
(জুলকারনাইন মনি ও নিহত শামীম হাসান)
অলটারনেটিভের (ইউডা) ছাত্র শামীম হাসানকে (২২) হত্যার ঘটনায় তার সহপাঠী জুলকারনাইন মনিকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। মনি বলেছে, সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফি জোগাড় করতেই শামীমকে খুন করে সে।
রাজধানীর চন্দ্রিমা উদ্যান থেকে বুধবার সকালে শামীমের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় বিকেলে লালমাটিয়া এলাকা থেকে মনিকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশের তেজগাঁও জোনের উপ কমিশনার হাসান ইমাম।
শামীম ও মনি দুজনেই ইউডার ফার্মাসি বিভাগের ষষ্ঠ সেমিস্টারে ছাত্র। আদাবরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাড়া করা একটি ছাত্রাবাসে থাকতো তারা।
পুলিশ কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকালে মনিকে শেরেবাংলা থানায় সাংবাদিকদের সামনে হাজির করে। এ সময় মনি দাবি করেন, ষষ্ঠ সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য ফি হিসাবে তার ৫০ হাজার টাকা প্রয়োজন ছিলো। এ জন্য শামীমের ল্যাপটপ ও মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেন তিনি।
মনি বলেন, “শামীমকে বুধবার উদ্যানে নিয়ে গিয়ে আমি টাকার কথা বলি। সে জানায়, তার কাছে টাকা নেই। তার ল্যাপটপ ও মোবাইল ফোন বিক্রি করে টাকা দিতে বললে কাটাকাটি হয়।”
এরই এক পর্যায়ে শামীমকে ছুরি মেরে সেখান থেকে পালিয়ে যান বলে সাংবাদিকদের জানান মনি।
তবে উপ কমিশনার হাসান ইমাম বলেন, “আমরা পরিবারের কাছে খোঁজ নিয়ে জানতে পেরেছি, মনি সেমিস্টার ফাইনালের জন্য আগেই বাবা-মায়ের কাছ থেকে টাকা নিয়েছে। হয়তো সেই টাকা অন্য কোথাও খরচ করেছে সে।”
পুলিশ জানায়, শামীম মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রাবাস থেকে বের হওয়ার পর মনিও বেরিয়ে যায়। ওই রাতে তারা কেউ ছাত্রাবাসে ফেরেনি। বুধবার সকালে মনি ছাত্রাবাসে ফিরে তাড়াহুড়ো করে পোশাক বদলে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা বলে আবার বেরিয়ে যায়।
এ আচরণ থেকে সন্দেহ হওয়ায় মনির খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। এরপর বুধবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

