার ধর্মচিন্তা নিয়ে লিখবো। আপনার ঘোষণাটার দরকার ছিলো।

ধন্যবাদ।

:)
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৫

লেখক বলেছেন:
এক সপ্তাহ কিন্তু সময়......

৯. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৯
কাক ভুষুন্ডি বলেছেন: প্রকৃত দেশপ্রেমিকের লেখা গুলা আবার পড়লাম, ঐটারও দরকার আছে...
১০. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩১
আলী আরাফাত শান্ত বলেছেন: ভালো উদ্যোগ
পোস্টটাও কাজের শোকেজে রাখলাম!
১১. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৩
দি ওয়ান বলেছেন: আপনাকে মেইল করেছি। কিন্তু জবাব পাইনি। ই-মেইল আইডি ঠিক আছে তো???



১২. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫০
ক-খ-গ বলেছেন: আমি কিন্তু আছি কইলাম, আমার নাম ক-খ-গ! ;)
১৩. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:১২
মজিদ বিশ্বাস বলেছেন: পৃথিবীতে সুন্দরভাবে বাঁচতে হলে একটা খোদা দরকার। সবাই তো আর বই পড়ে শান্তি পায় না।
১৪. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৬
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ না ধ
১৬. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১৫
রবিন০৪ বলেছেন: ই বুকটা কবে নাগাদ পাওয়া যাবে? কিভাবে সংবাদ পাবো?
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪৫

লেখক বলেছেন:
আশা করা যায়- মার্চের প্রথম সপ্তাহের মধ্যে।
ঐ সময়টাতে আমার বা ক-খ-গ এর ব্লগের দিকে চোখ রাখুন....

১৭. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৩২
বিপ্লব০০৭ বলেছেন: আপনাদের বিরুদ্ধে শক্তিশালী যুক্তি(!) সহকারে
একটা পোস্ট লিখেছে এক যুক্তিবাদ, মধ্যমপন্থী যুক্তিবাদী! তার যুক্তিগুলো খন্ডন করে আসুন। আমি অনেক চেষ্টা করছি, কিন্তু জ্ঞানের স্বল্পতার কারণে মনে হয় না চেষ্টাটা যৌক্তিক এবং ফলপ্রসু হয়েছে। ইদানিং মধ্যমপন্থীরা আপনাদের বিরুদ্ধে কি রকম কুযুক্তি ছড়াচ্ছে তার জলন্ত নমুনা পাবেন এই পোস্টটিতে। তা মধ্যমপন্থীদের এই সব যুক্তির বিপক্ষে নাস্তিকরা চুপচাপ কেন? তাহলে কি ধরতে হবে এই সব যুক্তির বিরুদ্ধে নাস্তিকদের কোন বক্তব্য নাই? আমার আছে। আশা করি, এই সকল কুযুক্তি বিরুদ্ধে আপনি একটি পোস্ট দেবেন।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫৮

লেখক বলেছেন:
ম্যালা বড় লেখা- ম্যালা আলোচনা, কাল পড়বো....

১৮. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৩৫
রেজওয়ান শুভ বলেছেন: নতুন ব্লগসাইট চাইলে আসেন

Click This Link
১৯. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৮
তনুজা বলেছেন: হুমম. সময় আর আলসেমি দুটোই আছে, যদি পারি কিছু একটা দিয়ে দেব, না পারলে আগে থেকে কান ধরছি
২০. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৮
নাস্তিকের ধর্মকথা বলেছেন:
বিধান রিবেরু*'র আলোচনাটি ভুলে বাদ পড়েছিল- দুঃখিত।
২১. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩০
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: সংকলনের জন্যে ধন্যবাদ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৯

লেখক বলেছেন:
আমার যতটুকু ধারণা- আপনারও বিশ্বাসে ঘাটতি আছে, যদি তাই হয়- তার ইতিহাসটা কি একটু জানাবেন?

