শিক্ষক: ঘুম পেলে আমরা বিছানায় যাই কেনো?
ছাত্র: বিছানা আমাদের কাছে আসেনা বলে।
=============================
বিচারক: নিজ হাতে তুমি তোমার বাবা মা-কে গুলি করে মেরেছো। এটা স্বীকার করার পর তোমার আর কি বলার আছে?
আসামী: এখন আমি এতিম। এতিমের অপরাধ মাফ করে দিন হুজুর।
============================
চলন্ত বাসের মধ্যে এক লোক প্রচন্ড জোরে হাঁচি দিয়ে ফেললে তার পাশের যাত্রী বললো,"দেখেন ভাই, ভালো হচ্ছেনা কিন্তু"।
এরপর লোকটি আরো জোরে একটি হাঁচি দিলো। পাশের লোকটি আবার বললো, " ভালো হচ্ছেনা কিন্তু"।
লোকটি পুনরায় সর্বশক্তি দিয়ে হাঁচি দিলো। পাশের লোকটি এবার সিট থেকে উঠে রেগেমেগে বললেন," ভালো হচ্ছেনা কিন্তু,বলে দিচ্ছি"।
লোকটিও উঠে দাঁড়িয়ে বললো, এর চেয়ে ভালো হাঁচি দেওয়া আমার পক্ষে সম্ভব না!
===============================
শিক্ষক: বাবু, শিলালিপি, নদী, জীবাশ্ম এই তিনটির যেকোন একটির ওপর রচনা লেখো।
ছাত্র: স্যার, আমি কাগজের ওপর ছাড়া অন্য কিছুর ওপরতো লিখতেই পারিনা।
=================================================
বিচারক: তুমি চুরি করার জন্য সিন্দুকের তালা ভেঙ্গেছো কেনো?
চোর: চাবি পাইনি বলে।
=================================================
>কিরে রহমত, কোমরে দড়ি জড়িয়ে ঘুরছিস কেন?
> বা রে, মা যে বললো, সামনে পরীক্ষা, এবার কোমর বেঁধে লেগে পড়্।
=================================================
বড় বোন: আচ্ছা আমি যখন গান গাই,তখন তুই বারান্দায় দাঁড়িয়ে থাকিস কেন?
ছোট বোন: আমি যে গান গাচ্ছি না, তা অন্যদের বোঝানোর জন্য।
===================================সংগৃহীত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



