somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশি মুখ নিয়ে ৮৪টি পর্নো ওয়েবসাইট!

১১ ই আগস্ট, ২০১০ রাত ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পর্নো ওয়েবসাইটগুলোয় এখন দেশীয় মুখের ছড়াছড়ি। কিশোরী তরুণী থেকে শুরু করে মধ্যবয়সী নারীদের গোপন ক্রিয়াকলাপের ছবি এসব সাইটে ব্যবহার করা হয়েছে। এর মধ্যে জনপ্রিয় কণ্ঠশিল্পী, মডেল কন্যা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ছবিও রয়েছে। নানা কৌশলে গোপনে সংগ্রহ করা এই ছবিগুলো ব্যবহার করে সংশ্লিষ্টদের ব্ল্যাকমেইলের ঘটনাও ঘটছে। সম্প্রতি এ রকম ৮৪টি ওয়েবসাইট শনাক্ত করেছে পুলিশ সদর দফতর। এগুলো বন্ধের জন্য শিগগিরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে।

সংশ্লিষ্টরা জানান, ‘বাংলাদেশি হট গার্ল, ভার্সিটি গার্ল, সেলিব্রেটি উইমেন’-এ জাতীয় শব্দ ব্যবহার করে বিভিন্ন পর্নো ওয়েবসাইটে চটকদার বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। নির্দিষ্ট লিংকে ঢুকলে দেখা মিলছে পরিচিত নানা মুখের। বেশিরভাগ ক্ষেত্রে তাদের অজান্তে লুকানো ক্যামেরায় তোলা হয়েছে এসব ছবি। কখনও কখনও সাধারণ ভিডিওচিত্রকে সম্পাদনা করে পর্নো বানানো হয়েছে। নিখুঁত কারিগরি কাজের জন্য ছবিটি আসল না সুপার ইম্পোজ তা বোঝাও যাচ্ছে না। আর এ ধরনের প্রতারণার ফলে অনেকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন।

পুলিশ জানায়, চিহ্নিত ওয়েবসাইটগুলোয় শোবিজের অনেক জনপ্রিয় মুখ ছবি ব্যবহার করা হয়েছে। যেমন-’ই’ আদ্যাক্ষরের এক কণ্ঠশিল্পীর সঙ্গে এক পুরুষের অন্তরঙ্গতার দৃশ্য খুবই সহজলভ্য। বেশ কয়েকটি সাইটে ওই ফুটেজ দেওয়া রয়েছে। এছাড়া আলোচিত ঘটনাগুলোর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে তার প্রেমিকের মেলামেশার দৃশ্য। প্রতারক প্রেমিক এ দৃশ্য গোপনে ধারণ করে তা ছড়িয়ে দিয়েছে ইন্টারনেটে। এতে ওই ছাত্রীকে চেনা গেলেও তার প্রেমিককে চেনা যায় না। এ নিয়ে পত্রিকায় খবরও বেরিয়েছিল।

পুলিশ জানায়, নানাভাবে এসব ছবি সংগ্রহ করা হচ্ছে। মোবাইল ফোন ক্যামেরা এক্ষেত্রে ব্যবহার হচ্ছে বেশি। কোনো কোনো সময় বাথরুমের ভেন্টিলেশন স্পেসে লুকিয়ে রাখা হয় ছোট্ট ক্যামেরা। সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী এ রকম ঘটনার মুখোমুখি হন। তবে তিনি আগেই ক্যামেরাটি দেখতে পাওয়ায় প্রতারণার হাত থেকে রক্ষা পান।

বেশ কিছুদিন ধরে বিষয়টি পর্যবেক্ষণের পর পুলিশ এ রকম ৮৪টি ওয়েবসাইট শনাক্ত করেছে। খোঁজ নিয়ে দেখা গেছে, এ সাইটগুলো পরিচালিত হচ্ছে দেশের বাইরে থেকে। তাই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সহজ হচ্ছে না। এদিকে এ সংক্রান্ত সময়োপযোগী কোনো আইন না থাকায় দোষীদের শাস্তির আওতায় আনা যাচ্ছে না। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও র‌্যাবের সাইবার ক্রাইম ইউনিট এ ব্যাপারে কাজ করছে। পুলিশ সদর দফতরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আপত্তিকর ওয়েবসাইটগুলোর তালিকা তৈরি হয়েছে। এখন সেগুলো বন্ধের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনকে (বিটিআরসি) জানানো হবে।
১৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×