মন ভাল নেই, কেন? সেই প্রশ্নের উত্তর আমি এখনো খুজেফিরি। আমার অনুর্বর মস্তিস্কে যতটুকু বুদ্ধি কিলবিল করে তাতে আমার পক্ষে কোনো দিনও জানা সম্ভব হবে বলে মনে হয় না। তবে যতটুকু জানি ভাঙা গড়ার এই পৃথিবীতে এটাই নিয়তির খেলা। জীবনটায় তো একটা দোদুল্যমান দোলনার মত। সেখানে একপাশে আছে কষ্টের লীলাখেলা আর একপাশে আছে সুখ স্মৃতি। আমি মনে করি প্রতিটা মানুষে জীবন এক একটা উপন্যাসের মত। যে উপন্যাস সৃষ্টি হয়, এই দোদুল্যমান দোলনার সুখ ও কষ্ট দিয়ে। আমরা ধরে নিলাম একটা পূর্ণ বৃত্ত বানাব, সেটার জন্য দরকার একটা পজেটিভ আর একটা নেগেটিভ অর্ধবৃত্তের। তেমনি মানুষের এই উপন্যাস একটা বৃত্তের মত। যেখানে কষ্টটা নেগেতিভ অর্ধবৃত্ত আর সুখটা পজেতিভ অর্দবৃত্ত। যেখানে সুখ স্মৃতি ক্ষনস্থায়ী আর কষ্টের দিন গুলি চিরস্থায়ী, আমি জানি না আমার সাথে আপনারা কতটা একমত হবেন। আমার ধারনা পৃথিবীতে সুখ আর কষ্ট না থাকলে পৃথিবীতে মানুষের জন্ম বৃথা যেত। কিন্তু তাই বলে কি কষ্টের দিন গুলি এত তীব্র হতে হবে। এটা একটা সময় নিজেকে খুব তাড়া করে বেড়াত, আবার যখন একটু সুখ স্মৃতির বীজ বপন করিয়া সুখের ভেলা ভাসিয়া মনের আনন্দে দিনের বেলায় আকাশ পানে তাকিয়ে মনে মনে ভাবিতাম আহ! তারা গুলি কি সুখেই না আছে, মাঝে মাঝে ইচ্ছা হয়ত আকাশের তারা হয়ে তারার সাথে বন্ধুত্ত করতে। আমার এই অবাস্তব আশা যেমন বাস্তবে রূপ দেওয়া সম্ভব নহে, তেমনি আমরা চাইলেই অনেক কিছুকে বাস্তবতার সাথে মিলাতে পারিনা। আর তাই হয়ত আমার মত কখনো কখনো আপনাদের ও ভাল না লাগার কিছু সময় থাকে, যে সম্যটাতে এমনি কিছু ছোট ছোট প্রশ্ন আমরা অকারনে খুজে বেরাই। তবুও আমি মনের আনন্দে বলতে পারি, আমি বাঁচতে চাই তোমাদেরই মাঝে তোমাদেরই বন্ধু হয়ে সুন্দর এই সুজলা সূফলা পৃথিবীতে।
জীবন দর্শন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।