আমার প্রিয় পোস্ট
- আপনার কম্পিউটারকে করুন সুপার ফাস্ট - প্রয়োজন রেজওয়ান
- বাংলাদেশের সর্ববৃহৎ এবং পূর্নাঙ্গ টিউটোরিয়াল ভিত্তিক বাংলা সাইটের উদ্বোধন হতে যাচ্ছে। - প্রয়োজন রেজওয়ান
- আপনাদের সুচিন্তত মন্তব্য প্রয়োজন - সেলিম৬২৫১
- নাস্তিকের ধর্মচর্চা ও আস্তিকের মূর্খতা - ত্রিভুজ
- 'একটি মোহমুক্ত যৌক্তিক বিশ্লেষণ'? নাকি একটি অর্ধশিক্ষিত গোঁজামিল? (প্রথম পর্ব - ত্রিভুজ
- পবিত্র কাবা শরীফ এর ভিতরের বিরল দৃশ্য। - নীলপদ্দ
- দেশে বিদেশে কল করুন ফ্রিতে (সীমিত
ইউ.এস.এ. ৫মিনিট, বাঙলাদেশে ৪ মিনিট)। তবে, আপনি সিম সংগ্রাহক হয়ে থাকলে আনলিমিটেড
- নাজমুস
না খ্যাতি না সন্মান চাই,শুধু আপনার (আল্লাহর) দয়া চাই। এই দয়ায় একবার ঝোকার পর,না উঠে এমন শির চাই।

ওয়েব ডিজাইনের কিছু মৌলিক ধারনা।
২৫ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪০
দুটি বিষয়ের কথা বলি যদি আপনার মধ্যে থাকে তাহলে আমার এ লেখাটি আপনার জন্য উপকারী ও সিন্ধান্ত নিতে সহায়ক হবে।
১. ওয়েব ডিজাইন শেখার আগ্রহ
২. অনভিজ্ঞ(যে ওয়েব ডিজাইন সম্পর্কে কিছুই জানেন না)
![]()
ওয়েব ডিজাইন সাধারনত দুই ধরনের ১. স্টাটিক ডিজাইন, ২. ডাইনামিক ডিজাইন
১. স্টাটিক ডিজাইন:
স্টাটিক ডিজাইন শিখলে আপনি স্টাটিক ওয়েবসাইট (পেজ) ডিজাইন করতে পারবেন।এ পেজ গুলি ইউজার Request অনুযায়ী প্রদর্শন করেনা। আগে থেকেই তৈরী করা থাকে কোন পরিবর্তন হয়না।সকল ইউজারের কাছে একই তথ্য প্রদর্শন করে।এ ধরনের পেজ তৈরী করা সহজ কিন্তু আপডেট করা জটিল।ছোট খাট কোম্পানি তাদের তথ্য প্রদর্শনের জন্য সাধারনত স্টাটিক সাইট তৈরী করে।সত্যি বলতে স্টাটিক সাইট বা ডিজাইনারের বর্তমানে তেমন চাহিদা নেই।স্টাটিক ডিজাইন শিখতে সাধারনত নিচের কাজগুলি শিখতে হবে-
# HTML(এটা একটা Mark Up Language, Programming Language নয়)
# CSS(এটাও Mark Up Language)
# Adobe Dreamweaver
# Adobe Flash
# Adobe Photoshop
১. স্টাটিক ডিজাইন ৪/৫ মাসেই ওয়েবসাইটের টিউটোরিয়াল থেকে শেখা সম্ভব।
২. স্টাটিক ডিজাইন না শিখে কেউ যদি ফটোশপ,ফ্ল্যাশ অত্যন্ত ভালভাবে শেখে তবে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে তার চাকরির বাজারে প্রচুর চাহিদা আছে।
৩. আপনি যদি CSS,HTML ভালো নাও জানেন তবু ফটোশপ ফ্ল্যাশে ব্যানার,বাটন, অ্যানিমেশন ইত্যাদি প্রয়োজনীয় জিনিস তৈরী করে ড্রিমওয়েভারে ডিজাইন মোডে কপি পেস্ট করেও সুন্দর ওয়েবসাইট তৈরী করতে পারেন।এক্ষেত্রে ড্রিময়েভারের কাজ একটু ভাল জানলেই চলে।
৪.কেউ ইচ্ছে করলে কয়েকঘন্টায় ড্রিমওয়েভার শিখতে পারে ওয়েব টিউটোরিয়াল থেকে এমন একটি সাইট হচ্ছে টিচারক্লিক।
*সফটওয়ারের সর্বশেষ ভার্সনগুলি ব্যাবহার করুন অতিরিক্ত সুবিধাগুলি আপনার সময় ও শ্রম বাচাবে যেমন ড্রিময়েভার এর সর্বশেষ ভার্সন দিয়ে ফেসবুকের মত মেনু-সাব মেনু সহ তৈরী করতে পারবেন যেটা ড্রিমওয়েভার এর আগের ভার্সনগুলি দ্বারা পারবেন না। এই রকম মেনুই যদি CSS বা অন্য কোন ল্যাংগুয়েজ দিয়ে তৈরী করতে যান তাহলে ব্যাক্তিভেদে কয়েক ঘন্টা পর্যন্ত লেগে যেতে পারে যেটা ড্রিমওয়েভারে মাত্র কয়েক মিনিটেই করতে পারেন।
২. ডাইনামিক ডিজাইন:
ডাইনামিক ওয়েবসাইট গুলি ইউজারের চাহিদা অনুযায়ী পরিবর্তন হয়ে প্রদর্শিত হয়।এ সাইটগুলি আপডেট করা খুব সহজ।বর্তমানে ডাইনামিক সাইট ও ডিজাইনারদের জয়জয়কার। ডাইনামিক ডিজাইনার হতে আগে অবশ্যই স্টাটিক এর কাজ গুলি শিখতে হবে সাথে সাথে নিচেরগুলি-
* প্রোগ্রামিং ল্যাংগুয়েজ-Javascript (Client Side),সাধারনত এখন সবচেয়ে বেশি জনপ্রিয় হচেছ PHP(Server Side),এছাড়া আছে .Net,ASP ইত্যাদি
* ডাটাবেসের সাথে কিভাবে সাইটকে সংযুক্ত করতে হয় এজন্য ডাটাবেসের মৌলিক ধারনা-MS Access,My SQL,Oracle ইত্যাদি।বর্তমানে My SQL বেশ জনপ্রিয়।
যারা ডাইনামিক ডিজাইনার তাদের ফটোশপ,ফ্ল্যাশ ইত্যাদির গভীর দক্ষতার দরকার নেই। আসলে IT ফার্মগুলি গ্রাফিক্সের কাজের জন্য(যেগুলো ফটোশপ,ফ্ল্যাশ দিয়ে করা হয়) সাধারনত আলাদা লোক নিয়োগ দেয় তাই এদের দিয়ে এসব কাজ করায়না।
* ১. ডাইনামিক কাজ শিখলে চাকরির বাজারে আপনার প্রচুর চাহিদা হবে।
* ২. বুয়েটসহ দেশে বিভিন্ন প্রতিষ্ঠান এ প্রশিক্ষন দিয়ে থাকে।
* ৩. ডাটাবেসের কাজেও বস হতে হবেনা তাহলে আলাদা প্রশিক্ষন নিয়ে ডাটাবেস ডিজাইনার হতে পারেন।
* ৪. ওয়েবসাইট টিউটোরিয়াল থেকেও ডাইনামিক ডিজাইনার হতে পারেন তবে সরাসরি কারও কিছু সাহায্য লাগবেই।
* ৫. বেশ সময় ও মেধার দরকার
এবার সিন্ধান্ত নিন কি হবেন আপনি স্টাটিক,ডাইনামিক না গ্রাফিক্স ডিজাইনার।
নতুন আসলাম,দেখলাম,লেখলাম।ভূল হলে মাফ চাইলাম।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ওয়েব ডিজাইন, নতুন ;
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:২৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধন্যবাদ।আর্টিকেলটা পড়ে যদি কারো উপকার হয় তবেই হাসবো।আর আপনার আগ্রহতে জোয়ার আসুক।আর সাহায্য?হ্যা আমার সাধ্যের সবটুকু সাহায্যের নিশ্চয়তা দিচ্ছি।
লেখক বলেছেন: ধন্যবাদ।ভালো লাগলো।
ইফতেখার ভূইয়া বলেছেন:
এটা সত্য যে ডাইনামিক সাইটের এখন বেশ রমরমা অবস্থা, তবে ভালো ওয়েব ডিজাইনার হতে হলে অবশ্যই কাউকে স্ট্যাটিক সাইট ডিজাইন জানতে হবে, এর বিকল্প নেই। কারণ প্রাথমিক ধারণাগুলো আসে সেখান থেকেই। স্ট্যাটিক সাইট ডিজাইন না জেনে কিভাবে ডাইনামিক সাইট বাননো সম্ভব, সেটা আমার জানা নেই। যদি নতুন কেউ শিখতে চান তবে সফটওয়্যারের আশে পাশেও যাবেন না, এটা আমার অনুরোধ। কারণ তাতে শেখাটা দৃঢ়/মজবুত হয়না। নোটাপ্যাডেও শুরু করতে পারেন, তবে সর্বোচ্চ পারফরম্যান্সের জন্য "নোটপ্যাড++" ব্যবহার করতে পারেন। ফ্রি, জনপ্রিয় এবং ওপেন সোর্স। আমি ৯৭-এ শুরু করেছিলাম নোটপ্যাড দিয়ে, মাঝে অনেক সফটওয়্যার ব্যবহার করেছি কিন্তু মনে হচ্ছে নোটপ্যাড++ টা বেশ ভালো। ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















আমিই প্রথম আপনাকে প্লাস দিলাম। এবার হাসুন।
একটা ডায়নামিক ওয়েব ডিজাইনং এর বই কিনেছি। আমার এ ব্যাপারে আগ্রহ আছে। অমি কি আপনার কাছে কোনরকম হেল্প পেতে পারি?