somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘পাঁচটা মানুষকে বিএনপিই হত্যা করেছে’-শেখ হাসিনা X((X((X(X(X(

০২ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিরোধী দলের গণমিছিল কর্মসূচিতে তিন জেলায় পাঁচজন নিহত হওয়ার ঘটনায় বিএনপিকেই দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ‘সেনাবাহিনীকে ব্যবহার করে’ ক্ষমতায় যেতে চাইছেন- এমন অভিযোগ করে এই ‘আত্মঘাতী খেলা’ বন্ধ করারও আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার গণভবনে যশোর জেলা আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানের প্রারম্ভিক বক্তৃতায় শেখ হাসিনা বলেন, “এই পাঁচটা মানুষকে বিএনপি হত্যা করেছে। বিএনপি আন্দোলনের নামে মানুষ হত্যা করছে। বিরোধীদলীয় নেতা মনে করেন- একটা করে লাশ পড়লে উনি ক্ষমতায় যেতে পারবেন।”

বিএনপির গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে গত রোববার চাঁদপুর ও লক্ষ্মীপুরে পুলিশের গুলিতে চারজন এবং পরদিন রাজশাহীতে এক জামায়াত কর্মী নিহত হয়।

শেখ হাসিনা বলেন, “আন্দোলনের নামে মানুষ হত্যার জবাব বিরোধীদলীয় নেতাকে একদিন দিতে হবে। উনার (খালেদা জিয়া) আর কত রক্ত চাই? আর, কত রক্ত ঝরলে উনি শান্ত হবেন?”

যুদ্ধাপরাধী ও দুর্নীতিবাজদের বাঁচাতেই বিএনপি আন্দোলন করছে অভিযোগ করে আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা বলেন, এ দেশের জনগণ বিএনপিকে আর কোনো দিন ক্ষমতায় দেখতে চাইবে না।

গত বছর সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত করার পর থেকেই তা পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে বিএনপি।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে শেখ হাসিনা প্রশ্ন রাখেন, “আপনি তত্ত্বাবধায়ক সরকারকে কোন পথে আনবেন। সংবিধান সংশোধন হয়ে গেছে। উচ্চ আদালত রায় দিয়ে দিয়েছে।”

“তার মানে উনি সেনাবাহিনীকে নিয়ে খেলতে চাচ্ছেন। সেনাবাহিনীকে দিয়ে ক্ষমতায় আসতে চাচ্ছেন। অনেক রক্ত ঝরিয়েছেন সেনাবাহিনীর। এখন এই আত্মঘাতী খেলা বন্ধ করেন”, যোগ করেন তিনি।

সেনাবাহিনী গত ১৯ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে জানায়, কিছু প্রবাসী বাংলাদেশির ইন্ধনে সেনাবাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত কয়েকজন ধর্মান্ধ কর্মকর্তা স¤প্রতি বাংলাদেশের গণতান্ত্রিক ধারা ব্যাহত করার প্রয়াস চালায়, যা সেনাবাহিনীর ঐকান্তিক চেষ্টায় প্রতিহত করা হয়েছে।

এর পরপরই এক অনুষ্ঠানে অভ্যুত্থান পরিকল্পনার জন্য প্রধান বিরোধী দল বিএনপির দিকে অভিযোগের আঙুল তোলেন প্রধানমন্ত্রী।

বিএনপি চেয়ারপার্সনের উদ্দেশ্যে শেখ হাসিনা গণভবনের অনুষ্ঠানে বলেন, “আপনাকে গণতান্ত্রিক রীতিনীতি মানতে হবে। আপনি যে আশা নিয়ে তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছেন- তা পূরণ হবে না।”

তত্ত্বাবধায়কের দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে শেখ হাসিনা বলেন, “তত্ত্বাবধায়ক সরকার এসে যদি আর নির্বাচন না দেয়? আর, তত্ত্বাবধায়ক কী উনাকে (খালেদা জিয়া) কোলে তুলে ক্ষমতায় বসবে?”

বিগত তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “মঈনুদ্দীন-ফখরুদ্দীন তো আপনার ছেলেদের পিটিয়ে দেশ ছাড়া করেছে। আবার, তত্ত্বাবধায়ক সরকার আসলে যে আপনার কী করবে- তা কে জানে?”

তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে শক্তিশালী করার নির্দেশ দিয়ে নেতাকর্মীদের উদ্দেশে দলীয় সভনেত্রী বলেন, “আওয়ামী লীগকে ধ্বংস করার ষড়যন্ত্র সফল হবে না।”

জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

যশোর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য, জাতীয় কমিটির সদস্য, উপদেষ্টা পরিষদ, দলীয় সাংসদ, যশোরের সব উপজেলা, থানা এবং পৌর, ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদকরা এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

Click This Link

ইদানিং ডাইল এর ডোজ কি বেশি হইতাসে নাকি:P:P:P
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:০৮
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×