আমার প্রিয় পোস্ট

প্রধানমন্ত্রী যেসব কথার জবাব দিতে পারেন নি.....

০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১১:১৫

শেয়ারঃ
1 0

না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রচণ্ড অপরাধ করে ফেলেছেন এটা বলছি না।

একটা বই এ এক অসহায় রাজার কথা পড়েছিলাম, যিনি কেবল নামেই রাজা- বস্তুত সব দিক দিয়েই ক্ষমতার মালিক আরেকজন, মন্দিরের প্রধান পুরোহিত। ঐ বইটি পড়ার সময়ে রাজার প্রতি কোনরূপ রাগ তৈরী হয় না- তৈরী হয় শুধু করুনা- শেখ হাসিনার প্রতিও আজ অনুরূপ করুনাই হচ্ছিল...। শেখ হাসিনা হয়তো এই সিস্টেমেরই বলি- সিস্টেমেরই অংশীদার, ক্ষুব্ধ-বিক্ষুব্ধ সেনা কর্মকর্তাদের যেকোন প্রকারে ঠাণ্ডা করাই তার উদ্দেশ্য ছিল- তাই শুরু থেকে শেষ পর্যন্ত তোয়াজ করে গেছেন ও নিজের দিকে আসা তীরগুলো আপ্রাণ সরিয়ে ফেলার চেষ্টা করে গেছেন। কিন্তু- স্বাধীন গণতান্ত্রিক দেশের একজন নাগরিক হিসাবে সেনা কর্মকর্তাদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ মেনে নেয়টা কষ্টকর। ফলে- আমাদের প্রধানমন্ত্রী মেনে নিলেও আমি যা মানতে পারিনি- সেগুলোই বলছি... (একটানা কয়েকবার পুরোটা শুনে নিজের ভাষায় বলছি)

# কেন মিলিটারি/র‌্যাব বাহিনী অল আউট অ্যাটাকে গেল না? শুরুতেই এই এটাকে গেলে অনেক সেনাকর্মকর্তাকে বাঁচাতে যেত!
==>> তাতে যে ক্যাজুয়ালটি হতো- তার কথা কি তারা ভাবছেন না? আশে পাশের বেসামরিক লোক, বিডিআরের অভ্যন্তরে হাজার হাজার বিডিআর; এমনকি আটকে পড়া পরিবারবর্গের কথা কি ভাবছেন না? তারা কি নিজেদের ছাড়া আর কারো কথা ভাবতে পারেন না?

# সংসদে সাংসদেরা কেন সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলবে? সেনাবাহিনীর বিরুদ্ধে কিসের এত রাগ?
==>> সংসদে সাংসদদের কথা বলার অধিকার দিয়েছে জনগণ এবং তার জন্য অবশ্যই তারা কোনমতেই সেনাবাহিনীর কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। সেনাবাহিনীর কোন অধিকারই নেই- সংসদের কোন আলোচনা নিয়ে আপত্তি তোলার। সেনাবাহিনী এমন কোন ঈশ্বর এসে যায়নি যে তাদের নিয়ে কোন আলোচনা সমালোচনা হতে পারে না। তাদের দুর্নীতির তদন্ত করার সিদ্ধান্ত নেয়া যাবে না- বা আলোচনাই করা যাবে না।
(শেখ হাসিনার জবাব খুব আপত্তিকর- তিনি বলছেন, "আপনারাই দেখুন কারা কি কথা বলছে"- এভাবে নিজের বা নিজের দলের ঘাড়কে বাঁচানোর চেষ্টার মাধ্যমে কি সেনা কর্মকর্তাদের উপরেই সাংসদের বিচারের ভার দিয়ে দেয়া হলো না? তিনি কি সে অধিকার রাখেন? জনগণ ছাড়া সাংসদেরা আর কাছে জবাবদিহিতা করতে পারে?)

# গেটের বাইরে বিডিআরের সমর্থনে জনতা মিছিল করেছে। কিভাবে করে? (টোনে ছিল- এত বড় সাহস? সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল?)
==>> শুরুতে কিন্তু জনতার রায় সম্পূর্ণটাই বিডিআরের প্রতি ছিল- এটা ভুলে গেলে কি চলবে? আর এর জন্য জনগণকেই কাঠগড়ায় দাঁড় করাবেন? কতজনকে দাঁড় করাবেন? কতজনকে হুমকি দিবেন?
(এক্ষেত্রেও হাসিনার জবাবটি মজার: আওয়ামিলীগের কেউ মছিল করেনি!!)

# ১৬৮ জন সেনাকর্মকর্তা ছিল দরবার হলে।
==>> ১৬৮ জনের কথা খুব করে প্রচার করা হচ্ছিল- সে হিসাবে নিখোজের সংখ্যা ৭২ জন; অথচ গতকাল আমরা জানলাম যে- নিখোজ ৭ জন। অর্থাৎ সেখানে কর্মকর্তা ছিল একশ এরো কম। এই সংখ্যাটা কি তারা জানতো না? না জানলে- এমন বাড়িয়ে বলার উদ্দেশ্য কি? আনুমানিক বললেও তো বলা যেত দেড়শ। তা না বলে ১৬৮ বলা মানে কি একুরেট একটা সংখ্যা বলার ভান ধরে বিশ্বাসযোগ্যতা তৈরি করা? তারমানে কি এই বাহিনী বিডিআরের প্রতি জনগণের মনকে আরো বিষিয়ে তোলার উদ্দেশ্যে মিথ্যাচার করেছে? লুটপাট-ধর্ষণের গল্পও কি সেরকম মিথ্যাচার?

# আমাদের প্রতি এত রাগ কেন? মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কি দিয়েছেন আপনারা? একে একে বলুন, আপনি বলুন- আমাদের কি দিয়েছেন?
==>> মাঝে মধ্যে কিছু কুজকাওয়াজ করা ছাড়া পায়ের উপর পা তুলে বসে থেকে, বছর বছর পালতে গিয়ে বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয় সেনাবাহিনীর জন্য। বাংলাদেশের যেকোন নাগরিকের চেয়ে এদের বেশী রেশন দেয়া হয়। আসলে- বাংলাদেশের কোটি কোটি মানুষের এই প্রশ্নটা করা উচিৎ- এই রাষ্ট্র তাদের কি দিচ্ছে- কি দিয়ে গেছে? মুশকিল হলো এই যে- পাওয়ায় যারা অভ্যস্ত- কেবল তাদেরই চাওয়ার অধিকার আছে- আর কারো নেই।

# এখনই নির্দেশ দিন- অপারেশন রেবেল হান্ট করে যেসব বিডিআর পালিয়েছে- তাদের ধরে ফেলি।(এক্ষেত্রে প্রধানমন্ত্রী ভালো জবাব দিয়ে শুরু করেছিলেন: সবকিছুর একটা নিয়ম আছে- আমরা ২৪ ঘন্টা সময় দিয়েছি- সময়টা পার হতে দিন।
এরপরেও বিডিআররা আপত্তি জানাতে থাকলে- প্রধানমন্ত্রীও তাদের আশ্বস্ত করলেন: ২৪ ঘন্টা পেরুনোর পর দেখেন কিকরি!!)
==>> সেনা কর্মকর্তাদের এরকম জীঘাংসা দেখে খুব ভয় পেলাম। খুব- খুউব ভয়!!!!

 

সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১১:২১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১১:১৮
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: # ১৬৮ জন সেনাকর্মকর্তা ছিল দরবার হলে

আপনি কিছুই জানেননা।
অথবা জেনেও না জানার ভান করছেন।
এখন ও ৭১ জন নিখোজ এই খবর কি জানেননা?????
০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১১:২৩

লেখক বলেছেন:
আসলেই আমি কিছুই জানি না....
কখন যে কে কি বলছে কিছুই বুঝছি না- আমাদের যে যেটা বলছে- আমাদের সেটাই বিশ্বাস করতে হচ্ছে- কারণ আমরা বাধ্য.....

২. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১১:২৫
কেমিকেল আলী বলেছেন: সর্বান্তকরনে একমত।
শেখ হাসিনা আবারও সেনাবাহিনীকে দরোয়ান আর প্রভুর পার্থক্য বোঝাতে ব্যর্থ হলেন।
৩. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১১:২৭
মনজুরুল হক বলেছেন: আইনস্টাইনের সূত্রটার কথা মনে পড়ছে....
৪. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১১:৩১
অমাবশ্যার চাঁদ বলেছেন: @সারওয়ার ইবনে কায়সার এখন ও ৭১ জন নিখোজ!!!!!!!!!!!!!!!!!!!!!


বুঝলাম না।
৫. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১১:৩১
বেছু মেম্বার বলেছেন:

ভাই বেজাল লাগান কেন?

সংসদ সদ্যসদের জনগণের প্রতিনিধি ঠিক আছে তার মানে এই নয়
যে যা তা বলে যাবে। তারা কি সংসদে ঠিক কাজ করে? মানে জনগণে
যে দায়িত্ব দিয়া পাঠাইছে সে দায়িত্ব পালন করে? নাকি হাবির মার
ঝির বিয়া লইয়া গান বাজনা করে? তারা গত ১৫ বছর কি কি দায়িত্ব
পালন করছে তার একটা তালিকা দেন।

শুধু নিজেদের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য সরকারী দল বিরুদ্ধী দল
ঐক্যমতে যায়। আদালতে শাস্তি প্রাপ্ত ১৪ মামলার আসামী কে কি ভাবে
আমাদের নেত্রীরা মনোনায়ন দেয়। তারা নিজের যোগ্যতায় সংসদে
যায় নাই। মার্কার যোগ্যতায় গিয়েছে। তাই যা তা বলা তাদের জন্য
কোন ব্যপার না।


মাইনাস।
০৫ ই মার্চ, ২০০৯ রাত ১২:০২

লেখক বলেছেন:
বেছু মেম্বার,
আপনার আলোচনার মর্মার্থ বুঝলাম না!!!!!!

