somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসুদকে একহাত নিলেন হেফাজত

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




হেফাজতে ইসলামের লংমার্চের একদিন অথবা দুই দিন পর হতে পারে ঘটনাটি। আমার এই মুহুর্তে স্মরণে আসছে না। ঘটনাটি ঘটেছে একটি সংবাদ ভিত্তিক টিভি চ্যানেলের টকশোতে। তার আগে বলে নেয়া ভালো, এই টিভি চ্যানেলটি সংবাদ প্রচারের সময় এবং টকশোগুলোতেও এতো একপেশে সংবাদ ও উপস্থাপনা করে থাকে, কোন সুস্থ মস্তিস্ক সম্পন্ন লোকই এটা পছন্দ করেন না ((অন্তত আমার যাদের যাদের সাথে কথা হয়েছে।))

সেদিন টক শোতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ এবং হেফাজতের একজন মুফতী।

সঞ্চালক মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ কে প্রশ্ন করলেন হেফাজতের ১৩ দফা সম্পর্কে আপনি কি বলেন?

তিনি উত্তর দিলেন, ১৩ দফার আগে আমি বলতে চাই, আমি গত ২ মাস আগে হেফাজতের প্রধান নেতা আল্লামা শাহ্ আহমদ শফি সাহেবকে একটি চিঠি লিখেছিলাম। কিন্তু তিনি এই পর্যন্ত আমার চিঠির কোন জবাব দেন নাই।

তারপর সঞ্চালক উনার কাছথেকে মাইকটি কেড়ে নিয়ে হেফাজতের মুফতী সাহেবের কাছে জানতে চাইলেন, আপনাদের নেতা কি কারনে জবাব দেননি?

জবাবে মুফতী সাহেব বললেন, মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ একজন বিজ্ঞ আলেম। কিন্তু হেফাজতে ইসলামের সম্মানিত আমীর আল্লামা শাহ্ আহমদ শফী সাহেব তাঁর চিঠির জবাব না দিয়ে এদেশের ষোল কোটি তৌহিদী জনতার প্রানের কাজটিই কেরেছেন। মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ ইদানিং কালে বিভিন্ন টকশোগুলোতে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন আর আবোল তাবোল বক্তৃতা দিচ্ছেন। আমি বলতে চাই এদেশ থেকে তসলিমা নাসরিণকে বিদায় করে দেয়ার পরে দীর্ঘদিন তসলিমা নাসরিণের চেয়ারটি খালি ছিলো। মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ সম্প্রতি সেই চেয়ারটি অলংকৃত করেছেন।

এটা বলার পরপরই মুফতী সাহেবকে আর কোন কথা না বলতে দিয়ে সঞ্চালক ওনার কাছ থেকে মাইক কেড়ে নিয়ে গেলেন।


১৬টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হঠাৎ কেন মিরপুরে হকার উচ্ছেদ আর অটোরিকশা চালকদের স্ট্রাইক? নেপথ্যে কোন রাজনীতি?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪২

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মি. মিল্টন সম্প্রতি অত্যন্ত সাহসিকতার সাথে মিরপুরের বিভিন্ন ফুটপাত ও রাস্তা দখলকারী হকারদের উচ্ছেদ করে এলাকা দখলমুক্ত করেছেন। এই অভিযান চালাতে গিয়ে তাঁকে চরম বাধার... ...বাকিটুকু পড়ুন

সন্ত্রাসী অধ্যাপক ড.ইউনূস!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫৬


গত সোমবার নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বের হওয়ার সময় অধ্যাপক ইউনূসকে হেনস্তা করার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ এতে দেখা যায়, অধ্যাপক ইউনূসের দিকে... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৫ ফুলদল

লিখেছেন হুমায়রা হারুন, ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:২৭

প্রকৃতি যখন যন্ত্রণার ভারে নুয়ে পড়ে, সূর্য ক্লান্ত অভিমানে আড়াল করে তার দীপ্ত মুখ। তাপমাত্রা ১৫ ডিগ্রী সেন্টিগ্রেড। শীতের নিঃশব্দ আগ্রাসনে নিস্তব্ধ চারপাশ। জীবনের স্পন্দন নেই।... ...বাকিটুকু পড়ুন

‘Why you come here?’ সুবিধামতো পরিচয়ের প্রবাসী

লিখেছেন মুনতাসির, ১৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৬

কারো সঙ্গে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে। প্রতিবাদ করার অধিকারও আছে। কিন্তু প্রতিবাদের ভাষা দিয়েই বোঝা যায় প্রতিবাদকারী কে। “Why you come here?” বা “I fuck your country system” কোনো রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রপ্রেমী ও রবীন্দ্রবিরোধী - কারা ভালো লেখে-মন্তব্য করে ব্লগে

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৫


আখতারুজ্জামান আজাদ নামে এক লেখকের একটা লেখা দৃষ্টিগোচর হলো কাল। লেখাটা দিয়েই আমার পোস্ট শুরু করব।

স্বল্প-বাংলা-জানা এক জাপানি ভদ্রলোক কোলকাতার এক দাদাকে জিজ্ঞেস করলেন— ‘এই যে আপনারা নামের শেষে দা... ...বাকিটুকু পড়ুন

×