২২. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫৭
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: আমি আসলে নিজেকে নাস্তিক দাবি করতে চাই না। সেটা সামাজিক দায়বদ্ধতা সম্পর্কিত আমার ব্যাখ্যার জন্য। অর্থাৎ সামাজিক দায়বদ্ধতাকে-ধর্মকে আমি যেভাবে দেখি তাতে নিজেকে নাস্তিক বলতে নারাজ।

আর নিজের পারিবারিক ধর্মকে অস্বীকার করা মানেইতো নাস্তিকতা নয়। পৃথিবীর অসংখ্য ধর্মের কয়টা আমি জানি। তবে এটা ঠিক কোন একজন বা একদল সৃষ্টিকর্তা কিংবা পরকালে আমার বিশ্বাস নেই।

কিন্তু পৃথিবী জুড়ে অসংখ্য ধর্ম এবং সেই ধর্মসম্ভুত মানুষ আমার শ্রদ্ধা এবং অনেক সময়েই বিস্ময়ের কারণ। আমি তাদের নিকটেই থাকতে চাই। নিজেকে নাস্তিক দাবি করলে সেটা খর্বই হবে বলে মনে করি। এটা আপোষের অর্থে নয়-কৌশলের অর্থে।
২৩. ০১ লা মার্চ, ২০০৯ রাত ১১:৫৬
সত্যান্বেষী বলেছেন: @সালাহ্ উদ্দিন শুভ্র: 'কিন্তু পৃথিবী জুড়ে অসংখ্য ধর্ম এবং সেই ধর্মসম্ভুত মানুষ আমার শ্রদ্ধা এবং অনেক সময়েই বিস্ময়ের কারণ। আমি তাদের নিকটেই থাকতে চাই।'

আর পৃথিবী জুড়ে, পৃথিবীর ইতিহাস জুড়ে যে অসংখ্য মানবিক, অসাধারণ অবদানময় নাস্তিক রয়েছে তাদের প্রতি আপনার শ্রদ্ধা এবং বিস্ময় নেই?

আরেকটা বিষয়, আপনি নাস্তিক ঘোষণা দিলে তারা যদি আপনার কাছ থেকে সরে যায় তাহলে তারা কতখানি শ্রদ্ধার্য্?
২৪. ০২ রা মার্চ, ২০০৯ রাত ১২:০০
বিডি আইডল বলেছেন: আম্রা অন্য কাজে বিজি আছি
২৫. ০২ রা মার্চ, ২০০৯ রাত ১২:৩১
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: @সত্যান্বেষী-যারা ধর্ম মানে তাদের কাছে নিজেকে নাস্তিক হিসেবে উপস্থাপন যদি কখনো করি তবে সে কোন একদিন-প্রতিদিন নয়-এবং এখনতো নয়ই। কারণ সেটা বাতাসে এবং তার মনে কিছু তরঙ্গ তৈরি করা ব্যতিত অন্য কোন ফল বয়ে আনবে না।

আর আমি বলেইছি-এই সিদ্ধান্তের রাজনৈতিক উদ্দেশ্যও(কৌশল) আছে।
২৬. ০২ রা মার্চ, ২০০৯ রাত ১২:৪০
আরিফুর রহমান বলেছেন: তনুজা বলেছেন: হুমম. সময় আর আলসেমি দুটোই আছে, যদি পারি কিছু একটা দিয়ে দেব, না পারলে আগে থেকে কান ধরছি :)
২৭. ০২ রা মার্চ, ২০০৯ ভোর ৬:০১
নাজিম উদদীন বলেছেন: আলসেমির কারণে লেখা হয় না , আস্তে আস্তে লিখতেছি, ব্লগের যে অবস্হা এখন পোস্ট দেয়াটা ঠিক হবে না, আরও কয়দিন পরে দিব।
২৮. ০২ রা মার্চ, ২০০৯ ভোর ৬:১২
জাতিশ্বর বলেছেন: পোস্ট দিমু কি ? সোনার টুকরাগো লাইগ্যা কান্দাই তো কুল পাইতেছি না। কান্দন ভাল না হইলেও আবার বিপদ। একটা পোস্ট দিলাম। মনজুরুল হক ক্যান মৌশুমী মোককারীদের মতন কান্দেনাই তাই তারেও বৃন্দাবন দেহাইছে সোনার টুকরাগো নব্য তহসীলদাররা।