গত ১৫ বছরে সাংসদেরা যদি ঠিক কাজ না-ও করে, তারপরেও কি সেনা কর্মকর্তারা তাদের নিয়ে কেন সংসদে আলোচনা হলো- এ নিয়ে প্রশ্ন তুলতে পারে?

সেনাবাহিনীর দুর্নীতি নিয়ে তদন্তের বিষয়ে কি সংসদে কথা বলা যাবে না?

আর, সাংসদেরা কি করেছে এ প্রশ্ন করলে - এটাই বলতে হবে, এই সংসদীয় ব্যবস্থায় সাংসদরা ছাড়া- কাদের দ্বারা দেশ চালাতে চান? গত বছরে তারা হাজার অপকর্ম করেছে ঠিকই- তারপরেও তারাই দেশ চালিয়েছে, এই বুর্জোয়া সিস্টেমকে তার কক্ষপথে রেখে যা করার তারাই তো করেছে।


আমি অবশ্যই এই আওয়ামি-বিএনপি জোটের দ্বিদলীয় শাসনব্যবস্থাকে সমর্থন করিনা- তারা বিভিন্ন সময়ে আমাদের গণতন্ত্রকে টুটি চেপে মেরেছে- তারাই ১/১১ এর জন্ম দিয়েছে- তারাই এই অসুস্থ সিস্টেমকে চালু রেখেছে; কিন্তু আপনি যদি- তার কারণে আর্মিকে জনগণের উপর ছড়ি ঘুরানোর অধিকার দিতে চান- তবে বলবো, সামরিক কালাকানুনের চেয়ে গণতান্ত্রিক অধিকারের প্রতি আমার অধিক আকর্ষণ। আপনি এই সাংসদদের বা রাজনীতিবিদদের হাজারো সমস্যার কথা বলুন, তাদের দুর্নীতি- সন্ত্রাস- অপকর্মের কথা বলুন- আপনার সাথে আমিও যোগ দিতে রাজী আছি-তাদের অপকর্মগুলো আঙ্গুল দিয়ে দেখাবো; কিন্তু একে সামনে তুলে যদি- মিলিটারির অন্যায় হুমকি ধামকিকে জায়েজ করতে চান- আমি দুঃখিত, আপনার সাথে কোন মতেই একমত হতে পারবো না.....


পড়ার জন্য ধন্যবাদ।

৬. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১১:৩২
ওমর হাসান আল জাহিদ বলেছেন: আমি টেপ রেকর্ড শুনেছি। আমি মনে করি শেখ হাসিনা সেনাকুঞ্জে উপস্থিত ক্ষিপ্ত সেনা কর্মকর্তাদের কথার বাণ খুবই ধৈর্য্যের সাথে এবং যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি উত্তর দিয়েছেন। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে শেখ হাসিনা বেশ কিছু প্রশ্নের যথেষ্ট যৌক্তিক উত্তর দেয়ার পরও সেনাবাহিনী তা শুনতে ইচ্ছুক ছিল না বরং তারা সবাই সমস্বরে না না বলে ধ্বনি তুলেছে। ভাবখানা এমন যে সেনাবাহিনী যা বলছে, তা-ই সঠিক। আর সবকিছু ভুল। যাই হোক, তারপরও ক্ষুব্ধ সেনাবাহিনীর অর্ন্তজালা অনেকটাই মিটিয়েছেন তাদের ক্ষোভ শেখ হাসিনার কাছে প্রকাশ করে।

@ সারওয়ার ইবনে কায়সার
আপনি ভাই কি কোন কিছু খেয়াল করেন নি? নিখোঁজ ৭০ কিংবা ৭১ নয়। এখন নিখোঁজ হল মাত্র ৬ জন। সেনাবাহিনী প্রথম ভুল করে বলেছিল যে ভিতরে ১৬৮ জন আছে। মূলত: ছিল ১০৩ জন।
০৫ ই মার্চ, ২০০৯ রাত ১২:১০

লেখক বলেছেন:
সেজন্যই তো বলেছি- শেখ হাসিনাকে খুব বেশী অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাইনি। তিনি সেনাদের ক্ষোভ নিরসনের ব্যাপারে খুব এবং খুব আন্তরিক ছিলেন- সেটাও বলেছি.....


এবং এটাও মনে করি, এভাবেই ক্ষমতার চর্চা হয়, ক্ষমতার ভারকেন্দ্র নির্দেশিত হয়।



গার্মেন্টস কর্মীরা আগুনের ভয়ে পায়ে পিষ্ট হয়ে মারা গেলে- শোক দিবস হয় না, র‌্যাংস ভবনে ঝুলন্ত শ্রমিকের লাশ গলে গলে পড়লেও তার পরিবারের খোজ কেউ নেয় না (বাচ্চার শিক্ষার দায়িত্ব তো দূরের কথা), চলেশ রিসিলদের রাষ্ট্রীয় মদদে রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা মারা হলে- দিনের পর দিন পাহাড়ি আদিবাসীদের ঘরবাড়ি পুড়িয়ে- উচ্ছেদ করে- খুন ধর্ষণ চালালে- তাদের ক্ষোভ নিরসনে কাউকে পাওয়া যায় না......

৭. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১১:৩৪
কুয়াশায় ডাকা বলেছেন: একটা দেশের প্রধানমন্এির সাথে এভাবে কথা বলার সাহস সেনাবাহিনিকে কে দিয়েছে....? প্রধানমন্এি নিজেই......?

৮. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১১:৩৮
নিশাচর পাখি বলেছেন: যৌক্তিক কাঠামো অসাধারণ।
৯. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১১:৩৯
কিসলু বলেছেন: IMF বলায় একজন খুব মাইন্ড করছে !
তবে এতগুলো হত্যাকান্ডের পর সেনাবাহিনীর ক্ষোভ থাকতেই পারে । এত লাশ দেখার পরও সেনাবাহিনী যে এত ধৈর্য ধরে ছিল , তার জন্য তাদের সাধুবাদ । এখন সেনাবাহিনীর উচিত সকল ধরনের গুজবমুক্ত ও সকল প্রভাবমুক্ত হয়ে প্রকৃত খুনীদের ও গনহত্যার পরিকল্পনাকারীদের খুজে বের করা ।
১০. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১১:৪৩
দখিনা বাতাস বলেছেন: সবার আগে ডাল ভাতের টাকার তদন্ত হোক। তাহলেই থলের বেড়াল বের হবে।

মজার ঘটনা দেখলাম, এক সেনা অফিসার অভিযোগ করছে, এত বিডিআর পালিয়ে গেল কিভাবে? কোন একটা ষড়যন্ত্র আছে। অথচ আমরা দেখলাম ঘটনা শুরু হওয়র কিছু পরেই সেনাবাহিনী উপস্তিত ছিল এবং পুরো এলাকা ঘেরাও করেছিল। তাদেরই তো সবার আগে জানা উচিত, কে কিভাবে পালালো।

এতদিন লাশের রাজনীতি করেচে রাজনীতিবিদরা। রাস্তায় লাশ পরলে, সুবিধা হতো মাঠ গরম করতে। এখন দেখছি সেনাবাহিনীও শুরু করেছে। ১০০ লাশ দিয়ে জনগনের সহানুভুতি কেড়ে আসল অভিযোগ ধামাচাপা দিয়ে কল্পিত ষড়যন্ত্র খোজা হচ্ছে।
১১. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১১:৪৭
আরিফুর রহমান বলেছেন: অবশ্যই প্লাস!

আমাদের দেশে জুজুর ভয়টাই সবচে বেশি। হাতে আমাদেরই পয়সায় কেনা কিছু ভারী অস্ত্র আছে বলে এই বাহিনীর প্রতি আমাদের সমীহটা একসময় চাটুকারিতায় বদলে যায়। চ্যানেলের পাল যেসব তেল চুপচুপে স্কিট দেখাচ্ছে ইদানীং তাতে বিরক্তিই লাগে।

জনগন, নাকি অস্ত্র, কোনটা আসলে ক্ষমতার উৎস?
১২. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১১:৫২
রাফা বলেছেন: উস্কানি বেগম ও ঘষেটি বেগমরা যত দিন রাজনিতীতে থাকবেন ; ততদিন শেখ হাসিনারা ভিত সন্ত্রস্তই থাকবেন।ধন্যবাদ
১৩. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১১:৫৬
নাজিম উদদীন বলেছেন: সব রসুনের গোড়া একজায়গায়, সেনাবাহিনীরে সবাই ডরায়। :)
১৪. ০৫ ই মার্চ, ২০০৯ রাত ১২:১৩
বেছু মেম্বার বলেছেন: লেখক বলেছেন :

আমি অবশ্যই এই আওয়ামি-বিএনপি জোটের দ্বিদলীয় শাসনব্যবস্থাকে সমর্থন করিনা- তারা বিভিন্ন সময়ে আমাদের গণতন্ত্রকে টুটি চেপে মেরেছে- তারাই ১/১১ এর জন্ম দিয়েছে।


