আমার প্রিয় পোস্ট

ম্যারিয়েটা, জ্যাক এবং অতঃপর ভ্যালেরী

০১ লা জুন, ২০০৭ দুপুর ১২:৩৯

শেয়ারঃ
0 30 0

১.
মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের লাখো শরণার্থীর করুন জীবন কাঁদিয়েছিলো বৃটিশ তরুনী ম্যারিয়েটাকে। শরণার্থীদের জন্য তহবিল সংগ্রহ এবং বাংলাদেশের পে আন্তর্জাতিক প্রচারণায় তিনি তখন আত্মনিয়োগ করলেন। এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত তিনি আহার নিদ্রা ত্যাগ করে বাংলাদেশের জন্য তহবিল আর সমর্থন জোগার করে চললেন। চাকরি ছেড়ে দিয়ে এমনকি নিজের বাড়িটিকেই ‘একশন বাংলাদেশ’ এর অফিস বানিয়ে তিনি করেছিলেন বাংলাদেশের জন্য অন্যরকম এক যুদ্ধ। এমনকি ব্র্যাকের ফজলে হাসান আবেদ যখন পাকিস্তানীদের হাতে বন্দি তখন তাঁকে উদ্ধার করে লন্ডনেও নিয়ে যান এই ম্যারিয়েটাই।
যুদ্ধ শেষ হলো। দেশ স্বাধীন হলো। তিনি তাঁর স্বপ্নের বাংলাদেশে এলেন। কিন্তু দেখলেন ভিন্ন এক বাংলাদেশ। দেশজুড়ে তখন লোভ আর কামড়াকামড়ি। যে দেশটার জন্য, যে মানুষগুলোর জন্য তিনি এতকিছু করলেন সেই মানুষগুলোর কুৎসিত রূপ তিনি দেখতে পেলেন। প্রতিবাদ করায় তাকেও নানাবিধ অপবাদ দেওয়া হলো। লজ্জায় অপমানে ঘৃণায় তিনি দেশে ফিরে গিয়ে নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করলেন।
ম্যারিয়েটার মৃত্যু নিয়ে আমরা কখনোই অনুতপ্ত হতে পারিনি। এমনকি তাঁর স্মরণে এবং তাঁর নামে একান্তই ব্যাক্তিগত উদ্যোগে যে বইয়ের দোকানটি প্রতিষ্ঠিত হয়েছিলো- শাহবাগের আজীজ সুপার মার্কেটের নিচতলার সেই ‘ম্যারিয়েটা’ দোকানটিতেও স¤প্রতি লেগেছে নতুন সাইনবোর্ড। আহ্ শান্তি... এবার আমরা তার নামগন্ধও মুছে ফেলতে পেরেছি। বিদায় ম্যারিয়েটা।

২.
১৯৭২ সালে সাহায্য সংস্থা কনসার্ণের হয়ে বাংলাদেশে আসেন জ্যাক প্রেগার। যুদ্ধপরবর্তী বাংলাদেশে তখন অসহায় মানুষের অভাব নেই। অভাব নেই অনাথ বাচ্চার। জ্যাক এদের সেবা করতে করতে মানসিকভাবে বিপর্যস্থ হয়ে দেশে ফিরে গেলেন। কিন্তু থাকতে পারলেন না, বাংলাদেশ ও এদেশের মানুষকে ভালোবেসে আবার তিনি ফিরে এলেন এবং সম্পূর্ণ নিজ উদ্যেগে কমলাপুরে একটা শিশু হাসপাতাল করলেন। তৎকালীন সরকার তার কাজে মহাখুশি হয়ে তাকে অনুরোধ করলো অভাবী ও অনাথ শিশুদের জন্য আশ্রয় কেন্দ্র তৈরির। এনায়েতপুরে জমিও বরাদ্দ করলো সরকার, আশ্রয় কেন্দ্রও হলো, অনাথ শিশুরা সেখানে সহি সালামতে বেড়েও উঠতে লাগলো।
আর এই করতে গিয়েই জ্যাক টের পেলেন যে অভাবী শিশুদের দত্তক দেওয়ার নামে এদেশের প্রচুর শিশু পাচার হয়ে যাচ্ছে ইউরোপে। এবং ব্যাবহার করা হচ্ছে পর্ণোগ্রাফিতে। জ্যাক এর প্রতিবাদ করলেন এবং এই শিশু পাচার ঠেকাতে উঠে পরে লাগলেন। কিন্তু হায়, তিনি যে একা এক বিদেশী। আর পাচারচক্রের লোকজনের হাত যে খোদ সরকারেও প্রভাব বিস্তারী তা তো তিনি জানতেন না। আইনি সহায়তার জন্য তিনি গেলেন ব্যারিষ্টার নাজমুল হুদার কাছে, তিনি পরামর্শ দিলেন এসব ব্যাপারে নাক না গলাতে। কিন্তু জ্যাক নাক গলানো বন্ধ করতে পারলেন না। ফল যা হবার তাই হলো- তাঁকেই শিশু পাচারকারী ও ইহুদি চর আখ্যা দিয়ে দেশছাড়া করা হলো।
জ্যাক এখনো নাকি বেঁচে আছেন, কলকাতার হাওড়া ব্রিজের নিচে ও আশপাশের বস্তিতে তিনি নাকি এখনো বিনাপয়সায় রোগীর সেবা করে যাচ্ছেন। সারা ভারতে তিনি ডাক্তার জ্যাক নামে জনপ্রিয়। কেউ কেউ তাকে মাদার তেরেসার সাথেও তুলনা করে।
আমরাই কেবল তাকে চিনতে পারলাম না... হা কপাল।

