রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে নানা দেশে নানা ব্যবস্থা আছে। তবে উত্তর ইউরোপের দেশ লিথুয়ানিয়ায় অবৈধ গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে যে ব্যবস্থা নিলেন সেদেশের এক মেয়র তা খুবই বিরল।
নিয়ম লঙ্ঘন করে সাইকেল চালানোর লেনে গাড়ি পার্ক করেছিলেন এক ভদ্রলোক। অমনি চলে এলেন লিথুয়ানিয়ার ভিলনিয়াস শহরের পাগলাটে মেয়র আর্টুরাস জুকাস। সঙ্গে নিয়ে এলেন বিশাল একটি ট্যাংক। সেই ট্যাংক দিয়ে নিজেই দুমড়েমুচড়ে দিলেন মার্সিডিজ বেঞ্জ গাড়িটি।
এ ব্যাপারে মেয়র জুকাস বলেন, ‘গত কয়েক দিন ধরে এই জায়গাটায় অবৈধভাবে কিছু দামি গাড়ি পার্কিং করা হচ্ছে। এর মধ্যে রোলস-রয়েস ও ফেরারি গাড়িও রয়েছে।’ তিনি বলেন, ‘যেসব গাড়িচালক ভাবেন, তাঁরা আইনের ঊর্ধ্বে, তাঁদের ব্যাপারে নগর কর্তৃপক্ষের কী করা উচিত? তাঁদের জন্য একটি ট্যাংকই সমাধান।’
গাড়ি ধ্বংসের এ দৃশ্যটির ভিডিও করা হয়েছে। পরে ইউটিউবে এটি প্রচার করা হয়। ভিডিওচিত্রে দেখা গেছে, মেয়র জুকাস গাড়িটির মালিককে তিরস্কার করছেন এবং ভাঙা গাড়ির কাচ পরিষ্কার করছেন। পরে তিনি বাইসাইকেলে উঠে চলে যাচ্ছেন।
মেয়র জুকাস বলেন, ‘আমি যে কাজটি করেছি, তা আপনাদের সহজভাবে নিতে হবে। আমি মনে করি, অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে নগর কর্তৃপক্ষ যে পদক্ষেপ নিয়েছে, তাতে সবার মনোযোগ আকর্ষণে এ ঘটনা সফল হবে।’ অরেঞ্জ অনলাইন।
আলোচিত ব্লগ
বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।