তাদের ব্যর্থতার জন্যই দেশের এ অবস্হা। আর সে ব্যর্থতার ভোজা
হাসিনা খালেদা জেনে শুনে নিজেদের মাথায় নিয়েছে তাই শুনতে বাদ্য। সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান সেটা অন্য কোন দেশের নয়। আর
যারা সমালোচনা করেছে তাদের দিকে দেখলেই বুঝা যায় কি জন্য
সমালোচনা করেছে।
১৫. ০৫ ই মার্চ, ২০০৯ রাত ১২:১৮
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: ধন্যবাদ সুন্দর বিশ্লেষনের জন্য।
প্রধান মন্ত্রি অধিকাংশ ক্ষেত্রেই বিরোধি দলের দিকে ঠেলে দিতে চেয়েছেন। সেনাবাহিনীকে নিয়ে সংসদে কথা বলা যাবে না, এই বক্তব্য কোন ভাবেই মেনে নেওয়া যাবে না। সৈনিকরা যেভাবে কান্নাকাটি করছে, এরা যুদ্ধ করবে কিভাবে?
১৬. ০৫ ই মার্চ, ২০০৯ রাত ১২:২০
মনির হাসান বলেছেন: জানেন তো .. আর্মিদের ঘারের উপর অবাঞ্চিত মস্তিস্ক"টি থাকেনা ..
... অবাক হইনি তাদের প্রজ্ঞায় ।

কোথায় তারা বিচার চায় ... ?
আমিতো দেখি শুধুই প্রতিশোধ চায় ..
১৭. ০৫ ই মার্চ, ২০০৯ রাত ১২:২৩
অন্তু বলেছেন: "লুটপাট-ধর্ষণের গল্পও কি সেরকম মিথ্যাচার"

@লেখকঃ কষ্ট কল্পনার কারন কি?


"চলেশ রিসিলদের রাষ্ট্রীয় মদদে রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা মারা হলে"

এই চলেশ রিসিলের আসলে পরিচয় কি? কি মহান কাজ সে করেছে যে তাকে নিয়ে মাতা মাতি করতে হবে, একটু বলবেন কি?
০৫ ই মার্চ, ২০০৯ রাত ১০:৩৩

লেখক বলেছেন:
এগুলো কোন কল্পনা নয়- কিছু যৌক্তিক প্রশ্ন। আমাদের যেমন বলা হচ্ছে- তেমনই বিশ্বাস করতে বাধ্য- আমরা জানিনা আসলে কি ঘটেছে, কি ঘটছে....
আমাদের যখন জানানো হয়- দরবার হলে সেনা কর্মকর্তার সংখ্যা ছিল ১৬৮- তখন সেটাই বিশ্বাস করতে হয়; যখন বলে এই সংখ্যা ১০৩- তখন সেটাও বিশ্বাস করতে হয়। একদিন আগে প্রধানমন্ত্রী যখন সংসদে জানায় ডিএডি তৌহিদ নিরাপত্তা কর্মীদের হেফাজতে আছে- তখন সেটা বিশ্বাস করি, যখন একদিন পরে প্রচার করা হয়- ডিএডি তৌহিদ সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে- সেটাও বিশ্বাস করি। সংবাদকর্মীদের সামনে যখন এক গ্রেফতারকৃত বিদ্রোহী জোয়ান জানাতে যায় তাকে গ্রেফতার করা হয়নি- সে নিজেই আত্মসমর্পন করেছে- তখনও সেটা বিশ্বাস করি।

কিন্তু এতগুলো পরষ্পরবিরোধী কথাকে বিশ্বাস করতে হয়- তখন কল্পনার আশ্রয় না- কেবল কিছু প্রশ্নই তৈরী হয়।

আজকে মিডিয়ার দিকে তাকালে শুধু মনে হয়- এরা কেউ নিজেদের মত কথা বলছে না- এদের দিয়ে যা বলানো হচ্ছে- এরা তাই বলছে...।


তাই বারেবারে প্রশ্ন চলে আসে- বিশ্বাস অবিশ্বাসের সীমারেখা হঠাৎই যেন ঘুচে গেছে..........

০৫ ই মার্চ, ২০০৯ রাত ১০:৩৫

লেখক বলেছেন:
চলেশ রিসিল একজন মানুষ, স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক....। এই পরিচয় কি যথেষ্ট নয়?

মাতামাতি করার মত বিখ্যাত না হলে কি তাকে রাষ্ট্রীয় মদদে রাষ্ট্রীয় বাহিনীর হাতে মারা জায়েজ?

১৮. ০৫ ই মার্চ, ২০০৯ রাত ১২:২৫
রাজর্ষী বলেছেন: হত্যাকান্ডের শিকার হওয়ার জন্যই সেনাবাহীনির লোকজন এত উচুগলায় কথা বলার অধিকার পেয়ে যায় না। কারন এই দেশে তাদের ইতিহাস ভালো না। প্রথম থেকেই তারা নাক গলায়।
১৯. ০৫ ই মার্চ, ২০০৯ রাত ১২:৩২
আকাশ_পাগলা বলেছেন: সুন্দর বলেছেন। ভালো লাগলো অনেক।
২০. ০৫ ই মার্চ, ২০০৯ রাত ১২:৩৬
হোরাস্‌ বলেছেন: @ অন্তুঃ চলেশ রিছিলকে কেউ হতে হবে কেন? সে বাংলাদেশের নাগরিক এটাই কি যথেস্ঠ না? চলেশ রিছিলের যায়গায় নিজের নামটা বসিয়ে দেখুন কেমন লাগে!

মনে করেন চলেশ রিছিলের যা হইছিলো, আপনারও তাই হইছে। এখন আমি যদি বলি ঃ এই অন্তুর আসলে পরিচয় কি? কি মহান কাজ সে করেছে যে তাকে নিয়ে মাতা মাতি করতে হবে, একটু বলবেন কি?


পোস্টে +।
২১. ০৫ ই মার্চ, ২০০৯ রাত ১২:৩৭
দাম বলেছেন: সেনাসদস্যরা আর একটি কথা বলেছেন, সেনাবাহিনীকে বিতর্কিত করেছেন আপনারা, রাজনিতিবিদরা। তাদের প্রমোশন পোস্টিং সবকিছু নির্ভর করে তাদের রাজনৈতোক কানেকশনের উপর।


আর যে দেশে বহুদলীয় গনতন্ত্র শুরু করতে হয় একজন জেনারেলকে। যে দেশে নির্বাচল করতে ও সেনাবাহিনী লাগে সে দেশের রাজনিতীবিদরা কোন মুখে আবার তাদের সমালোচনা করেন ভেবে পাইনা। তাদের বিরুদ্ধে ও দূর্নীতির আভিযোগ আছে।
সেনাসদস্যদের দূর্নীতি করার সুযোগতো ওনারাই করে দেন।


@দখিনা বাতাস
মজার ঘটনা দেখলাম, এক সেনা অফিসার অভিযোগ করছে, এত বিডিআর পালিয়ে গেল কিভাবে? কোন একটা ষড়যন্ত্র আছে। অথচ আমরা দেখলাম ঘটনা শুরু হওয়র কিছু পরেই সেনাবাহিনী উপস্তিত ছিল এবং পুরো এলাকা ঘেরাও করেছিল। তাদেরই তো সবার আগে জানা উচিত, কে কিভাবে পালালো।

আমি ঐ জাযগায় ছিলাম ২৬ তারিখ সেনাবাহিনী কে দুরে সরিয়ে নাওয়া হয়। তাছাড়া কি কারনে ঐ এলাকায় সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ ছিল না।

আ্যম্বুল্যেন্স এ করে পিলখানা থেকে দ্রুতবেগে কারা বের হয়ে গিয়েছিল??
২২. ০৫ ই মার্চ, ২০০৯ রাত ১২:৪৪
ব্রাইট বলেছেন: +

সেনাবাহিনীর মাননীয় সদস্যরা এখন দিনগুনেন কখন শান্তিমিশনে গিয়ে কোটিপতি হয়ে দেশৈ ফির্বেন। দেশ ও দশ এখন তাদের কাছে তুচ্ছ। তারা যে আসলে জননির্বাচিত সরকারের আজ্ঞাবহ হুকুম বরদার সে কথা ভুলে তারাই এখর হুকুমদারের পদে নিজেদের চিন্তা কর্ছে।

শালার সাহস কত দেখলে অবাক হৈ!!!!

নির্বাচিত একটি সর্কাকে তারা হুকুম দিয়ে কথা বলতে চায়। যে সর্কারের তারা কর্মচারী সে সর্কার্কেই তারা চাকর বানাতে চায়!!
২৩. ০৫ ই মার্চ, ২০০৯ রাত ১২:৪৯
অন্তু বলেছেন: হোরাস্‌ বলেছেন: @ অন্তুঃ চলেশ রিছিলকে কেউ হতে হবে কেন? সে বাংলাদেশের নাগরিক এটাই কি যথেস্ঠ না? চলেশ রিছিলের যায়গায় নিজের নামটা বসিয়ে দেখুন কেমন লাগে!

মনে করেন চলেশ রিছিলের যা হইছিলো, আপনারও তাই হইছে। এখন আমি যদি বলি ঃ এই অন্তুর আসলে পরিচয় কি? কি মহান কাজ সে করেছে যে তাকে নিয়ে মাতা মাতি করতে হবে, একটু বলবেন কি

নিজের নাম বসাতে না পেরে আপনার মনে দুঃখ দেবার জন্য দুঃখিত।

চলেশের পরিনতি আরও অনেক বাংলাদেশীদের ভোগ করতে হয়েছে। আমার পরিচিত ব্যক্তিও আছে এদের মধ্যে। চলেশের জন্য বাড়তি মমতার কারন কি? উল্লেখযোগ্য কি মহান কাজ সে করেছে?
০৫ ই মার্চ, ২০০৯ রাত ১০:৫৪

লেখক বলেছেন: চলেশের পরিনতি আরও অনেক বাংলাদেশীদের ভোগ করতে হয়েছে। আমার পরিচিত ব্যক্তিও আছে এদের মধ্যে। চলেশের জন্য বাড়তি মমতার কারন কি? উল্লেখযোগ্য কি মহান কাজ সে করেছে?

চলেশের পরিণতি আরো অনেকের হয়েছে- আমি কিন্তু চলেশ রিসিল সহ সকলের ব্যাপারটিই এনেছি। আবার পড়ে দেখুন। রাষ্ট্রীয় বাহিনী অন্যায়ভাবে যখন নিরপরাধ মানুষের প্রাণ নেয়- তখন সেই মানুষগুলোর জন্য কাঁদার লোকের বড় অভাব!! সেই বৈপরীত্যই তুলে ধরতে চেয়েছি।
এবং এটাও ঠিক যে- চলেশ রিসিলের নাম আমরা জানি- কিন্তু এমন অনেক চলেশ রিসিলের নাম আমরা জানিনা....

প্রশ্ন করেছেন- চলেশ রিসিল কি মহান কাজ সে করেছে? খুব ন্যারো টাইপের একটা প্রশ্ন হয়ে গেল।

দিনাজপুরের ইয়াসমিনের নাম কেউ জানতো না, কিন্তু পুলিশ বাহিনীর হাতে ধর্ষিতা ও খুন হওয়ার পরে- তার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতার উপর নির্বিচারে গুলি চালালে যখন আরো সাতজন মারা যায়- তখন দেশ ব্যাপী মানুষের বুকে প্রতিবাদের প্রেরণা হিসাবেই ইয়াসমিনের নাম লেখা হয়ে যায়- ইয়াসমিনের আলাদা করে মহান কাজ করার প্রয়োজন হয় না। বুয়েটে সাবেকুন নাহার সনিকে কতজন চিনতো- অথচ তার ওভাবে লাশ হওয়াটা যারা মানেনি- তারা এই মেয়েটির নামেই ছাত্রী হলের নাম করার দাবি করে- তার জন্যও সনিকে মহান কিছু করতে হয় না। রাহেলা তো আজ প্রতিবাদেরই প্রেরণা। এমন কত নাম চান?

হ্যা, এদের চেয়েও চলেশ রিসিলের নামের আরো আলাদা মাহাত্ম্য আছে, সে প্রাণ দিয়েছে- রাষ্ট্রের অন্যায়কে না মেনে, অন্যায়ের প্রতিবাদ করে, যুদ্ধ করে। ইকো পার্কের নামে হাজার হাজার আদিবাসীকে নির্বিচারে উচ্ছেদ করা তিনি মানতে পারেন নি। অন্যদের নিয়ে এটার প্রতিরোদঃ করতে চেয়েছেন এবং সম্পূর্ণ নিয়মতান্ত্রিক উপায়েই এটা আটকে দিতে চেয়েছেন। পরিণামে আলিঙ্গন করেছেন- মৃত্যুকে। তাই এই মৃত্যুর মাহাত্ম্য অন্য মাত্রার।


তার এই মৃত্যু তাকে তার পূর্বসুরী সিধু-কানহু, আলফ্রেড সরেন সহ সূর্যসেন-প্রীতিলতা-সালাম-বরকত-মতিয়ুর-৭১ এর শহীদেরা- নূর হোসেন এইসব বীরদের কাতারে তাকে নিয়ে গিয়েছে...।

২৪. ০৫ ই মার্চ, ২০০৯ রাত ১২:৫০
তর্পন বলেছেন:
#এই অডিওটি বৈধভাবে বাইরে আসে নি । গোপনীয়তার কড়াকড়ি গলিয়ে বাইরে এসেছে । কিভাবে এটি আসতে পেরেছে সেই বিষয়ে নাই গেলাম । কিন্তু এটি রেকর্ড এবং প্রকাশ সন্দেহাতীত ভাবে আর্মীর কাজ ।

#মিটিং হয়েছে তিন ঘন্টা । রেকর্ড বাইরে এসেছে কয়েক মিনিটের। যতটুকু এসেছে তাতেই ধমকানোর সুরে কথা শুনতে হয়েছে । ব্যাকগ্রাউন্ডের কথা শুনলে মনে হয় অর্ধ শিক্ষিত সৈনিকরাও এত বাজে ভাষায় কথা বলবে না ।

ধরে নিতে পারি যেখানেই আপত্তিকর কথা বলেছে "সুশৃঙ্খল" অফিসারেরা সেটুকু প্রকাশ করে নি। যতটুকু হয়েছে প্রধান মন্ত্রীর দুর্বল দিকটি তুলে তাকে চাপে ফেলাই উদ্দেশ্য ।

জানতে আগ্রহ কি ছিল বাকি মিটিং এ । প্রধান মন্ত্রীকে চাপে ফেলে আরও কোন প্রতিশ্রুতি আদায় করানো হয়েছে?
২৫. ০৫ ই মার্চ, ২০০৯ রাত ১২:৫৪
আরেফিন জিটি বলেছেন: আপনার সাথে অনেকাংশেই একমত,+

২৭. ০৫ ই মার্চ, ২০০৯ রাত ১:০৩
হোরাস্‌ বলেছেন: @ অন্তু, আপনার অভিযোগটা কি? চলেশ রিছিলের কথা কেন বলা হচ্ছে নাকি অন্যদের কথাও বলা হচ্ছে না কেন? আপনি যাদের কথা জানেন তাদের কথা বলা শুরু করেন আমরা আছি আপনার সাথে।

আর যদি চলেশ আপনার আপত্তির কারন হয় তাইলে আমার আর কিছু বলার নাই।
২৮. ০৫ ই মার্চ, ২০০৯ রাত ১:৩১
অর্ক_ব্লগ বলেছেন: ভাই পরেরটুকুর লিঙ্ক কি দিতে পারেন।
২৯. ০৫ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:০১
রাজীব বলেছেন: সেনাবাহিনী সারা বছর কিছু করে না। তাদেরকে রাখার কি দরকার?
আপনি জানেন,
পুলিশ বাহিনী ঘুষ খাওয়া ও দাড়িয়ে দাড়িয়ে ছিনতাই
হতে দেখা ছাড়া কি করে। তাদেরকে রাখার কি দরকার?? ?

সিটি করপোরেশন নতুন রাস্তা খোড়াখুড়ি ছাড়া কি করে। তাদেরকে রাখার কি দরকার??

সরকার বিরোধী দলের কুৎসা রটনা করা ও তাদের অভ্যন্তরিন কোন্দল খোজা ছাড়া কি করে। সরকার রাখার কি দরকার???
৩১. ০৫ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:৫০
প্রচ্ছদ বলেছেন:
বিচারের পবিরর্তে সেনাবাহিনী চায় প্রতিশোধ।

৩২. ০৫ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:৫৫
অচেনা বাঙালি বলেছেন:
# কেন মিলিটারি/র‌্যাব বাহিনী অল আউট অ্যাটাকে গেল না? শুরুতেই এই এটাকে গেলে অনেক সেনাকর্মকর্তাকে বাঁচাতে যেত!
==>> তাতে যে ক্যাজুয়ালটি হতো- তার কথা কি তারা ভাবছেন না? আশে পাশের বেসামরিক লোক, বিডিআরের অভ্যন্তরে হাজার হাজার বিডিআর; এমনকি আটকে পড়া পরিবারবর্গের কথা কি ভাবছেন না? তারা কি নিজেদের ছাড়া আর কারো কথা ভাবতে পারেন না?
-----------------------------------------------------------------------------

র‌্যাব দশটার সময় নিউমার্কেটের গেট দিয়ে ঢুকতে চাইছিলো, বিডিআরের গুলি খেয়ে পিছনে ফিরে আসে।
১১ টার দিকে আর্মিও ঢুকতে গিয়ে গুলি খেয়ে পেছন হটে, সেই সময় আর্মির একজন সৈনিকও মারা যায়।
হাসিনাকে চার্জ করা হয়েছে আর্মি ব্যাবহার না করে রাজনৈতিক ভাবে সমস্যা নিরসনের চেষ্টা করার জন্য। হাসিনা বলেছেনও যে সব রকম চেষ্টা করা হয়েছিলো। আর্মির হ্যাডম ছিলনা কিছু করার।

প্রধান মন্ত্রিকে ওদের জবাবদিহি করার, প্রশ্ন করার ভংগী টাই কি ভয়াবহ। রাষ্ট্রের প্রধানের সাথে যদি তাদের এই আচরণ হয় সাধারণ বিডিআর সৈনিকের সাথে কেমন আচরণ করে তা সুস্পষ্ট।
০৫ ই মার্চ, ২০০৯ রাত ১১:২৩

লেখক বলেছেন:
প্রধান মন্ত্রিকে ওদের জবাবদিহি করার, প্রশ্ন করার ভংগী টাই কি ভয়াবহ। রাষ্ট্রের প্রধানের সাথে যদি তাদের এই আচরণ হয় সাধারণ বিডিআর সৈনিকের সাথে কেমন আচরণ করে তা সুস্পষ্ট।
------------>>>>>>>>>>>>>>
খাটি কথা.....

