আগে কৌতুকটা বলি।
ক্লাসে অংকের মাস্টার : বলতো পল্টু একটি ট্রেন যদি ঘন্টায় ৫০০ কিলোমিটার যায়, তাইলে আমার বয়স কত?
পল্টু: স্যার ৫০ বছর। (আশ্চর্যজনক ভাবে সেটা মিলে গেছে)
মাষ্টার অবাক হয়ে: পল্টু কি ভাবে বের করলি??
পল্টু: স্যার খুবই সোজা..আমাদের পাড়াতে একটা আধা পাগল আছে। ওর বয়স ২৫বছর। আর আপনিতো পুরাই .......(কৌতুক শেষ)
সকালে ঘুম থেকে দেরি করে উঠলাম। এরপর জামাকাপড় ডিটারজেন্ট এ ডুবালাম।
আলসেমি করেই নাস্তাটা আর করলামনা। খানিকবাদে পরীক্ষা। কি আর করা চোথাটা একবার নজর দিলাম। এরপর গেলাম বিসিএস পথেঘাটে ওরফ ক্যারিয়ার বন্ধুর রুমে। দেখি পন্ডিতও আছে সেখানে। সে আবার ইদানিং ব্যাগে ভরা বিসিএস হয়েছে।
ওর রুম থেকে ফিরে পরীক্ষা দিতে রওনা হলাম। খিদে পেয়েছে খুব।পাটোয়ারীর দোকান থেকে একটা গোল্লা খাই...খেয়ে দাম দিতে গিয়ে বিপদে পড়লাম।
কদিন আগেও বর্ধিত মূল্য ছিল আটটাকা। মাত্র ২দিনে সেটা ২টাকা বাড়লো। অদ্ভুত। এবং যথারীতা কমন ডায়ালগ: ভাই সব কিছুর দাম বেড়ে গেছে।।
আমি বুঝলামনা বাড়লো সিএনজি'র দাম বাড়ার সঙ্গে গোল্লার দাম বাড়ার সম্পর্ক কি??
দেশের মানুষ (কি রাজনীতিবিদেরা/কি আমজনতা) পাগল হয়ে যাচ্ছে???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