তয় বস শিগগীর দিতাছি।
২৯. ০২ রা মার্চ, ২০০৯ ভোর ৬:১৪
জাতিশ্বর বলেছেন: মোককারীদের = শোককারীদের**
৩১. ১৯ শে মার্চ, ২০০৯ দুপুর ১:১৪
খািল িপডাইেত ইচ্ছা করে বলেছেন: বইটি কি রেডী হয়েছে।কোথায় দেখা যাবে?
৩২. ১৯ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:৩১
লুদ্ধক বলেছেন: আমি দ্বিধান্বিত, আমি নাস্তিক নাকি আস্তিক... কিন্তু আমি নামাজ কালাম পরি না...
ভাই আপনি ফ্রান্সিস বেকনের ঐ কথাটারে কিভাবে দেখেন... 'ডিপ স্টাডির পর সবাই আস্তিক হয়...'?
৩৩. ১৯ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৪৩
সাদাচোখ বলেছেন:
অধির আগ্রহের সাথে অপেক্ষা করছি।

আপনার দেরি দেখে এখানে দেয়া লিংক থেকে লিখাগুলো ওয়ার্ডে জমা করেছি। সেখান থেকেই পড়ছি।
৩৪. ২৩ শে মার্চ, ২০০৯ রাত ১০:৫৯
মনির হাসান বলেছেন: গুরু .. অবশেষে শেষ করছি .. রাগ কইরেন না ভাই ...


বিশ্বাসের শুন্য স্থানাংকে যাওয়া বা "চেষ্টা" ...

আর আয়েস কইরা টাইটেলেড লিংক দিতে চাইলে ... সেকেন্ড ব্রাকেট দিয়া ক্লোজ কইরা .. স্পেস গুলা বাদ দ্যান ..

link|http://www . somewhereinblog . net/blog/MonirHasan/28928422 | বিশ্বাসের শুন্য স্থানাংকে যাওয়া বা "চেষ্টা" ...
৩৬. ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৪২
খারেজি বলেছেন: স্যার, আমার একটা বহুল অপঠিত লেখা ছিল, শিরোনাম



Click This Link
৩৭. ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৪৪
খারেজি বলেছেন: শিরোনামটা ছিল এই:


"নাস্তিকের ধর্মকথার আস্তিকতা-নাস্তিকতার দার্শনিক বিচার ও কিছু প্রসঙ্গ"