৩.
তুলনায় তো ভ্যলেরী টেলরের অনেক সৌভাগ্য। তাকে দেশ থেকে তাড়ানো হয়নি, গুপ্তচরের অপবাদ দেওয়া হয়নি, তাঁকেও আত্মাহুতি দিতে হয়নি। বদলে দেওয়া হয়েছে সন্মানসূচক নাগরিকত্ব। বছরের পর বছর কাজ করার স্বাধীনতা। সিআরপির মতো একটা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান তিল তিল করে গড়ে তোলার সুযোগ। তাঁর তো ধন্য হয়ে যাওয়া উচিত। এবং সরেই যাওয়া উচিত, সুবিধাবোগীরা নাহলে ফায়দা লুটবে কিভাবে ?

৪.
ভ্যালেরীকে অকর্মন্য করে দেওয়া হয়েছে, কেন করা হয়েছে তা খুব স্পষ্ট। সিআরপি এখন আর ছোটখাট কোনো বিষয় না... অনেক বড় ব্র্যান্ড। কিছু পাঘাতগ্রস্ত লোকের পিছনে সময় ব্যায় না করে বরঞ্চ সিআরপি এখন হরিলুটের কাজে ব্যাবহৃত হতে পারে। পাঘাতগ্রস্তদের দিয়ে কি হবে ? তারচেয়ে লোভীদের ভান্ডার পূর্ণ হউক।
এবং এই কাজে ভ্যালেরী টেলর এক বড় বাঁধা, তিনি যে ম্যানেজমেন্ট বোঝেন না (ম্যানেজমেন্ট শব্দটার বাংলা প্রতিশব্দ কি ধান্ধাবাজী ?) ! অতএব তাকে সরাও।

৫.
ম্যারিয়েটা এবং ডক্টর জ্যাকের পরিনতি আমাকে ভাবিত করে, ভয় জোগায়। ভ্যালেরীকে এখনো তাও দেশে থাকতে দেওয়া হচ্ছে, এমনকি শোপিস হিসেবে সিআরপিতেও রাখা হচ্ছে। কিন্তু যদি ভ্যালেরী বা তার পে আমরা যারা আমজনতা তারা বেশি চিৎকার চেঁচামেচি করি তাহলে ? তাহলে কি ভ্যালেরীকেও অপমান করে দেশছাড়া করা হবে ? যেমনটি করা হয়েছে ম্যারিয়েটা বা ডক্টর জ্যাকের েেত্র ?
করতেই পারে, তারা যে ভীষণ শক্তিমান, বিশ্বব্যাপী ছড়িয়ে আছে তাদের অনেক লম্বা লম্বা হাত। তুলনায় ভ্যালেরী যে নিতান্তই শিশু... শিশুতোষ।

৬.
ভ্যালেরী আদতেই একেবারে শিশুদের মতো। গতবছর একটা টিভি অনুষ্ঠান নির্মাণকাজে প্রায় সারাদিন তাঁর সাথে থাকার সৌভাগ্য হয়েছিলো আমার। তখন দেখেছি একটা পূর্ণবয়স্ক শিশুমন। কি নিষ্পাপ। আমার জীবনে এমনতরো মানুষের দেখা আগে আর পাইনি কখনো। মজা করেই তাকে জিজ্ঞেস করেছিলাম- বিয়ে করবেন না ? তিনি বলেছিলেন- ‘আমি সিআরপিকে বিয়ে করেছি, আর কিছু চাইনা।’ এরকম একজন মানুষের সাথে এরকম অমানবিক কাজ কোনো মানুষ করতে পারে ? জানিনা। যারা করছে তারা কি মানুষ ?

৭.
ম্যারিয়েটা বা ডক্টর জ্যাকের বেলায় কিছুই করা যায়নি... ঠেকানো যায়নি তাদের অসহায় পরিণতি। আমাদের জাতিগত লজ্জার পরিমান অনেকই বেড়েছে কেবল। কিন্তু আর বাড়াতে চাইনা। ভ্যালেরী টেলরের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে আমরা আমাদের ুদ্র সাধ্য নিয়ে যা কিছু সম্ভব তাই করবো। জনে জনে বলে বেড়াবো। ১৪ কোটি মানুষ আমরা, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ালে যে সাগরের ঢেউ ঠেকিয়ে দেওয়ার শক্তি রাখি।

 

সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা জুন, ২০০৭ দুপুর ১২:৪৫
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন: আপনার লেখায় মন্তব্য করতেই লগইন করলাম। অসাধারন লিখেছেন।
২. ০১ লা জুন, ২০০৭ দুপুর ১২:৪৭
অরুনাভ বলেছেন: ম্যারিয়েটা বা ডক্টর জ্যাকের কথা জানতাম না......
ভ্যালেরী টেলরের পাশে আছি.....
সবাই আমরা পোষ্ট টাকে ৫ দিয়ে উপরে তুলি....
৩. ০১ লা জুন, ২০০৭ দুপুর ১২:৪৯
সৈয়দ দেলগীর বলেছেন: থ্যান্কস@ মাহবুব মুর্শেদ‌
৫. ০১ লা জুন, ২০০৭ দুপুর ১২:৫৭
সুমন চৌধুরী বলেছেন: ম্যারিয়েটার কথা মনে পড়িয়ে দিলেন।
অসাধারণ লিখেছেন।
৬. ০১ লা জুন, ২০০৭ দুপুর ১:২০
আরিফ জেবতিক বলেছেন: মনটা আবারও খারাপ করিয়ে দিলেন।
৮. ০১ লা জুন, ২০০৭ দুপুর ১:৩১
জ্বিনের বাদশা বলেছেন: ভাল লিখেছেন ... মন চুঁয়ে যাওয়া লেখা ... ৫
১০. ০১ লা জুন, ২০০৭ দুপুর ১:৪০
সৈয়দ দেলগীর বলেছেন: আিরফ ভাই, আপেনর েলখা পইড়াই অনুপ্রান পাইিছ। জিটল েলখিছেলন। আপেনের লালসালাম
১২. ০১ লা জুন, ২০০৭ দুপুর ১:৪৬
বিপ্লব রহমান বলেছেন: লাল সালাম ম্যারিয়েটা, লাল সালাম জ্যাক, লাল সালাম ভ্যালেরি।...দেলগীর@এই লেখাটির জন্য আপনার কাছে কৃতজ্ঞতা।...
১৪. ০১ লা জুন, ২০০৭ দুপুর ২:০৮
তারেক রহিম বলেছেন: দেলগীর, আছি আমরা একসাথে।
১৫. ০১ লা জুন, ২০০৭ দুপুর ২:৪৩
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: ম্যারিয়েটা কিংবা ডক্টর জ্যাকের কথা জানতাম না ... আমাদের অকৃতজ্ঞতা আরেকবার চোখে আঙ্গুল দিয়ে দেখালেন ... দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিইবা করতে পারি?
...
প্রিয় পোস্টে অ্যাডিত হইল ...
১৬. ০১ লা জুন, ২০০৭ বিকাল ৩:৪০
বিপ্লব রহমান বলেছেন: প্রিয় পোস্টে যোগ করেছি। আবারো পড়লাম। আবারো পাঁচ দিচ্ছি।...
১৭. ০১ লা জুন, ২০০৭ বিকাল ৩:৫১
স্বপ্নের ফেরিওয়ালা বলেছেন: ভ্যালেরীর নাম দেখে লেখা টা পড়লাম...খুব ভাল লাগলো..পরে গেলাম দেখতে কে লিখছে..."সৈয়দ দেলগীর" ...চিনিনা...আরে ছবি টা তো চেনা চেনা লাগে! "সৈয়দ দেলগীর" নাজুর ছবি টা মাইরা দিলো নাকি? নাহ্ এরকম লেখা নাজুই লিখতে পারে । কিন্তু "সৈয়দ দেলগীর" এর রহস্য কি?