৩৩. ০৫ ই মার্চ, ২০০৯ দুপুর ১:০২
দিগন্ত বলেছেন: রাষ্ট্রের প্রধানের সাথে যদি তাদের এই আচরণ হয় সাধারণ বিডিআর সৈনিকের সাথে কেমন আচরণ করে তা সুস্পষ্ট।

+++++
৩৪. ০৫ ই মার্চ, ২০০৯ দুপুর ২:০২
ফালাক বলেছেন: হাসিনার বদলে আপনেরে প্রধানমন্ত্রী করা দর্কার।
চাপে থেকে তাৎক্ষনিক উত্তর দেওয়া আর বসে বসে জানা প্রশ্নের উত্তর বাইর করে ১ সপ্তাহ পর কি বোর্ড চেপে চেপে লেখার মধ্যে অনেক পার্থক্য আছে।
০৫ ই মার্চ, ২০০৯ রাত ১১:০২

লেখক বলেছেন:
সিস্টেম একই রেখে- আমারেও যদি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে সেখানে যেতে হতো- তখন হয়তো আমিও একই কাজই করতাম- সেনাবাহিনীর তোয়াজই করতাম, হয়তো হাসিনার চেয়ে বেশীই করতাম বা ত্যাদরামি দেখাতে গিয়ে সেনাবাহিনীকে আরো ক্ষেপিয়ে তুলে আরেক সংঘাত ডেকে আনতাম.....


আমার ভূমিকার অংশটুকু আবার পড়ুন- তাহলে হয়তো বুঝতে পারবেন আমি কি বলতে চেয়েছি- .....

আজকে আমরা কেমন রাষ্ট্রে, কেমন রাষ্ট্র ব্যবস্থার মধ্যে বাস করছি- তা একটু ভেবে দেখার আহবান জানাই.....

৩৫. ০৫ ই মার্চ, ২০০৯ দুপুর ২:০৪
অন্তু বলেছেন: হোরাস্‌ বলেছেন: @ অন্তু, আপনার অভিযোগটা কি? চলেশ রিছিলের কথা কেন বলা হচ্ছে নাকি অন্যদের কথাও বলা হচ্ছে না কেন? আপনি যাদের কথা জানেন তাদের কথা বলা শুরু করেন আমরা আছি আপনার সাথ


আমার পয়েন্ট এটাই শদধু চলেশের কথা কেন আসবে? কেন অন্যদের নয়? চলেশের সাথে মানবাধিকার কর্মী, উপজাতীয় নেতা ইত্যাদি তকমা আছে বলে তার ঘটনা হয় ব্যবহার করার উদ্দ্যেশে এথবা অন্য কোন উদ্দ্যেশে প্রচার করা হবে অথচ সত্যিকারের সাধারন মানুষ না পাবে মিডিয়ার সাহায্য না পাবে সাধারন মানুষের সাহায্য।আমি এইটা বুঝি না।

০৫ ই মার্চ, ২০০৯ রাত ১১:০৫

লেখক বলেছেন:

না শুধু চলেশ রিসিলের নাম আমি আনিনি......

আগুনে পুড়ে মরা গার্মেন্টস শ্রমিকদের কথা এনেছি, র‌্যাংস ভবনে ঝুলে থাকা শ্রমিকের কথা বলেছি- পাহাড়ি আদিবাসীদের কথা বলেছি......


চলেশ রিসিলের ব্যাপারে আপনার এতো এলার্জীই বা কেন????

৩৬. ০৫ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:০৪
মনির হাসান বলেছেন: হা হা হা ... অচেনা বাঙ্গালী ভাইরে ঝা ঝা ...

ইদানিংকার .. হাজার ল্যাদালেদির মধ্যে চরম সত্য কথাটা বলছেন ...
৩৭. ০৫ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:০৬
গাজী সালাহউদ্দিন বলেছেন:
.....নিজের ভাই , স্ত্রী, চোখের সামনে মরতে দেখলে দেখতাম আপনি কিভাবে প্রশ্ন করেন কত সুন্দর আর বিনয়ী ভাবে ।

.......সেনা আছে বলেই বার্মা, ইন্ডিয়া একটু তোয়াজ করে ।

........সেনা আছে বলেই আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসছে...যার উপর ভর করে ক্ষমতায় আসলো তার-ই সমালোচনা করে...

...সবাইতো দুর্নীতি করে...তো সে-ই তুলনায় সেনাবাহিনী কি বেশী দুর্নীতি করে ফেলেছে ?

....নাকি তারা আপনার মত নাস্তিক যারা কোন কিছু ভুল করে না ?

৩৮. ০৫ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৫০
কাঙ্গাল মুরশিদ বলেছেন: দেশ বর্তমানে চলাছে সম্রাজ্যবাদী পরাশক্তির নির্দেশে আর হাসিনা এবং তার সরকার পরাশক্তির পুতুলমাত্র।

সুতরাং হাসিনা বা সেনাবাহিনীকে দোষ দিয়ে লাভ নাই।

৩৯. ০৫ ই মার্চ, ২০০৯ রাত ১১:০৫
শূন্য আরণ্যক বলেছেন: যপ্রধান মন্ত্রিকে ওদের জবাবদিহি করার, প্রশ্ন করার ভংগী টাই কি ভয়াবহ। রাষ্ট্রের প্রধানের সাথে যদি তাদের এই আচরণ হয় সাধারণ বিডিআর সৈনিকের সাথে কেমন আচরণ করে তা সুস্পষ্ট।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

বিডিআরের কাছে তো তাও অস্ত্র থাকে ;
ব্লাডি সিভিলিয়ানদের কাছে কি থাকে ?

পোষ্টের জন্য ধন্যবাদ

অচেনা বাংগালীকে +
৪০. ০৫ ই মার্চ, ২০০৯ রাত ১১:১৪
মনজুরুল হক বলেছেন:

হ, অনেক পুরান কথাঃ "বন্দুকের নল থেকেই রাজনৈতিক ক্ষমতা বেরিয়ে আসে।"
৪১. ০৫ ই মার্চ, ২০০৯ রাত ১১:২২
প্রণব আচার্য্য বলেছেন: গাজী সালাহউদ্দিন বলেছেন: .............
...........................

...সবাইতো দুর্নীতি করে...তো সে-ই তুলনায় সেনাবাহিনী কি বেশী দুর্নীতি করে ফেলেছে ? ...........

আহা, কী সুন্দর সাফাই
৪৩. ০৬ ই মার্চ, ২০০৯ রাত ১২:০২
ত্রিভুজ বলেছেন: সেনাবাহিনী বিরোধী প্রচারণা এই দেশে নতুন কিছু না.. বেশ কিছুদিন ধরে দেখছি এই প্রচারণা আরো জোরে শোরে হচ্ছে....
৪৪. ০৬ ই মার্চ, ২০০৯ রাত ১২:৩৭
জলপরী বলেছেন: োনাবাহিনী?? সব দেশে মজা মারে। অবদান অবদান করে চিতকার করছে। তাদের মরণটা ব্যাপক দুঃখের কেনা সন্দেহ নাই।
যেসব কথা শুনতে পাই :
১. ৪০ জন পরে আরো জীবিত উদ্ধার পেয়েছে। তাদের একটি গ্রুপ এই কর্মকান্ডের সাথে জড়িত।
২. োনাবিহনীর ৭০ভাগ বিএনপি জামায়াতের অন্ধভক্ত
৩. ৩৮ বছরে ব্যাপক হত্যার নায়করা নিজেদের ঈশ্বরের বরপুত্রভাবে তারা
৪. মঈন (ভাই) তার চারমাস আর মেয়াদ থাকাতে পাগলপারা হয়ে গেছেন

সবই শোনা কথা। আমাকে প্রমাণ দিতে বললে পারব না। তবে সাকাচৌ যেমন যুদ্ধাপরাধী (!) না, নতুন চন্দ্র কে সে ৭১ এ মারে নাই তেমনি োনাবিহনীও পুত পবিত্র, আল্লাহ নিয়ে যেমন প্রশ্ন করা যাবে না, তেমনি োনাবাহিনী নিয়েও কেনা প্রশ্ন করা যাবে না।
তারা যৌথবাহিনীর অভিযানের সময় ১০জন ব্যবসায়ির যে লিস্ট েবরিয়েছিলো তাদের একজনের কাছ থেকেই সাড়ে চার কোটি টাকা নিলেও বলা যাবে না। ততকালীন আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমরের কাছ থেকে ২দফায় কেয়েক কোটি টাকা নিলেও সেটা লিগ্যাল।

দেশ স্বাধীন করেছি আমরা, প্রাণ দিয়েছি আমরা সাধারণ মানুষরা বীরশ্রেষ্ঠের খেতাব পর্যন্ত োনাবাহিনী (সশস্ত্র বাহিনী) র ঝুলিতে। দেশ তো তাদের। তারা আমাদের জন্য কতকিছু করছে.........................................
৪৫. ০৬ ই মার্চ, ২০০৯ রাত ১২:৪৯
েক আিম বলেছেন: আসুন আপনার প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করি:

১. সেনাবাহিনী অল আউট এটাকে গেলে ক্যাজুয়ালটির সম্ভাবনা খুব সামান্য ছিল: নিহত কর্নেল গুলজার স্পষট করে বলেছিলেন মাত্র দু প্লাটুন সোলজার এনাফ ছিলো: কারন বিদ্রোহীরা খুবই অসংগঠিত ছিলো। বিডিআর সদর দফতরে কোন মারাত্নক ভারী অস্ত্র ছিলো না আর সাজোয়া যান বলতে একটি মাত্র গাড়ী (টয়োটা ল্যান্ড ক্রজার)