প্রকাশকাল: ৩০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৩৭


৩৮. ২৯ শে জুন, ২০০৯ রাত ১১:৪৬
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: একটা কথা ঠিক বলেছেন যারা ছোটবেলা থেকে বেশী বই পড়ে ( স্কুলের বই বাদে) তারা একসময় নাস্তিক হয়ে ওঠে। আমার ক্ষেত্রেও ব্যাপারটা ঘটেছিল তবে সম্পন্ন হয়ে ঊঠতে পারে নি। সম্ভবত ক্লাস টেনের দিকে আমি বিভিন্ন ধর্মগ্রন্থের ভুল, ধর্মনেতাদের অযৌক্তিক সিন্ধান্ত এইসব খুজে খুজে বের করতে শুরু করি। একসময় আশেপাশের বন্ধুবান্ধবদের সাথে তর্ক আরম্ভ করি। স্বভাবতই তারা যুক্তিতে পরাস্ত হয়। প্রথমে তাদের সাথে সম্পর্ক খারাপ হলেও হয়তো গভীর বন্ধুত্বের খাতিরে তারা আবার আমার কাছে ফিরে আসে। আমার বক্তব্য দিয়ে তাদেরকেও নাস্তিক করে তোলে। তারা আবার বিভিন্ন স্থানে গিয়ে সপ্রকাশ্যে ঘোষনা দিতে থাকে তারা নাস্তিক এবং অন্যদেরকেও বোঝাতে চেষ্টা করে। সরাসরি আঘাতের ফলে অনেকেই কিছু বুঝে উঠতে না পেরে স্তব্ধ হয়ে যায়। তবে বেশীরভাগের ক্ষেত্রেই যুক্তির থেকে বিশ্বাসই বেশী প্রাধান্য পায়। তখন কলেজে ফার্ষ্ট ইয়ারে পড়ি। কিন্তু কেন যেন শেষটা ধরে রাখতে পারি নি। আবার স্বধর্মে ফিরে আসি। তবে বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে মাঝে মাঝে ভুগি।
৩৯. ০৮ ই আগস্ট, ২০০৯ রাত ৩:৩২
হতাশ_আমি_যাণ্ত্রিক বলেছেন: বইটার কতদূর? আর কত অপেক্ষা করব?
৪০. ১৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৩২
আ শী ষ বলেছেন: ধর্মকে রক্ষা করার জন্য আমাদের জন্ম হয় নাই। আমাদেরকে রক্ষা করার জন্য ধর্মের জন্ম হয়েছে। কারো কারো ভাব দেখে মনে হচ্ছে তার একমাত্র কাজ হচ্ছে ধর্মকে রক্ষা করা। ধর্ম আপনাকে রক্ষা করতে পারতেছে কি না এটা দেখেন। ধর্মকে আপনি রক্ষা করতে পারবেন না। সেটা একটা স্থিতিশীল বস্তু (!?)। গতিশীল হচ্ছে বিজ্ঞান।
৪১. ২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৩
লুতফুল বারি পান্না বলেছেন: ব্যাপক পড়াশোনা করেও নাস্তিক হতে পারিনি। যারা হয়েছেন তাদের কাছ থেকে এখন পর্যন্ত কোন সদুত্তর পাইনি। আমার কাছে মনে হয় নাস্তিক্যবাদ একটা বিশ্বাস ছাড়া কিছুই না। কারণ এখন পর্যন্ত অস্তিত্বহীনতার কোন প্রমাণ কেউ দিতে পারে নাই। জিজ্ঞেস করলেই বলে যে নাই তার আবার প্রমাণ কি? ভাল- তা আপনি যে আছেন তা কিভাবে আছেন? আপনি কি চিরকাল ধরেই আছেন? যদি না থাকেন তাহলে কোত্থেকে আসলেন? মরার পরে নাকি সব কিছু মাটিতে মিশে যাবে- বিলীন হয়ে যাবে অস্তিত্ব। তা যে বিজ্ঞান এখন পর্যন্ত প্রাণ কি সেই প্রশ্নের উত্তরটাই দিতে পারল না, সে কি করে বলে মরার পর কিছু থাকবে না? তাহলে শক্তির নাকি বিনাশ নেই- সে শক্তিটা কোথায় যাবে? এসব প্রশ্নে উত্তর না পাওয়া পর্যন্ত আস্তিক থাকাটাই সাব্যস্ত করেছি। আফটার অল মরার পর যদি কিছু না থাকে তাহলে তো বেচেই গেলাম- আমাকে আর পায় কে? কিন্তু যদি সত্যি কিছু থেকে থাকে তাহলে আপনারা যাবেন কোথায়?
৪২. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৪১
রিসাত বলেছেন: Soon... Very soon... I will make some time... Take care...
০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫৪

লেখক বলেছেন:
পোস্টে লিংক যুক্ত হয়েছে .....

৪৫. ২৪ শে মার্চ, ২০১০ রাত ৮:৫২
ত্রিভুজ বলেছেন: এটা একটা কাজের সংকলন হবে। জানতে আগ্রহী কে কিভাবে নাস্তিক হলো বা হচ্ছে... পিডিএফ করলে জানাবেন।
৪৬. ০৫ ই এপ্রিল, ২০১০ রাত ৮:১৬
ুনা বলেছেন: এখনো কি গল্প লেখার সময় আছে? নতুন লেখা গল্প কি ইবুক অথবা ওয়েব সাইটে স্থান পাবে?
৪৭. ২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৫৫
turborx15 বলেছেন: @ all..........apnar muslim vai apanara jara allah ke believe koren tara nastik theke dure thakun...nastikra sudhu udvrot prosno kore manus ke bipode fele...nastik der hajar vuleo kaj hobe na...tara sudhu jamelar jonnoi eisob udvrot qus kore.... tai tader eisob udvrot qus er ans na diye nastik der bolun....tomader kotha ami mene nibo...tar age bolo tomader eisob tothakothito sotter subidah ki?....dekhben nastikra okopote ans dibe seisbo kajer ....jar sobi onnnay...ottachar,,,,bavichar...julum...!!! ..karon jar kno voy nai...tar darai sokol onnnay...ottachar,,,,bavichar...julum...somvob...

