রাজধানীর অভিজাত এলাকা গুলশানে ১৫টি ফ্ল্যাট সম্বলিত একটি ছয়তলা ভবন হেলে পড়েছে। তবে এটি ঝুঁকিপূর্ণ নয় বলে জানিয়েছে রাজউক।
পাশের ভবনে পাইলিংয়ের জন্য ১০১ নম্বর সড়কের ৭ নম্বর ওই বাড়িটি শনিবার হেলে পড়ে বলে ওই ভবনের বাসিন্দারা বলছেন।
ওই এলাকায় পুলিশ গেছে। গেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. নূরুল হুদাও। সরিয়ে নেওয়া হয়েছে সান ক্লাসিক নামের ভবনটির বাসিন্দাদের।
সান ক্লাসিকের ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি রহিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৬ নম্বর প্লটে নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের সময় ধস সৃষ্টি হওয়ায় সকাল ৯টার দিকে আমাদের ভবনটি হেলে পড়ে।"
সামান্য হেলে পড়া ওই ভবন থেকে এর পরপরই সব বাসিন্দাদের সরে পড়তে বলা হয় বলে জানান তিনি।
পাশের ভবনটি তৈরি করছে আবাসন নির্মাণকারী প্রতিষ্ঠান 'ডম ইনো'। ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সান ক্লাসিকের স্যুয়েরেজ লাইনের ত্র"টির কারণে পানি চুইয়ে আমাদের পাইলিংয়ে ধস সৃষ্টি হয়েছে।"
অগ্নি নির্বাপক বাহিনীর বারিধারার স্টেশন কর্মকর্তা সৈয়দ মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভবনটি এখনো ঝুঁকিপূর্ণ নয় বলে রাজউক জানিয়েছে। রাজউক চেয়ারম্যান এসেছিলেন। তিনি পাইলিংয়ের যেখানে ধস নেমেছে, তা ভরাট করতে বলেছেন। সে অনুযায়ী কাজ চলছে।"
সমস্যা সমাধানে দুটি ভবনের মালিকের সঙ্গে আলোচনার প্রক্রিয়া চলছে বলে গুলশান থানার ওসি শাহ আলম জানিয়েছেন।
আলোচিত ব্লগ
কবিতাঃ সুবহানার বীরত্ব

সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।
স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।... ...বাকিটুকু পড়ুন
গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...
গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...
একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন
অন্তর্দিগন্ত

যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।
পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।
তাই... ...বাকিটুকু পড়ুন
Laptop Stand কেন দরকার?
Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান

দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন
ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।