~
১৮. ০১ লা জুন, ২০০৭ বিকাল ৪:২৪
সৈয়দ দেলগীর বলেছেন: আপনে যদি রিয়াদ ভাই হইয়া থাকেন তাইলে আমিও নজরুল বা নাজু... হা হা হা হা... সৈয়দ দেলগীরের রহস্যটা খুব সোজা... সৈয়দ হইলো আমার বংশের নাম আর দেলগীর হইলো আমার ডাকনাম। দুইটা মিলায়া। নজরুল নামে রেজিষ্ট্রি করতে গিয়া দেখি আগে এই নামে কে যেন আছে... তাই বিকল্প নাম। তবে আমি একসময় এই নামে পত্রিকায় লিখতাম।
১৯. ০১ লা জুন, ২০০৭ বিকাল ৪:৩৩
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: ম্যারিয়েটা বা ডক্টর জ্যাকের কথা জানতাম না .. জ্ঞানী হলাম... বস লিখেন.. আজ আপনাদের লেখনি অনেক বেশী বেশী করে দরকার...

বস উপেরর লিংকটা কপি করে মুছে দ্যান...
২০. ০১ লা জুন, ২০০৭ রাত ১১:৪৫
মাহবুব সুমন বলেছেন: আমি নরমালী রেটিং দেই না, এটাকেও দিলাম না। কারন কিছু লেখার জন্য আরো বেশী রেটিং দরকার হয়। কিছয় ব্যপার একেবরেই জানা ছিলো না। এর জন্য ধন্যবাদ। তবে মনটা খারাপ হয়ে গেলো ২ জন মানুষের জন্য।
২১. ০১ লা জুন, ২০০৭ রাত ১১:৫৪
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: কয়েকদিন এই জায়গাটা থেকে দূরে থাকি ।
আরিফ জেবতিক এর প্রিয় পোস্ট থেকে আপনাকে খুঁজে পেলাম ।