tai muslim vai der ke amr unorod apnara nastik der kothay bicholito hobe na.....



Muhammad (S.A.V) ekbar sahbider bolen.... keyamoter age muslim der oneek boro boro gunah map kore deya hobe oneek choto uchilay...tokhon sahabia bolechilo kno?...
Muhammad (S.A.V)...utttore bolen....karon tokhon islam er upore chola hobe gorom tawer upore thaka....r tomra amake dekhe mano...r tara amake na dkehe manbe.....!!!

ei gorom tawer fol ta amara ekhon dekhtasi...islam er nitior upore cholte gelei ashe...nastik der badha....muhammad (s.a.v) er sunnot mante giye je aj amra dari ta rakhbo ...sei dari ta rakhte gelei 1st badha dey oi lokeri wife...je tar sathei thake...tar mane ekhon badaha to suru hoyeceh nijer ghor thekei,,, tarporo apnara allah ke bissash koren......islam er nitior upore cholte jeno paren...sei doa kori....Amin.....allah sokol nastik der tumi hedayet dau....


Muslim vaiye ra apnare nastik der dekhe bicholi hoyen na....Allah tala quran e oneek ageo bolechen...keyamoter age islam er upore oneek akkromon asbe...R ekhon apnara ta dekhtesen ....muslim der opore nastik der akkromon...tai quran er kotha jokhon nijei dekhlen tai apnader uchit iman ke aro mojbut kora ..karon keyamot tokhoni hobe jokhon allah er nam neyar moto kew thakbe na....... mumin ra nastiker kotha sune vul pothe jay na...nastik der kotha sune mumin der iman aro mojbut hoy sei kotha ta nastik der jana uchit....!!!

@ Duniar sokol nastik......manus jokhon kno company te chkuri kore tokhon oi loker kaj thake company aro establish kora...tar unnoti kora...r er binimoye malik take beton dey...kormocharir kaj thake na je malik company ta kivabe banaise....?????.....r ei kaj jodi office bose kore tahole oi kormocharir beton to durer kotha chakuri koy din thake seita vabar bishoy....R apnar nastikera sei company kivabe banano hoise sei kothai vabtesen....chakuri r koydin apnader ache sei chinta ekhon koren!!!!

“Allah sokol nastik der tumi hedayet dau....sobai bolun Amin……”
৪৮. ০৯ ই মে, ২০১০ রাত ৮:৫৯
কালবেলার অকাল ভাবনা বলেছেন: বহুত বড় আজব কথাবার্তা, এরা যে কই পায়।
ভাই তোমরা যারা নাস্তিক , আমারে একটু বুঝাইতে পারবা যে কেন তোমরা নাস্তিক??

বুকে বল থাকলে আওয়াজ দিও,
৪৯. ১৪ ই আগস্ট, ২০১১ রাত ৮:০৭
টিয়া পাখি বলেছেন: আমি জানতে চাই
মানুষের মনে এই অবিশ্বাস ঢুকিয়ে.....
আপনার লাভ কি?????????????
ফাউল...................

 

মোট সময় লেগেছে ০.৯৩২০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মানুষেরে ঘৃণা করি'/
ও কারা কোরান, বেদ, বাইবেল চুম্বিছে মরি' মরি'/
ও মুখ হইতে কেতাব-গ্রন্থ নাও জোর ক'রে কেড়ে,/
যাহারা আনিল গ্রন্থ-কেতাব সেই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই