আমি কোন কবি নই-
নই কোন লেখক বা অন্য কিছু।
আমি এক সাধারণ মানুষ,
যার জীবন হাসির আদলে কান্না ঘেরা।
লিখতে চাইনা আমি-
তবুও হাতকে আঁটকে রাখতে পারি না।
উপাদেয় নই আমি কারো কাছে,
বা আমার কোন উপাধী নেই।
উপাধী যে একটাই,
আমি এক ভাঙ্গা কুলো।
তবুও আজ অসংশয়িত,
বা একটুও বিচলিত নই।
আমার মস্তিষ্ক যদি প্রতারনা না করে-
সেদিনের শেষ বিদাই ও অপমান।
আমি কোনদিন ভুলতে-
পারবনা হয়ত।
তাই লিখে যাই কবিতা,
যদি মস্তিষ্ক প্রতারনা করে।
কিন্তু আমার কবিতা যে কখনো-
প্রতারনা করবেনা তারমত বা মস্তিষ্কের ন্যায়।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




