গরুর রচনা লেখবার আগে শিক্ষক অনেকগুলো পয়েন্ট বললেন। সবাই তা বুঝতে পেরেছে কিনা সেটা বোঝার জন্য তিনি একটা ছেলেকে জিজ্ঞেস করলেন-আচ্ছা, তোমার পায়ে কী ?
ছাত্র : জুতো, স্যার ।
স্যার : জুতো কী থেকে তৈরি হয় ?
ছাত্র : চামড়া থেকে ।
স্যার : চামড়া কোথায় পাওয়া যায় ?
ছাত্র ; গরুর গা থেকে ।
খুশি হয়ে উঠলেন স্যার ছাত্রের জবাবে এবং প্রশ্ন করলেন-আচ্ছা এখন বল দেখি, কোন সে জীব, যে তোমাদের পায়ের জুতো যোগায় , আবার নানান খাবার জিনিসও সরবরাহ করে ?
ছাত্রের জবাব : আমার বাবা, স্যার ।
>>>>>>>>>>>>>>>>>>
একজন লোক নতুন ইংরেজি শিখেছে। তাই সে কথার ফাঁকে সবসময় ইংরেজি বলত। একদিন সে ব্যাংকে গিয়ে ম্যানেজারকে বলল-“স্যার, গিভ মি আ চেকু”। ব্যাংকের ম্যানেজার লোকটির ভুল উচ্চারণ দেখে বলল-ওটা চেকু নয়, ওটা চেক”। লোকটি উচ্চারণে ভুল হয়েছে জেনে অত্যন্ত লজ্জা পেয়ে বলল-“ইট ইজ মাই স্লিপ অব টাঙ্গু ”। তখনই ম্যানেজারটি তাকে শুধরে বলল-“ওটা টাঙ্গু নয, ওটা টাঙ্গ।” এবার লোকটি রেগে উত্তর দিল-“ডোন্ট আরগ্ উইথ মি ।”
>>>>>>>>>>>>>>>>>>নেট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