---
ভেলরি কে তো সবাই চেনে ।
আর আমাদের দুই পয়সার শক্তির জয় হবেই - জানি ।

কিন্তু,
ম্যারিয়েটা , কিংবা !@@!859542 এর কথা জানতাম না ।

হায় ঈশ্বর, আমাদের এতো পাপ জমে আছে !
প্রণাম ।
২২. ০১ লা জুন, ২০০৭ রাত ১১:৫৫
আরিফ জেবতিক বলেছেন: সৈয়দ দেলগীর আপনাকে ধন্যবাদ।
নিয়মিত লিখুন,এই কামনা।
২৪. ০২ রা জুন, ২০০৭ রাত ১২:১৩
জামাল ভাস্কর বলেছেন: ম্যারিয়েটা দোকানটা ছিলো ঢাকা স্টেডিয়াম মার্কেটের দোতলাতে...মালিক ভদ্রলোক ঐখান থেইকা ব্যবসা গুটাইতে বাধ্য হইছিলো...উনি মারা যাওনের পর উনার ছেলে মেয়েরা খুব সুখে আসলে বইয়ের ব্যবসা গুটায় নাই দেলগীর...সুমন নিশ্চয়ই স্ট্যান্ডার্ড পালিকেশন্সের পাশের দোকানটায় গেছো প্রভূর সাথে ছোটবেলায়?
২৫. ০২ রা জুন, ২০০৭ রাত ১২:১৬
নজমুল আলবাব বলেছেন: খুব ভালো লাগলো। আরও লিখুন এখানে। যদি সময় পান। আশা করি আমাদের জন্য যারা ভালো লেখা পড়তে চায় তাদের জন্য লিখবেন।
২৬. ০২ রা জুন, ২০০৭ রাত ১২:৫৬
স্বপ্নের ফেরিওয়ালা বলেছেন: যাক...নাজু থুক্কু দেলগীর আইসা গেছে..ওর লেখাগুলা তাইলে মিস হইবো না !!
দুই পুতুলের ফাকেঁ এইখানে একটু সময় দিতে পারলে অনেকেরই ভাল লাগবো !
~
২৮. ০২ রা জুন, ২০০৭ সকাল ৯:২৫
হাসান মোরশেদ বলেছেন: হায় ম্যারিয়েটা!
নামটা খুঁজছিলাম ।
২৯. ০৪ ঠা জুন, ২০০৭ দুপুর ১২:১৬
অচেনা বাঙালী বলেছেন: নিজেকে ধিক্কার ম্যারিয়েটা বা ডক্টর জ্যাক সম্মন্ধে না জানার জন্য।
আপনাকে কৃতজ্ঞতা পোস্টের জন্য।
৩০. ০৪ ঠা জুন, ২০০৭ সন্ধ্যা ৭:২৯
সৈয়দ দেলগীর বলেছেন: ভাষ্করদা...
ম্যারিয়েটা দোকানটা পয়লায় ছিলো ঢাকা ষ্টেডিয়ামে... তারপরে সেইটারে নিয়া আসা হয় আজীজে। আইডিয়াসের উল্টাদিকে... আইডিয়াসের মালিক ম্যারিয়েটারও মালিক। ভদ্রলোকের নামটা ভুইল্যা গেছি।
৩১. ০৪ ঠা জুন, ২০০৭ রাত ৮:০১
হেজাব বলেছেন: ম্যারিয়েটা বা ডক্টর জ্যাকের কথা জানতাম না। ধন্যবাদ।

৫+প্রিয় পোষ্ট
৩২. ০৫ ই জুন, ২০০৭ রাত ২:৫০
শাহেনশাহ বলেছেন: অকৃতগ্গতা ও পাপ, এবার হয়ত কিছুটা মোচনের সুযোগ রয়েছে....
৩৪. ০৭ ই জুন, ২০০৭ ভোর ৬:২৬
জানালা বলেছেন: কারা দেয় জানিনা।
শুধু নিয়ে যাই।
তারপর যাবার পথে তাদের
মাড়িয়ে চলে যাই।
৩৫. ০৮ ই জুন, ২০০৭ দুপুর ১২:৩৮
অনামিকা বলেছেন: ধন্যবাদ। সুন্দর লেখাটির জন্য।
৩৬. ১৩ ই জুন, ২০০৭ বিকাল ৫:৫৭
রন বলেছেন: পাঁচ দুগুনে দশ দিলাম নাজু ভাই
৩৭. ২১ শে জুন, ২০০৭ বিকাল ৫:১০
মইন বলেছেন: এই সাইটে আসার পর, বেশিরভাগ পোস্টই দেখলাম গালাগালি আর নোংরা কথাবার্তায় ভরা।
কিন্তু এটি পড়ে মনে হলো সেই কথা, গোবরেও পদ্ম ফোটে। আর আমরা সেই আশাই এখানে আছি।
অসংখ্য ধন্যবাদ তথ্যসমৃদ্ধ কিছু কথা উপহার দেয়ার জন্য।
৩৮. ০৯ ই আগস্ট, ২০০৭ বিকাল ৩:২৮
বাবুয়া বলেছেন: আসল কথা হইল তুিম িময়া মানুষ ভালনা।
৩৯. ২৯ শে আগস্ট, ২০০৭ রাত ৩:৪৯
মাহবুবা আখতার বলেছেন: অসাধারণ, অসাধারণ,অসাধারণ.......... ৫৫৫৫৫..
৪২. ০৩ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৫৮
মিরাজ বলেছেন: অসাধারণ একটি লেখা। ম্যারিয়েটা সম্পর্কে আগে টুকরো টুকরো শুনেছি, জ্যাক সম্পর্কে জানলাম। আর একটু বিস্তারিত কোথায় পাওয়া যাবে কোন ধারণা দিতে পারেন?