২. অবশ্যই সাংসদরা কথা বলবেন: সে যেই অন্যায় করুক। কিন্তু 'ওদের দেখে নিব' এচা কোন ধরনের ওধৌত্য। আমরা কি সাংসদদের এজন্য ভোট দিয়েছি। ১/১১ র পরে তো সবাই সেনাবাহিনীর পক্ষে ছিলো। যখন জলিল সাহেব বলেন তিনি মামলা করবেন আর তার কূশলি হবেন মওদূদ তখন খারাপ ই লাগে শুনতে।

৩. এটা কোন ভারত-ফাকিস্তান ক্রিকেট ম্যাচ ছিলো না: দেশের এমন ক্রান্তি লগ্নে হাত তালি দিয়ে মজা করার মতো কোন ঘটনা আমার মনে হয় ঘটে নি: এইটা যে আহাম্মকের মতো কাজ হয়েছে তা এখন অনেকেই বুঝে না বুঝার ভান করলে কিছু বলার নেই।

৪. বিডিআর এর দাওয়াতের লিষ্ট মোতাবেক ১৬৮ জন ই থাকার কথা। রিপোর্ট করতে বলার পরে কিছু অফিসার বিভিন্ন স্থানে রিপোর্ট করার পরেই আসল উপস্থিতি জানা গেছে। ধর্ষন আর লুটপাট মিথ্যাচার???!!! এতোটা অন্ধ না হলে হতো না?? আপনাদের ভাষায় গরীব জওয়ান রা ৪০ ভরি স্বর্ন কই পাইলো?? আর ধর্ষন: ৭১ এর রাজাকারদের মতো করে বললেন বলে মনে হলো: বিশ্বাস না হলে হলি ফ্যামিলির কোন ডক কে প্রশ্ন করুন: জানবেন ১৪ বার ধর্ষিত অফিসার স্ত্রী এখনো চিকিৎসাধীন আছেন।

৫. পৃথিবীর কোন সেনাবাহিনী আমাদের সেনা বাহিণী থেকে বেশী প্রডাক্টিভ?? দেশ রক্ষার যে দায়িত্ব তাদের দেয়া হয়েছে তা কি অনেক গুরু দায়িত্ব নয়। ৭১ এ কিন্তু বাঘা সিদ্দীকি ছাড়া সব সেক্টর কমান্ডার আর যুদ্ধ নায়ক রা সেনাবাহিনীর ছিলো: মাস পিপল কে ওয়ার ট্রেনিং দিয়ে দেশ রক্ষার কাজ হয়: এই আইডিয়া কতোটা অযৌক্তিক তা রাশা, চীন, হাঙ্গেরী, ইজরায়েল তার প্রমান।

৬. ২০০ বছরের ঐতিহ্যবাহী একটি আধা সামরিক বাহিনী যে কজন বিপদগামীর জণ্য শেষ হয়ে গেল: তাদের ধরতে চাওয়াটার মধ্যে এমন কি অপরাধ হয়ে গেল বলতে পারবেন??
৪৬. ০৬ ই মার্চ, ২০০৯ রাত ১:০০
কেল্টু বলেছেন: হ সোনা বাহিনী নিয়ে নো কুয়েশচেন
৪৭. ০৬ ই মার্চ, ২০০৯ রাত ১:০১
জলপরী বলেছেন: অন্ধ হই নাই তো আমরা। তাদের জন্য কানতাছি আর ভাবতাছি এই মানুষগুলারে নিয়া গর্ব করতাম!! যারা সবচাইতে বেশি সুযোগ পাইয়াও মরতে যাইতেছে এই খবরটুকুই বাহির করতে পারে নাই। বিষবৃক্ষের ফল সবাই মিলে খাইতে হবে - আপনার আমার সবার। ধর্ম ব্যবসায়ীদের সর্বদলীয় সাপোর্ট দিছি। এখন সেই ফল সবাইকে ভোগ করতে হবে। যেমন কর্ম তেমন ফল। আমরা আরো মূল্য দিব। আমরা মনুষ্যত্ব হারাইছি। ঘুষ খাওয়াকে অপরাধ ভাবি না। হাজার হাজার কোটি টাকা যেসব মন্ত্রী মিনিস্টার চুরি করছে তাদের শোক মিছিল বইসা বইসা তামাশার মতো দেখি। সবার মতো আমিও জাতির বিবিক হয়ে রাইতের বেলা ব্লগাই - হেন করতে হবে তেন করতে হেব। নিজে অন্যায় না করলেও পাশের লোক আরেকজনের মাথায় কাঁঠাল ভেঙ্গে খেলেও উচ্চবাচ্য করি না। আমাদের পরিণতি তো এমনই হবার কথা।
কিছু জানাযা, কিছু ডেড বডি, কিছু মিলাদ এ যাবার সুযোগ আমার হয়েছিলো, বুক ভেঙ্গে গেছে সত্যি কথা, কেঁদেছি, কাঁদছি কিন্তু এটাও ভাবি আমাদের আগামীকাল সকালেই বা কি হবে?? আমার অবস্থান থেকেই বা কি করা যায়?? সামরিক বাহিনী কি এভাবে গণবিচ্ছিন্ন এলিট ফোর্স হিসেবেই সব ধরা ছোঁয়ার বাইরে থাকবে?? ২১ আগস্ট তারা যেমন জড়িত ছিল এখনো আছে- শুনতে পাই, তারা নিজেরাই অফ দ্য ট্র্যাক এসব কথা বলে। তদন্তে না কি এমন লোকজনের নাম আসবে যে কারণে বরাবরের মতো প্রকুত সত্য আমরা জানতে পারব না।
জানি না ভাই - আমিও বিভ্রান্ত, আতংকিত, বিস্মিত জনগোষ্ঠীরই একজন। কি হবে এ চিন্তায় অস্থির।
৪৯. ০৬ ই মার্চ, ২০০৯ রাত ১:১৪
রোমেল বলেছেন: অবধারিত মৃত্যুর হাত থেকে বেঁচে আসা, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত এই সকল আর্মি অফিসারদের আবেগপূর্ণ কথাগুলোর মর্মার্থ বুঝতে অক্ষম এক বধির ব্যক্তির নিম্নমানের পোস্ট।

সবাই শুনেছে, অনেক কথার পাশাপাশি আর্মির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদও দেয়া হয়েছে এখানে এসে ধৈর্য্য ধরে সব কথা শোনার জন্যে। অপারেশন রেবেল হান্টের প্রতি সহমত ব্যক্ত করায় হাততালি দিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়েছে। রাজনৈতিক দলাদলির স্বীকার আর্মি অফিসারদের প্রচন্ড কষ্ট আর বঞ্চনার বিষয়টি বেরিয়ে এসেছে। খোলাখুলি অনেক বিষয়ই এখানে আলোচিত হয়েছে। অস্থিতিশীলতা ও পারস্পরিক অবিশ্বাস দূর করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের উপস্থিতিতে এরকম একটি মুখোমুখি আলোচনা গুরুত্বপূর্ণ। এসব বিষয় আমাদের পর্যবেক্ষণে আসে না কেন ????

যে সন্দেহ, বিদ্বেষ ও বিভেদের বিষ এই পোস্টে ছড়ানো হয়েছে তার মূল উৎস হয়তবা অন্যখানে। ৩ দিনের "রাষ্ট্রীয়" শোক পালনকালে সবগুলো প্রচারমাধ্যমে অব্যাহতভাবে প্রয়াত সেনা অফিসারদের স্মরণে যে ধর্মীয় অনুষ্ঠানগুলো প্রচারিত হয়েছে তার প্রতি ঘৃণা ও বিতৃষ্ণা থেকে সম্ভবত এই পোস্ট লেখা হয়েছে।
৫০. ০৬ ই মার্চ, ২০০৯ রাত ১:৩৩
জলপরী বলেছেন: খাইছে : "৩ দিনের "রাষ্ট্রীয়" শোক পালনকালে সবগুলো প্রচারমাধ্যমে অব্যাহতভাবে প্রয়াত সেনা অফিসারদের স্মরণে যে ধর্মীয় অনুষ্ঠানগুলো প্রচারিত হয়েছে তার প্রতি ঘৃণা ও বিতৃষ্ণা থেকে সম্ভবত এই পোস্ট লেখা হয়েছে।" - আচ্ছা আমাদের োনাবাহিনীতে অন্য ধর্মের কোন মানুষ নাই না!! এটা তো আমি ভাবিই নি। এতজন মারা গেল সব মুছলমানি নামের ধারক!! তাহলে সশস্ত্র বাহিনীর মুছলমানি সফল হয়েছে??
মিডিয়ার নাড়া কোথায় বাঁধা আমরা জানি........
৫১. ০৬ ই মার্চ, ২০০৯ রাত ১:৩৭
বৃত্তবন্দী বলেছেন: ফিফা স্যারের সমস্যাটা কই???
৫২. ০৬ ই মার্চ, ২০০৯ রাত ১:৩৯
অরণ্যদেব বলেছেন: লজিক টজিক ছড়া দেখি কুতুবরা গালাগালি শুরু কর্লেন। ঘটনা কিতা?
৫৩. ০৬ ই মার্চ, ২০০৯ রাত ১:৪৫
অরণ্যদেব বলেছেন: তিরভুজ সাবরে এক্টা প্রশ্ন করি; নিহত মানুষগুলা ভিন দ্যাশের লগে যুদ্ধে মারা গেলে কি কইতেন? আপনেরা এত্তো আল্লাবিল্লা করেন, তো এইডা ক্যান মানেন না যে যার যেইখানে মৃত্যু লেখা সেইখানেই তার মৃত্যু হইব।
৫৪. ০৬ ই মার্চ, ২০০৯ রাত ১:৪৭
বৃত্তবন্দী বলেছেন: েকআিম সাহেব,
আপনার ১ নং পয়েন্টের ব্যাপারে কিছু জানানো দরকার মনেহয়। এ্যন্টি ট্যাংক বা হেভি আর্টিলারী বলতে যা বুঝায় তা ছাড়া বিডিআরের ফায়ার পাওয়ার আর্মির মতই। আর তাদের কছে এপিসি ও রয়েছে।

