আমার প্রিয় পোস্ট

ছেলে বৃষ্টি

০৫ ই আগস্ট, ২০০৮ রাত ১২:০৯

                       


বৃষ্টি তো সেই গ্রামের ছেলে নদী কাছে বাড়ি
আমরা কী তার সঙে কোন তর্কে যেতে পারি।

আমরা কী তার মাথা বুঝি, বুঝি কী তার মন
তবু আমাদের তো যখন তখন বৃষ্টি প্রয়োজন।

তার মত সে নগর বেজায়, বেজায় উঠান শাড়ি
আমরা কী তার সঙে কোন তর্কে যেতে পারি।

বৃষ্টি সে তো ফুলের সখা, আকাশ মেঘের সখি
গাছ পালাদের সঙে তো তার মধুর বকাবকি।

আবার যদি বৃষ্টি আসে নেবো আমার বাড়ি
আমরা কী তার সঙে কোন তর্কে যেতে পারি।

 

 

  • ৪ টি মন্তব্য
  • ৭৬বার পঠিত
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৫ ই আগস্ট, ২০০৮ রাত ১২:১০
comment by: কৌশিক বলেছেন: তর্কে যাওয়ার প্রশ্নই আসে না, সোজা তার বাড়ি যেতে হবে।
+
২. ০৫ ই আগস্ট, ২০০৮ রাত ১২:১৫
comment by: কালপুরুষ বলেছেন: চমৎকার লেখা। এমন ছন্দের কবিতা ব্লগে আমি খুব কম পড়েছি। খুব ভাল লাগলো।
৩. ০৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৫৯
comment by: যীশূ বলেছেন: চমৎকার!!!
৪. ০৫ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:০৮
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: খুব সুন্দর........।
শুভকামনা।

 



 

comment by:
পরে লিখবো, এখন না বুঝছো??????
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৮০৯