সি আর পি এর বর্তমান অবস্থা কি?
৪৩. ০৩ রা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২১
সৈয়দ দেলগীর বলেছেন: মিরাজ...
অনেক পুরনো পোষ্ট খুঁজে বের করেছেন দেখছি।
যাহোক... জ্যাক সম্পর্কে উইকিপিডিয়াতে তথ্য পাবেন...
http://en.wikipedia.org/wiki/Jack_Preger
এখানে।
ভালো থাকবেন।
৪৪. ০৩ রা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৫
শওকত হোসেন মাসুম বলেছেন: এই লেখা আগে পড়লাম না কেন? ৫
৪৫. ০৩ রা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৫
সৈয়দ দেলগীর বলেছেন: মাসুম ভাই... আমার মতো অধমের লেখা কি আর আপনের চোখে পড়ে ? হা হা হা হা...
জ্যাক সম্পর্কে কিন্তু আপনাদের পত্রিকাতেই ভালো একটা লেখা বাইরইছিলো... হাসান ফেরদৌসের লেখা।
আর প্রথম আলো বাইরনের প্রথম বছরে স্বাধীনতা না বিজয় দিবস সংখ্যাতে ম্যারিয়েটার উপরে একটা লেখা বাইরইছিলো... আমারই লেখা। (তখন পর্যন্ত আমাদের লেখা প্রথম আলো ছাপতো... এখন কি আর ছাপবে ? আবারো হা হা হা হা...)

ভালো কথা... আমি কিন্তু সৈয়দ দেলগীর হইলেও নজরুল ইসলাম।
৪৬. ০৩ রা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৭
মিরাজ বলেছেন: ধন্যবাদ সৈয়দ দেলগীর জ্যাক সম্পর্কে উইকিপিডিয়ার লিংকের জন্য।

আসলে এই স্বার্থান্ধ সমাজে স্বার্থহীনভাবে কিছু করতে দেখলেই আমরা মানতে পারি না, আমাদের ভিতরের পশু জেগে ওঠে এইসব মানুষদের সমাজ থেকে তাড়াবার জন্য।

মনে হয় এও একরকমভাবে নিজেদের হীনমন্যতাকে রক্ষা করবার চেষ্টা।

প্রিয় পোষ্টে যোগ করে রাখলাম। আরও লিখুন প্লিজ।
৪৭. ০৩ রা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৪
শওকত হোসেন মাসুম বলেছেন: আপনি যে নজরুল তা আমি জানি। আমার ২০% পাইছিলেন?
আপনার বাসায় ড্রয়িং রুমে সুন্দর এক জোড়া ফ্লাওয়ার ভাস দেখলাম। কে দিল? যেই দিক তার রুচি আছে।
৪৮. ০৩ রা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০৬
সৈয়দ দেলগীর বলেছেন: না বস... আমার গ্রামীণের সিম হারাইছে... কাগজপত্রও বেখবর। আর আইলসামীও আছে... তাই সিম উঠানো হয়নাই... (কয়দিন চুপচাপ থাকি আরকি) আপাতত একটা বাংলালিঙ্কে ভর করছি। খারান আপনেরে ফোন করতেছি।
আর ফ্লাওয়ার ভাসটা শওকত হোসেন মাসুম নামে জনৈক ব্যাক্তি আমার গিফট দিছিলো... যদিও আমি ওনার রূচি সম্পর্কে সন্দিহান !!!!
৪৯. ০৩ রা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৩
সৈয়দ দেলগীর বলেছেন: লিখবো মিরাজ। অবশ্যই লিখবো। এখন যে আমাদের সময় এসেছে সেইসব স্বার্থান্ধ মানুষগুলোকেই তাড়ানোর।
৫০. ০৩ রা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৩
মিরাজ বলেছেন: @ সৈয়দ দেলগীর
আপনার এই লেখাটি কি আমি অন্য একটি ফোরাম এ (বাংলাক্রিকেট.কম) আপনার নাম উল্লেখসহ একটি আলাদা থ্রেড হিসাবে প্রকাশ করতে পারি?
৫১. ০৩ রা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৬
সৈয়দ দেলগীর বলেছেন: মিরাজ... এটা সাহিত্য না যে কপিরাইট থাকবে। বরঞ্চ এই অসাধারন মানুষগুলোর কথা যতো বেশি লোকে জানবে ততো মঙ্গল। আমার লেখা এখানে গৌণ... মানুষগুলো ইম্পর্টেন্ট।

