somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোনা রোদ্দুর (অনুগল্প)

০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রেলের লোকজনের উপর মেজাজটা খিচড়ে গেল তানসীম-এর।

ট্রেনের নাম দিয়েছে আন্তঃনগর, কিন্তু.... উপনগর, পাতিনগর কোন স্টেশনেই থামা বাকী রাখছেনা! কম্পার্টমেন্টের মাঝখানের করিডোরে দাঁড়িয়ে আছে অনেক প্যাসেঞ্জার, এদের ক'জন যে 'স্ট্যান্ডিং টিকেট' নিয়ে আর ক'জন যে এ্যটেন্ডেন্ট-এর ট্যাকে টাকা গুঁজে ট্রেনে চেপে বসেছে... বলা মুশকিল!

বিরক্তি দূর করতে অন্যদিকে মন দিল তানসীম। রেলের চাকায় আজব শব্দ তুলে ছুটে চলেছে একতা এক্সপ্রেস, গন্তব্য দিনাজপুর। সেই শব্দ অদ্ভূতএক ছন্দ তুলছে। মনে মনে যা আওড়াচ্ছে তানসীম... মিলে যাচ্ছে ছন্দে.. লয়ে.... তালে। .... 'রেলগাড়ী ঝুক ঝুক.... রুখে দাঁড়াও টিপাইমুখ' ! বাহ্ ... একদম মিলে যাচ্ছে.... বেশ মজা পেল তানসীম। ছুটে চলেছে একতা এক্সপ্রেস ...

এক মুরুব্বী তানসীম-এর সীট-এর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমাচ্ছিল। আধা ঘন্টার জন্য নীজের সীট-টা মুরুব্বীকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়াল তানসীম... সিগারেটের তেষ্টা পেয়েছে! ...... ভীর ঠেলে, চালের বস্তা মাড়িয়ে করিডোরের শেষ প্রান্তে কম্পার্টমেন্টের দরজার পাশে এসে দাঁড়ালো সে। উল্লাপাড়া স্টেশন ছাড়লো একতা....

পঁচিশ পয়সার তামাকে তৈরী পাঁচ টাকার একটা শলাকা বের করে ধরালো তানসীম! দৃষ্টি দিল বাইরের দিকে...... সোনালী রোদ খেলা করছে ধানের শীষে... কাঁচা পাকা ধানের শীষগুলো দুলছে এলামেলো বাতাসে.. বাঁশ ঝাড়, মজা পুকুর আর গাঢ় সবুজ গ্রামগুলে ট্রেনের সাথে পাল্লা দিয়ে ছুটে চলেছে পেছনের দিকে....... আহ! কি সুন্দর এই দেশ!।

দরজার পাশেই মাঝ বয়সী এক লোক দাঁড়িয়ে আছে তানসীম-এর গা ঘেষে... পড়নে নীল রঙের টেট্রনের পাঞ্জাবী আর সুতী চেক লুঙ্গী। মাথায় যা সামান্য চুল আছে তা পর্যাপ্ত তেল মেরে চাঁদির সাথে সেঁটে রাখার চেষ্টা করেছে লোকটি। কৃষকায়, কৃ্ষ্ণকায় চেহারা দেখেই বোঝা যায় .... গ্রামের সহজ সরল মানুষ! সাথে ১০-১২ বছরের একটা ছেলে। ...... একটি পাকা কাঁঠাল আর সিলভারের ঘটিতে দুধ নিয়েছে সাথে। ভীর ঠেলে খুব ভীতরে ঢোকার চেষ্টা করেনি, সামনের স্টপেজেই নামবে হয়তো.... ভীন গাঁয়ে বিয়ে দেয়া আদরের মেয়ে-কে দেখতে যাচ্ছে বুঝি!

তানসীমের মাথায় দুস্টুমী বুদ্ধি চাপলো ! পাশের লোকটাকে শুনিয়ে বেশ জোড়েই স্বগোক্তি করলো...' গ্রামের রোদগুলোও দেখছি আজব ! কোন কোন জমিতে রোদ পড়েছে বেশী.... ধান গাছগুলো পেকে গেছে। আর যে জমিতে রোদ পড়েছে কম... সে জমির ধান এখনও সবুজ!'

অব্যর্থ নিশানা.... এমন আজব মন্তব্য শুনে পাশের লোকটি রেসপন্স না করে পারলোনা ... ' না, তা লয়.... যে ক্ষ্যাতত্ ধান আগে নাগাইছে... সে ক্ষ্যাতত্ ধান আগে পাকিছে, আর যে ক্ষ্যাতত্ ধান পরে নাগাইছে... সে ক্ষ্যাতত্ ধান পাকবি পরে।'

- ' না .... তা হবে কেন?!' গম্ভীরভাবে পুশ করলো তানসীম...' আসল বিষয়টা হচ্ছে.... সুর্যের আলোর সাহায্যে ধান গাছের পাতার ক্লোরোফিল সালোক সংশ্লেষন প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজেই তৈরী করে... তাই, যে জমিতে সূর্যের আলোর ইনটেন্সিটি বেশী, সে জমিতে ধান আগে বেড়ে ওঠে এবং আগে পাকে... সূর্যের অলোর ইন্টেন্সিটি কম হলে ধান পরে পাকে!'...

কশ্মিনকালেও এমন কথা শোনেনি লোকটা...... নির্বাক সে! .... অবাক বিস্ময়ে হা করে তাকিয়ে রইল তানসীম-এর দিকে! ....... শহুরে লোকগুলো কি বোকা!?!

মনে মনে একগাল মুচকী হেসে আবার বাইরের দৃশ্য দেখতে লাগলো তানসীম..... হারিয়ে গেল নিজেতেই.....আহা!.. চোখ জুড়ানো প্রকৃতি!.. আহা!... আমার দেশের খোলা প্রান্তর, দিগন্ত জোড়া সবুজ মাঠ! কি সুন্দর আমার এই বাংলাদেশ!

ট্রেন ছুটে চলেছে আপন গন্তব্যে....
'রেলগাড়ী ঝুক ঝুক, রুখে দাঁড়াও টিপাইমুখ!.....

তানসীম লম্বা শ্বাস নিল.... যতটা পাড়লো বুকে ভরে নিল মাটির গন্ধ মাখানো বাতাস.... মন ভরে উপভোগ করতে লাগলো সবুজে মেশানো সোনা রোদ্দুর!


(আজই ব্লগে নিরাপদ হলাম। আমার ভাললাগা একটি লেখা রিপোস্ট দিয়েই শুরু করলাম সংকলিত প্রথম পাতা)
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৮
১৯টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×