এক ডাক্তার রেস্তোঁরায় ঢুকে বয় কে কোমর চুলকাতে দেখে বললেন, একজিমা আছে নাকি?
বয়: না স্যার,ওসব স্পেশাল অর্ডার এখন হবে না।
=========================
সবচেয়ে অলস লোককে আমি পুরস্কার দেবো। কে সবচেয়ে অলস,হাত তোল।
একজন বাদে সবাই হাত তুলল।
>কি ব্যাপার তুমি হাত তুললেনা কেনো?
> কে আবার অত কষ্ট করে।
======================
পুস্তক বিক্রেতা: এই বইটি পড়লে আপনার জীবনের অর্ধেক কাজই হয়ে যাবে স্যার।
ক্রেতা: তাহলে আমাকে দুটো বই দিন।
======================
শিক্ষক: (বই খুলে) আচ্ছা কাল কোথায় পড়াচ্ছিলাম,বলতো।
ছাত্র: এই ক্লাসরুমেই স্যার।
======================
এক ব্যক্তি পথে যেতে যেতে গান গাইছে " রুপে আমার আগুন জ্বলে..."
২য় ব্যক্তি বললো, দাঁড়ান ভাই, অনেকক্ষণ ধরে আগুন পাচ্ছিনা।একটু সিগারেটটা ধরিয়ে নিই।
--সংগৃহীত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