তবে বাংলাক্রিকেট ডট কমের লিঙ্কটা যদি দেন... তাইলে আমিও ঢুঁ মারলাম... যেহেতু এই লেখা ছাপানের স্পেস আছে... তাইলে নিশ্চয়ই লেখালেখি হয়।
৫২. ০৩ রা নভেম্বর, ২০০৭ রাত ৮:০০
সৈয়দ দেলগীর বলেছেন: আবার এইটাও খেয়াল রাইখেন যে ভ্যালেরী'র ইসু্যটা কিন্তু পুরাতন।
৫৩. ০৩ রা নভেম্বর, ২০০৭ রাত ৯:০৮
মিরাজ বলেছেন: ধন্যবাদ সৈয়দ দেলগীর। ইস্যু পুরাতন হইলেও এই ধরনের মানুষের কথা কখনও পুরাতন হবেনা।

http://www.banglacricket.com আসলে অনলাইনে বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের সাইট। এটা একটা বিরাট নাইট যার সদস্য সংখ্যা ৬০০০ এর উপারে। মুলত: ক্রিকেট নিয়ে লেখালেখি বা আলোচনা হলেও আমাদের একটি Forget Cricket নামে সেকশন বা ফোরাম আছে যেখানে রাজনীতি, ধর্ম, স্বাধীনতাসহ যে কোন ব্যাপারে আলোচনা চলে। লেখালেখি বাংলা আর ইংরেজী দুই ভাষাতেই করা যায়।

আপনার লেখাটি আমি আমাদের Forget Cricket ফোরামে প্রকাশ করেছি।

!@@!2155640
৫৪. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩০
সৈয়দ দেলগীর বলেছেন: ধন্যবাদ িমরাজ...
৫৫. ১২ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:০৩
মানচুমাহারা বলেছেন: অসাধারন একটা পোস্ট চোখে পড়ে নাই এতোদিন।
৫৬. ০৫ ই জুন, ২০০৮ ভোর ৪:২১
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: দেরিতে হইলেও পড়লাম আপনের লিঙ্কের কারণে। আসলে আমরা জাতিগত ভাবেই অকৃতজ্ঞ। সিআরপির মূল বিল্ডিঙের নকশা করছিলো আর্কিটেক্ট রফিক আজম। আমিও তার কামলা ছিলাম। একবার এক মিটিঙে গিয়া ভ্যালেরীরে দেখছিলাম। ওহ মানুষ এমন নিরহংকার হইতে পারে!
মানুষের মনের ছাপ চেহারায়ও পড়ে।
ভ্যালেরী সাদ্ধী প্রকৃতির নারী। পাপ যারে কখনো ছুঁইতে পারে না ধরনের।
পোস্টের জন্য তা ধন্যবাদ দিলামই। লিঙ্কের জন্য দিলাম ডবল ধন্যবাদ।
৫৭. ২৩ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:২৮
লুথা বলেছেন:
নজরুল ভাই, পাংখা লিখছেন ;)
৫৮. ২৫ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৩১
দীপান্বিতা বলেছেন: পোস্টটা পড়ে মনটা একটু খারাপই হল...... তবু, মনে হয় এসব মানুষ এই অপমানগুলো-কষ্টগুলো হয়তো ভোলারই চেষ্টা করেন, আবার অনেকগুলি অসহায় মানুষের কথা ভেবে!

ম্যারিয়েটা, ডক্টর জ্যাক ও ভ্যালেরী টেলরকে শ্রদ্ধা জানাই...


 

মোট সময় লেগেছে ১.০২৪২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বাপের ধারনা ছিলো আমি পোলাটা এক্কেরে বাউন্ডুলে হইলেও মানুষ হিসাবে ততটা খারাপ না।
শিক্ষকদের ধারনা ছিলো... খালি যদি একটু ঠিকঠাক লেখাপড়া...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