somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কষ্টে আছে আইজুদ্দি!

০৯ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এক.
বলা যায়না, লিখিত পরীক্ষায় 'বাংলার নৌকা' বিষয়ে রচনা লিখতে আসতে পারে। একটু প্রিপারেশন নিয়ে রাইখেন আইজুদ্দিন ভাই.... বাইরে যেতে যেতে মেসের রুমমেট রফিক মুচকি হেসে বিনা পয়সায় উপদেশ দিয়ে গেল আইজুদ্দিকে। প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সামনে.... সাধারণ জ্ঞান থেকে শুরু করে বাংলা রচনা.... সব ধরণের প্রিপারেশনই নিচ্ছে আইজুদ্দি। চাকরীটা তাঁর খুব দরকার। গ্রাম বাংলার ছেলে সে.... বাংলার নৌকা বিষয়ে দু'চার লাইন লিখতে পারবে বৈকি! বজরা, পানশি, ডিঙি, কোষা... কত ধরণের নৌকা! ভরা গাঙে পাল তুলে দেয় মাঝি..কন্ঠে ভাটিয়ালী সূর! গ্রাম বাংলার মনোরম প্রাকৃতিক দৃশ্য আঁকতে নদী আর পাল তোলা নৌকার বিকল্প ছিলনা। আর এখন...সেই ভরা গাঙ-ও নাই, সেই নৌকাও নাই! এখন সব ইঞ্জিন নৌকা...ভট ভট শব্দ! পরিবেশ দূষণ! মাঝির গলায় ভাটিয়ালী গানও যেন হারিয়ে গেছে। এই নৌকা আর সেই নৌকা নাইরে ভাই! এটা ভেবে কষ্ট পায় আইজুদ্দি।




দুই.
ভোর বেলায় অসুস্থ্য মা-কে নিয়ে ছোটভাই হাজির হয়েছে মেসে.... রাতের লঞ্চে বরগুণা থেকে ঢাকা এসেছে। মা খুব অসুস্থ্য! ভাল চিকিৎসা দরকার। ঢাকায় আত্মীয় স্বজন কেউ নাই। ছেলেদের মেসে মা-কে রাখে কি করে! তবুও রুমমেটদের অনুমতি নিয়ে রুমের মাঝখানে শাড়ী দিয়ে একটা পর্দার ব্যবস্থা করেছে..... রুমের সবাই মা'র ছেলের মত। গেলবার আইলায় চাষের জমি সব লবণ পানিতে তলিয়ে গেছে, এখনও বাঁধ মেরামত হয়নি। বাড়ীতে দু'বেলা খাবার জোগাড় করাই কষ্ট হয়ে গেছে। আজই বিকালে টিউশনিতে গিয়ে আগাম টাকা চাইতে হবে... মা'র চিকিৎসা করা দরকার। মার চিকিৎসার চিন্তায় কষ্ট-টা বাড়তে থাকে আইজুদ্দির।




তিন.
দুপুরে ডাক পিয়ন এসে একখানা চিঠি দিয়ে গেছে..... পারভীনের চিঠি, যে পারভীনের জন্য একসমূদ্র নীলকন্ঠ বিষ পান করতে পারে আইজুদ্দি।

প্রিয় আইজুদ্দিন ভাই,
পরসমাচার এই যে,আমাদের গ্রামের আসাদুল ভাই ন্যাশনাল সার্ভিসে চাকুরী পাইয়াছে। আসাদুল ভাই-এর পক্ষ হইতে আমার জন্য সম্মন্ধ আসিয়াছে। বাবা-মা আসাদুল ভাইয়ের সাথে আমার বিবাহ স্থির করিয়াছেন। এমতাবস্থায় আমি নিরুপায় হইয়া এই পত্র লিখিতেছি। আপনি-তো জানেন, আপনাকে ছাড়া আমি বাঁচিব না। কালবিলম্ব না করিয়া আপনি আমার বাবার নিকট প্রস্তাব পাঠান। অন্যথায় আমি বিষপানে বাধ্য হইব।

ইতি -
আপনার পারভীন সুলতানা।
পাথরঘাটা, বরগুণা।




চার.
বড় কষ্টে আছে আইজুদ্দি!!!

সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৯ রাত ১০:৩০
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×