somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম ক্লাস..প্রথম স্বপ্নে ধাক্কা:::জাবি ক্যাম্পাস লাইফ-২

১৬ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্যাম্পাস লাইফ-১

১৬ এপ্রিল ২০০৬ ছিল আমার ক্যাম্পাস জীবনের দ্বিতীয় দিন। আগেরদিন কোন ক্লাস হয়নাই। ওরিয়েন্টেশন ছিল। এদিন আমাদের প্রথম ক্লাস। আমার স্বপ্নের দ্বিতীয় দিন।
সকাল সকাল রেডি হলাম। ব্যাপুক না হলেও একটু আধটু কেতাদুরস্ত হবার চেষ্টা করলাম। সকালে উঠে নাস্তা করে রেডি হলাম। ৪৩৫ ভাসানী হল থেকে পুরাতন কলা খুব বেশি দুরে নয়। আগের দিনের মত ড্রেসই পরলাম। ফিজু স্যারের ক্লাস। প্রথম ক্লাস, প্রথম শিক্ষক, প্রথম বন্ধু.... কত কি ভাবছি???ৎ
বড়ভাইদের কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম। নিচে নামলাম। হলের গেটটা প্রায় লাগানো। বুঝলামনা। কিরে হলের গেট লাগানো। ঠিক লাগানো নয় চাপানো। অল্প একটু খোলা। কয়েকজন ছেলে ছোকরা ঘুর ঘুর করছে। আমি পরোয়া না করে হল গেট দিয়ে বের হতে চাইলাম। একজন জানতে চাইলো: কত ব্যাচ?
বল্লাম : ৩৫ তম ব্যাচ।(তখন এটি সবচেয়ে জুনিয়র ব্যাচ)। তখনও জানিনা জুনিয়র মানেই গিনিপিগ!!
জিজ্ঞেস করলো: সাবজেক্ট কি?
পরিস্থিতি বোঝার চেষ্টা করছি। বল্লাম: প্রত্নতত্ত্ব।
কোন রুমে উঠছোস? টেম্পারেচার বাড়লো। শাহিন ভাইয়ের রুমে।
তাইলে তো আরে আগে আগে থাকবি। গেস্ট রুমে দাড়া।
কাচুমাচু করে বল্লাম: ভাই আমার ক্লাস শুরু.... একটা হুংকার শুনলাম।
আমার মত আরো গিনিপিগ দেখি গেস্ট রুমে।
আমার মনে ঝড় শুরু হয়ে গেল।
কিছুক্ষণ পর মিছিল শুরু হলো....গড়ো গড়ো.. দেশ গড়ো.....
কান্না চেপে রাখতে পারছিলাম না।
একদল তরুন দেশ গড়ার কথা বলছে কিন্তু ক্লাস করছে না নিজেরা। অন্যদের ক্লাস বাদ দিয়ে দেশ গড়ার গুরু দায়িত্ব নিতে বলতে বাধ্য করছে। অদ্ভুত...অদ্ভুত।
কিছুই মেলাতে পারছিলামনা। কোথায় নিজেকে গড়া আর কোথায় দেশ সেবা। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথমদিনে ক্লাস বাদ দিয়ে রাস্তায় রাস্তায় দেশ গড়ার মিছিল করলাম। মিছিল নতুন কলা ভবনের সামনে দিয়ে অতিক্রম করছে। দেখলাম অনেকেই পেছন থেকে পালাচ্ছে। আমিও সাহস পেলাম। একটু এগিয়ে আমিও পেছন থেকে সটকে পড়লাম। ওরা দেশ গড়তে থাকুক...আমি ক্লাসে গেলাম।
প্রথম ক্লাস ফিজু স্যারের। কত ম্বপ্ন দেখালেন। স্যার সকল সমস্যা তুড়ি মেরে উড়িয়ে দিলেন। শুধু সমস্যা একটাই....স্যারের ফাইল আটকায় সবাই...এই ভিসি,এর আগের ভিসি...আরো অনেকে। কেউ স্যাররে আটকাতে পারেনাই।.....ক্লাস সম্ভবত একটাই হয়েছিল।......রাকিব, মিজান, সাদ, শুভ, তনাহার অনেককেই পেলাম। কর্মকর্ত আকবর সাহেব তো রীতিমত ভিসি আমাদের কাছে। উনি ও ভাবেসাবে একটা কিছু.....

পাদটীকা: বর্তমান জয়বাংলা সরকার আসার পরে আগের সকল কিছুই পাল্টে গেল। সব জায়গায় জয়বাংলার জয়জয়কার। কিছুদিন পর জাবি ছাত্রলীগের কমিটি ঘোষণা হলো। নতুন কমিটি সাংবাদিক সমিতিতে সৌজন্য সাক্ষাতের আয়োজন করলো। খোলামেলা আলোচনায় অনেক কিছু বললো তারা। আমি আমার ঘটনাটা বলে জিজ্ঞেস করলাম :জুনিয়ারদের গিনিপিগ বানানো বন্ধ করবেন কিনা?
সাধারন সম্পাদকের উত্তর: এতকিছু দেখতে গেলে রাজনীতি কিভাবে হবে???
তবে কারো ইমার্জিন্সি প্রয়োজন বললে অবশ্যই তা বিবেচনা করা হবে।
সময় নষ্ট করলাম না শুধু শুধু জিজ্ঞেস করে: কারো সমস্য শুনার মত আন্তরিক সম্পর্ক জুনিয়রদের সঙ্গে আপনাদের আছে কি???
৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×