৪ নং পয়েন্টের ব্যাপারে- ১৬৮ জনের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত না হয়ে এটা প্রচার করা আর্মির ভুল হয়েছে। আর অফিসাররা কতটা এফিশিয়েন্ট যে রিপোর্ট করতে করতে ৪ দিন লাগিয়ে দিলো?
৫৫. ০৬ ই মার্চ, ২০০৯ রাত ১:৫০
বৃত্তবন্দী বলেছেন: টিবুজ, আপনে তো সেনা বাহিনীরে চাটবেনই। কারন হেগোর নুন খাইসিলেন না? গুন তো গাইতেই হয়। নাকি ভুল বলসি?
৫৬. ০৬ ই মার্চ, ২০০৯ রাত ২:০১
শূন্য আরণ্যক বলেছেন: @ রোমেল .. অবধারিত মৃত্যুর মুখ থিকা ফিরা আসলেই বুঝি প্রধানমন্ত্রীরে ঝারি দেয়া যায় ?

আমার আপনার সবার কতো সমস্যা .. এখন আমরাও কি ঝারি দেয়া শুরু করব নাকি ..

আমার আপনার কাজ-কর্ম বা অর্জন একজন সেনাবাহিনীর অফিসারের চেয়ে কম এটা মানতে পারলান না দু:খিত ..

আমি তেমন কেউ না এটা স্বীকার করি .. আর কেউ কিছু না করেই কেউকেটা হয়ে যাওয়ার ঘটনাও অস্বীকার করি
৫৭. ০৬ ই মার্চ, ২০০৯ রাত ২:১৭
অরণ্যদেব বলেছেন: কোন বিশেষ কেউ নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করতে করতে অভ্যেস কইরা ফালাইলে যা হয় ঠিক সেই আচরণই কর্ছে রোমেল সাবের ভাষায়"আবেগপূর্ণ আর্মি অফিসাররা"।

আর্মি,বিডিআর,পুলিশ সহ সকল বাহিনী আর তাগো ব্রান্চ যে রাষ্ট্র তথা জনগণের খিদমতগার এইটার প্রাকটিস আমগো দেশে কি আছে?
৫৮. ০৬ ই মার্চ, ২০০৯ রাত ৮:৩২
েক আিম বলেছেন: @বৃত্তবন্দি :

১. পিলখানায় বিডিআর এর যে ফায়ার পাওয়ার মজুদ থাকে তা সামান্য। বিডিআর এর আর্মস এমুনিশন বিভিন্ন সেক্টরে মজুদ থাকে। এপিএস পিলখানায় নেই।

২. এফিসিয়েন্সি নয়: শক টা ব্যাপার: আর সরকার আদেশের ৬ ঘন্টার মধ্যে সকল আর্মি আর নিরপনাধ জোয়ানরা রিপোর্ট করেছেণ।
৫৯. ১০ ই মার্চ, ২০০৯ দুপুর ২:৩০
লুথা বলেছেন: আরেকটা পোস্ট এও বলছিলাম, যে কোন প্রফেশন র মানুষ র উপর এমন আক্রমন হলে, এমন এ রিয়াকশন হবেই।

আজকে ৫০ জন সাংবাদিক অথবা ৫০ জন পাতি নেতা অথবা ১০ জন মন্ত্রি মরুক অথবা ঢাকা ভার্সিটি র ৫০ জন ছাত্র কে এই ভাবে মেরে ফেলুক, তারপর দেখেন কি হয়।

চিন্তা করে দেখেন।
৬০. ১৩ ই মার্চ, ২০০৯ ভোর ৫:১৫
রন্টি চৌধুরী বলেছেন: চমতকার।

এরা শুরু থেকেই মিথ্যাচার করে মানুষের মনে সিমপ‌্যাথি আনার চেষ্টা করেছে।
ছড়ানো হয়েছে ১৫০ অফিসার মারা গেছেন। পরে দেখা গেল মারা গেছেন ৫৩ নিখোজ ৭ উদ্ধার ৪০।
বিডিআর যদি খুজে খুজে মারে তাহলে অর্ধেক সেনা অফিসার কেমনে বাচলেন এইটা প্রশ্ন।
গনকবর নিয়েও সন্দেহ হয় কেন জানি।
এক কর্নেল দেখলাম ইয়া বক্তুতা দিল িভিতে। বেটা এক ফ্ল্যাটের বক্স খ্টের নিচ থেকে সব দেখেছে, কে গুলি করল, লিফলেট বিতরন, কবর খোড়া, তৌহিদ কি করছে, কে নেতৃত্‌ দিছে। এই লোকের দর্শন বিদ্যা দেইখা আমি চমকৃত।

আর অডিও টেপ।

কি বলব!!
কোন এক মেজর জেনারেল বা এই গোছের কাউরে খুজতেছি পা চাটব বলে।
এদের একজন তো ক্রাশ করলেন বলে একদিন শোক করলাম। শোকে শোকে দেশ সয়লাম। মেঘনায় ১৫০ আম পাব্লিক মরলে আমরা নখ কামড়াই। টাঙ্গাইলে ২ জন মরলে শোক।



ডগস এন্ড সিভিলিয়ানস আর নট এলাউড.......মনে হচ্ছে এই দেশের ক্ষেত্রে এটাই প্রযোজ্য।
৬১. ১৫ ই মার্চ, ২০০৯ সকাল ১১:৩৫
খািল িপডাইেত ইচ্ছা করে বলেছেন: লেখক বলেছেন:
গার্মেন্টস কর্মীরা আগুনের ভয়ে পায়ে পিষ্ট হয়ে মারা গেলে- শোক দিবস হয় না, র‌্যাংস ভবনে ঝুলন্ত শ্রমিকের লাশ গলে গলে পড়লেও তার পরিবারের খোজ কেউ নেয় না (বাচ্চার শিক্ষার দায়িত্ব তো দূরের কথা), চলেশ রিসিলদের রাষ্ট্রীয় মদদে রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা মারা হলে- দিনের পর দিন পাহাড়ি আদিবাসীদের ঘরবাড়ি পুড়িয়ে- উচ্ছেদ করে- খুন ধর্ষণ চালালে- তাদের ক্ষোভ নিরসনে কাউকে পাওয়া যায় না......

৬২. ১৬ ই মার্চ, ২০০৯ সকাল ১১:০৩
খািল িপডাইেত ইচ্ছা করে বলেছেন: কাল রাতে JFK মুভিটা দেখলাম। এফ কেনেডী এবং রবার্ট কেনেডী দুই ভাইকে'ই মারে সি.আই.এ, পেন্টাগন মিলে। কারন তারা যুদ্ধের বিরুদ্ধে ছিলেন। সবাইকে এই মুভিটা দেখতে অনুরোধ করি আর সাথে আমাদের দেশের পরিস্থিতির সাথে মিলাতে বলি।
৬৪. ২৪ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:০২
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: ভিন্ন প্রসঙ্গ---আপনি আছেন কেমন।

দেখি না কেন।
৬৫. ২৬ শে মার্চ, ২০০৯ রাত ১০:৩৯
মুহাম্মদ ফয়সল বলেছেন: অনেককে মনে হচ্ছে ৫৩ জনের মৃত্যুতে খুশি নন। আরো মৃত্যু প্রয়োজন ছিল। অথবা একবার যখন ১৬৮ জন বলা হয়েছে তো ১৬৮ জনই হওয়া চাই। এ পোস্ট এবং এর মন্তব্যগুলো দেখে মনে হয় আমরা আসলে জাতী হিসেবে কতখানি বিভক্ত, নির্লজ্জ, পাষান এবং বর্বর। এ জাতীর স্বপ্ন মনে হয় বঙ্গবন্ধু বা আমাদের মহান মুক্তিযোদ্ধারা দেখেন নি।
৬৬. ০২ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:১৯
শর্বরী বলেছেন: নিজের চোখের সামনে নিজের বন্ধু সহকর্মীদের লাশ হয়ে লুটে পড়তে দেখতেন, তারপর আপনার গলা দিয়ে কেমন মধুর স্বর বের হয় শুনতাম; বিশেষ করে আপনার নেতা বা নেত্রীর সামনে, যাদের এক ডাকে আপনাকে আপনার বৌ বাচ্চা পরিবার সব ফেলে চলে যেতে হয় নিজের প্রাণ বাজি রেখে যুদ্ধ করতে বা দেশের যে কোনো দুর্যোগে সাহায্যের হাত বাড়াতে!!

