আসুন, একটি স্বপ্নকে বাচিয়েঁ তুলি একসাথে....ফিরিয়ে দেই মা-বাবার মুখের হাসি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
চট্টগ্রাম সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র মিলি। পুরো নাম তাসলিমা নাহার চৌধুরী মিলি। আর দশটা ছেলে- মেয়ের মতই নিয়মিত ক্লাস, পরীক্ষা আর বন্ধুদের সঙ্গে মেতে থাকত প্রানোচ্ছল আড্ডায়। পড়ালেখায় অত্যন্ত মনোযোগী মিলির ছোটবেলা থেকে স্বপ্ন ছিলো বড় হওয়ার । মা-বাবা আর চারবোনের মাঝে মিলি তৃতীয়। বড় বোনের বিয়ে হয়ে গেছে। বাকী... তিন বোনের পড়ালেখার খরচ জোগাতে হাড় ভাঙ্গা পরিশ্রম করতে হয় পরিবারে একমাত্র উপার্জনক্ষম দরিদ্র বাবাকে । তাই মিলির একান্ত ইচ্ছা অনার্স শেষ করে এমবিএ অথবা এমবিএম করা। এরপর একটা সম্মানজনক চাকরি করে মা-বাবার মুখে হাসি ফোটানো । ব্যাংক জব ছিলো সবচেয়ে পছন্দের । মনে একান্ত ইচ্ছা, ছেলে সন্তান নেই বাবা-মা'র এই দু:খ ভুলিয়ে দেয়া।
দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে হঠাৎ এই স্বপ্ন ফিকে হতে শুরু করেছে তার । মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে সে মৃত্যুর সঙ্গে লড়ছে । জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা । কিন্তু মিলির মাতা -পিতার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। মিলির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে। চিকিৎসার পেছনে ইতোমধ্যে অনেক টাকা খরচ করেছে তার মাতা -পিতা । চট্টগ্রামের মীরসরাই উপজেলাধীন মিঠানালা এলাকায় তাদের বাড়ি। চিকিৎসার টাকা যোগাড় করতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন পিতা আবুল কালাম আজাদ চৌধুরী । মীরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের পক্ষ থেকে একটি চিকিৎসা তহবিল গঠন করা হয়েছে । এমতাবস্থায়, মিলির চিকিৎ সার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তার মাতা -পিতা ও শুভাকাঙ্খীরা । আসুন ২১ বছরের তারুন্যের প্রান প্রাচুর্যকে ফিরিয়ে দিতে পাশে দাঁড়াই মিলির । ফিরিয়ে দেই তার বাবা-মা ও পরিবারের মুখের হাসি ।
মৃত্যুর পথযাত্রী মিলির চিকিৎ সায় সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে- : মীরসরাই এসোসিয়েশন- চট্টগ্রাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, সিডিএ এভিনিউ শাখা , চট্টগ্রাম , হিসাব নং ০২০২৪৪১৫। অথবা সরাসরি এই একাউন্টে:
নাম: SARMIN NAHAR CHOWDHURY
Account No. 0041020295504
Eastern Bank Limited, Station road, Chittagong
সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৮১৯৩১৪৮৪১, 01812753915 ও 01916616424
চট্টগ্রাম সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী তাসলিমা নাহার চৌধুরীর (মিলি) জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। বাঁচিয়ে তুলুন একটি স্বপ্নকে। পোস্ট টা স্টিকি করা হোক।
১৮টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।