somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুরুষ থেকে নারী হলেন গাইবান্ধার আশরাফি

১২ ই আগস্ট, ২০১০ দুপুর ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কিশামত দশলিয়া গ্রামে পুরুষ থেকে নারীতে রূপান্তর হওয়া আশরাফি আক্তার রিতা জানিয়েছেন আগামীতে সুন্দর মা হবার ইচ্ছা রয়েছে তার। বাকী জীবনটা স্বামী সংসার নিয়ে সুখে স্বাচ্ছন্দে কাটাতে চান। তিনি জানান বাড়ির বাইরে বেরুতে ভষিন লজ্জা লাগে। রাস্তার মানুষরা তার দিকে লোলুপ দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। যা খারাপ লাগে তার। সম্প্রতি আশরাফুল ইসলাম রিফুল পুরুষ থেকে নারীতে রূপান্তর হয়ে সবাইকে অবাক করে দিয়েছে। এখন তার নাম আশরাফি আক্তার রিতা।

একদিন এই আশরাফুল ইসলাম রিফুল বর সেজে বিয়ের পিঁড়িতে বসেছিলো। খোঁজ নিয়ে জানা গেছে, আশরাফুল ইসলাম ওরফে রিফুলের পিতার নাম মৃত সোলায়মান আকন্দ ছিলেন একজন কৃষক। মা মৃত খোতেজা খাতুন গৃহিনী। দুই ভাই চার বোনের মধ্যে আশরাফুল সবার ছোট। বড় বোন শেফালি, লতিফা, ফাতেমা ও রেহেনা খাতুনের বিয়ে হয়েছে। ভাই রফিকুল ইসলাম কৃষি কাজ করেন। আশরাফুল ইসলাম সাদুল্লাপুর উপজেলার নিয়ামত নগর উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করতো। ১৯৯১ সালে ওই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়। মৃত্যু পথযাত্রী মার শেষ ইচ্ছা পুরনে আশরাফুল ১৯৯১ সালে ১৬ ডিসেম্বর পশ্চিম দামোদরপুর গ্রামের জান্নাতি’র সাথে তার বিয়েও হয়। বিয়ের দু’মাস পর আশরাফুলের বিবাহ বিচ্ছেদ হয়।

আশরাফুল থেকে রূপান্তর আশরাফি জানায়, এসএসসি পরীক্ষা দেয়ার কয়েক মাস আগে তার শারীরিক পরিবর্তন শুরু হয়। প্রাথমিক অবস্থায় মেয়েদের মত চলাফেরা, কথাবার্তা, রূপ সজ্জা, খাবার-দাবার খেতে ভাল লাগে। জানতাম আমি পুরুষ মানুষ। অথচ ছেলেদের সাথে কথা বলতে খুব ভাল লাগতো। ২০০৬ সালের শেষের দিকে হঠাৎ মেয়েদের মতো সবকিছু শুরু হয়। তারপর নারীতে রূপান্তর হবো এটা নিশ্চিত হই। তখন মাথার চুল কাটা বন্ধ করি। ২০০৯ সালের প্রথমদিকে নাক ফুঁড়িয়ে স্বর্ণের জিনিস ব্যবহার করতে শুরু করি। গত বছরের নভেম্বর মাসে কান ফুঁরিয়ে স্বর্ণের দুল পড়ি। দামোদরপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান জানান, ভোটার তালিকায় তার নাম আশরাফুল ইসলাম রিফুল হিসেবে লিপিবদ্ধ করা হয়। গত বছরের ১৫ নভেম্বর গাইবান্ধা নোটারী পাবলিকে এফিডেভিট করে নাম পরিবর্তন করে আশরাফুল স্থানে আশরাফি করা হয়। তখনই হৈ চৈ পড়ে যায়। ওই দিনই (১৫ নভেম্বর) এফিডেভিটের মাধ্যমে আশরাফি তার আত্মীয় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের তালুক সর্বানন্দ গ্রামের মিজানুর রহমান ওরফে বাবলু সরদারকে (৪৩) বিয়ে করে।

১৮ নভেম্বর ৩ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে কাজীর মাধ্যমেও তাদের বিয়ে রেজিষ্ট্রি করা হয়। তার স্বামী মিজানুর রহমান বিএ পাশ করে ১৯৯৫ সালে সর্বানন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে চাকুরী করছেন। তিনি জানান তারা দুজন এখন ঘর-সংসার নিযে ভীষন ব্যস্ত।
২৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×