আর একটা কথা, সব মানুষ ই মানুষ, তবুও একজন নেতা আর কর্মীর মধ্যে তফাত আছে। আজকে আমি মারা গেলে আমার দেশের খুব বেশি ক্ষতি হবে না, কিন্তু আমাদের দেশের ড: ইউনূস বা ড: এম আর খান বা এমন কেউ মারা গেলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে তা নিশ্চয় আপনাকে আর বলে দিতে হবে না! তাই গার্মেন্টস কর্মী বা অন্য কোনো মৃত্যুর সাথে এটাকে তুলনা করে মৃত্ মানুষ গুলোর আর অসম্মান কোরেন না।
৬৭. ০২ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:২৮
শর্বরী বলেছেন: েক আিম বলেছেন: আসুন আপনার প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করি:

১. সেনাবাহিনী অল আউট এটাকে গেলে ক্যাজুয়ালটির সম্ভাবনা খুব সামান্য ছিল: নিহত কর্নেল গুলজার স্পষট করে বলেছিলেন মাত্র দু প্লাটুন সোলজার এনাফ ছিলো: কারন বিদ্রোহীরা খুবই অসংগঠিত ছিলো। বিডিআর সদর দফতরে কোন মারাত্নক ভারী অস্ত্র ছিলো না আর সাজোয়া যান বলতে একটি মাত্র গাড়ী (টয়োটা ল্যান্ড ক্রজার)

২. অবশ্যই সাংসদরা কথা বলবেন: সে যেই অন্যায় করুক। কিন্তু 'ওদের দেখে নিব' এচা কোন ধরনের ওধৌত্য। আমরা কি সাংসদদের এজন্য ভোট দিয়েছি। ১/১১ র পরে তো সবাই সেনাবাহিনীর পক্ষে ছিলো। যখন জলিল সাহেব বলেন তিনি মামলা করবেন আর তার কূশলি হবেন মওদূদ তখন খারাপ ই লাগে শুনতে।

৩. এটা কোন ভারত-ফাকিস্তান ক্রিকেট ম্যাচ ছিলো না: দেশের এমন ক্রান্তি লগ্নে হাত তালি দিয়ে মজা করার মতো কোন ঘটনা আমার মনে হয় ঘটে নি: এইটা যে আহাম্মকের মতো কাজ হয়েছে তা এখন অনেকেই বুঝে না বুঝার ভান করলে কিছু বলার নেই।

৪. বিডিআর এর দাওয়াতের লিষ্ট মোতাবেক ১৬৮ জন ই থাকার কথা। রিপোর্ট করতে বলার পরে কিছু অফিসার বিভিন্ন স্থানে রিপোর্ট করার পরেই আসল উপস্থিতি জানা গেছে। ধর্ষন আর লুটপাট মিথ্যাচার???!!! এতোটা অন্ধ না হলে হতো না?? আপনাদের ভাষায় গরীব জওয়ান রা ৪০ ভরি স্বর্ন কই পাইলো?? আর ধর্ষন: ৭১ এর রাজাকারদের মতো করে বললেন বলে মনে হলো: বিশ্বাস না হলে হলি ফ্যামিলির কোন ডক কে প্রশ্ন করুন: জানবেন ১৪ বার ধর্ষিত অফিসার স্ত্রী এখনো চিকিৎসাধীন আছেন।

৫. পৃথিবীর কোন সেনাবাহিনী আমাদের সেনা বাহিণী থেকে বেশী প্রডাক্টিভ?? দেশ রক্ষার যে দায়িত্ব তাদের দেয়া হয়েছে তা কি অনেক গুরু দায়িত্ব নয়। ৭১ এ কিন্তু বাঘা সিদ্দীকি ছাড়া সব সেক্টর কমান্ডার আর যুদ্ধ নায়ক রা সেনাবাহিনীর ছিলো: মাস পিপল কে ওয়ার ট্রেনিং দিয়ে দেশ রক্ষার কাজ হয়: এই আইডিয়া কতোটা অযৌক্তিক তা রাশা, চীন, হাঙ্গেরী, ইজরায়েল তার প্রমান।

৬. ২০০ বছরের ঐতিহ্যবাহী একটি আধা সামরিক বাহিনী যে কজন বিপদগামীর জণ্য শেষ হয়ে গেল: তাদের ধরতে চাওয়াটার মধ্যে এমন কি অপরাধ হয়ে গেল বলতে পারবেন??
৬৮. ০২ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:২৮
শর্বরী বলেছেন: েক আিম বলেছেন: আসুন আপনার প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করি:

১. সেনাবাহিনী অল আউট এটাকে গেলে ক্যাজুয়ালটির সম্ভাবনা খুব সামান্য ছিল: নিহত কর্নেল গুলজার স্পষট করে বলেছিলেন মাত্র দু প্লাটুন সোলজার এনাফ ছিলো: কারন বিদ্রোহীরা খুবই অসংগঠিত ছিলো। বিডিআর সদর দফতরে কোন মারাত্নক ভারী অস্ত্র ছিলো না আর সাজোয়া যান বলতে একটি মাত্র গাড়ী (টয়োটা ল্যান্ড ক্রজার)

২. অবশ্যই সাংসদরা কথা বলবেন: সে যেই অন্যায় করুক। কিন্তু 'ওদের দেখে নিব' এচা কোন ধরনের ওধৌত্য। আমরা কি সাংসদদের এজন্য ভোট দিয়েছি। ১/১১ র পরে তো সবাই সেনাবাহিনীর পক্ষে ছিলো। যখন জলিল সাহেব বলেন তিনি মামলা করবেন আর তার কূশলি হবেন মওদূদ তখন খারাপ ই লাগে শুনতে।

৩. এটা কোন ভারত-ফাকিস্তান ক্রিকেট ম্যাচ ছিলো না: দেশের এমন ক্রান্তি লগ্নে হাত তালি দিয়ে মজা করার মতো কোন ঘটনা আমার মনে হয় ঘটে নি: এইটা যে আহাম্মকের মতো কাজ হয়েছে তা এখন অনেকেই বুঝে না বুঝার ভান করলে কিছু বলার নেই।

৪. বিডিআর এর দাওয়াতের লিষ্ট মোতাবেক ১৬৮ জন ই থাকার কথা। রিপোর্ট করতে বলার পরে কিছু অফিসার বিভিন্ন স্থানে রিপোর্ট করার পরেই আসল উপস্থিতি জানা গেছে। ধর্ষন আর লুটপাট মিথ্যাচার???!!! এতোটা অন্ধ না হলে হতো না?? আপনাদের ভাষায় গরীব জওয়ান রা ৪০ ভরি স্বর্ন কই পাইলো?? আর ধর্ষন: ৭১ এর রাজাকারদের মতো করে বললেন বলে মনে হলো: বিশ্বাস না হলে হলি ফ্যামিলির কোন ডক কে প্রশ্ন করুন: জানবেন ১৪ বার ধর্ষিত অফিসার স্ত্রী এখনো চিকিৎসাধীন আছেন।

৫. পৃথিবীর কোন সেনাবাহিনী আমাদের সেনা বাহিণী থেকে বেশী প্রডাক্টিভ?? দেশ রক্ষার যে দায়িত্ব তাদের দেয়া হয়েছে তা কি অনেক গুরু দায়িত্ব নয়। ৭১ এ কিন্তু বাঘা সিদ্দীকি ছাড়া সব সেক্টর কমান্ডার আর যুদ্ধ নায়ক রা সেনাবাহিনীর ছিলো: মাস পিপল কে ওয়ার ট্রেনিং দিয়ে দেশ রক্ষার কাজ হয়: এই আইডিয়া কতোটা অযৌক্তিক তা রাশা, চীন, হাঙ্গেরী, ইজরায়েল তার প্রমান।

৬. ২০০ বছরের ঐতিহ্যবাহী একটি আধা সামরিক বাহিনী যে কজন বিপদগামীর জণ্য শেষ হয়ে গেল: তাদের ধরতে চাওয়াটার মধ্যে এমন কি অপরাধ হয়ে গেল বলতে পারবেন??
+++++++++++++++++++
৬৯. ০৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৫৪
বাঙ্গাল বলেছেন: অগভীর চিন্তা।
------------------
কন্সপিরেসি থিওরী-পারট ৩ (সিউডো-জ়ঙ্গি রাষ্ট্রের ছায়া)
Click This Link
প্রথম আলো তাহার জাত চিনাইয়াছে
Click This Link
ব্যানানা বাংলাদেশ-১ (ইকোনমিক হিটম্যান)
Click This Link
৭১. ০৬ ই মে, ২০০৯ সকাল ৮:৩৫
জয়_জয় বলেছেন: ামাডের কোনো সেনাবাহিনির ডোরকার নাি
৭২. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১১:৫৯
মীজানুর রহমান বলেছেন: +++ + প্লাস প্লাস প্লাস প্লাস
৭৪. ১৩ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৫৫
অমিত০৯৭ বলেছেন: আপনি কই ভাই? লেখালেখি ছাইরা দিসেন নাকি :(
৭৬. ০২ রা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৯
সুবিদ্ বলেছেন: ঐসময়ে ব্লগে নতুন ছিলাম.......

দেরীতে হলেও প্লাস........প্রিয়তেও নিলাম......
৭৭. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪৬
পিচ্চি চাপাবাজ বলেছেন: আজকে ৫০ জন সাংবাদিক অথবা ৫০ জন পাতি নেতা অথবা ১০ জন মন্ত্রি মরুক অথবা ঢাকা ভার্সিটি র ৫০ জন ছাত্র কে এই ভাবে মেরে ফেলুক, তারপর দেখেন কি হয়। ?????????????????????? +++++++++++++++++++++

 

মোট সময় লেগেছে ৩.০০৫১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মানুষেরে ঘৃণা করি'/
ও কারা কোরান, বেদ, বাইবেল চুম্বিছে মরি' মরি'/
ও মুখ হইতে কেতাব-গ্রন্থ নাও জোর ক'রে কেড়ে,/
যাহারা আনিল গ্রন্থ-কেতাব সেই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই