রোমান্স সমীকরণ
স্মার্ট পুরুষ + স্মার্ট মহিলা = রোমান্স
স্মার্ট পুরুষ + বোকা মহিলা = প্রেম
বোকা পুরুষ + স্মার্ট মহিলা = বিয়ে
বোকা পুরুষ + বোকা মহিলা = প্রেগনেন্সি
অফিস সমীকরণ
স্মার্ট বস + স্মার্ট এমপ্লয়ী = প্রফিট
স্মার্ট বস + বোকা এমপ্লয়ী = প্রোডাকশন
বোকা বস + স্মার্ট এমপ্লয়ী = প্রমোশন
বোকা বস + বোকা এমপ্লয়ী = ওভারটাইম
শপিং সমীকরণ
একজন পুরুষ ১ টাকার পণ্য ২ টাকায় কিনবে... যদি জিনিসটি তাঁর প্রয়োজন হয়।
একজন মহিলা ২ টাকার পণ্য ১ টাকায় কিনবে... যদিও জিনিসটি তাঁর প্রয়োজন নয়!
সাধারণ সমীকরণ
একজন মহিলা তাঁর ভবিষ্যত নিয়ে চিন্তিত থাকেন.. যতদিন তাঁর বিয়ে না হয়।
একজন পুরুষ মোটেই তাঁর ভবিষ্যত নিয়ে চিন্তিত থাকেন না.... যতদিন তাঁর বিয়ে না হয়।
একজন সফল পুরুষ তিনিই... যিনি ততটা ইনকাম করেন যা তাঁর স্ত্রীর খরচের চেয়েও বেশী।
একজন সফল মহিলা তিনিই... যিনি এমন একজন সফল স্বামী খুঁজে পান।
পরিবর্তনের সমীকরণ
একজন মহিলা যখন বিয়ে করেন তখন তিনি আশা করেন যে, বিয়ের পর তাঁর স্বামীর স্বভাব নিশ্চয়ই পরিবর্তন হবে, কিন্তু তা হয় না!
একজন পুরুষ যখন বিয়ে করেন তখন তিনি আশা করেন যে, বিয়ের পর তাঁর স্ত্রীর স্বভাব পরিবর্তন হবেনা, কিন্তু হয় তার উল্টো।
(নেট থেকে)
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


